তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ইরান ও লেবাননের পাশে থাকার ঘোষণা চীনের হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬ বার জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী চট্টগ্রামের শিশু ধর্ষণের আসামি মুনিরের যাবজ্জীবন কারাদণ্ড মামলা ও সিন্ডিকেটের ফাঁদে ঢাকার ১২৩ পরিত্যক্ত সরকারি বাড়ি, বেহাত হাজার কোটি টাকা জিয়া শিশু কিশোর মেলা, গাজীপুর মহানগর কমিটি ঘোষণা ইউএনএইচসিআর নির্বাহী কমিটির সভাপতির দায়িত্বে বাংলাদেশ বিদ্যুৎতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে সিরাপ ও ইয়াবাসহ আটক ২ কামারখন্দে সাড়ে ৩ হাজার ফুট পতাকা টাঙিয়ে আর্জেন্টিনার সমর্থকদের চমক বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদক থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনের কারাদণ্ড ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসী স্বামী চট্টগ্রাম-জামালপুরের শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল বিশ্বকাপে হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়লেন মেসি মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের পথে প্রধানমন্ত্রী সাব রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ ২০ বছরেও পাকা হয়নি ইটের রাস্তা, ভোগান্তিতে সাধারণ মানুষ বটিয়াঘাটায় সুধী সমাবেশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ, পুলিশের কঠোর আশ্বাস শ্রীমঙ্গলে ৮ বছর বয়সী শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের অভিনব টেন্ডার বাণিজ্যের অভিযোগ রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে আরও ১০ জেলা ২৪ নম্বর ওয়ার্ডে ময়লা অপসারণে ব্যাপক উদ্যোগ-সফিউদ্দিন আহম্মেদ সেন্টু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন অনুষ্ঠিত গণমাধ্যম স্বাধীন থাকলে ক্ষমতা জবাবদিহিতার মুখোমুখি থাকবে: তথ্যমন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের হিসাব সহকারী মনির হোসেনের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন সুপ্রিম কোর্ট সচিবালয়: আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি বাংলা টিভির সামাদুল হকের বিরুদ্ধে অভিযোগের পাহাড় ডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে ১০ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ ইথিওপিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩১ সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য আটক সমতায় শেষ হল ইরান-নিউজিল্যান্ডের রোমাঞ্চকর লড়াই মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে শেখ বোরহান উদ্দিন রেকর্ড পতনের পর আবারও বাড়ল জ্বালানি তেলের দাম আদ্-দ্বীনের নির্বাহী পরিচালকের পদত্যাগ সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর্তন আনা হচ্ছে: ববি হাজ্জাজ ভারতে প্রবেশ না করে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী , চলছে ব্যাপক প্রস্তুতি রংপুরের ঐতিহ্যবাহী হাঁড়িভাঙ্গা আমের আনুষ্ঠানিক বাজারজাতকরণ শুরু বরগুনায় পুলিশ সার্ভিস ডেস্ক সেবা বিষয়ে সচেতনতা সভা রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে নির্দেশ: প্রধানমন্ত্রী কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ সাতক্ষীরা উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা মালিকদের নিকট হস্তান্তর

লন্ডন বৈঠকের পর স্বস্তিতে বিএনপি

লন্ডন বৈঠকের পর স্বস্তিতে বিএনপি
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ নির্বাচনী সুনির্দিষ্ট রোডম্যাপ দাবিতে দীর্ঘদিন ধরে সোচ্চার ছিল বিএনপি। দলটি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চাইলেও অন্তর্বর্তী সরকার আগামী বছরের এপ্রিলে নির্বাচনের সিদ্ধান্ত নেয়। এতে করে নির্বাচনের তারিখ নিয়ে সংকট যেমন ঘনীভূত হয়, সরকারের সঙ্গে বিএনপির সম্পর্কও একটা বৈরী অবস্থার দিকে যেতে থাকে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এমন অবস্থায় বহুল প্রতীক্ষিত লন্ডন বৈঠকের মধ্য দিয়ে নির্বাচন নিয়ে সৃষ্ট সংকট ও অনিশ্চয়তা কেটে যাওয়ার পাশাপাশি এক ধরনের স্বস্তিও ফিরে এসেছে। একই সঙ্গে নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কিছুদিন ধরে চলা বিএনপির টানাপোড়েনমূলক সম্পর্কেরও অবসান ঘটেছে। সব মিলিয়ে বৈঠকের পর বিএনপি এখন দারুণ চাঙ্গা।

বিএনপি মনে করে, ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকে গণতন্ত্রের বিজয় হয়েছে। দুই পক্ষই সব প্রস্তুতি শেষে ২০২৬ সালে পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন আয়োজনে সম্মত হওয়ায় দেশে নির্বাচনী উৎসবের আমেজ তৈরি হয়েছে। দলটির নেতাদের প্রত্যাশা, নির্বাচন কমিশন (ইসি) এখন নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় যথাসময়ে উদ্যোগ নেবে এবং সংস্কার ও বিচার প্রক্রিয়া দ্রুত এগিয়ে যাওয়ার পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়াও এগিয়ে যাবে, দেশ নির্বাচনমুখী হবে।

