তারিখ লোড হচ্ছে...

যে কোনো শর্তে জামিন চেয়েও পাননি উইং কমান্ডার সাইফ লোডশেডিং-গ্যাস সংকটের পর এখন পানি আসছে না, কার কাছে বলব এই দুঃখ কেশবপুরে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জে চালকল মালিকদের মানববন্ধন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত বিডা-বেজা-পিপিপিএ একীভূত,নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ যে ৫ ধরনের পরামর্শ এআইয়ের কাছে না চাওয়াই ভালো বাংলাদেশে প্রিমিয়ার লিগের উত্তাপ, দেখা যাবে পুরো মৌসুম ৬ বছর পর রোগী সেজে চিকিৎসক স্ত্রীর সামনে প্রবাসী স্বামী কারা নির্যাতিত বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে অব্যাহতি প্রদানের প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল সুপেয় পানির কষ্ট লাঘবে উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেয়া হবে প্রতিমন্ত্রী ভারতের কলকাতায় আগুনে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ ভোমরা স্থলবন্দর হয়ে নিজ বাড়িতে পৌঁছেছে বরগুনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প সীমান্তে বিজিবির অভিযানে ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ লবণচরার জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ ৩ জন গ্রেফতার  অস্ত্র উদ্ধার সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ নোয়াখালীতে ৩০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা লংগদুতে মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের মাদকবিরোধী র‍্যালি  বিএনপি নেতা বুলবুল এর উদ্যোগে অসহায় পরিবারকে মানবিক সহায়তা ও টিনের ঘর উপহার কাশিয়ানীতে ধর্ষণচেষ্টার শিকার আপন দুই শিশু বোন ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল: তথ্যমন্ত্রী সিলেট বালাগঞ্জ বিএনপি’র নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ক্ষুন্ন হচ্ছে ফ্যামিলি কার্ড পরিকল্প... হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা

অবশেষে দুদক তদন্তে নেমেছে শামীম আখতারের বিরুদ্ধে

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
দুর্নীতির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরকে নিজের কুক্ষিগত করে রাখা শামীম আখতারের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। গত ১৭ মে দুদক হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউটকে শামীম আখতারের দুর্নীতির সুষ্ট তদন্তের স্বার্থে সকল তথ্য ও রেকর্ডপত্র চেয়ে একটি চিঠি ইস্যু করেছে।

দুদকের চিঠিতে অভিযোগের সংক্ষিপ্ত বিবরণে উল্লেখ করা হয়েছে: জনাব মোহাম্মদ শামীম আখতার, প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা ও অন্যান্যদের বিরুদ্ধে ভিভিআইপি প্রেগ্রামের নামে অর্থ লোপাট, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।

বর্ণিত অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে নিম্নবর্ণিত রেকর্ডপত্র পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।

এমতাবস্থায়, চাহিত রেকর্ডপত্র পত্র প্রাপ্তি স্বাপেক্ষে জরুরি ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ১, সেগুনবাগিচা, ঢাকায় নিম্নস্বাক্ষরকারীর নিকট সরবরাহ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করা হলো।

চাহিত রেকর্ডপত্র/তথ্যাদির বিবরণ:

