তারিখ লোড হচ্ছে...

রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় প্রথমবার খাদ্য সহায়তা পেতে যাচ্ছে জেলেরা রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে আফসার সিন্ডিকেট শ্রীমঙ্গলে ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি হলেন গোবিন্দ কির্ত্তনীয়া দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সংবাদ প্রকাশের জেরে রামুতে সাংবাদিক আবুল কাশেমের ওপর হামলা; নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাওয়া নতুন বাংলাদেশকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলতে হবে: আফরোজা... অপ-সাংবাদিকতা  আজ পেশাদারিত্ব ও জনআস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে

ডিপিডিসির ৪ কর্মকর্তা দুর্নীতি করেও বহাল তবিয়তে

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক ॥

বহাল তবিয়তে রয়েছেন বিগত স্বৈরাচার সরকারের মদদপুষ্ট বিদ্যুৎ কর্মকর্তারা। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদ দুর্নীতিবাজ কর্মকর্তাদের তালিকা করে তাদের অপসারণ ও শাস্তির দাবি জানালেও জোরালো কোনো ব্যবস্থা নেয়া হয়নি। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিদেশে পাচার করা অর্থ দ্রুত রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবিও পূরণ হয়নি।

বিতরণী কোম্পানিগুলোর প্রকৌশলীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যুৎ খাতে লুটপাট, টাকা পাচার, নিয়োগ-বদলি বাণিজ্য থেকে শুরু করে হেন কোন অপকর্ম নেই – যা বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা করেনি। এতো কিছু করার পরও স্বৈরাচার সরকারের এই দোসররা কীভাবে এখনও স্বপদে বহাল রয়েছেন, সে প্রশ্ন উঠেছে। এরা এখন ভোল পাল্টে নীতি-আদর্শের বুলি কপচাচ্ছেন। থেমে নেই তাদের দুর্নীতিও। দ্রুত এদের ব্যাপারে সিদ্ধান্ত না নিলে সৎ প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারীদের কাছে ভুল বার্তা পৌছাবে। প্রকৌশলীরা এ ব্যাপারে বিদ্যুৎ উপদেষ্টার জোরালো হস্তক্ষেপ কামনা করেছেন।

গত বছরের ১৫ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) দুর্নীতিগ্রস্ত বোর্ড পরিচালক এবং কর্মকর্তাদের অপসারণ ও শাস্তির দাবি জানিয়ে একটি চিঠি দেয়। চিঠিতে নাম উল্লেখ করে বলা হয়, এসব কর্মকর্তা বদলি-নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্যসহ অনিয়ম ও শত শত কোটি টাকার রাষ্ট্রীয় অর্থ লোপাটের সাথে জড়িত। যার ফলে বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ কোম্পানি ডিপিডিসি প্রতিবছর শত শত কোটি টাকা আর্থিক লোকসান গুনছে। বিগত স্বৈরশাসকের আমলে গত সাড়ে ১৫ বছরে দুর্নীতিগ্রস্থ ব্যক্তিদের নামে বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে যথেষ্ট তথ্য সম্বলিত সংবাদ প্রকাশিত হয়েছে। উল্লিখিত দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা বিগত স্বৈরাচার সরকারের মদদপুষ্ট হয়ে রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ আত্মসাৎ করেছে, যা বর্তমান বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে অর্জিত স্বাধীনতার পরিপন্থী এবং শহীদদের সাথে চরম প্রতারণা ছাড়া আর কিছুই নয়।

চিঠিতে যেসব কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলা হয় তাদের অন্যতম হলেন- নির্বাহী পরিচালক (এইচআর) সোনামণি চাকমা, নির্বাহী পরিচালক (অপারেশন) কিউ এম শফিকুল ইসলাম, নির্বাহী পরিচালক (অর্থ) মো. গোলাম মোস্তফা, জিটুজি প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. রাজিবুল হাদী, ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচআর) নিহার রঞ্জন সরকার, পরিচালনা পর্ষদের সদস্য ও ডেসকোর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. কাওসার আমির আলী,  প্রধান প্রকৌশলী (সেন্ট্রাল) মো. জাহাঙ্গীর আলম এবং বনশ্রী ডিভিশনের সিনিয়র সহকারী হিসাবরক্ষক মো. জসিমউদ্দিন।

