তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১ খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শহীদ নগরে পথচারীদের ইফতার ও দোয়া মাহফিল জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে রামগড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন ইরানের ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া নকলায় রমজান উপলক্ষে ফুড প্যাকেট বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কোটি টাকা ঘুষ দাবি প্রসিকিউটরের, অডিও ফাঁস জুলাই আন্দোলনে ডিসি মাসুদের দায়িত্বশীল ভূমিকা ঈদের দিনে টিভিতে শাকিব খানেরই সাত সিনেমা আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল গৃহবধুকে মুখ বেঁধে খালে ফেলে হত্যা চেষ্টা ফুটপাত দখলে নিয়ে চলছে চাঁদাবাজি খুলনা নগরীতে ধুলোর রাজত্ব: যত্রতত্র বালু-মাটিতে বিপন্ন জনজীবন আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী কে হচ্ছেন নতুন স্পিকার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস রামগড়ে পালিত ২৬ সে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জ্বালানি সংকটের চাপ পণ্য সরবরাহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ১৫ বছর খেতে পারেনি বিএনপি, এখন খাবে’

গণপূর্ত প্রকৌশলী জহির রায়হানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

গণপূর্ত প্রকৌশলী জহির রায়হানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক:

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জহির রায়হানের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামে অভিযান চালিয়েছে। সম্প্রতি বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা ও টিভি চ্যানেলে জহির রায়হানের বিরুদ্ধে ঠিকাদারদের মানববন্ধন খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি দুদকের নজরে আসে।

দুদক সূত্রে জানা গেছে, গত ১১ই মে চট্টগ্রাম জোনের বাংলাদেশ ঠিকাদার সমিতির নেতৃবৃন্দ এক মানববন্ধনে গণপূর্তের প্রকৌশলী জহির রায়হানকে অপসারণের দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রাম গণপূর্ত বিভাগের বিভিন্ন প্রকল্পে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, কমিশন বাণিজ্য এবং ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকার টেন্ডার নিয়ে কোড বিক্রি ও একচেটিয়া নিয়ন্ত্রণ করছেন জহির রায়হান। এছাড়া অভিযোগ রয়েছে, ঠিকাদারদের নিকট থেকে সুবিধা না পেলে তাদের কাজ বন্ধ রাখা, বিল পাশ করতে গড়িমসি করা এবং ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায়ের চেষ্টা করা হয়।

এ ধরনের অভিযোগের ভিত্তিতে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম সম্প্রতি গণপূর্ত বিভাগের চট্টগ্রাম অফিসে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সংশ্লিষ্ট প্রকল্পের বিভিন্ন নথিপত্র, বিল, টেন্ডার কার্যক্রমের কাগজপত্র কিছু নথি সংগ্রহ করা হয়েছে। এসব নথি যাচাই-বাছাই করে প্রাথমিক অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে দুদক।

দুদক সংশ্লিষ্ট একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, তদন্তের স্বার্থে বিস্তারিত যাচাই-বাছাই চলছে এবং তদন্ত শেষে কমিশনে প্রতিবেদন জমা দেওয়া হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি সেবা খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কমিশনের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অন্যদিকে, এ বিষয়ে প্রকৌশলী জহির রায়হানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চট্টগ্রাম গণপূর্ত বিভাগে বিভিন্ন সময়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠলেও অনেক ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ না হওয়ায় ঠিকাদার ও নাগরিক মহলে ক্ষোভ তৈরি হয়। তবে এবারের ঘটনায় দুদকের সক্রিয়তা নাগরিকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে বলে মনে করছেন সচেতনমহল।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক টানা ৫ ম্যাচ জিতে আগেই বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই ধারাবাহিকতা বজায় রেখে বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা।রোববার (১ ফেব্রুয়ারি) নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১০২ রানের লক্ষ্য দিয়েছিল নেদারল্যান্ডস। জবাব দিতে নেমে ২০ বল এবং ৭ উইকেট হাতে রেখে গন্তব্যে পৌঁছে যায় টাইগ্রেসরা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। দলীয় ৬ রানের মধ্যে বিদায় নেন দুই ওপেনার দিলারা আক্তার এবং জুয়াইরিয়া ফেরদৌস। এরপর দলের বিপদ সামাল দিয়েছেন শারমিন আক্তার সুপ্তা এবং নিগার সুলতানা জ্যোতি। ২৮ বলে ১৩ রান করে বিদায় নেন শারমিন। এরপর জ্যোতির সাথে যোগ দেন ফর্মের তুঙ্গে থাকা সোবহানা মোস্তারী। জ্যোতি-মোস্তারীর

আরও পড়ুন
language Change