১। শামীম আখতার হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এর মহাপরিচালক হিসেবে দায়িত্বপালনকালীন প্রকল্প (ক) ২০১৮-১৯ অর্থবছরে গৃহিত স্বয়ংক্রিয় ব্লক নির্মাণ প্ল্যান্ট প্রকল্প; (খ) ২০১৯-২০ অর্থবছরে গৃহীত: “ব্লক মেকিং প্ল্যান্ট-এর জন্য স্টিল শেড নির্মাণ এবং ব্লক মোল্ড, অটোমেটিক প্যালেট ফিডার ও সিমেন্ট সাইলো সরবরাহ; এবং এএসি প্ল্যান্টের জন্য ২০ ঘনমিটার এএসি ব্লক/প্যানেল দৈনিক উৎপাদনের উদ্দেশ্যে এএসি প্ল্যান্ট নির্মাণ, সরবরাহ, স্থাপন, ট্রায়াল রান এবং উৎপাদন” প্রকল্প; (ঘ) “বেসরকারি খাতের সঙ্গে যৌথভাবে পরিচালিত ভেরিফিকেশন সার্ভের আওতায় ৮০০ কেভিএ বৈদ্যুতিক সাব-স্টেশন এবং ১৫০ কেভিএ ইমার্জেন্সি জেনারেটর স্থাপন” প্রকল্প, যা “নন-ফায়ার্ড সলিডিফিকেশন ব্রিক ম্যানুফ্যাকচারিং প্রসেসে জাপানি প্রযুক্তির প্রচার” প্রকল্প এর প্রাক্কলন, ব্রাদ্ধপত্র, দরপত্র বিজ্ঞপ্তি, প্রাপ্ত দরপ্রস্তাবসমূহ (সংযুক্তিসহ), দরপত্র উন্মুক্তকরণ শীট, দরপত্র মূল্যায়ন/কারিগরি কমিটির প্রতিবেদন, তুলনামূলক বিবরণী, নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড, চুক্তিপত্র, কার্যাদেশ, রিসিভিং কমিটির প্রতিবেদন, পরিশোধিত বিল-ভাউচার, চেক, চেক বিলি রেজিস্টার ও অন্যান্য আনুষঙ্গিক রেকর্ডপত্রের ছায়ালিপি।

২। বেসরকারি খাতের সঙ্গে যৌথভাবে পরিচালিত ভেরিফিকেশন সার্ভে নন-ফায়ার্ড সলিডিফিকেশন ব্রিক ম্যানুফ্যাকচারিং প্রসেসে জাপানি প্রযুক্তি প্রচার অটোক্লেভড অ্যারেটেড কনক্রিট (এএসি) ব্লক/ব্রিক, বালু-সিমেন্ট হোলো ব্লক, এক্সটেন্ডেড পলিস্টাইরিন প্রকল্পের স্থানীয় পরামর্শক ব্যয় এর প্রাক্কলন, আরডিপিপি, ইওআই, নিয়োগ সংক্রান্ত রেকর্ডপত্র, সম্মানীর আবেদন, পরিশোধিত বিল ও অন্যান্য আনুষঙ্গিক রেকর্ডপত্রের ছায়ালিপি।

এছাড়াও ২০২২ সালের ১৯ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৩ আব্দুল্লাহ আল খায়রুম স্বাক্ষরিত একটি চিঠি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো হয়। চিঠিতে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও এইচবিআরআই এর প্রাক্তন মহাপরিচালক মোহাম্মদ শামীম আকতারকে লেবাসধারী ভণ্ডপীর ও দুর্নীতিবাজ আখ্যায়িত করা হয় এবং শামীম আকতারের দুর্নীতির বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে গৃহীত ব্যবস্থা সম্পর্কে কার্যালয়কে অবহিত করার জন্য নির্দেশ দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশের প্রেক্ষিতে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতারের অনিয়ম-দুর্নীতির তদন্তে ৩ সদস্যবিশিষ্ট একটি কমিটিও গঠন করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। ২০২৩ সালের ২ জানুয়ারি এই কমিটি গঠন করা হয়। এই কমিটিকে পরবর্তী ১৫ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। কিন্তু পরবর্তীতে পীর সাহেবের কেরামতির কারণে ওই প্রতিবেদনটি আর আলোর মুখ দেখেনি।

