তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
জঙ্গল সলিমপুরে ইয়াসিন-ফারুক সাম্রাজ্য! উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ভি পি ইকবাল রামগঞ্জে ডিএসএ ইউনাইটেড একাডেমির অ্যাডহক কমিটি অনুমোদন সাবেক স্বামীর সন্তান অপহরণের চেষ্টার অভিযোগে চাটখিলে নারী আটক জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন ​ফেসবুকে মন্তব্য কেন্দ্র করে প্রবাসীর বাড়িতে ছাত্রদলের হামলা, পাল্টা মামলায় বাড়ছে আতঙ্ক চাঁপাইনবাবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযান চোরাই মোবাইল জব্দ সুন্দরবনে আত্মসমর্পণ করা সুমন বাহিনীর সদস্য অস্ত্রসহ গ্রেফতার ঈদুল আযহা: খাগড়াছড়িতে র‍্যাব-৭-এর নিরাপত্তা জোরদার ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪: অনিয়মের ‘হর্তাকর্তা’ ইকবাল ও নুরুল স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে আপত্তিকর পোস্ট, সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার কেশবপুর প্রেসক্লাবে ক্রীড়া প্রতিযোগিদের পুরস্কার বিতরণ ধর্ষণ-হত্যার প্রতিবাদে ফুঁসে উঠল চাটখিল বরগুনা জেলায় পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রাথমিক শিক্ষক সমিতি নিষিদ্ধ সংগঠন জাতীয় শ্রমিক লীগ নেতা মুহাম্মদ এয়াকুবের দাম্ভিকতা আদালতের হাজতখানায় স্ত্রীসহ আসামি সোহেল রামিসা হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন বিস্ফোরক ও ভাঙচুর মামলায় আওয়ামী লীগের ২ নেতা কারাগারে রামগড়ে ওপেন হাউজ ডে পালিত শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ দেশের উৎপাদিত গরু দিয়েই কোরবানির চাহিদা মেটানোর লক্ষ্য: প্রাণিসম্পদ মন্ত্রী ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ৫ চায়না বিএনপিতে হাইব্রিড অনুপ্রবেশ আতঙ্ক ‎ইউপি চেয়ারম‍্যান যেনো দুর্নীতির কারখানা দেশের রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট ঈদ শান্তিপূর্ণ উদযাপনে মাঠে র‌্যাব-পুলিশ-বিজিবি ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল শেরপুরের নালিতাবাড়ীতে ঝড়ে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: ঈদে যানজট নিয়ন্ত্রণ ঠেকাতে কড়া নির্দেশ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত ময়মনসিংহের সেরা কৃষি উদ্যোক্তা পুরস্কার পেলেন আব্দুল কাদির গুলিস্তানে হাতাহাতি করা ২ কনস্টেবল সাময়িক বরখাস্ত হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল আজ থেকে প্রাথমিকে টানা ১৫ দিনের ছুটি ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম খেলোয়াড় হিসেবে যাচ্ছেন যিনি ডিপিডিসির প্রকৌশলী মোহাম্মদ আতাউর কবির কাজে দুই লাখ টাকা ‘ঘুষ’ দাবী! না বুঝেই ব্রাজিল সাপোর্ট করি নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ বাবার খনন করা খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০ নজরুল আমাদের সকল মানুষের কবি: আব্দুস সালাম মার্টিনেজকে নিয়ে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩ দ্রুত বিচার না হলে অপরাধ বাড়বে : ব্যারিস্টার খোকন পশুর হাটে দুম্বা, দাম হাঁকা হচ্ছে ৪-৫ লাখ এমডির সেল্টারে জিইএমকোতে ১৫ কোটি টাকার স্ক্র্যাপ ৩ কোটিতে বিক্রি

প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার, টানেল

প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার, টানেল
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

