তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয় : হাইকোর্ট ইতিহাসের একটি দলিল এবং আগামী প্রজন্মের জন্য এক প্রেরণার উৎস হবে বইটিএসএম জিলানী, এমপি মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার জামায়াত সেক্রেটারি অপসাংবাদিকতার থাবায় গণমাধ্যম: পত্রিকার আইডি কার্ড বাণিজ্যে কলঙ্কিত হচ্ছে পেশা সন্ত্রাসীদের গুলিতে দুই অটো চালক গুলিবিদ্ধ দীঘিনালা থেকে জাতীয় পর্যায়ে হানজালা সানির সাফল্যের যাত্রা বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ নেতা সওজের প্রধান প্রকৌশলী মঈনুল এখনো ক্ষমতাবান! সিলেট সীমান্তে বিএসএফ-বিজিবি গোলাগুলি নলডাঙ্গায় দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের হেনস্থার ঘটনায় থানায় অভিযোগ ৩ দিনব্যাপী শুরু হচ্ছে ভূমিসেবা মেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা কালীগঞ্জে দুই হোটেল মালিককে জরিমানা ঝিনাইগাতীতে আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে আলোচনা সভা সুন্দরবনে গুলি করে শিকারিকে হত্যার অভিযোগ বনবিভাগের বিরুদ্ধে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত চাটখিল উপজেলা বিএনপির সদস্য সচিব স্থানীয় নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক মুশফিকের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ খাগড়াছড়ি প্রথমবারের মতো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলী খেলা চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট গলাচিপায়ার প্রধানমন্ত্রীর বরাবরের স্মরক লিপি সংবাদ সম্মেলন রাজস্ব না বাড়লে বাণিজ্য চুক্তিই হবে অর্থনীতির বোঝা টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সড়ক ভবন ঘেরাও পুলিশের এলিট ফোর্স হিসেবে থাকবে র‌্যাব যুক্তরাষ্ট্রের পতাকায় মধ্যপ্রাচ্যের মানচিত্র ঢেকে দিলেন ট্রাম্প নতুন ভিসিকে ক্যাম্পাসে ঢুকতে বাধা, চলছে ব্লকেড কর্মসূচি ৯৫ বারের মতো পেছালো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন রামগড়ে পৃথক পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু সন্ধ্যার মধ্যে যে সকল জেলায় ঝড়ের আভাস ২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির সিলেট টেস্টে ২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি ‎সুন্দরবনের সুমন বাহিনীর প্রধান অস্ত্র সহ আত্মসমর্পণ করেছেন ‎রামগড়ের কৃতি সন্তান ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ মুকাররমকে বাসায় ডেকে সাত টুকরা করলেন প্রেমিকা রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী‎ রাজশাহীতে সব রুটের বাস চলাচল বন্ধ আমির হামজাকে গ্রেফতারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ চট্টগ্রাম নগরের প্রধান সড়কে আন্দোলনে নিষেধাজ্ঞা চাঁদ দেখার পর মিলবে ঈদের বিশেষ ট্রেনের টিকিট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে এনইসি’র সভা  সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, পলাতক স্বামী বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ৩৯৩ বোতল ভারতীয় অবৈধ মদ জব্দ সুনামগঞ্জের নদীর তীর কাটার প্রতিবাদে মানববন্ধন খুলনা প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত নতুন করের প্রস্তাব এনবিআরের সামনে বাইকারদের বিক্ষোভ হাদি হত্যা: সিআইডির অধিকতর তদন্ত প্রতিবেদন ৭ জুন মেঘনার ভাঙন রোধে আগামী অর্থবছরেই স্থায়ী ব্যবস্থা সুন্দরবনের কুখ্যাত বনদস্যু করিম শরিফ বাহিনীর ২ সদস্য অস্ত্র সহ আটক

লাভেলোর ‘অস্বাভাবিক’ দরবৃদ্ধি, উঠছে কারসাজির প্রশ্ন

লাভেলো আইসক্রিম লিমিটেডের শেয়ারদরে অস্বাভাবিক উত্থান লক্ষ্য করা যাচ্ছে
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেডের শেয়ারদরে অস্বাভাবিক উত্থান লক্ষ্য করা যাচ্ছে। মাত্র এক মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর প্রায় ৩০ শতাংশ বেড়ে যাওয়ায় বাজারসংশ্লিষ্টদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তথ্যানুসন্ধানে জানা গেছে, গত ১৯ মে তৌফিকা ফুডসের শেয়ার দর ছিল ৭৮.১০ টাকা। এক মাসের ব্যবধানে ১৯ জুন তা বেড়ে দাঁড়িয়েছে ১০১.৭০ টাকা। অর্থাৎ এক মাসে ২৩ টাকা ৬০ পয়সা বা প্রায় ৩০ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে। তথ্যানুসন্ধানে আরও জানা গেছে, ২০২৪ সালের ২৮ জানুয়ারি তৌফিকা ফুডসের শেয়ার দর ছিল ৩০ টাকা। মাত্র ছয় মাসের ব্যবধানে ১৪ জুলাই তা বেড়ে ১০৪ টাকায় দাঁড়ায়। এ সময়ের মধ্যে কোম্পানির এক পরিচালক ২২ ফেব্রুয়ারি ৩০ লাখ শেয়ার বিক্রি করেন, যার মাধ্যমে প্রায় ১৩ কোটি ৯৮ লাখ টাকা তুলে নেওয়া হয়।