গণপূর্তের প্রধান প্রকৌশলীর পদে আসার আগে শামীম আখতার ছিলেন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের (এইচবিআরআই) মহাপরিচালকের দায়িত্বে। সেখানে কোনো কোনোক্ষেত্রে প্রকল্প পাস না করে, কখনো টেন্ডার হওয়ার আগে কোটি কোটি টাকার উন্নয়ন কাজ পেয়ে যান মুরিদ ঠিকাদাররা। মাসে লাখ টাকা বেতনে প্রকল্পের পরামর্শক, কর্মকর্তা-প্রকৌশলী থেকে বাবুর্চি-মালির মতো পদগুলোয় পান নিয়োগ। মুরিদদের সুবিধা দেয়ার ক্ষেত্রে তৎকালীন মহাপরিচালকের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে এইচবিআরআই থেকে একটি তদন্ত কমিটি। মুরিদদের ঠিকাদারিসহ নানা সুযোগ-সুবিধা প্রদানসহ আর্থিক ও প্রশাসনিক অনিয়মের সুনির্দিষ্ট ১১টি অভিযোগ নিয়ে সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে জমা পড়ে এইচবিআরআইয়ের এ তদন্ত প্রতিবেদন।

২০১৯ সালের এপ্রিলে ‘নন ফায়ার ব্রিক প্ল্যান্ট’নির্মাণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান কিংডম বিল্ডার্সের সঙ্গে চুক্তি করে এইচবিআরআই। আইন অনুযায়ী, ১০ থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ প্রকল্পের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হয়। এক্ষেত্রে তা করা হয়নি। এমনকি এ ধরনের প্রকল্প বাস্তবায়নে এইচবিআরআইয়ের বাজেটও নেই। তার পরও ‘নন ফায়ার ব্রিক প্ল্যান্ট’নির্মাণের প্রায় ১৪ কোটি টাকার কাজ কিংডম বিল্ডার্সকে দেন সংস্থাটির তৎকালীন মহাপরিচালক। কিংডম বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুসরত হোসেনকে পীর সাহেবের ঘনিষ্ঠ মুরিদ হিসেবে উল্লেখ করা হয়েছে এইচবিআরআইয়ের তদন্ত প্রতিবেদনে। কিংডম বিল্ডার্স, কিংডম হাউজিং, কিংডম কনস্ট্রাকশনসহ একাধিক প্রতিষ্ঠানের কর্ণধার নুসরত হোসেন।

২০১৮-১৯ অর্থবছরে এইচবিআরআইয়ের গবেষণা খাতে ২ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ ছিল। এ টাকা থেকে ১ কোটি ১১ লাখ টাকায় ‘অটোমেটিক ব্লক মেকিং প্ল্যান্ট’স্থাপনের কাজও পায় কিংডম বিল্ডার্স। এ ধরনের কাজ বাস্তবায়নের ক্ষেত্রে সংস্থার অভিজ্ঞ ব্যক্তি বা প্রকৌশলীদের নিয়ে কমিটি গঠনের নিয়ম থাকলেও সে ধরনের কোনো কমিটিই হয়নি। অন্যদিকে একই প্ল্যান্টের শেড নির্মাণের জন্য ৭০ লাখ টাকার কাজে কোনো ধরনের চুক্তি ছাড়াই কিংডম বিল্ডার্সকে নিযুক্ত করা হয়। অর্ধকোটি টাকায় একই কাজ আরেক ঠিকাদারি প্রতিষ্ঠান অর্থি এন্টারপ্রাইজকে দেয়া হয়, যার মালিক আল আমীনকেও পীর সাহেবের মুরিদ হিসেবে চিহ্নিত করা হয়েছে এইচবিআরআইয়ের তদন্ত প্রতিবেদনে।

দৈনিক ২০ ঘনমিটার ব্লক উৎপাদন শুরু করার লক্ষ্যে ‘এসিসি প্ল্যান্ট’উন্নয়নকাজে ২০১৯ সালে ব্যয় হয়েছে প্রায় ২ কোটি টাকা। কাজটি করে কিংডম বিল্ডার্স, অর্থি এন্টারপ্রাইজ ও জামান বিল্ডার্স।

একই সময়ে প্রায় ১ কোটি টাকায় এইচবিআরআইয়ে বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের কাজ পায় কিংডম বিল্ডার্স। অন্যদিকে দরপত্রের আগেই অফিস সংস্কারের কাজ শুরু করে দেয় অর্থি এন্টারপ্রাইজ।

