তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শেরপুরের শিক্ষার্থীদের সিলিং ফ্যান বিতরণ ৩০ লাখ থেকে ২.১৬ কোটি-রাজউক চেয়ারম্যানের বাংলো সংস্কারে 'লুকোচুরি' শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা ৩৬ আসনের বিএনপির ফরম কিনেছেন ১৩০০ জন নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী লুটপাটের সঙ্গী হয়ে টানেল বানিয়ে লাভ নেই: সারজিস সাউন্ড কেলেঙ্কারি ও কোটি টাকার সম্পদ গণপূর্তের আনোয়ারের প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ আওয়ামী দোসর শফিউল্লাহ আল মুনিরের বিরুদ্ধে অল্প বয়সে বিয়ে আমার জীবনের ভুল সিদ্ধান্ত ছিল প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার, টানেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: যুবদল নেতাসহ গ্রেফতার ৭ শরিফুল-রানার ছাড়পত্রের মেয়াদ একদিন বাড়াল বিসিবি না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হজযাত্রীদের সেবায় অনিয়ম করলে গুনতে হবে জরিমানা অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর দিল সরকার দুই কলেজ শিক্ষকের নামে পাঠানো হলো কাফনের কাপড় আমরা আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম যেসব বিষয়ের গুরুত্বে দেওয়া হবে বিএনপির মনোনয়ন পহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন প্রথম পর্যায়ে কারা পাবেন কৃষক কার্ড, মিলবে কী কী সুবিধা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে ঘোষণা ইসির শপথ নিলেন নতুন ২ এমপি বেড়াতে গিয়ে জিতলেন ১২ কোটি টাকার লটারি ঢাকায় তাপমাত্রা বাড়ার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর শেয়ারবাজারে ৩০ মিনিটে ১৭২ কোটি টাকা লেনদেন পাহাড়ে কিংবা সমতলে, প্রত্যেকের সমান অধিকার: প্রধানমন্ত্রী নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথ পাঠ করাবেন স্পিকার সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিলেন শফিউল বাবুর সহধর্মিনী হাসিনাকে কেন দিল্লিতে আশ্রয় দিয়ে রাখা হয়েছে বিকেলে শুরু যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে গোপনে ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের মারামারি ঢাকাসহ সারা দেশে বাড়বে গরম চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা অনিয়মের অভিযোগ এনে শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পেট্রোল-অকটেনে কতদিন চলবে, জানাল জ্বালানি বিভাগ জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলীকে ঘিরে নতুন বিতর্ক, এনএসআই রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস কতদিন, জানালেন শিক্ষামন্ত্রী সারা দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঝিনাইগাতীতে শুরু হয়েছে ভোটগ্রহণ ইরানের সঙ্গে ১০ দফা চুক্তির খবরকে ভুয়া বলে উড়িয়ে দিলেন ট্রাম্প দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন সিন্দুকছড়িতে সাড়ে ৮ কেজি গাঁজাসহ এক যুবক আটক প্লাস্টিক হেলমেট ভাঙা কর্মসূচী”ট্রাফিক গুলশান ডিভিশন আয়োজনে

অনলাইন প্রতারণা বাড়ছেই

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
প্রতিনিয়ত মোবাইল ফাইন্যান্স, ইন্টারনেট ব্যাংকিংয়ের প্রসার বাড়ছে। টাকা পাঠানো যাচ্ছে দ্রুত। আর যেখানেই টাকা-পয়সা লেনদেনের ব্যবস্থা আছে, সেখানেই হাজির হয় প্রতারকচক্র। সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ওয়ালেটের অ্যাকসেস নেওয়ার চেষ্টা তো আছেই, সেসবের পাশাপাশি অন্যান্য উপায়ও প্রতারকচক্র সেবাগুলোর দ্রুত লেনদেন এবং সহজেই আইনের চোখের আড়ালে থাকার ব্যবস্থাগুলো কাজে লাগাচ্ছে।

সাধারণত হ্যাকিং বলতে কারো অ্যাকাউন্টে বিশেষ টুলসের মাধ্যমে অনুপ্রবেশ করাকেই বুঝে থাকি, অথচ মজার বিষয় এরূপ হ্যাকিং সিনেমার পর্দার বাইরে তেমন একটা দেখা যায় না। আজকের কম্পিউটার এবং স্মার্টফোন যথেষ্ট নিরাপদ, এমনকি ওয়াই-ফাই নেটওয়ার্ক ক্র্যাক করাও বেশ কঠিন। তাই সরাসরি ব্যবহারকারীকে বোকা বানিয়ে অনলাইন অ্যাকাউন্টে লগইন করার তথ্য নিয়ে নেওয়ার ওপরেই হ্যাকিং বেশি নির্ভরশীল হয়ে পড়েছে, যাকে বলা হয় ‘সোশ্যাল ইঞ্জিনিয়ারিং’। বেশ কিছু জনপ্রিয় সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এবং প্রতিকার তুলে ধরা হলো।