আধুনিক বিশ্বের সঙ্গে তালমিলিয়ে তৈরি করা হচ্ছে প্রধানমন্ত্রীর জন্য নতুন বাসভবন। বাড়ির নকশায় থাকছে বহির্বিশ্বের প্রধানমন্ত্রীদের বাড়ির আধুনিক ডিজাইন। সব সেফটি ও সিকিউরিটি মেনে বাসভবনের মাটির নিচে থাকবে অত্যাধুনিক বাংকার এবং সুড়ঙ্গ বা টানেল, যা বহিঃশত্রুর আক্রমণ থেকে প্রধানমন্ত্রীর পরিবারকে সুরক্ষা দেবে এমনটাই পরিকল্পনা গণপূর্ত বিভাগের।

জুলাই গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন এখন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে পরিচিত। বিগত ২০২৪ সালের ৫ আগস্টের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই থেকে গেছেন। তবে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর নির্দিষ্ট বাসভবন কোথায় হবে তা নিয়ে গুরুত্ব দেয়নি অন্তর্বর্তী সরকার।

এখন প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য কাজ করছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। নতুন দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর স্থায়ী বাসভবন এখন পর্যন্ত নির্ধারিত না হওয়ায় বিষয়টিকে অনেকেই বিব্রতকর বলে মনে করছেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিশেষ সূত্রে জানা গেছে, নির্বাচন-পরবর্তী সরকারপ্রধান এসে কোথায় উঠবেন বা কীভাবে থাকবে তার অবকাঠামোগত বিষয়ে গুরুত্বপূর্ণ তেমন কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ নেয়নি বিগত অন্তর্বর্তী সরকার।

প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজস্ব বাসভবন গুলশান-২ থেকেই দৈনন্দিন অফিসের কার্যক্রম পরিচালনা করছেন। গত ২৭ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যমুনা ছেড়ে চলে যাওয়ার পর সেখানে ওঠার কথা ছিল নতুন প্রধানমন্ত্রীর। তবে এটাকে আপাতত প্রধানমন্ত্রী নিজের বাসভবন হিসেবে দেখছেন না, তিনি বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানের জন্য এ বাসভবন ব্যবহার করবেন। এমনটাই শোনা গেছে সরকারের উচ্চ মহল থেকে।

সূত্র জানায়, নতুন সরকারকেই এখন নিতে হচ্ছে নিজের বাসভবনের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বাসভবনটি করা হবে এমন স্থানে, যেখান থেকে সরকারের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত হবে। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়, সংসদ ভবন এবং বিভিন্ন রাষ্ট্রীয় অতিথিদের সঙ্গে সাক্ষাৎ সুবিধাজনকভাবে করা যায় এমন স্থানকেই বাসভবন নির্মাণের জন্য বেছে নিতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর আলোচনা হয়েছে বলেও জানা গেছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য হেয়ার রোড, মিন্টো রোড অথবা বেইলী রোড এ এলাকাগুলোতে জায়গা দেখা হচ্ছে। বিশেষ করে সচিবালয়ের সঙ্গে নির্বিঘ্নে যোগাযোগে যেন অসুবিধা না হয়, সেটাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। সূত্র জানায়, প্রধানমন্ত্রীর বাসভবনের জায়গা নির্বাচন করতে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা জায়গা নির্বাচন করে মন্ত্রণালয়কে জানাবে। পরবর্তী সময়ে এটা নিয়ে ফাইনাল ডিসিশন (চূড়ান্ত সিদ্ধান্ত) নেবেন মন্ত্রী।

গণপূর্ত অধিদপ্তরের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে আমার দেশকে জানান, প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওঠার বিষয়ে আমাদের বলা হয়েছিল। আমরা যমুনা প্রস্তুত করেছি। তবে প্রধানমন্ত্রী এখন সেখানে উঠছেন না। প্রধানমন্ত্রীর বসবাসের জন্য স্থায়ী ভবন তৈরির বিষয়ে আমাদের বলা হয়েছে। আমরা জায়গা নির্বাচন নিয়ে কাজ করছি। এটা হেয়ার রোড, মিন্টো রোড অথবা বেইলী রোডে হওয়ার সম্ভাবনা বেশি বলে জানান এ কর্মকর্তা।

