তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক আবু শামাকে রাজকীয় বিদায় সংবর্ধনা। ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত যমুনায় গোসলে নেমে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু কালীগঞ্জে টেকসই ও সবুজ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মশালা অনুষ্ঠিত রাংটিয়া-গজনী সড়কের মহিলা মার্কেট এলাকায় দুঃসাহসিক চুরি, পিডিবির ট্রান্সফরমার উধাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য’ প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেল তরুণীর যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর দেড় বছর পর জনি হত্যা মামলার রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার খুলনায় হাসপাতাল থেকে চোর ও অজ্ঞানপার্টির  ২ নারী সদস্য আটক দাকোপের কামারখোলা প্রধান সড়ক: মরণফাঁদে পরিণত, জনভোগান্তি চরমে নবাবগঞ্জে ডিএন কলেজের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের অংশ বিশেষ প্রচারের অভিযোগ দেশে ভয়াবহ হারে বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু অনিবন্ধিত অনলাইন পোর্টালের জন্য দুঃসংবাদ খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি, নিহত ২ মাদক মামলার জট কমাতে পৃথক ট্রাইব্যুনাল প্রস্তাব করা হয়েছে রংপুরে সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমের সঙ্গে জেন্ডার ভিত্তিক সহিংসতার পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য মোংলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন পাটালি গ্রুপের দুই ছিনতাইকারী গ্রেফতার  ৮০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে শেরপুর পৌরসভা   ১৭ বছর পরও অমলিন পপসম্রাট মাইকেল জ্যাকসন দেশের বাজারে আবারও কমলো সোনার দাম চট্টগ্রাম বন্দরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০ ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা: প্রধানমন্ত্রী মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক শিল্প-কলকারখানার বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় সাব- কন্ট্রাক্টিং কনফারেন্স অনুষ্ঠিত ভোলায় পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা রাজস্ব কর্মকর্তা শেখ হারুনুর রশিদের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি অভিযোগ দুই দিনের রিমান্ডে আলভী একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া দুই কোটি ৩৫ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী বরগুনায় অসুস্থ ও শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান ‎সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি চক্র গোয়েন্দা নজরদারিতে গ্রেফতারের পরদিন কারাগারে মারা গেলেন চট্টগ্রামের যুবলীগ নেতা ৪ বিঘা জমি কিনে ৬৫ বিঘার প্রকল্প বিক্রি করছে ছুটি রিসোর্ট মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর সিরাজগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যনিষিদ্ধ লীগের ৩ নেতা আটক

চিন্তামুক্ত থাকার জাপানি ৫ কৌশল

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

দুশ্চিন্তা, উদ্বেগ যেন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। ঘুম ভাঙতেই একরাশ চিন্তা মাথায় চেপে বসে। সময় যত গড়াতে থাকে চিন্তা তত বাড়তেই থাকে। মানসিক চাপ যেন এখন রোজকার নিত্যসঙ্গী। চাকরি, পরিবার, স্বাস্থ্য, আর্থিক অবস্থা, ব্যক্তিগত নানা সম্পর্ক- দুশ্চিন্তার যেন শেষ নেই।

এসব উদ্বেগ, উৎকণ্ঠার কারণে রাতে যেমন ঠিকমতো ঘুম হয় না। তেমনি সারাদিন অশান্তি কাজ করে মনে। স্বাভাবিকভাবেই তাই চিন্তামুক্ত থাকার উপায় খুঁজেন সবাই। মনকে চিন্তামুক্ত রাখতে কেউ পরামর্শ দেন মেডিটেশন করার, কেউবা বলে যোগাসন করতে। তবে জাপানিরা দুশ্চিন্তা থেকে দূরে থাকতে ৫টি কাজ করেন। এসব কৌশল মানলে মনের অস্থিরতা অনেকটাই বশে রাখা যায়। চলুন এসব কৌশল সম্পর্কে জেনে নিই-

দুশ্চিন্তা কাটাতে যেসব কাজ করেন জাপানিরা:
ইকিগাই:
ইকিগাই অর্থ জীবনের উদ্দেশ্য খুঁজে বের করা। আপনি কোন কাজটি পছন্দ করেন, কোন খাবার খেতে ভালোবাসেন, কোন জায়গায় ঘুরতে ভালো লাগে এসব খুঁজে বের করুন। সম্ভব হলে সব ভালো লাগার জিনিসের তালিকা তৈরি করুন। চিন্তামুক্ত করতে সেসব কাজ করুন যা আপনি মন থেকে করতে ভালোবাসেন।

