তারিখ লোড হচ্ছে...

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো...

লাভেলোর ‘অস্বাভাবিক’ দরবৃদ্ধি, উঠছে কারসাজির প্রশ্ন

লাভেলো আইসক্রিম লিমিটেডের শেয়ারদরে অস্বাভাবিক উত্থান লক্ষ্য করা যাচ্ছে
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেডের শেয়ারদরে অস্বাভাবিক উত্থান লক্ষ্য করা যাচ্ছে। মাত্র এক মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর প্রায় ৩০ শতাংশ বেড়ে যাওয়ায় বাজারসংশ্লিষ্টদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তথ্যানুসন্ধানে জানা গেছে, গত ১৯ মে তৌফিকা ফুডসের শেয়ার দর ছিল ৭৮.১০ টাকা। এক মাসের ব্যবধানে ১৯ জুন তা বেড়ে দাঁড়িয়েছে ১০১.৭০ টাকা। অর্থাৎ এক মাসে ২৩ টাকা ৬০ পয়সা বা প্রায় ৩০ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে। তথ্যানুসন্ধানে আরও জানা গেছে, ২০২৪ সালের ২৮ জানুয়ারি তৌফিকা ফুডসের শেয়ার দর ছিল ৩০ টাকা। মাত্র ছয় মাসের ব্যবধানে ১৪ জুলাই তা বেড়ে ১০৪ টাকায় দাঁড়ায়। এ সময়ের মধ্যে কোম্পানির এক পরিচালক ২২ ফেব্রুয়ারি ৩০ লাখ শেয়ার বিক্রি করেন, যার মাধ্যমে প্রায় ১৩ কোটি ৯৮ লাখ টাকা তুলে নেওয়া হয়।

এর আগে সি পার্ল বিচ রিসোর্টের শেয়ার দর ৪৮ টাকা থেকে কারসাজির মাধ্যমে মাত্র সাত মাসের মধ্যে ৩২০ টাকা পর্যন্ত পৌঁছেছিল। ২০২২ সালের ৪ আগস্ট ৪৮ টাকা ২০ পয়সায় লেনদেন হওয়া শেয়ারটি ২০২৩ সালের ৯ মার্চ ৩২০ টাকা ১০ পয়সায় লেনদেন হয়। কারসাজিকারীরা শেয়ারদর বাড়িয়ে পরে সাধারণ বিনিয়োগকারীদের কাছে উচ্চ দামে শেয়ার বিক্রি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে।

বিনিয়োগকারীরা বলছেন, বারবার একই ধরনের শেয়ার কারসাজির ঘটনা পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা কমিয়ে দিচ্ছে। বিনিয়োগকারীদের সুরক্ষায় কঠোর ব্যবস্থা না নিলে বাজারে স্থিতিশীলতা ফেরানো কঠিন হবে।

বাজার বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ার দরও একই ধরনের কারসাজির মাধ্যমে অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছিল। ফলে তৌফিকা ফুডসও কি সেই পথেই হাঁটছে, এ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। বিশ্লেষকদের মতে, যখন অধিকাংশ মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির শেয়ার দর স্থিতিশীল বা নিম্নমুখী, তখন তৌফিকা ফুডসের এই অস্বাভাবিক দরবৃদ্ধির কোনো যৌক্তিক কারণ নেই।

বাজার সংশ্লিষ্টরা অভিযোগ করে জানান, তৌফিকা ফুডসের বর্তমান ব্যবসায়িক অবস্থান বা নতুন কোনো উদ্যোগ ছাড়াই শেয়ার দর বাড়ছে। এতে সন্দেহের উদ্রেক হয়েছে। তারা আশঙ্কা করছেন, কোম্পানির কতিপয় সংশ্লিষ্ট মহল ও কিছু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী মিলে দর বাড়ানোর এ কারসাজি করতে পারে। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় দ্রুত তদন্ত এবং কঠোর পদক্ষেপ নিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর কাছে দাবি জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। বাজারসংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, এবারও দর বাড়িয়ে আগের মতো টাকা তুলে নেওয়ার পরিকল্পনা থাকতে পারে।

বিএসইসির মুখপাত্র আবুল কালাম আজাদ বলেন, “তৌফিকা ফুডসের শেয়ার নিয়ে অস্বাভাবিক দরবৃদ্ধির বিষয়টি কমিশনের নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ.জি.এম সাত্তিক আহমেদ শাহ জানান, “কোনো কোম্পানির শেয়ারদর নির্ধারিত সীমা অতিক্রম করলেই সেটি নজরদারির আওতায় আনা হয়। তৌফিকা ফুডসের ক্ষেত্রেও তাই করা হয়েছে এবং কোম্পানির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা না পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিএসইসির টাস্কফোর্সের সদস্য মো. আল-আমিন বলেন, “ডিএসই এবং বিএসইসির সার্ভিল্যান্স টিম সার্বক্ষণিক বাজার পর্যবেক্ষণ করছে। কারসাজির প্রমাণ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী বলেন, “কারসাজিকারকদের কারণেই বাজারে আস্থা ফিরছে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে বিনিয়োগকারীদের পুঁজি আরও ঝুঁকির মুখে পড়বে।”

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোম্পানির শেয়ার দর ১০০.৬০ টাকায় লেনদেন হচ্ছিল। তৌফিকা ফুডসের শেয়ার কারসাজি নিয়ে অনুসন্ধান চলমান দৈনিক সবুজ বাংলাদেশ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শেখ হাসিনা টুপ করে ঢুকে পড়লে আমগাছে বেঁধে রাখা হবে

শেখ হাসিনা টুপ করে ঢুকে পড়লে আমগাছে বেঁধে রাখা হবে

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‌‘মাঝে মাঝেই শেখ হাসিনা বাংলাদেশে টুপ করে ঢুকে পড়তে চায়। সে যদি টুপ করে বাংলাদেশে ঢুকে পড়ে, তাকে আমগাছে বেঁধে রাখা হবে। বিচার করা হবে।’ রোববার (৬ জুলাই) দুপুর আড়াইটায় চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে পথসভায় এসব কথা বলেন আখতার হোসেন। এনসিপি নেতা আখতার হোসেন বলেন, ‘দিল্লির সরকার দিনে দিনে বিএসএফকে দিয়ে বাংলাদেশের সীমান্ত এলাকার মানুষকে গুলি করে হত্যা করেছে। দেশের মানুষ এসব আর মেনে নেবে না। এখন বাংলাদেশের বিরুদ্ধে ভারত, চীন বা আমেরিকা আর আঙুল উঁচিয়ে কথা বলতে পারবে না। এখন নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে।’ তিনি বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী। তবুও বিশ্বের কাছে এই জেলাকে (উপস্থাপন করতে) বিগত কোনো নেতা, দল কেউই পদক্ষেপ নেয়নি। এখন তা আর হবে

আরও পড়ুন
language Change