তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক শিল্প-কলকারখানার বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় সাব- কন্ট্রাক্টিং কনফারেন্স অনুষ্ঠিত ভোলায় পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা রাজস্ব কর্মকর্তা শেখ হারুনুর রশিদের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি অভিযোগ দুই দিনের রিমান্ডে আলভী একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া দুই কোটি ৩৫ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী বরগুনায় অসুস্থ ও শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান ‎সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি চক্র গোয়েন্দা নজরদারিতে গ্রেফতারের পরদিন কারাগারে মারা গেলেন চট্টগ্রামের যুবলীগ নেতা ৪ বিঘা জমি কিনে ৬৫ বিঘার প্রকল্প বিক্রি করছে ছুটি রিসোর্ট মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর সিরাজগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যনিষিদ্ধ লীগের ৩ নেতা আটক পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্যাস্ত চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী  নোয়াখালীর পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া ভাঙনের গুঞ্জন উড়ে গেল বিজয়-তৃষার বিশেষ ছবির ঝড়ে নোয়াখালীতে আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার এপস্টেইন কাণ্ডে অবশেষে মুখ খুললেন বিল গেটস মেসিদের খেলা দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাসেল উপকূলের ঢাল হিসেবে মোংলায় নবলোক পরিষদের বৃক্ষরোপণ উদ্যোগ বিশ্ব বাজারে আরও কমেছে জ্বালানি তেলের দাম সিরাজগঞ্জে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা আমতলীতে ভূমি জরিপে অনিয়ম দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী গলাচিপায় তিন নবজাতকের দুধের খরচ মেটাতে দিশেহারা বাবা খাদ্য অধিদপ্তরের এস. এম. কায়ছার আলীকে ঘিরে ঘুষ বাণিজ্যের অভিযোগ সাব-রেজিস্ট্রার বোরহান উদ্দিনের যত অবৈধ সম্পদ নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেফতার নকলা সরকারি হাজী জালমামুদ কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ সন্ধ্যাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে ইউএনও আল-আমীনের প্রাণবন্ত আলাপচারিতা বিপিসির চেয়ারম্যান হতে গোপন চুক্তি লাবলুর রহমানের, বেবিচক জুড়ে তোলপাড় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে হুশিয়ার নিউমার্কেট থানায় যুবদল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস অবশেষে ঢাকার রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে: রুহুল কবির রিজভী রামগড় বিজিবি কর্তৃক ভারতীয় নাগরিক আটক নাচে-গানে সমাপ্ত হলো হলো তিন দিনব্যাপী নৃ-গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির উৎসব ফুলের বৃষ্টিতে শেষ কর্মদিবস, বিদায় নিলেন শিক্ষকরা প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক- ২ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, বেগমগঞ্জে প্রতারক আটক

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নাচ-গানের অনুমতি দিলো ইসরায়েলি মন্ত্রী

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

ইসরায়েল সরকার পবিত্র আল-আকসা চত্বরে বসতি স্থাপনকারী ইহুদিদের নাচ-গান ও বাধাহীনভাবে ঘোরাফেরার অনুমতি দিয়েছে—যা এ পর্যন্ত নজিরবিহীন এক সিদ্ধান্ত। ইসলাম ধর্মের তৃতীয় গুরুত্বপূর্ণ স্থান হিসেবে স্বীকৃত এই মসজিদের পবিত্রতা নিয়ে এমন পদক্ষেপে নতুন করে উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

