তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শেরপুরে গাছে ঝুলন্ত সাবেক ব্যাংক কর্মচারীর লাশ শেরপুরে পতিত জমিতে সূর্যমুখী চাষে বাম্পার ফলনের আশাবাদী কৃষক নতুন সরকারের শপথ অনুষ্ঠানে চীন-ভারত-পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ নতুন রাষ্ট্রনায়কের সামনে যত চ্যালেঞ্জ ওয়াদুদ ভুইয়া মন্ত্রী হলে উন্নয়নের পাহাড় বয়ে যাবে বিএনপি'র বহিষ্কৃত নেতার নির্মিত অবৈধ স্থাপনা ভেঙে দিল পৌর বিএনপি নাস্তিক জাহিদ ঢাকায় হামলার শিকার হওয়ার পরে রহস্যজনকভাবে উধাও শেরপুরের কৃষকের ছেলে হলেন ৪৬তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এমপি ওয়াদুদ ভুঁইয়াকে শুভেচ্ছা জানান ইনসানিয়াত বিপ্লব প্রার্থী নুর ইসলাম শামীম একসঙ্গে ৫ নারীর সঙ্গে প্রেম, প্রেমিককে হাতেনাতে ধরেছিলেন শানায়া তারেক রহমানকে ধন্যবাদ জানালেন সারজিস গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের হামলা থামছে না মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হচ্ছে মন্ত্রিসভার শপথ তারেক রহমানকে অভিনন্দন জানাল জার্মান দূতাবাস নাহিদ ইসলামকে অভিনন্দন বার্তা প্রধান উপদেষ্টার বিআরটিএ’র মাহবুবুর রহমান আজ কোটি টাকার মালিক ! এখনো ধরাছোয়ার বাহিরে উমেদার বাবু হাওলাদার জামায়াতপন্থিদের দাপট প্রশাসনে এবার দেশ গড়ার পালা বিজয়ের পর তারেক রহমানের ঐক্যের আহ্বান দুর্বলের ওপর আক্রমণ আমরা মেনে নেব না: তারেক রহমান চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বোমা বিস্ফোরণ আবারও হ্যান্ডশেক বিতর্কে ভারত পাকিস্তান রামগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু পুরান ঢাকার গ্যাস সমস্যার সমাধানের অঙ্গীকার নবনির্বাচিত এমপি হামিদুর রহমানের ইবাদত ও নম্রতার গুরুত্ব: হাদিসের সতর্কবার্তা রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের উদ্যোগে মোনাজাত ও মিষ্টি বিতরণ বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক’ নির্বাচন হয়েছে: ইইউ পর্যবেক্ষণ মিশন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে পরাজয়ের পরও উন্নয়নের অঙ্গীকার হারুনুর রশীদের চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনেই জামায়াত প্রার্থীর বাজিমাত  নিজ দলের ৫ কর্মীকে পুলিশে দিলেন বিএমপি নবাগত এমপি আমিনুল হকেকে ষড়যন্ত্রের মাধ্যমে নিরঙ্কুশ বিজয়কে প্রতিরোধ করা হয়েছে শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যেই প্রেস সচিব খাগড়াছড়ি আসনে এমপি হলেন আব্দুল ওয়াদুদ ভূঁইয়া তারেক রহমানকে ফোন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সেনাবাহিনীর অভিযানে ফটিকছড়িতে বিদেশী অস্ত্র সহ হৃদয় কর্মকার গ্রেফতার শেরপুর-২ এ ধানের শীষের জয়, বাজিতে মিলল মহিষ ইতিহাসের প্রথমবারের মতো সংসদে যাচ্ছে ইসলামী আন্দোলন শেরপুর-১ আসনে জামায়াতের রাশেদ ও শেরপুর-২ আসনে বিএনপির ফাহিম বিজয়ী সিএইচটি সম্প্রীতি জোটেরর, তিন পার্বত্য জেলাসহ নির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা তারেক রহমান থেকে শফিকুর, এবারের সংসদের অর্ধেকই নতুন মুখ চূড়ান্ত ফলে যত আসন পেল জামায়াত ১৮ তারিখ গঠিত হবে নতুন সরকার? ঢাকা-৮ আসনে সত্যের জয় পেলো মির্জা আব্বাস বিএনপির নিরঙ্কুশ বিজয় কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত

