তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা

দুর্নীতির অপ্রতিরোধ্য রথ চালাচ্ছেন রাজউক ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদ

দুর্নীতির অপ্রতিরোধ্য রথ চালাচ্ছেন রাজউক ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদ
পাঠক সংখ্যা
638

মাহতাবুর রহমান:

আবুল কালাম আজাদ রাজউকের একজন ইমারত পরিদর্শক। ২০১৮ সালে রাজউকের প্রশ্নবিদ্ধ নিয়োগ পরিক্ষায় তার নিয়োগ হয়। জানাগেছে তার হয়ে অন্য কেউ লিখিত পরিক্ষায় অংশ গ্রহন করলেও ভাইভা দিয়েছেন তিনি । তবে ভাইভা বোর্ডে যারা ছিলেন তাদের খুশি করে চাকুরি বাগিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন উঠলেও আজ পর্যন্ত এই বিষয় নিয়ে অদৃশ্য কারনে কোন তদন্ত করেনি রাজউক।

শেরখালী, শাহজাদপুর সিরাজগঞ্জের মৃত আব্দুল কাদেরের পুত্র আবুল কালাম আজাদ ওরফে জামিল, জন্ম ১৯৮৭ সালে। ডিপ্লোমা ইন ইনঞ্জিনিয়ারিং (সিভিল) পাশ করে ২০১৮ সালে যোগদান করেন রাজউকে। এই প্রতিষ্ঠানে যোগদানের পর থেকেই তিনি দুর্নীতির রথ চালাচ্ছেন যা এখন অপ্রতিরোদ্ধ হয়ে উঠেছে।

জাকির পাটোয়ারী নামে এক ব্যক্তি ২০২৩ সালের ২৮ মার্চ এই আবুল কালাম আজাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, যেখানে সে সুস্পষ্ট দুর্নীতির কথা উল্লেখ করেছিলেন। তিনি লিখেছিলেন আবুল কালাম আজাদ অতি সাধারন নিম্ন বিত্ত পরিবারের সন্তান। সম্প্রতি ৩মাস যাবৎ রাজউক জোন-৪ এ বদলী হয়ে আসার পর জোন-৪ এর এলাকাধীন পূর্ব বাড্ডার হাজী সেকান্দার বাগ রোডের কামাল উদ্দিনের বাড্ডা মৌজার আর এস দাগ নং৬৬০৫ এ নির্মিত প্ল্যান বিহীন ভবন মালিকের নিকট থেকে ১০লক্ষ টাকা গ্রহণ করে ঘুষ বাবদ, উত্তর বাড্ডার জামতলায় ডা. আলমাসের মালিকানাধীন পাশাপাশি পৃথকদুটি ভবন ৪র্থ তলা থেকে ২টি ছাদ একত্রিত করে নির্মণের অপরাধে ভবন মালিক ডা. আলমাসের নিকট থেকে ১৮লক্ষ টাকা জরিমানা করে রসিদ না দিয়ে পুরো ১৮লক্ষ টাকাই পকেটে ভড়েন। বদিউল আলমের মালিকানাধী পূর্ব বাড্ডা ৩/৫, দঃআনন্দ নগরে মাল্টি প্লান ডেভলপার কর্তৃক নির্মিত রাজউক অনুমোদনহীন ১০তলা ভবনের মালিক থেকে ৩২লক্ষ টাকা ঘুষ নিয়ে রাজউকের বিরুদ্ধে উচ্চ আদালতে রীট করার পরামর্শ দেন যেন রাজউক কখনো ভবনটি উচ্ছেদ করতে নাপারে।

