তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কেশবপুরে ৪১ শিক্ষাপ্রতিষ্ঠান এখন ভারপ্রাপ্ত দিয়েই পরিচালনা আওয়ামী লীগ নেতা মান্নান ভূঁইয়ার নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী ইউনাইটেড গ্রুপের কর্মকর্তা আফজাল নাছের গ্রেপ্তার মানি লন্ডারিং এনসিপি ও নিষিদ্ধ সংগঠনের নেতাসহ ৯ জনকে তলব ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ : প্রধানমন্ত্রী ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল আরব আমিরাত গোপালপুরে কলেজপড়ুয়া ছাত্রের মর্মান্তিক মৃত্যু রেলে বেলাল হোসেনকে ঘিরে দুর্নীতি ও প্রভাব বিস্তার খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মাসুম-নান্নু পরিষদের পূর্ণ প্যানেল বিজয় যমুনার বালুচরে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত প্রসূতির মৃত্যু: অনুমোদনহীন ‘মায়ান জেনারেল হাসপাতাল’ সিলগালা এক মাসে শাহ আমানতে বাতিল ২১২ আন্তর্জাতিক ফ্লাইট ফের পুত্র সন্তানের মা হলেন সোনম কাপুর ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাটখিল সাংবাদিকদের পুনর্মিলনী জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বাসডুবিতে বিআইডব্লিউটিসির ‘গাফিলতি’ মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান ফের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালী মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতাল নির্মাণ কাজের টেন্ডার কারসাজি ডায়াবেটিস হাসপাতালে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন জাতীয়তাবাদী বিপ্লবী দল যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত ১১ পরিবর্তন নিয়ে কলম্বিয়াকে ৩-১ গোলে হারাল ফ্রান্স হাদি হত্যা নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট হরমুজের পর এবার ওমান উপসাগরও ইরানের নিয়ন্ত্রণে আবারও বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার

আয়োজকরা লুটে নিচ্ছেন লাখ লাখ টাকা কুমিল্লায় বাণিজ্য মেলায় লটারি জুয়া

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

 

একটি বাণিজ্য মেলার নামে সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে লটারি ও টিকিট বিক্রির মাধ্যমে কৌশলে কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে কুমিল্লা জেলায়। লাকসাম রোডে অবস্থিত কুটির শিল্প মেলার অন্তরালে চলছে এ জুয়ার আয়োজন। স্থানীয়দের ভাষ্যমতে, এটি যেন একপ্রকার ক্যাসিনোই, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ প্রতারিত হচ্ছে।

বাণিজ্য মেলার অন্তরালে লটারি নামে চলছে একপ্রকার সুপরিকল্পিত প্রতারণা। টিকিট কিনে মানুষ আশায় থাকে কিছু একটা জিতবে, কিন্তু বাস্তবে অধিকাংশ ক্ষেত্রেই কেউ কিছু পায় না। এইভাবে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আয়োজকরা। অথচ এই আয়োজন চলছে প্রশাসনের চোখের সামনেই, কোনো রকম অনুমোদনের তথ্য না থাকলেও।

আইন অনুযায়ী, প্রকাশ্যে জুয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বাংলাদেশ দণ্ডবিধির ২৯৪ (ক) ধারা অনুযায়ী প্রকাশ্যে বা ব্যক্তিগত স্থানে জুয়া খেলা শাস্তিযোগ্য অপরাধ। তাহলে প্রশ্ন উঠে—এই মেলার লটারি আসর কীভাবে বৈধভাবে পরিচালিত হচ্ছে?