এদের মধ্যে নির্বাহী পরিচালক (অর্থ) মো. গোলাম মোস্তফা ও প্রধান প্রকৌশলী (সেন্ট্রাল) মো. জাহাঙ্গীর আলম অবসরে গিয়েছেন। পরিচালনা পর্ষদের সদস্য ও ডেসকোর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. কাওসার আমির আলী বর্তমানে পর্ষদে নেই।  বাকিরা রয়েছেন বহাল তবিয়তে।

ডিপিডিসি সূত্র বলছে, সাবেক ও বর্তমান বেশ কয়েকজন নির্বাহী পরিচালক, প্রকৌশলী ও কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে। সূত্রের দাবি, নির্বাহী পরিচালক (এইচআর) সোনামণি চাকমা এখনও স্বপদে বহাল থাকায় তাঁর দুর্নীতিও থেমে নেই। প্রকৌশলী থেকে শুরু করে বিদ্যুৎকর্মী – কে কোথায় বদলি হবে, দক্ষিণার বিনিময়ে তা নির্ধারণ করে থাকেন তিনি। লেনদেনে কারো সঙ্গে বনিবনা না হলে তার উপর নেমে আসে চাকরিবিধির খড়গ।

অন্যদিকে, রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পিজিসিবি’র সাবেক প্রকল্প পরিচালক কিউ এম শফিকুল ইসলাম বিদ্যুৎ বিভাগের সাবেক সিনিয়র সচিব হাবিবুর রহমানের আশির্বাদে ২০২৪ সালের ৩০ জানুয়ারি ডিপিডিসির নির্বাহী পরিচালক (অপারেশন) পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান। যোগদান করেই তিনি গড়ে তোলেন দুর্নীতির এক বড় সিন্ডিকেট। দুর্নীতিবাজদের তালিকার প্রথমদিকে নাম থাকার পরও তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় তিনি আরো বেপরোয়া হয়ে উঠেছেন বলে সূত্রের দাবি।

এর আগে গত বছরের ১২ সেপ্টেম্বর ডেসকোর দুর্নীতিবাজদের তালিকা সংবলিত একটি চিঠি উপদেষ্টার কাছে পাঠায় বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদ। সেখানে ডেসকোর নির্বাহী পরিচালক (প্রকৌশল) জগদীশ চন্দ্র মণ্ডল, নির্বাহী পরিচালক (সংগ্রহ) এ কে এম মহিউদ্দীন, উপ-বিভাগীয় প্রকৌশলী হাফিজুর রহমান স্বাধীনসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়। এরা সবাই সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মদদপুষ্ট বলে চিঠিতে বলা হয়। ডেসকোর প্রকৌশলীরা জানান, এই চিঠির প্রেক্ষিতে জগদীশ চন্দ্র মণ্ডল ও এ কে এম মহিউদ্দীনের চুক্তিভিত্তিক নিয়োগ আর বাড়ানো হয়নি। তবে এখনও স্বপদে বহাল রয়েছেন হাফিজুর রহমান স্বাধীনসহ অন্য দুর্নীতিবাজরা।