গত ২৯/০৪/২৫ ইং তারিখে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), মহাখালী জোনাল অফিস, জোন-৩/২ এর মাধ্যমে ৬০ ফিট এলাকায় অথরাইজড অফিসার জনাবা সে গুপ্তা শারমিন আশরাফ ও ইমারত পরিদর্শক জনাব আবুল কালাম আজাদ এর দায়িত্বাধীন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টের মাধ্যমে একাধিক বিল্ডিং থেকে বৈদ্যুতিক মিটার বিচ্ছিন্ন করে নিয়ে যাওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনার পর থেকে জনাব আবুল কালাম আজাদ আর ও বেপরোয়া হয়ে ওঠে। তার কথামতো কাজ না করলে বিল্ডিংয়ে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মিটার খুলে নিয়ে যাবে। এমন কি যে বিল্ডিংয়ে লোক উঠে গেছে সেখানে গিয়ে হুমকি দিয়ে আসে। কারন তাদের রাজউক অনুমোদিত নকশায় বেজমেন্ট না থাকলেও সরেজমিনে তারা বেজমেন্ট করেছেন। এজন্য অথরাইজকে ম্যানেজ করতে হবে বলে ১০ লাখ টাকা দাবি করে। হোল্ডিং টি হল -৩৪০/৩, মধ্য পীরেরবাগ, (শিমুলতলা মসজিদের উল্টা পাশের গলি), মিরপুর, ঢাকা এবং হোল্ডিং ২৭৯/১/এ, মধ্য পীরেরবাগ, শিমুলতলা মোড়, মিরপুর, ঢাকা এখান থেকে তার ব্যক্তিগত সহকারীকে পাঠিয়ে ৫ লক্ষ টাকা দাবি করে। এছাড়াও ৩০৭/১/বি/১, মধ্যপীরেরবাগ হোল্ডিং থেকে গত ২০এপ্রিল২০২৫ ইং তারিখ অর্থাৎ মোবাইল কোর্টের আগের দিন বিকেল বেলা কলাপাতা রেস্টুরেন্টে বসে আবুল কালাম আজাদকে ২ লক্ষ টাকা দেওয়া হয়, যা সিসি ফুটেজ চেক করলে পাওয়া যাবে কিন্তু তাতেও তাহার মনপুত হয়নি বিধায় ২৯এপ্রিল২৫ তারিখে মোবাইল কোর্টের মাধ্যমে তার মিটার খুলে নিয়ে যাওয়া হয়। এছাড়াও ৩২৮/১০, মধ্য পীরেররবাগ হোল্ডিং থেকে তিন ধাপে অথোরাইজড এর কথা বলে মিরপুর সুলতান ডাইনে বসে ০১এপ্রিল২০২৫ ও ১০এপ্রিল২০২৫ ও ২২এপ্রিল২৫ ইং তারিখে মোট ৮ লক্ষ টাকা নেওয়া হয়। উপরোক্ত বিষয়গুলোর কথা জানাজানি হলে আমাদের বিল্ডিং এর সমস্যা হবে বলে আমাদের শাসিয়ে যায়। এই বিষয়গুলো নিয়ে জিআরএস.বিডি.গভ এ রাজউকে অভিযোগ করেছেন জনৈক ব্যাক্তি, অভিযোগের ট্রাকিং নাম্বার ০১৮১৮৬৫৬৭৫০০০০১।

ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদের অকল্পনীয় দুর্নীতির কারনে ভুক্তভোগীদের একাধিক অভিযোগ ও সংবাদপত্রে সংবাদ প্রকাশের পর আবুল কালাম আজাদকে ২০২৩ সালে জোন ৪/১ থেকে বদলি করে জোন ০৮ এ পাঠানো হয়। জানা গেছে আবুল কালাম আজাদ সদ্য সাবেক দুর্নীতিগ্রস্থ রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) মোঃ ছিদ্দিকুর রহমান সরকারকে খুশী করে পূনরায় জোন  ৩/২ ফিরে এসেছেন।  ২০২৩ সালে এই দুর্নীতিবাজ ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদকে নিয়ে সাপ্তাহিক রিপোর্টিং পত্রিকায় ধারাবাহিক সংবাদ প্রকাশিত হয়। ২৪ জানুয়ারি প্রকাশিত সংবাদের শিরোনাম “নির্মাণে রাজউকের অনুমতি নেই, বিক্রি হচ্ছে ফ্ল্যাট” । ০৬ ফেব্রুয়ারী প্রকাশিত সংবাদের শিরোনাম “রাজউক আমার হাতের মুঠোয় বলে হুমকি ভবন মালিকের”, এই ভবন মালিক বদিউল আলমের এমন আচরনের শক্তিও ছিলেন এই আবুল কালাম আজাদ। ১৯ ফেব্রুয়ারী ২০২৩ এ প্রকাশিত সংবাদের শিরোনাম “রাজউকের শত্রু রাজউক কর্মকর্তা, দুধ কলা দিয়ে কাল সাপ পোষার ভূমিকায় ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদ”। বদিউল আলমের ৩/৫ হোল্ডিং-দক্ষিন আনন্দ নগর, আনসার ক্যাম্প এলাকায় অনুমোদনহীন ভবন পরিদর্শনে গিয়ে মাল্টি পারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের নামে এমআরএ সনদ ছাড়া অবৈধ ব্যাংকিং কার্যক্রম পরিচালনাকারী ও অনুমোদনহীন ভবনের মালিক বদিউল আলমের সাথে মোটা অংকের টাকা লেনদেন এর মাধ্যমে সখ্যতা গড়ে উঠে ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদের। বর্তমানে এই অবৈধ ভবনটি দেখতে দেখতে ১০ তলায় রূপান্তর হয়েছে। গত ০৬ ফেব্রুয়ারী ২০২৩ প্রকাশিত “রাজধানীর পূর্ব বাড্ডায় অবৈধ্য বাড়ি নির্মাণের হিড়িক, নিশ্চুপ রাজউক” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের ফলাফল একই। অবৈধ্য ভবন মালিকদের সাথে ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদের সমঝোতার খবর প্রকাশ্যে এসেছে একাধিকবার । ১২ মার্চ ২০২৩ এ “বাড্ডা এলাকায় গড়ছেন বহুতল মৃত্যু কুপ, দৃষ্টি গোচর হয়না রাজউকের” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন প্রকাশের পরেও রাজউককে নিশ্চুপ থাকার বিষয়টি মনে প্রশ্ন জাগায় কত প্রাণ গেলে সচেতন হবে রাজউক?