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার বিভিন্ন উপজেলা ও বাজারে মাইকিং করে এই লটারি প্রচার করা হচ্ছে। ‘প্রতিদিন গাড়ি-বাইক-বাড়ি জেতার সুযোগ’, এমন লোভনীয় প্রচারে সাধারণ মানুষ আকৃষ্ট হয়ে টিকিট কিনে প্রতারিত হচ্ছেন। অনেকেই অভিযোগ করেছেন, মেলায় গিয়ে দেখেন তাঁদের জেতার কোনো সুযোগই নেই—সবই পূর্ব নির্ধারিত ও ফাঁকি।

মেলায় আগত দর্শনার্থীদের একজন ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেন, “এটা তো ক্যাসিনোর থেকেও ভয়ংকর। এখানে এমনভাবে মানুষকে ঠকানো হচ্ছে যে বুঝতেই পারছে না সে প্রতারিত হচ্ছে।
আরেকজন বলেন, “এটা একটা ফাঁদ। টিকিট কিনে পরে দেখি, কিছুই জেতা যায় না। হাজার হাজার মানুষ প্রতিদিন এভাবে টাকা হারাচ্ছে।

জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এমন একটি আয়োজন কীভাবে দীর্ঘদিন ধরে চলে, যদি প্রশাসন সত্যিই নিরপেক্ষ থাকে? কোথায় তাদের নজরদারি, কোথায় লাইসেন্স যাচাই, কোথায় নিয়মিত তদারকি?

অনেকেই সন্দেহ প্রকাশ করছেন, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতা বা নীরব সম্মতি না থাকলে এত বড় পরিসরে জুয়া ও লটারি চালানো সম্ভব নয়।

এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক নেতারা প্রকাশ্যে কিছু না বললেও অনেকেই মনে করেন, ক্ষমতাসীন দলের কতিপয় প্রভাবশালী ব্যক্তি এই মেলার আয়োজনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে পারেন। তাদের আশীর্বাদ ছাড়া এত বিশাল মেলা ও লটারির আয়োজন কীভাবে সম্ভব?

সাধারণ মানুষের আহ্বান—এ ধরনের প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। জুয়ার মতো সামাজিক অপরাধের ছলে সাধারণ জনগণের টাকা হাতিয়ে নেওয়ার কাজ বন্ধ করতে হবে। মেলার আড়ালে চলা এই জুয়ার আসর ভেঙে দিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে সচেতন নাগরিক সমাজ।

একটি শিল্প-সংস্কৃতিমূলক মেলাকে জুয়া ও প্রতারণার আসরে পরিণত করা অত্যন্ত নিন্দনীয়। এভাবে জনগণের আস্থা ও অর্থ উভয়কেই অপচয় করা হচ্ছে। কুমিল্লাবাসী এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন—তারা চান এই প্রতারণার বিরুদ্ধে অবিলম্বে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হোক।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চাটমোহরে কৃষকের জমির তরমুজের গাছ উপড়ে ফেলার অভিযোগ 

চাটমোহরে কৃষকের জমির তরমুজের গাছ উপড়ে ফেলার অভিযোগ 

মো: কায়সার আহম্মেদ, পাবনাঃ পাবনার চাটমোহরে কৃষক সাজেদুল ইসলামের ৭ বিঘা জমির তরমুজের গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক। এ ঘটনার বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। গত মঙ্গলবার (১০ মার্চ) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। পরদিন বুধবার (১১ মার্চ) দুপুরে জমিতে গিয়ে সব তরমুজ গাছ উপড়ানো দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ওই কৃষক। ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত কৃষক সাজেদুল ইসলাম উপজেলার হরিপুর ইউনিয়নের গোপালপুর মুসুল্লিপাড়া গ্রামের শাজাহান আকন্দের ছেলে। আর অভিযুক্ত নারীর নাম আসমানী খাতুন। তিনি পার্শ্ববর্তী নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা গ্রামের আব্দুর রহিমের স্ত্রী। ভুক্তভোগী কৃষক সাজেদুল ইসলাম বলেন, আমি ঋণ করে চলনবিলে ১০ বিঘা জমি লিজ নিয়ে আবাদ করে আসছি। তার মধ্যে ৭ বিঘা

আরও পড়ুন
language Change