তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
আবু তালেবের জালিয়াতি: গণপূর্তে শতকোটির হরিলুট ১৮ লাখ টাকার চুক্তিতে পুলিশে চাকরি! ​চাঁপাইনবাবগঞ্জে অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার​ এডুকেশন এক্সপো ও আইইএলটিএস-অ্যাসেট প্রজেক্টের জাঁকজমকপূর্ণ বিদায় অনুষ্ঠান সেনবাগে এনসিপিতে যোগদানের হিড়িক: অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান ঝিনাইগাতীতে কোরবানির ঈদে ১২ হাজার ১৮২ টি গরু প্রস্তুত কেশবপুরে জামায়াতের উদ্যোগে আত্মকর্মসংস্থান সহায়তা প্রদান শেরপুরে বাসের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত আফ্রিকায় অফশোর ক্যাম্পাস স্থাপনে ড. আসিফ মিজানের গুরুত্বারোপ সুন্দরবন সুরক্ষাসহ পরিবেশ সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার মোংলায় প্রতিমন্ত্রী বিএনপি করতে গিয়ে মার খেয়েছে, বিএনপি তাদের পাশে দাঁড়াবে-নাটোরে হুইপ নাটোর শ্রমিকদের পরিবারের মাঝে মৃত্যুকালীন টাকা বিতরণ মোংলায় মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীতে তরুণদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক নোয়াখালীর চাটখিলে জায়গা-জমি বিরোধে ছুরিকাঘাতে আহত ১ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ রাজউকে অনিয়ম-দুর্নীতির রাজা-রানী সবুজ-মলি অতিরিক্ত বৃষ্টিতে রংপুর সদর উপজেলার কাঁচা রাস্তার বেহাল দশা অসুস্থ মায়ের জন্য ছাদবাগান, বদলে গেল আলামিনের ভাগ্য মোংলা উপজেলায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন দীঘিনালায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির বিরুদ্ধে তামাক চাষীদের বিক্ষোভ কেশবপুরে মাছ চাষে দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিকের নামে গায়েবি মামলা, তদন্ত নিয়ে প্রশ্ন? খাগড়াছড়ির রামগড়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ​চাঁপাইনবাবগঞ্জে অভিযান ১ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আনসার আলীর প্রয়াণ দিবস ও ক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে: তারেক রহমান রামগড়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত বাধ্যতামূলক এমপিদের সন্তানদের স্থানীয় স্কুলে পড়ানো প্রস্তাব: রুমিন ফারহানা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা পাহাড়ের পরিবেশ রক্ষার্থে প্রতিবাদ সমাবেশ হোটেলে তরুণ-তরুণীকে হত্যা: সিনেমাকেও হার মানানো ঘটনা তারেক রহমানকে ঝুলিয়ে নির্যাতন: অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য শিশু ধর্ষণ মামলায় সেই মাদরাসা শিক্ষক রিমান্ডে ​চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠির হারানো ঐতিহ্য ফেরাতে ড. জিয়াউদ্দিন হায়দারের মহাপরিকল্পনা নলডাঙ্গায় ছড়িয়ে পড়ছে বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম নাটোরে বজ্রপাতে ১ জনের মৃত্যু কেশবপুর নারী খামারীদের দক্ষতা ও উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কেশবপুরে বাড়েছে ডায়রিয়া রোগী সংখ্যা ফ্যাসিবাদের দোসর সংসদ ভবনে কি করে? গণপূর্তের প্রকৌশলী নাহিদ এর খুঁটির জোর কোথায়? এনজিও কর্মীর আপত্তিকর ভিডিও ধারণ পর্নোগ্রাফি মামলায় আটক ২ চ্যানেল ওয়ান ও মাইটিভির সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলায় ভোলাহাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত নিজস্ব অর্থায়নে নৌ অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল কলেজ ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও টাঙ্গাইলের ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার শীর্ষ নেতার সম্পদের উৎস নিয়ে ছাত্রদল নেতার প্রশ্ন নানক-তাপসের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

পাচারের অর্থ সুইস ব্যাংকে

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

দুর্নীতি, অর্থ পাচার ও খেলাপি ঋণের কারণে দেশের অর্থনীতিতে যে কত রকমের সংকট সৃষ্টি হয়েছে, তা বলাই বাহুল্য। বস্তুত, অর্থ পাচার নিয়ে অতীতে অনেক আলোচনা হলেও বাস্তবে পাচার রোধ কিংবা অর্থ ফেরত আনার বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে আমরা দেখিনি।