এত অপকর্ম করে পার পেয়ে যাওয়ার পরে বর্তমানে আরও ভয়ংকর হয়ে উঠেছেন ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদ। তার কর্ম এলাকায় আবাসিক ভবনের অনুমতি নিয়ে বাণিজ্যিক ভবন গড়ে তোলা কয়েকটি ভবনের বিষয়ে তাকে তথ্য উপাত্ত দিলে প্রথমে সে এই বিষয় আমলে নিয়ে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। সূত্রমতে জানা যায় তিনি অনুমতি ছাড়া আবাসিক থেকে বাণিজ্যিক ভবনে রূপান্তর করা একটি ভবনকে সুরক্ষিত রাখার শর্তে রাইসা বিল্ডার্সের কাছ থেকে মোটা অংকের ঘুষ গ্রহন করেছেন। এই বিষয়ে কথা বলার জন্য মহাখালী জোন-৩ এর পরিচালক জনাব সালেহ্ আহমদ জাকারিয়ার সাথে কথা বলতে গেলে ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদ এই বিষয় জানতে পেরে আরেক দুর্নীতি পরায়ন ইমারত পরিদর্শক সোলাইমান হোসেনকে সঙ্গে নিয়ে কৌশলে সাংবাদিকদের সোলাইমানের রুমে ডেকে নিয়ে সাংবাদিকদের অপদস্থ করে।

রাইসা বিল্ডার্সের ঐ ভবনের বিষয়ে প্রতিবেদক ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদের কাছে জানতে চাইলে তিনি এই বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান। অনুসন্ধানে দেখা গেছে রাইসা বিল্ডার্সের এমডির বিরুদ্ধে দুদকে একাধিক অভিযোগ রয়েছে আর এই সুযোগ নিয়ে সেখান থেকেও অর্থ হাতিয়েছেন এই আবুল কালাম আজাদ।

রাইসা বিল্ডার্সের ঐ ভবনের বিষয়ে অথরাইজড অফিসার প্রকৌশলী শেগুফতা শারমীন আশরাফ, মহাখালী জোন-৩ এর পরিচালক জনাব সালেহ্ আহমদ জাকারিয়া সবাই যেন কোন অদৃশ্য কারনে কথা বলতে চান না।

২০ মে ২০২৫ তারিখে দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকায় “২ জন পরিদর্শকের কাজ ১ জনকে দিয়ে করাচ্ছেন রাজউক জোন-৩ পরিচালক জাকারিয়া” শিরোনামে সংবাদ প্রকাশের পরে তিনি প্রতিবেদক কে কল করে তার অফিসে আমন্ত্রন জানান এবং বলেন কথা বলে সব কিছু সমাধান করবেন। তাহলে পরিচালক জাকারিয়া-ই কী রয়েছেন সকল দুর্নীতির মূলে?

এই দুর্নীতিগ্রস্থ ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদ ও রাইসা বিল্ডার্সের বিষয় রাজউক সদস্য (প্রশাসন ও অর্থ) (যুগ্মসচিব) ড. মোঃ আলম মোস্তফা ও পরিচালক (এস্টেট ও ভূমি-১) এ. বি. এম. এহছানুল মামুন এর সাথে একাধিকবার কথা হলেও কোন ব্যবস্থা দৃশ্যমান হয়নি বরং তাদের কাছে দিয়ে আসা নথি তিনি হারিয়ে ফেলেছেন বলে দুঃখ প্রকাশ করায় পুনরায় নথির আরেকটি অনুলিপি তাকে সরবরাহ করা হয়েছে। তাহলে কি সরষের ভিতরেই রয়েছে ভুত?

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সাংবাদিকদের কল্যাণে কাজ করার আশ্বাস তথ্য উপদেষ্টা মাহফুজের

স্টাফ রিপোর্টার: গণমাধ্যম সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে সে আলোকে সংবাদপত্রের প্রতিষ্ঠানের মালিক পক্ষদের সঙ্গে কথা বলে সাংবাদিকদের কল্যাণে কাজ করার আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। গতকাল শনিবার রাজধানীর তথ্য ভবনে মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবার ও অসুস্থ- অসচ্ছ্বল সাংবাদিকদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সাংবাদিকদের নিয়মিত বেতন-ভাতা দেওয়ার ব্যবস্থা থাকলে কল্যাণ অনুদান দেওয়ার হয়তো প্রয়োজন হতো না। গণমাধ্যম মালিক, সম্পাদক ও অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলে সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ নেওয়া হবে। উপদেষ্টা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কর্মপরিধি বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন, সাংবাদিকদের কল্যাণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন
language Change