প্রধানমন্ত্রীর বাসভবনের বিষয়ে জানতে চাইলে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী আমার দেশকে বলেন, বাসভবনের জন্য আমরা হেড অব আর্কিটেক্টের সঙ্গে আলোচনা করছি। এর মূল সামারি আমরা মন্ত্রণালয়ে জমা দেব। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য আমরা জায়গা দেখছি। সচিবালয়কেন্দ্রিক যাতায়াত যাতে সহজভাবে করা যায়, এমন জায়গায় তৈরি করা হবে। মিন্টো রোড, হেয়ার রোড এসব এলাকার পাঁচ-ছয়টি ভবন অধিগ্রহণ করে বাসভবন তৈরি করা হবে।

প্রধানমন্ত্রীর সেফটি অ্যান্ড সিকিউরিটির বিষয়ে উল্লেখ করে প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী আরো বলেন, বহির্বিশ্বের প্রধানমন্ত্রীদের বাসভবনের সব সুযোগ-সুবিধা ও ডিজাইন ফলো করা হবে। প্রধানমন্ত্রীর সেফটির জন্য বাসভবনে মাটির নিচে বাংকার এবং টানেল তৈরি করা হবে, যাতে বোমা হামলা থেকে নিরাপদে থাকা যায়। সর্বোচ্চ সিকিউরিটি মেনে বাসভবন তৈরি করা হবে।

এ বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগ) মো. আব্দুল মতিন আমার দেশকে বলেন, একটা দেশের প্রধানমন্ত্রীর জন্য তো স্থায়ী বাসভবন দরকার। প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট গণভবন তো এখন ব্যবহারের সুযোগ নেই, ওটা এখন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর করা হয়েছে। আমাদের বর্তমান যে রাষ্ট্রীয় অতিথি ভবন আছে, এটা মূলত প্রধানমন্ত্রী বিভিন্ন সরকারি অনুষ্ঠানে ব্যবহার করবেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের মন্ত্রীর আলোচনা হয়েছে। মিন্টো রোড, হেয়ার রোড কিংবা বেইলী রোডÑএ এলাকাগুলোর মধ্যে প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য জায়গা নির্বাচন করা হবে। তবে প্রধানমন্ত্রীর পছন্দ মিন্টো রোড বা হেয়ার রোড। এটা নিয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। আমাদের সময় নিয়ে এটা তৈরির কথা বলা হয়েছে। সচিবালয়কেন্দ্রিক আসা-যাওয়া যেন সহজ হয়, এমন লোকেশনে জায়গা নির্বাচনের জন্য পিডব্লিউডির চিফ ইঞ্জিনিয়ারকে বলা হয়েছে। তারা এটা নিয়ে কাজ করছে বলে জানান সরকারের এ অতিরিক্ত সচিব।

সরকারের নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য মিন্টো রোড, বেইলী রোড, গুলশান ও ধানমন্ডিতে সরকারি বাংলো বরাদ্দ শেষ হয়েছে। এর মধ্যে অনেকেই বাসায় উঠেছেন, আবার কোনো কোনো বাসা এখনো মেরামতের কাজ চলছে। এছাড়াও হেয়ার রোডে মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট-এ ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে তিনটি ১০তলা ভবনে ৩০টি ফ্ল্যাট রয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণভোট-২৬ উপলক্ষে অভিভাবক সমাবেশ

নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণভোট-২৬ উপলক্ষে অভিভাবক সমাবেশ

মাহিদুল ইসলাম ফরহাদঃ চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে গণভোট-২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে প্রথম অধিবেশন এবং দুপুর ১২টায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির অভিভাবকদের নিয়ে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। গণভোট-২০২৬ সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে-এই স্লোগানকে সামনে রেখে পরিবর্তনের লক্ষ্যে “হ্যাঁ” ভোট নিশ্চিত করার আহ্বান জানিয়ে এ সমাবেশের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ গোলাম হামিদ, মরিয়ম নেসা, মোঃ নেয়মাতুল্লাহ, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ হাসান আলীসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন যমুনা

আরও পড়ুন
language Change