বিএনপি আরও মনে করে, জুলাই সনদ, প্রয়োজনীয় সংস্কার এবং বিচার প্রক্রিয়া দৃশ্যমান করা—এগুলো আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সম্ভব। স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতে বিচারে একটু সময় লাগলেও জুলাই সনদ এবং সংস্কার আগামী দুই মাসের মধ্যে সম্পন্ন করা সম্ভব। জুলাই-আগস্ট গণহত্যার সঙ্গে যারা জড়িত, ট্রাইব্যুনালে সেই মামলাগুলোর কয়েকটির রায়ও আগামী দুই-তিন মাসের মধ্যে দৃশ্যমান হওয়া সম্ভব। সুতরাং প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষে রোজার আগেই নির্বাচন অনুষ্ঠানও সম্ভব।

বিএনপি নেতারা বলছেন, বৈঠকে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলের দ্বিতীয় প্রধান নেতা তারেক রহমানকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন ড. ইউনূস। তিনি তার আসন থেকে উঠে এগিয়ে গিয়ে তারেক রহমানকে সঙ্গে করে নিয়ে আসেন। এই ঘটনার মধ্য দিয়ে ড. ইউনূসের সৌজন্যতার পাশাপাশি সরকারের কাছে বিএনপির গুরুত্বের বিষয়টিও ফুটে ওঠে। এ ঘটনাসহ সার্বিকভাবে বৈঠক নিয়ে দারুণ খুশি দলটির নেতাকর্মীরা।

বৈঠকের মূল্যায়ন করতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ কালবেলাকে বলেন, লন্ডন বৈঠকটি ছিল ঐতিহাসিক, যুগান্তকারী, জাতির প্রতি দিকনির্দেশনামূলক এবং বহুল প্রত্যাশিত। এই বৈঠকে গণতন্ত্রের বিজয় হয়েছে। জাতি দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষমাণ ছিল। সেই অপেক্ষার অবসান হতে চলেছে। দেশবাসীর প্রত্যাশা, গণতান্ত্রিকভাবে একটা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হবে, দেশে স্থিতিশীলতা আসবে, গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর শক্ত ভিত্তি নির্মাণের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রকে একটি শক্তিশালী রূপ দেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, পলিটিক্স ইজ এন আর্ট অব কম্প্রোমাইজ, অর্থাৎ রাজনীতি হলো একটি আপসের শিল্প। এ কথাটি আমরা অনুসরণ করেছি। প্রধান উপদেষ্টা অনুধাবন করেছেন এবং দেশ ও জাতির কল্যাণে আবহাওয়া, রমজান, পাবলিক পরীক্ষার বিষয়গুলো বিবেচনায় নিয়ে রমজান মাস শুরুর এক সপ্তাহ আগে নির্বাচনের সময় নির্ধারণ করেছেন। এটাকে আমরা স্বাগত জানাই। আশা করি, সেই সিদ্ধান্তের সূত্র ধরে তিনি নির্বাচন কমিশনকে (ইসি) যথাযথ প্রক্রিয়ায় যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য বলবেন।

এক প্রশ্নের জবাবে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বৈঠকে রাষ্ট্র পরিচালনা, অর্থনৈতিক অবস্থা উন্নয়নের জন্য বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য, আলোচনা তো হয়েছেই। আমরা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জাতি গঠনের প্রক্রিয়ায় ড. মুহাম্মদ ইউনূসের অভিজ্ঞতা ও পরামর্শকে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করি। দেশের একজন নাগরিক হিসেবে তিনি তার সেই অভিজ্ঞতা বিনিময় ও পরামর্শ প্রদানে সব সময় সহযোগিতা করার জন্য প্রস্তুত আছেন বলে জানান।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, লন্ডনে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পুরো জাতি একটা উৎকণ্ঠা-উদ্বেগের মধ্যে ছিল। বৈঠকের পর এখন সবার মধ্যে একটি স্বস্তি এসেছে। দেশে নির্বাচনী উৎসবের আমেজ তৈরি হয়েছে। এখন আমরা ইনশাআল্লাহ, সেই উৎসবে নির্বাচনী মাঠের দিকে যাব। সবাই মিলে তো দেশটাকে গড়তে হবে। এ ক্ষেত্রে সব রাজনৈতিক দলের একটা বড় দায়িত্ব আছে। এখন পরবর্তী করণীয় কী, আশা করি সবাই সবার অবস্থান থেকে সেটা নির্ধারণ করে এগিয়ে যাবেন।

তিনি বলেন, বৈঠক নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া আমরা এরই মধ্যে দেখেছি। সেখানে দু-একটি কৌশলী কথাও এসেছে। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আলোচনার মধ্য দিয়ে এই ছোটখাটো কিছু জিনিসকে আমাদের সমন্বয় করে নিতে হবে। সংস্কার হবে, বিচার হবে, নির্বাচনও হবে।

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, বৈঠকের মাধ্যমে আগামীতে অনেক সমস্যা সমাধানের পথ খুলে গেছে। সব মিলিয়ে এটা সুদূরপ্রসারী ফল বয়ে আনবে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে এবং অবশ্যই নির্বাচনের ক্ষেত্রে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বাংলাদেশকে এবার ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

বাংলাদেশকে এবার ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ নতুন গণতান্ত্রিক বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময়ে ফ্যাসিবাদী শাসন, শোষণ শুধু দেশের জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারী কেড়ে নেয়নি বরং অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মতো শিক্ষা ব্যবস্থাকেও প্রায় ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছিল। রোববার (৭ জুন) বেলা ১১টা ২৫ মিনিটে বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা। আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব, ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত ইতিহাসের প্রতিটি মাঠে যেসব সাহসী মানুষ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষায় আত্মত্যাগ করেছেন, তাদের অবদানকে সম্মান জানাতে হবে। আর সেজন্য আমাদের একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র

আরও পড়ুন
language Change