গত বছরের ২২ সেপ্টেম্বর আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) তিন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ দেয় বিদ্যুৎ বিভাগ। তাঁরা হলেন সংস্থাটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কামরুজ্জামান ভূঞা ও মো: কবির হোসেন এবং নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) প্রকৌশলী মো. আব্দুল মজিদ। বিদ্যুৎ বিভাগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদ দুর্নীতিবাজদের তালিকা দেওয়ায় এই তদন্তের নির্দেশ দেওয়া হয়। এপিএসসিএল সূত্র জানায়, ওই তিন কর্মকর্তাও এখন বহাল তবিয়তে রয়েছেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সোমবার (১৯ মে) রাতে বাংলা স্কুপকে বলেন, বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদের চিঠি আমি দেখেছি। ইতিমধ্যেই বিদ্যুৎ বিভাগের আওতাধীন বেশ কিছু বিতরণী কোম্পানির কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। ডিপিডিসি ও নেসকোর ব্যবস্থাপনা পরিচালককে ইতিমধ্যে অপসারণ করা হয়েছে। ডেসকোর দুই নির্বাহী পরিচালকের চুক্তিভিত্তিক নিয়োগ বর্ধিত করা হয়নি। ইতিমধ্যে ডিপিডিসির আইসিটি ও অর্থ বিভাগে নির্বাহী পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। ওজোপাডিকো ও পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ প্রক্রিয়া চলছে। ডিপিডিসির নির্বাহী পরিচালক (অপারেশন্স) কিউ এম শফিকুল ইসলামের নিয়োগপ্রক্রিয়া, তাঁর দুর্নীতি ও সিন্ডিকেটের বিষয়ে খোঁজখবর নেয়া শুরু হয়েছে।

বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদের করা দুর্নীতিবাজদের তালিকা নিয়ে দুদক কাজ করছে বলেও জানান উপদেষ্টা।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিপিডিসির নির্বাহী পরিচালক (এইচআর) সোনামণি চাকমার অনিয়ম ও দুর্নীতি নিয়ে গণমাধ্যমের রিপোর্ট দেখেছি। যেহেতু তিনি একজন আমলা, তাই তাঁর বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কথা বলব। অনিয়ম-দুর্নীতি করলে কেউ ছাড় পাবে না।

বিদ্যুৎ উপদেষ্টা বলেন, বিগত স্বৈরাচার সরকার বিদ্যুৎ খাতের মত জনগুরুত্বপূর্ণ খাত নিয়ে রীতিমত ছেলেখেলা করেছে। সর্বগ্রাসী দুর্নীতির কবলে পড়ে বিপর্যস্ত হয়েছিল এই খাত। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ খাতকে পুনর্গঠনের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। এক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতিও হয়েছে, যার সুফল পাচ্ছে দেশবাসী। এই অগ্রযাত্রায় বিতরণী কোম্পানির কোনো কর্মকর্তা-প্রকৌশলীর বিন্দুমাত্র অসততার প্রমাণ পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

এক সপ্তাহ ‘জাতীয় সংহতি সপ্তাহ’ পালন

স্টাফ রিপোর্টার:  আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা নিরসনের লক্ষ্যে আগামী এক সপ্তাহব্যাপী ফ্যাসিবাদবিরোধী সকল ছাত্রসংগঠনের সমন্বয়ে ‘জাতীয় সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত অন্যান্য সকল ছাত্রসংগঠনের সঙ্গে জরুরি বৈঠক শেষে এই ঘোষণা দেন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা গত কয়েক দিন যাবত দেখছি আওয়ামী ফ্যাসিবাদীদের পুনর্বাসনে নানা ষড়যন্ত্র চলছে। এমনকি একইসময়ে বিভিন্ন প্রাতিষ্ঠানিক আন্দোলন শুরু হয়েছে। ছাত্র পরিচয়ে লুঙ্গি পরা ব্যক্তিরাও এসে শিক্ষার্থীদের পিটাচ্ছে, যাদেরকে যে কেউ দেখলেই বুঝতে সক্ষম তারা কারা। তিনি আরও বলেন, আমরা দেখেছি রিকশাচালকদের আন্দোলনেও ছাত্রলীগ উসকানি দিয়েছে এবং সহিংস পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে। তাই আজকে আমরা সকল ছাত্রসংগঠন একমত হয়েছি যে, আগামী এক সপ্তাহ আমরা ‘জাতীয় সংহতি সপ্তাহ’ পালন করবো।

আরও পড়ুন
language Change