অ্যাকাউন্ট অ্যাকসেস প্রতারণা
রিচার্জ ট্রান্সফার

মোবাইলের ব্যালান্স ট্রান্সফার ফিচার ব্যবহার করেও চলছে প্রতারণা। এ ক্ষেত্রে প্রতারকচক্র শিকারকে ফোন করে জানাবে তারা বিশেষ বান্ডেল প্যাক অফার বা অন্য কোনো পুরস্কার জিতেছে। এরপর বলা হবে নির্দিষ্ট পরিমাণ টাকা এখনই রিচার্জ করতে হবে, যেমন ৩৫০ টাকা বা ৪০০ টাকা। রিচার্জ করা হয়েছে জানানোর পর, প্রতারক জানাবে এবার ফোনে একটা ওটিপি কোড যাবে, সেটা তাদের জানালেই অফার চালু হয়ে যাবে বা তাদের জন্য পুরস্কার বরাদ্দ হবে।

এই কোডটি দেওয়ার সঙ্গে সঙ্গেই মোবাইলের ব্যালান্স ট্রান্সফার হয়ে যাবে প্রতারকের অ্যাকাউন্টে। এ ক্ষেত্রে প্রতারকরা শুরুতে পুরস্কারের নামে শিকারকে তার মোবাইলে বড় অঙ্কের ব্যালান্স রিচার্জ করায়, এরপর নিজের ফোন থেকে ব্যালান্স ট্রান্সফার রিকুয়েস্ট করে ওটিপি শিকারের কাছ থেকে জেনে নেওয়া মাত্র তাদের স্বার্থ সিদ্ধি হয়ে যায়।
অটো পেমেন্ট স্ক্যাম

এ ধরনের স্ক্যাম একদমই নতুন। কাস্টমার কেয়ার বা পুরস্কারের কলের মতোই প্রতারকরা কল দিয়ে থাকে, সেভাবেই তারা পিন ও ওটিপি চায়, কিন্তু তারা ব্যালান্স খালি করে না। তারা শিকারকে সরাসরি জানিয়ে দেয়, অল্প কিছু টাকা তার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হবে ফি হিসেবে।

প্রতারকরা যেটা করে থাকে, সেটা হচ্ছে তাদের নিজস্ব নম্বরে সাপ্তাহিক বা মাসিক অটোমেটিক পেমেন্ট চালু করে দেয়। দেখা যাবে প্রতি সপ্তাহেই প্রতারণার শিকার হওয়া নম্বরগুলো থেকে নিয়মমাফিক তাদের অ্যাকাউন্টে কয়েক শ করে টাকা চলে যাচ্ছে, কী হচ্ছে সেটা হয়তো প্রতারণার শিকার ব্যক্তি বুঝতেও পারবে না।
করণীয়

মনে রাখতে হবে, যে নম্বর থেকে যে পরিচয়েই ফোন আসুক না কেন, পিন কোড আর ওটিপি আনুষ্ঠানিকভাবে কল করে কোনো প্রতিষ্ঠান কখনোই জানতে চাইবে না, তাই কাউকে কখনো কোনো কারণে সেগুলো দেওয়ার দরকার নেই। মোবাইল নম্বর যত্রতত্র ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকতে হবে, পরিচিত এজেন্টের বাইরে মোবাইল রিচার্জ ও মোবাইল ওয়ালেট লেনদেন করা থেকে বিরত থাকাই ভালো। সঙ্গে এটাও মনে রাখতে হবে, কাস্টমার কেয়ারের নম্বর প্রতিটি সেবার ওয়েবসাইট ও ফেসবুক পেজে দেওয়া আছে – তার বাইরে কোনো নম্বর থেকে যোগাযোগ করা হবে না।