বৃহস্পতিবার (২৬ জুন) ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যম ‘চ্যানেল সেভেন’ এক প্রতিবেদনে জানিয়েছে, প্রথমবারের মতো ইহুদি দর্শনার্থীরা আল-আকসা মসজিদের চত্বরে গান গাওয়ার, নাচ করার ও মুক্তভাবে ঘোরাফেরা করার অনুমতি পেয়েছেন। এই সিদ্ধান্ত এসেছে জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গেভির প্রস্তাবিত নতুন নীতির অধীনে। বেন-গেভির নিজেই একজন অবৈধ বসতি স্থাপনকারী এবং ডানপন্থি জিউইশ পাওয়ার পার্টির প্রধান। বর্তমানে তিনি ইসরায়েলের যুদ্ধকালীন সরকারের পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, তিন সপ্তাহ আগে কয়েকটি উগ্রপন্থি ইহুদি ধর্মীয় সংস্থা বেন-গেভিরের দপ্তরে গিয়ে আল-আকসা চত্বরে প্রবেশাধিকার ও কার্যকলাপ বাড়ানোর দাবি তোলে। তাদের সঙ্গে আলোচনার পরই বেন-গেভির এই অনুমোদন দেন। এমনকি তিনি বৈঠকে বলেছিলেন, “আমি চাই পুরো আল-আকসা চত্বরজুড়ে সঙ্গীতের ধ্বনি বেজে উঠুক।”

চ্যানেল সেভেনের মতে, নিরাপত্তা বাহিনীকে ইতোমধ্যেই এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে যাতে দর্শনার্থীদের গান, নাচ বা ঘোরাফেরায় কোনো বাধা না দেওয়া হয়। যদিও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

এই সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘স্ট্যাটাস কু’ বা দীর্ঘদিনের ধর্মীয় ব্যবস্থাপনার লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। কারণ, ঐতিহাসিকভাবে অল হরম শরীফ হিসেবে পরিচিত আল-আকসা চত্বর শুধুমাত্র মুসলিমদের উপাসনার স্থান হিসেবে ব্যবহারের অনুমতি রয়েছে, অন্য ধর্মের লোকজন সেখানে প্রার্থনা করতে বা ধর্মীয় অনুষ্ঠান করতে পারে না—এমন নীতি বহাল রয়েছে দীর্ঘদিন ধরে।

সাম্প্রতিক বছরগুলোতে এই নিয়মের কিছু কিছু ব্যত্যয় ঘটলেও এবার তা রাষ্ট্রীয় অনুমোদনের রূপ পেল। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই নীতি পরিবর্তনের পেছনে রয়েছে দখলদারবাদী ও উগ্র জাতীয়তাবাদী মনোভাব, যা এই পবিত্র স্থানকে ধর্মীয় উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে পারে।

আল-আকসা মসজিদ ইসলাম ধর্মাবলম্বীদের প্রথম কেবলা এবং তৃতীয় পবিত্রতম স্থান। পূর্ব জেরুজালেমে অবস্থিত এই মসজিদ ও চত্বর ১৯৬৭ সালের ছয়দিনের আরব-ইসরায়েল যুদ্ধের পর থেকে ইসরায়েলের দখলে। ১৯৮০ সালে পুরো পূর্ব জেরুজালেমকে নিজেদের রাজধানী ঘোষণা করলেও আন্তর্জাতিক সম্প্রদায় সেই দাবি স্বীকৃতি দেয়নি।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জমি দখল করতে না পারায় ইমরান কর্তৃক খালেদ আল মামুনের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার 

নিজস্ব প্রতিনিধি : ঢাকা জেলার নবাবগঞ্জের আগলা ২ নং ওয়ার্ডের মাঝপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে ভূমিদস্য ইমরান হোসেন। একই গ্রামের জনৈক খালেদ আল মানুন ইতিপূর্বে কালুয়াহাটি মৌজা এস এ ২৫৯ নং খতিয়ান এর এস এ-৭২০ নং দাগের ২০ শতাংশ জমি ভূমি অফিস থেকে ভিপি কেস নং ৮৯ ৮৭ মূলে লিজ নিয়ে আবাদি ভোগ দখলে আছে । উক্ত ২০ শতাংশ জমি ভুমি দস্যু ইমরান ড্রেজার দিয়ে মাটি ভরাটের জন্য খালেদ আল মামুনের নিকট দাবি করে। তার এ অন্যায্য দাবি না মানায় সে তার ফেসবুকে নানা ধরনের মিথ্যা মানহানিকর অপপ্রচার চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ভূমিদস্যু ইমরান শুধু মাত্র অপপ্রচার চলিয়েই ক্ষান্ত হয় নি দখল করতে না পারায় ভুমি মালিক খালেদ আল মামুন কে প্রাণে মারার ও যেকোনো উপায়ে তার ক্ষতি করে

আরও পড়ুন
language Change