তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পাহাড়ের পরিবেশ রক্ষার্থে প্রতিবাদ সমাবেশ হোটেলে তরুণ-তরুণীকে হত্যা: সিনেমাকেও হার মানানো ঘটনা তারেক রহমানকে ঝুলিয়ে নির্যাতন: অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য শিশু ধর্ষণ মামলায় সেই মাদরাসা শিক্ষক রিমান্ডে ​চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠির হারানো ঐতিহ্য ফেরাতে ড. জিয়াউদ্দিন হায়দারের মহাপরিকল্পনা নলডাঙ্গায় ছড়িয়ে পড়ছে বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম নাটোরে বজ্রপাতে ১ জনের মৃত্যু কেশবপুর নারী খামারীদের দক্ষতা ও উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কেশবপুরে বাড়েছে ডায়রিয়া রোগী সংখ্যা ফ্যাসিবাদের দোসর সংসদ ভবনে কি করে? গণপূর্তের প্রকৌশলী নাহিদ এর খুঁটির জোর কোথায়? এনজিও কর্মীর আপত্তিকর ভিডিও ধারণ পর্নোগ্রাফি মামলায় আটক ২ চ্যানেল ওয়ান ও মাইটিভির সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলায় ভোলাহাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত নিজস্ব অর্থায়নে নৌ অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল কলেজ ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও টাঙ্গাইলের ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার শীর্ষ নেতার সম্পদের উৎস নিয়ে ছাত্রদল নেতার প্রশ্ন নানক-তাপসের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ আবারও গভর্নরের মুখোমুখি বিজয় থালাপতি প্রথম ধাপে পে স্কেলর সুখবর পাচ্ছেন যারা রাষ্ট্রের বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী ট্রাকের ধাক্কায় সড়কে ব্যবসায়ীর মৃত্যু আজ থেকে উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি শেরপুর হাতির ভয়ে কাঁচা ধান কাটছেন কৃষকেরা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা বটিয়াঘাটায় বিদ্যালয় সংস্কারে শুভঙ্করের ফাঁকি গ্রামের সঙ্গে কেউ বিয়ের সম্পর্ক করতে চায় না বলে অভিযোগ এলজিআইডি অফিসে কর্মকর্তা অনুপস্থিত, সেবায় স্থবিরতা জেলা প্রশাসনের অনুমতিতে বাজারে এলো সুমিষ্ট আম বিদ্যুতের খুঁটি উপড়ে পরে প্রাণ হারালেন স্কুল শিক্ষিকা, আহত ২ ৮ দিনেও মেলেনি খোঁজ, নিখোঁজ মাসুমকে ফিরিয়ে দিতে আহ্বান পরিবারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগে যাত্রীরা কুরবানির পশুর হাটে চাঁদাবাজি চলবে না: প্রতিমন্ত্রীর যমুনা অয়েলের বাঘাবাড়ি ডিপো ইনচার্জ সাদেকীনের নেতৃত্বে অনিয়মই যেখানে নিয়ম কালিহাতীতে এমপির নাম ভাঙ্গিয়ে চলছে বালুখেকোদের দৌরাত্ম্য শেরপুরে কৃষ্ণচূড়া ফুলে সেজেছে গ্রীষ্মের প্রকৃতি নারায়ণগঞ্জে অভিযানে হামলা, র‍্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখম কেশবপুরে পুলিশের অভিযানে ১৭ আসামি গ্রেফতার টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ শেরপুরে সাংবাদিকদের ন্যায্য অধিকারের দাবিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় গুলিবিদ্ধ যুবক, ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি বিদ্যুৎ নিয়ে যে সুখবর দিল পিডিবি সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা বকেয়া পরিশোধ ছাড়াই ঋণ পারবেন চামড়া ব্যবসায়ীরা বুধবার দেশে ফিরতে পারে বৃষ্টির মরদেহ আবারও ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের রিমান্ডে চীনা নাগরিক পরিচয়ে বিয়ে করতে টাঙ্গাইলে ২ যুবক পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু পশ্চিমবঙ্গে ক্ষমতায় যেই আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না বৃষ্টির দিনে মন ভালো করার উপায়

এনআইডি নিয়ে ভোগান্তির মাত্রা কমেছে: ইসি সচিব

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) প্রসঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, এনআইডি নিয়ে ভোগান্তির মাত্রা কমেছে। আগামী তিন মাসে এটা আরও কমে আসবে, মানুষের হয়রানি আর থাকবে না।

বুধবার (২ জুলাই) রাজধানীতে নির্বাচন ভবনে এসব তথ্য জানান ইসি সচিব।

তিনি বলেন, মাঠ পর্যায়ে নিরলস প্রচেষ্টার মাধ্যমে আমরা কাজটা করেছি। সবাই ধন্যবাদ পেতেই পারেন। এনআইডি সংশোধন নিয়ে যে হয়রানি সেটা আর থাকবে না। তবে বর্তমানে ৭৬ হাজার ৬৯৪টি এনআইডি আবেদন এখনও অনিষ্পন্ন আছে।