ডিজিটাল জালিয়াতি   কেনাবেচার প্রতারণা

ফেসবুক পেজ, গ্রুপ আর মার্কেটপ্লেস অনলাইন বেচা-বিক্রির মূল প্ল্যাটফরমে পরিণত হয়েছে। এর বাইরেও আছে বিক্রয়ের মতো লিস্টিংভিত্তিক সাইট বা নানাবিধ ই-কমার্স ওয়েবসাইট। প্রচুর ক্রেতা-বিক্রেতার পাশাপাশি প্রতারকরাও হাজির হয় এসব প্ল্যাটফরমে। দেখা যায়, তারা কোনো পণ্য খুব কম দামে বিক্রির জন্য পোস্ট করে থাকে। সেটা হতে পারে মোবাইল, ল্যাপটপ বা গ্যাজেট, মোবাইল রিচার্জ অফার, আবার কৃষিপণ্য যেমন: সার, তুষ এবং গোবরের গ্রুপেও তারা অস্বাভাবিক কম দামে বিক্রির পোস্ট করে। এরপর তারা সরাসরি দেখা না করার জন্য শুরু করে টালবাহানা – হয়তো তারা আপাতত দূরের শহরে আছে বা পণ্যটি তাদের হাতে নয় বরং অন্য কোথাও রাখা আছে, সেখান থেকে পাঠাবে, আপাতত পুরো টাকা বা আংশিক বুকিং মানি পাঠাতে বলে মোবাইল ওয়ালেটের মাধ্যমে। টাকা পেয়ে যাওয়ার পর তারা হয়ে যায় লাপাত্তা। অনেক ব্যাবসায়িক পেজের আড়ালেও এভাবে পণ্য পাঠানোর নামে বুকিং মানি, অগ্রিম পেমেন্ট বা পাঠানোর কুরিয়ার চার্জ প্রতারণার নজিরও আছে। এর বাইরে অনলাইনে দেখানো পণ্যের বদলে নিম্নমানের বা নষ্ট পণ্য পাঠিয়ে ঠকানোর পেজেরও অভাব নেই। আবার এর উল্টোটাও ঘটছে আজকাল, ক্রেতা সেজে প্রতারকরা পণ্য অর্ডার করে, পরে পণ্যে সমস্যা আছে বলে সেটা ফেরত পাঠানোর নামে ভুয়া পার্সেল পাঠিয়ে বিক্রেতার কাছ থেকে মূল্য মোবাইল ওয়ালেটের মাধ্যমে ফিরিয়ে নেয়। এখানে প্রতিকার একটাই, নামকরা প্ল্যাটফরম বা পেজ থেকে কেনাকাটা অথবা সব সময় ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করা। আর পুরনো জিনিস কেনার সময় অবশ্যই সরাসরি সাক্ষাৎ করে তবেই কেনা উচিত।

ভুয়া চাকরির অফার

‘মোবাইল দিয়েই দিনে চার ঘণ্টা কাজ করে টাকা বুঝে নিন’ থেকে এসএমএস করে ‘আপনি অমুক কম্পানির জন্য বাছাই হয়েছেন, যোগাযোগ করুন এই নম্বরে’—এমন নানাবিধ উপায়ে প্রতারকরা টোপ ফেলে থাকে। এরপর যোগাযোগ করা হলে তারা হয়তো ইন্টারভিউর জন্য অফিসের ঠিকানাও দিয়ে দেবে, তারপর প্রতারকরা মোবাইল ওয়ালেটের মাধ্যমে কিছু টাকা ফি হিসেবে বলবে পাঠাতে। এরপর সেই টাকা আর কোনো দিন পাওয়াও যাবে না, চাকরি পাওয়ার আশাও নেই। আগে এ ধরনের স্ক্যাম ভুয়া ইনস্যুরেন্স কম্পানির নামে অফিস ভাড়া নিয়ে করা হতো, এখন অনলাইনেই সরাসরি মোবাইল ওয়ালেটের মাধ্যমে টাকা নিয়েই করে যাচ্ছে প্রতারকচক্র। অতএব অনলাইনে বা ইনবক্সে লোভনীয় চাকরির অফার দেখলে সেটাকে আগে যাচাই-বাছাই করা খুবই জরুরি।

ফেসবুক গ্রুপ ও পেজ ‘হ্যাক’

দেশি-বিদেশি বেশ কিছু হ্যাকার গ্রুপ ফেসবুক পেজের অ্যাকসেস নেওয়ার জন্য অভিনব উপায় বের করেছে। তারা ‘মেটা সাপোর্ট’, ‘ফেসবুক কাস্টমার কেয়ার’, ‘ভায়োলেশনস সেন্টার’ এমন আনুষ্ঠানিক নাম দিয়ে, সেরূপ লোগো ব্যবহার করে তৈরি করছে ভুয়া পেজ ও অ্যাকাউন্ট। এরপর বিভিন্ন পেজের অ্যাডমিনদের মেসেজ পাঠাচ্ছে ‘আপনার পেজটি বেশ কিছু মেটা টার্মস ভঙ্গ করার আমরা যোগাযোগ করছি’ মর্মে। এ ধরনের মেসেজের মধ্যে একটি ফিশিং লিংক দেওয়া থাকে, সেটাতে ক্লিক করলে গতানুতিক সরাসরি আইডি পাসওয়ার্ড চাওয়ার ফিশিং সাইট নয়, বরং কুকি বা সেশন হাইজ্যাকের স্ক্রিপ্টসমৃদ্ধ সাইটে হাজির করবে। এ ক্ষেত্রে কোনো পাসওয়ার্ড বা ওটিপি না নিয়েও ব্যবহারকারীর ফেসবুক অ্যাকসেস নিয়ে নিতে পারে হ্যাকাররা। এরপর তারা পেজের অ্যাডমিন বদলে ফেলে, রিকভারি ই-মেইল সেট করে তাদের মেইলে এবং পেজের নিয়ন্ত্রণ পুরোপুরি তাদের হাতে চলে যায় মুহূর্তেই। পেজের সঙ্গে গ্রুপ সংযুক্ত থাকলে সেটার অ্যাডমিনশিপও হ্যাকাররা নিয়ে নেয়। বেশির ভাগ ক্ষেত্রে তারা বড়সড় অডিয়েন্সের পেজ হাতাতে পারলে সেটার মাধ্যমে ক্রিপ্টো প্রতারণা চালায়, আবার পেজের অ্যাডমিনদের কাছ থেকেও মুক্তিপণ আদায় করে। এ ক্ষেত্রে প্রতিকার একটাই, মনে রাখতে হবে ফেসবুক কখনোই ইনবক্সে এমন লিংক পাঠাবে না, আর কোনো সাপোর্ট লিংক fb.com, facebook.com ev meta.com এর বাইরে হবে না। মোট কথা, অজানা লিংক কখনোই ক্লিক করা উচিত নয়।