এর আগে সি পার্ল বিচ রিসোর্টের শেয়ার দর ৪৮ টাকা থেকে কারসাজির মাধ্যমে মাত্র সাত মাসের মধ্যে ৩২০ টাকা পর্যন্ত পৌঁছেছিল। ২০২২ সালের ৪ আগস্ট ৪৮ টাকা ২০ পয়সায় লেনদেন হওয়া শেয়ারটি ২০২৩ সালের ৯ মার্চ ৩২০ টাকা ১০ পয়সায় লেনদেন হয়। কারসাজিকারীরা শেয়ারদর বাড়িয়ে পরে সাধারণ বিনিয়োগকারীদের কাছে উচ্চ দামে শেয়ার বিক্রি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে।

বিনিয়োগকারীরা বলছেন, বারবার একই ধরনের শেয়ার কারসাজির ঘটনা পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা কমিয়ে দিচ্ছে। বিনিয়োগকারীদের সুরক্ষায় কঠোর ব্যবস্থা না নিলে বাজারে স্থিতিশীলতা ফেরানো কঠিন হবে।

বাজার বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ার দরও একই ধরনের কারসাজির মাধ্যমে অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছিল। ফলে তৌফিকা ফুডসও কি সেই পথেই হাঁটছে, এ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। বিশ্লেষকদের মতে, যখন অধিকাংশ মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির শেয়ার দর স্থিতিশীল বা নিম্নমুখী, তখন তৌফিকা ফুডসের এই অস্বাভাবিক দরবৃদ্ধির কোনো যৌক্তিক কারণ নেই।

বাজার সংশ্লিষ্টরা অভিযোগ করে জানান, তৌফিকা ফুডসের বর্তমান ব্যবসায়িক অবস্থান বা নতুন কোনো উদ্যোগ ছাড়াই শেয়ার দর বাড়ছে। এতে সন্দেহের উদ্রেক হয়েছে। তারা আশঙ্কা করছেন, কোম্পানির কতিপয় সংশ্লিষ্ট মহল ও কিছু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী মিলে দর বাড়ানোর এ কারসাজি করতে পারে। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় দ্রুত তদন্ত এবং কঠোর পদক্ষেপ নিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর কাছে দাবি জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। বাজারসংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, এবারও দর বাড়িয়ে আগের মতো টাকা তুলে নেওয়ার পরিকল্পনা থাকতে পারে।

বিএসইসির মুখপাত্র আবুল কালাম আজাদ বলেন, “তৌফিকা ফুডসের শেয়ার নিয়ে অস্বাভাবিক দরবৃদ্ধির বিষয়টি কমিশনের নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ.জি.এম সাত্তিক আহমেদ শাহ জানান, “কোনো কোম্পানির শেয়ারদর নির্ধারিত সীমা অতিক্রম করলেই সেটি নজরদারির আওতায় আনা হয়। তৌফিকা ফুডসের ক্ষেত্রেও তাই করা হয়েছে এবং কোম্পানির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা না পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিএসইসির টাস্কফোর্সের সদস্য মো. আল-আমিন বলেন, “ডিএসই এবং বিএসইসির সার্ভিল্যান্স টিম সার্বক্ষণিক বাজার পর্যবেক্ষণ করছে। কারসাজির প্রমাণ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী বলেন, “কারসাজিকারকদের কারণেই বাজারে আস্থা ফিরছে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে বিনিয়োগকারীদের পুঁজি আরও ঝুঁকির মুখে পড়বে।”

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোম্পানির শেয়ার দর ১০০.৬০ টাকায় লেনদেন হচ্ছিল। তৌফিকা ফুডসের শেয়ার কারসাজি নিয়ে অনুসন্ধান চলমান দৈনিক সবুজ বাংলাদেশ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ফরিদপুর-১ আসনে বিএনপির প্রার্থীর হলফনামায় ভয়ঙ্কর জালিয়াতি!

ফরিদপুর-১ আসনে বিএনপির প্রার্থীর হলফনামায় ভয়ঙ্কর জালিয়াতি!

ফরিদপুর প্রতিনিধি ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের মনোনয়ন ফরম ও জমাকৃত হলফনামায় `অসম্পূর্ণ, ভুল ও মিথ্যা তথ্য’ দেওয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি তার নিজের নামে আয়কর নথি (টিআইএন নম্বর), ইনকাম ট্যাক্স সার্টিফিকেট ও সম্পদ ও দায় বিবরণী তথা আইটি-টেন/বি জমা দেওয়া হয়নি বলেও নিশ্চিত তথ্য পাওয়া গেছে। রিটার্নিং কর্মকর্তার কাছে এসব বিষয়ে অভিযোগ করেছেন ফরিদপুর-১ আসনের একাধিক সম্ভাব্য প্রার্থী। খন্দকার নাসির মনোনয়নপত্র জমা দেওয়ার সময় যে আয়কর নথি সংযুক্ত করেছেন, তা তার নামে নয়, বরং ‘খন্দকার নাসিউল ইসলাম’ নামে অন্য এক ব্যক্তির বলে অভিযোগপত্রে দাবি করা হয়েছে। এই নামে জমা দেওয়া আয়কর নথিতে টিআইএন নম্বর ২২১০৫৩৮৭৯৯৪১। অভিযোগে বলা হয়েছে, `খন্দকার নাসিউল ইসলাম‘ নামে দেওয়া আয়কর বিবরণী অনুসারে, তার মোট সম্পদ ৪৯ লাখ ৪৪ হাজার ২৯৫ টাকা।

আরও পড়ুন
language Change