ইসি সচিব বলেন, আমারা জাতীয় পরিচয়পত্র নিয়ে নানা বিষয়ে কাজ করি। নিজের নাম, বাবা-মায়ের নাম, ঠিকানা ও বয়স ইত্যাদি সংশোধন করা হয়। আমরা কাজ করছি গুরুত্ব দিয়ে। কমিশন সিদ্ধান্তে এসেছে সংশোধন জিরো লেবেলে আনা যায় কি না। তবে এটা জিরো লেভেল সম্ভব না। তবে কাজটি সন্তুষ্টির পর্যায়ে আনতে চাই। এক হিসেবে কোন পেন্ডিং আবেদন নেই বলা চলে। কারণ বিগত ৬ মাসে গড়ে প্রতি মাসে ১ লাখ ৯২০টি আবেদন জমা পড়েছে। তবে এটা বর্তমানে কমে ৮০ হাজার হয়েছে। আমরা বিগত সাত মাসে কোনোভাবেই অনিষ্পন্নের সংখ্যা তিন লাখের নিচে নামাতে পারছিলাম না। ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে অনেক অগ্রগতি হয়েছে।

তিনি আরও বলেন, গত ৫ বছরে আমাদের কাছে ৫৪ লাখ ৭৬ হাজার ১১৪টি সংশোধন আবেদন জমা পড়ে। এর মধ্যে ৫৩ লাখ ৯৯ হাজার ৪২০টি সংশোধন হয়েছে। বাকি ৭৬ হাজার ৬৯৪টি সংশোধন আবেদন এখনও নিষ্পন্ন হয়নি।

মাঠ পর্যায়ে অনিয়ম প্রসঙ্গে সচিব বলেন, মাঠ পর্যায়ে ভোগান্তির বিষয়টি বলার আগে বলতে চাই। মাঠ পর্যায় থেকে অনেকে আমাকে তথ্য পাঠাচ্ছেন। হয়রানির তথ্য আমাদের কাছে আসছে। ঘটনা সত্য হলে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবো।

রাজনীতিবিদদের মধ্যে এনআইডি লক কতজনের এ প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, এই প্রশ্নের উত্তরটা রেডিমেট না। এই প্রশ্ন হবে আমি আশা করিনি। এনআইডি লক হতেই পারে। শুনেছি আমারটাও লক করা আছে, এটা বিভিন্ন কারণে। কারণ কি! মিস ইউজ, অ্যাবিউজ যেন না হয়। এটা আমি শুনেছি সত্য-মিথ্যা কি জানি না। আমি এটা যাচাই করতে যায়নি। এটার প্রয়োজনও হয়নি। কারও ব্যক্তিগত বিষয়ে তথ্য না নেওয়াটাই ভালো।

তিনি আরও বলেন, আমারটা শুনেছি আই এম নট কনফার্ম। আমার নিশ্চিত করার কোনো ব্যাপার নেই। যদি লক হয়ে থাকে ভালো তো! ডাটা অ্যাবিউজ হবে না।

নির্বাচন কমিশনারদের এনআইডি লক আছে কি? এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আমি আমারটা বলেছি। ডিজি (এনআইডি) সাহেব উত্তর দেবে কেন? আমার উত্তর আমি দিচ্ছি। ডিজি সাহেবকে দিয়ে যাচাই করার কি আছে, তার মানে আমার কথার সত্যতা আপনার কাছে নেই। আমি আমারটা বলছি। ব্যক্তি পর্যায়ে তথ্য নেওয়া উচিত না।

এসময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর, এনআইডি পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ হাসানুজ্জামান, এনআইডি পরিচালক (পরিচালনা) মো. সাইফুল ইসলাম প্রমুখ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

সবুজ বাংলাদেশ ডেস্ক:  গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর ও মেরামত কাজের জন্য আজ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।   এতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর ও মেরামত কাজের জন্য আজ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা সিদ্ধিরগঞ্জ, গোদনাইল, লাকিবাজার, বৌবাজার, জালকুড়ি, রঘুনাথপুর, মাহমুদপুর তাইজউদ্দি মার্কেট, সোনামিয়া মার্কেট (আদমজী), দেলপাড়া, নারায়ণগঞ্জ শহর, প্রাইম টেক্সটাইল এলাকা, দক্ষিণ সস্তাপুর, নিশ্চিন্তপুর ঋষিপাড়া, পাগলা শাহি মহল্লা, নয়ামাটি, পিলকুনি মোড় ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া এ সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।   গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।   সবা:স:জু-১৭৪/২৪

আরও পড়ুন
language Change