ইনভেস্টমেন্ট স্ক্যাম

বাংলাদেশে এমন স্ক্যাম এখনো বহুল প্রচলিত নয়, কিন্তু ধীরে ধীরে প্রকোপ বাড়ছে। হঠাৎই অপরিচিত নম্বর থেকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে মেসেজ দেবে প্রতারক, তাদের কম্পানিতে বিনিয়োগ করলে দ্রুত বড় অঙ্কের লাভ পাওয়া যাবে অথবা ভুয়া অ্যাকাউন্ট থেকে ফেসবুক বা ইন্সট্রাগ্রামে অ্যাড পাঠাবে, দ্রুতই ইনবক্সে জুড়ে দেবে গল্প। তারা চেষ্টা করবে শিকারের জীবন সম্পর্কে জানতে, তার সঙ্গে সখ্য তৈরি করবে, এরপর জানাবে তার বিনিয়োগের কথা। দুটি ক্ষেত্রেই ভুয়া কম্পানিতে বিনিয়োগের নামে টাকা হাতিয়ে নেবে প্রতারক। অপরিচিত নম্বর থেকে বিনিয়োগের লিংক এলে তো বটেই, নতুন আইডি থেকে হঠাৎ করেই বন্ধুত্ব পাতানোর চেষ্টা করলেও সেটা থেকে নিজেকে নিরাপদ রাখতে হবে।

ব্ল্যাকমেইলিং

ডেটিং সাইট বা সোশ্যাল মিডিয়ায় প্রেমের টোপ ফেলে প্রতারণা বহুদিন ধরেই চলছে। লাস্যময়ী নারী-পুরুষদের ছবি ব্যবহার করে, দ্রুত ভাব জমিয়ে প্রেমের টান তৈরি করে, শিকারদের কাছ থেকে ফাঁদে ফেলার মতো অন্তরঙ্গ ছবি হাতিয়ে নেয় চক্র। এরপর চলে ব্ল্যাকমেইল, এসব ছবি ও ভিডিও অনলাইনে ভাইরাল করে দেওয়া হবে – এই হুঁমকির বিপরীতে মোবাইল ওয়ালেট থেকে চাঁদা পাঠাতে বলা হয়। অনেক সময় দেখা যায় চাঁদা দেওয়ার পরও সেসব ছবি ও ভিডিও নীল ছবির সাইটে ফাঁস করেই দেয় প্রতারকরা। তাই কখনোই অন্তরঙ্গ ছবি অনলাইনে সদ্য পরিচয় হওয়া কারো কাছে পাঠানো উচিত নয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

এবার ধানমন্ডি ৩২ নম্বরে গেল সিআইডির ক্রাইম সিন

স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে গেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমের সিনের একটি দল। সেখান থেকে তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছেন বলে জানা গেছে। তবে তারা কী ধরনের আলামত সংগ্রহ করছেন তা জানা যায়নি। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সিআইডির ক্রাইম সিনের ৫-৬ জনের একটি দল ধানমন্ডি ৩২ নম্বরে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করে সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে সিআইডির ক্রাইম সিনের একটি দল সকালে গেছে। সিআইডির ক্রাইম সিন অপরাধের আলামত সংগ্রহের দক্ষ একটি দল। তারা সেখান থেকে অপরাধ সংক্রান্ত আলামত সংগ্রহ করছে। এর বাইরে এ বিষয়ে আর কিছু এই মুহূর্তে বলা যাবে না। এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ বলেন, ৩২ নম্বরে

আরও পড়ুন
language Change