শুধু তাই নয়, রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালনের খবরও অতীতে বেরিয়েছে। তবে বিগত সরকার পতনের পর অর্থ পাচারের ভয়াবহ চিত্র ক্রমেই প্রকাশ পাচ্ছে। শুক্রবার যুগান্তরের খবরে প্রকাশ-ছাত্র-জনতার অভ্যুত্থানের বছরে (২০২৪) সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে (সুইস ব্যাংক) বাংলাদেশিদের টাকার পাহাড় জমেছে। বৃহস্পতিবার সুইস ন্যাশনাল ব্যাংক প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২৪ সালে এই অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৫৮ কোটি ৯৫ লাখ ফ্র্যাংকে, স্থানীয় মুদ্রায় যা ৮ হাজার ৮৪২ কোটি টাকা। ২০২৩ সালে যা ছিল ২৬৫ কোটি টাকা। এক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান। অবশ্য সুইস ব্যাংক তার কোনো আমানতকারীর তথ্য প্রকাশ করে না বলে বাংলাদেশি নাগরিকদের মধ্যে কারা সুইস ব্যাংকে টাকা জমা রেখেছেন, সে তথ্য প্রতিবেদনে নেই।

এ বিষয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন, এ তথ্য থেকেই বোঝা যায়, বিগত সরকারের আমলে চামচা পুঁজিবাদ কীভাবে অলিগার্কদের জন্ম দিয়েছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির রিপোর্টেও উঠে এসেছে কীভাবে অলিগার্করা নীতি প্রণয়নকে নিয়ন্ত্রণ করেছে। চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত হয়েছিল পুরো অর্থনৈতিক কাঠামো। ওই সময়ে দেশের সম্পদশালীরা এ দেশকে নিরাপদ মনে করেনি বলেই তারা বিদেশে সম্পদ পাচার করে সাম্রাজ্য গড়েছেন।

অন্তর্বর্তী সরকার যখন বিদেশ থেকে পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য নানামুখী প্রচেষ্টা চালাচ্ছে, তখন সুইস ব্যাংকের এমন তথ্য যে খুবই উদ্বেগের, তা বলাই বাহুল্য। সুইস ব্যাংকের প্রতিবেদন থেকে বোঝা যায়, ওই সময়টায় দেশে সুশাসনের অভাব এবং রাষ্ট্রীয়ভাবে দুর্নীতি ও অর্থ পাচারকে উৎসাহিত করায় টাকা পাচারের লাগাম টানা সম্ভব হয়নি। অর্থ পাচারের একটি বড় কারণ যে দুর্নীতি, তা নতুন করে বলার প্রয়োজন নেই। ঋণ খেলাপ করাও এক ধরনের দুর্নীতি। পরিতাপের বিষয়, লুটপাটের মাধ্যম হিসাবে এ দুটি কৌশলের আশ্রয় নিয়েছিল অর্থ পাচারকারীরা। মাত্রাতিরিক্ত খেলাপি ঋণ ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতি থেকে মুক্তির উপায় খোঁজা তাই জরুরি। এক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন।

আমরা মনে করি, পাচারকৃত অর্থ ফেরত আনার পাশাপাশি দুর্নীতি রোধেও নিতে হবে কার্যকর পদক্ষেপ। দুর্নীতি রোধ করা গেলে অর্থ পাচার ও ঋণখেলাপির প্রবণতাও কমবে। অর্থ পাচারের ছিদ্রগুলো শনাক্ত করতে হবে। কীভাবে, কোন কোন চ্যানেলে অর্থ পাচার হচ্ছে, তা সঠিকভাবে চিহ্নিত করে সেই ফাঁকগুলো বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তবে খেলাপি ঋণ আদায় এবং অর্থ পাচার রোধে যত পদক্ষেপই নেওয়া হোক না কেন, দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ নেওয়া না হলে কাক্সিক্ষত সুফল মিলবে কিনা, সে বিষয়ে সন্দেহ থেকেই যায়।

 

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পুলিশ পরিচয়ে টাকা দাবি, ৩ ভুয়া ডিবি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : এক ব্যক্তিকে আটক করে তার কাছে মাদক রয়েছে—এমন অভিযোগে তাকে হ্যান্ডকাফ পরিয়ে টাকা দাবি করে ডিবি পুলিশ পরিচয়ে একটি দল। পরবর্তীতে স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে দিলে জানা যায়, তারা ভুয়া ডিবি। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন—শরীয়তপুরের নড়িয়া উপজেলার পাঁচক গ্রামের আমির হোসেন সিকদারের ছেলে মো. হৃদয় (২৩), উপসী গ্রামের মো. আলী চৌকিদারের ছেলে সুমন চৌকিদার (২৮) ও লক্ষীপুর গ্রামের ইদ্রিস আলী বেপারীর ছেলে মো. ইনছান আলী (২৭ সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৭টার দিকে নড়িয়া উপজেলার বিষুগাঁও গ্রামে তৈয়ব আলী মোল্যার রাইস মিলের সামনে খালি জায়গায় একটি সংঘবদ্ধ প্রতারকচক্রের সদস্যরা ডিবি পুলিশ পরিচয়ে স্থানীয় মো. শাহিন হাওলাদারের কাছে

আরও পড়ুন
language Change