এইচবিআরআইয়ের মহাপরিচালক থাকাকালে পীর সাহেবের আরেক ঘনিষ্ঠ মুরিদ ছিলেন মোহাম্মদ ইয়ামীন। ক্যামিকন গ্রুপ নামের একটি কেমিক্যাল সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিক তিনি। প্রতি মাসে ১ লাখ টাকা বেতনে ইয়ামীনকে স্যান্ড সিমেন্ট ব্লক তৈরির কাজে পরামর্শক হিসেবে নিয়োগ দেন এইচবিআরআইয়ের তৎকালীন মহাপরিচালক মোহাম্মদ শামীম আখতার। কোনো টেন্ডার ছাড়াই আড়াই কোটি টাকার কাজ দেন ইয়ামীনকে। নিযুক্ত করেন গবেষণার কাজে। এইচবিআরআইয়ের টাকায় গবেষণা করে উৎপাদন করা কেমিক্যাল এইচবিআরআইয়ের কাছেই বিক্রি করেছেন ইয়ামীন।

মোহাম্মদ শামীম আখতারের এসব অনিয়ম-দনর্িীতির বিষয়ে এইচবিআরআই ও দুর্নীতি দমন কমিশনে একাধিক চিঠিও দিয়েছেন এইচবিআরআইয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

এইচবিআরআই এর এসব অনিয়ম-দুর্নীতি সংক্রান্ত বিভাগীয় তদন্ত প্রতিবেদন (৩৭৩ পাতা) গণপুর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু অজ্ঞাত কারণে এসব দুর্নীতির বিরুদ্ধে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কোন শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। এমন কি দুদককে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ বা নির্দেশও দেয়নি। ফলে বাধ্য হয়ে ক্ষতিগ্রস্থরা দুদক চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। সর্বশেষ ৬৬৬ এ কল করে বিষয়টি তদন্তের দাবী জানান।

এরআগেও গত ৩ নভেম্বর ২০২২ তদপ্রেক্ষিতেই দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের স্মারক নং ০০.০১.০০০০.১০৯.২৮.০০১.২২.১৬৬৪ মোতাবেক বিষয়টি তদন্তের উদ্যোগ নেওয়া হয়।

এ বিষয়ে কথা বলার জন্য শামীম আখতারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। পরে তাকে ক্ষুদে বার্তা পাঠানো হলেও তিনি উত্তর দেননি।  স্টাফ অফিসার এর সাথেও যোগাযোগ করা হলেও তিনি উত্তর দেননি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর দক্ষিণাঞ্চলের ওয়াহাকা রাজ্যে সশস্ত্র হামলায় একটি শহরের মেয়র নিহত হয়েছেন। নিহত মেয়রের নাম জোয়েল ব্রাভো। তিনি সান মিগেল আমাতিতলান শহরের মেয়র ছিলেন। রাজ্যের প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, সশস্ত্র হামলায় তিনি নিহত হন। তবে হামলার বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। ওয়াহাকার গভর্নর সালোমোন হারা এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছেন, রাজ্যে কোনো ধরনের সহিংসতা বা আইন নিজের হাতে তুলে নেওয়া বরদাশত করা হবে না। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের খুঁজে বের করতে বিশেষ ট্যাকটিক্যাল ইউনিট কাজ করছে। এ অভিযানে ফেডারেল বাহিনীর সহায়তাও নেওয়া হচ্ছে।ওয়াহাকা রাজ্যে দীর্ঘদিন ধরে জালিস্কো নুয়েভা জেনারাসিওন ও সিনালোয়া কার্টেল নামে দুটি শক্তিশালী মাদক চক্র সক্রিয় রয়েছে। মাদক পাচারের নিয়ন্ত্রণ নিয়ে এসব গোষ্ঠীর মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়। মেক্সিকোতে মাদক-সংশ্লিষ্ট সহিংসতা গত দুই

আরও পড়ুন
language Change