যে কাজটি করছেন তার উদ্দেশ্য কী, কোন লক্ষ্যে এগোচ্ছেন, সেটিও জানা জরুরি। এতে কাজটি নিয়ে যতই উদ্বেগ থাকুক না কেন, দুশ্চিন্তা কমই হবে।

শিনরিন-ইয়োকু:
জাপানিদের ভাষায় শিনরিন-ইয়োকু বলতে ‘ফরেস্ট বাদিং’ বোঝায়। তাদের মতে, মন খারাপ থাকলে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানো ভালো। সবচেয়ে ভালো হয় যদি পাহাড় বা জঙ্গলে ঘুরতে যেতে পারেন। নয়তো গাছপালা রয়েছে এমন জায়গায় কিছুক্ষণ থাকুন বা হাঁটুন। তাহলেই কমে যাবে দুশ্চিন্তা।

কাইজেন:
অতীত নিয়ে মাথা ঘামিয়ে সময় নষ্ট করেন না জাপানিরা। যা হয়ে গেছে তা নিয়ে না ভেবে বরং ছোট ছোট পদক্ষেপে সাফল্যের দিয়ে এগিয়ে যেতে হবে। জাপানিদের এই কৌশল মেনে চলতে পারেন আপনিও।

লক্ষ্য স্থির রেখে রোজ একটু একটু করে নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন। জাপানিরা মনে করেন, দুশ্চিন্তা করা বা উদ্বেগে ভোগার চেয়ে সুন্দর আগামী দিনের পরিকল্পনা নিয়ে ভাবা এবং সেই পথে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ। এতে দুশ্চিন্তা থেকেও দূরে থাকা যায়।

ওয়াবি-সাবি:
এর অর্থ গতির সঙ্গে তাল মিলিয়ে চলা। নিজেকে যে সব কাজেই নিপুণ ও পারদর্শী দেখাতে হবে তা নয়। বরং নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করলেই সাফল্য মিলবে। অতীত নিয়ে না ভেবে বর্তমান সময়ে বাঁচাতেই বেশি গুরুত্ব দেন জাপানিরা। তাদের মতে, নিজেকে পারদর্শী দেখানোর চেষ্টাতেই মনের চাপ বাড়ে। তাই সে পথে পা না বাড়ানোই ভালো। সবাই সব কাজে দক্ষ হন না, তাই নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করাই ভালো।

জানসিন:
মনঃসংযোগ বাড়ানোর জাপানি পদ্ধতি জানসিন। জাপানিদের মতে, দুশ্চিন্তা হলে মন বিভ্রান্ত হয়, একাগ্রতা কমে যায়। তাই কোনো কাজে মনোযোগ বাড়ালে মানসিক চাপও কমবে। জানসিন মনকে একাগ্র করার উপায়, এতে মনোযোগ ও ধৈর্য বাড়বে এবং মনের অস্থিরতাও কমবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সরকারি চাকরি করেও নিজ প্রতিষ্ঠানে ঠিকাদার

সরকারি চাকরি করেও নিজ প্রতিষ্ঠানে ঠিকাদার

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ সরকারি চাকরিবিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোম্পানি খুলে ঠিকাদারি ব্যবসা করছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনের লক্ষ্মীপুর সড়ক বিভাগের এক কর্মচারি। নিজের অফিসের ঠিকাদারি কাজ করছেন নিজেই। কোটি কোটি টাকার ঠিকাদারি কাজ করছেন তিনি। সড়ক বিভাগের কর্মকর্তারা বিষয়টি অবগত হলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে নীরব আছেন। অভিযোগ আছে,শীর্ষ কর্মকর্তাদের ম্যানেজ করেই নিয়মবিহর্ভূত এই ঠিকাদারি কাজ করছেন। এ রকম ব্যবসা করা সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ও নিজস্ব চাকরি প্রবিধানমালার সুস্পষ্ট লঙ্ঘন। অভিযুক্ত মনোয়ার হোসেন লক্ষ্মীপুর সড়ক বিভাগের কার্যসহকারী ও নোয়াখালী চাটখিল উপজেলার বাসিন্দা। গত চার বছরে তিনি অন্তত ২ কোটি টাকার ঠিকাদারি কাজ করে বিল তুলেছেন। তার এই কর্মকান্ডে ক্ষুব্ধ লক্ষ্মীপুরের সচেতন মহল। এই বিষয়ে মনোয়ার হোসেনের সাথে কথা বলতে চাইলে তিনি প্রতিবেদককে এড়িয়ে যান। লক্ষ্মীপুর সড়ক বিভাগের নির্বাহী

আরও পড়ুন
language Change