চসিক মেয়রকে ১ ঘন্টা রিকশা ভ্রমণের অনুরোধ করলেন আবিদ

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশের তরুণ সমাজকর্মী ও সাংবাদিক মুহাম্মদ আবু আবিদ আজ তার নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে খোলা চিঠির মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র ডাঃ শাহাদাত হোসেনকে নগরীর হালিশহর এলাকায় ১ ঘন্টা রিক্সা ভ্রমনের অনুরোধ জানান। খোলা চিঠিতে মুহাম্মদ আবু আবিদ লিখেন, “আসসালামু আলাইকুম , আপনার উদ্দীপ্ত পথ চলা ও সক্রিয় কর্মকৌশল আমাকে এই চিঠি লেখার অনুপ্রেরণা দিয়েছে। আপনার সাথে আমার ২০১৯ সাল থেকে ব্যক্তিগত পরিচয় থাকলেও এখানে চিঠি লেখার কারণ হল- ভবিষ্যৎ এ চিহ্নিত সমস্যাগুলো নিয়ে সচেতন নাগরিকরা যেন ফেসবুক-কে জানানোর একটা মাধ্যম হিসেবে বেঁছে নেয়। তাই ব্যক্তিগতভাবে না বলে সবার সামনে এই খোলা চিঠির নিবেদন… হালিশহর আমার জন্মস্থান। ঢাকার যান্ত্রিকতা জীবন শেষে ছুটিতে যখন হালিশহর আসি, তখন রিকশায় করে এলাকা ঘুরি। এলাকায় ঘুরাফেরায় করতে যেয়ে আমাকে ঢাকার অধিকাংশ অর্থোপেডিক ডাক্তারাই এখন চেনে। ২৩ বছর বয়সে আমি এখন ভীষণ ব্যাকপেইন এর রোগী। এসব আপনাকে বলার কারণ হল- হালিশহরের বেহাল রাস্তা। আপনাকে বিনয়ের সাথে স্মরণ করিয়ে দেই, আমার লাইভ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে আপনি বলেছিলেন মেয়র হলে সবার আগে আপনি চট্টগ্রামে সরকারি প্রতিষ্ঠান সমন্বয় করে জলাবদ্ধতা নিরসন ও হঠাৎ রাস্তা কাটাকাটি বন্ধ করবেন।”

মুহাম্মদ আবু আবিদ আরও লিখেন, “চট্টগ্রামে হালিশহর নিরীহ মানুষের এলাকা বলেই হয়তো বিভিন্ন প্রকল্পে গিনিপিগের মতো ব্যবহার করা হয়। সুয়ারেজ প্রকল্পের নামে হালিশহরের প্রতিটা রাস্তা ওপেন হার্ট সার্জারী করা হয়েছে। পুরোদিন রাস্তার মোড়ে মোড়ে যানযট লেগে থাকে। বিশেষ করে দিন আনা-দিন খাওয়া অটোরিকশা চালকদের ঘাড়ে দোষ চাপালেও প্রকৃত সমস্যার মূল হলো এই অদক্ষ ও অগোছালো প্রকল্প বাস্তবায়ন। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বিশাল করে চারদিক থেকে টিনের বেড়া দিয়ে মাসের পর মাস আটকিয়ে রাখাটাই রাস্তার বেহাল অবস্থার জন্য মূল দায়ী। আমার খুব জানতে ইচ্ছা হয়, মেশিন রাখার জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণ না করে রাস্তার বড় একটা অংশ এভাবে গ্যারেজ বানানোর অনুমতি কি প্রকল্পে ছিল? তাও এমন চালহীন বিশাল ঘর বানাতে রাস্তার সব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোই নির্ধারণ করেন তারা। কি অদ্ভুত! হালিশহরবাসীর কপালটা একবার ভাবুন, পুরোদিন রোলার কোস্টারের অনুভূতি পেয়ে, যানযট উপেক্ষা করে তীব্র ব্যাকপেইন এর ব্যথা সহ্য করে একটু ঘুমানোর চেষ্টা করতে যাবে, ওমনি রাতে শুরু হয় রাস্তা কাটা মেশিনের বিকট শব্দ। কি বিভৎস জীবন পার করছে, তারা একবার ভাবুন। সমাধান কী, আমি জানি না। কিন্তু আপনার কাছে বিনীত অনুরোধ—আপনি একবার রিকশায় হালিশহরের অলিগলি ঘুরে দেখুন। বাস্তবতা অনুভব করুন। আমি বিশ্বাস করি, আপনি নিজেই কোনো না কোনো সমাধানের পথ খুঁজে বের করবেন। এই মুহূর্তে উদ্যোগ না নিলে ভবিষ্যতে সমাধানের সুযোগ হয়তো আর আসবে না। কারণ সরকারি প্রতিষ্ঠান আর তাদের মধ্যকার আমলাদের সমন্বয়ের অভাব চিরন্তন।”

এলাকাবাসী ও বিশিষ্টজনেরা মুহাম্মদ আবু আবিদ এর খোলা চিঠির পোস্টে সমর্থন জানিয়ে এলাকার দুরাবস্থার কথা কমেন্টে তুলে ধরেছেন। এছাড়াও এই খোলা চিঠির মাধ্যমে মুহাম্মদ আবু আবিদ নেটিজেনদেরও প্রশংসা পাচ্ছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতের দুই দিনের রিমান্ড

বারকাতের দুই দিনের রিমান্ড

ডেস্ক রিপোর্ট: অ্যাননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় অর্থনীতিবিদ ও জনতাকের সা ব্যাংবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতকে দুদিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৩ জুলাই) বিকেলে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ রিমান্ডের আদেশ দেন। এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ গত ১১ জুলাই আসামির তিনদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ওইদিন আদালত তাকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য আজ বুধবার দিন ধার্য করেন। শুনানিকালে আসামিকে আদালতে উপস্থিত করেন পুলিশ। আসামিপক্ষের আইনজীবী মো. শাহীনুর ইসলাম তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ জামিনের বিরোধিতা করে রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার দুদিনের রিমান্ড মঞ্জুর

আরও পড়ুন
language Change