তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পিএসএলের প্লে অফ শুরু আজ অশালীন দৃশ্য থাকায় গান নিয়ে বিতর্ক পারমাণবিক বিদ্যুতের যুগে আনুষ্ঠানিক যাত্রা শুরু শ্রীলঙ্কায় ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ গ্রেফতার ঈদে টানা ৭ দিন সরকারি ছুটি বর্ণাঢ্য উৎসবমুখর পরিবেশে মির্জাগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র বদলে দিলেন ডাঃ মো: শাহিন বৃষ্টিতে ভিজছেন পরীমনি, ভিডিও ভাইরাল মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ১৪ কেশবপুরে মেয়ের হাতে প্রাণ গেল মায়ের হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু শিশুর প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান পরিবার নতুন ওসি'র সাথে নবাবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনা প্রেসক্লাবে হামলার ঘটনায় মফস্বল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ চ্যাম্পিয়নস লিগের সেমিতে মুখোমুখি পিএসজি-বায়ার্ন তথ্যমন্ত্রীর সাথে সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মিজানের সৌজন্য সাক্ষাৎ শিক্ষার্থীসহ কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া কড়া নিষেধ করছে যুক্তরাজ্য শিশুকে শ্বাসরোধে হত্যা আটক বাবা জামানতের টাকা ফেরতের দাবিতে আন্দোলনে নামছেন এশিয়ান টিভির প্রতিনিধিরা ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে ৫ পরিক্ষার্থী আহত মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার, আতঙ্ক স্থানীয়দের মাঝে মোংলায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা লাল কার্ড পোস্টে তোলপাড়: হাসনাত আবদুল্লাহ ভোলাহাটে উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা কমিটি ও অন্যান্য সভা অনুষ্ঠিত হজে গিয়ে মৃত্যু দাফন হলো জান্নাতুল বাকিতে তালতলীতে কিশোরের মৃত্যু ঘিরে রহস্য কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ৮ বিভাগে কালবৈশাখীর ঝড়ের শঙ্কা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত খুলনায় কেএমপি ভিকটিম সাপোর্ট সেন্টারের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করবে সরকার: ডা. জাহেদ উর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রোসাটম মহাপরিচালকের মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ভোলা জেলা পুলিশের সচেতনতামূলক সভা এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও হুমকি প্রদান পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের সঙ্গে ইরানের হাইকমিশনারের সাক্ষাৎ ঝিনাইগাতীতে বিশিষ্ট ব্যাবসায়ীর বাসায় চুরি সর্বোচ্চ সতর্কতা দেশের বিমানবন্দর যমুনা অয়েলে ব্যাপক রদবদল, বদলী হয়েও চেম্বার দখলে রেখেছে ক্ষমতাধর মাসুদুল ইসলাম মাসুদ উদ্দিন চৌধুরী ফের ৩ দিনের রিমান্ড ড. ইউনূসের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা কমল টস জিতে বোলিংয়ে বাংলাদেশ পদত্যাগ করলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষক লাঠি দিয়ে পিটিয়ে যুবককে হত্যা নতুন চমক, হোয়াটসঅ্যাপেই হবে মোবাইল রিচার্জ বাবার কাটা খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী বজ্রপাতে প্রাণ গেল এক বৃদ্ধের বিনামূল্যে ডিগ্রি পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা করবে প্রধানমন্ত্রী রাবিতে ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন ১৬ শিক্ষার্থী প্রেমের আগ্রহ বাড়াতে টাকা দিচ্ছে জাপান

গণতন্ত্রের আন্দোলনে বিএনপি সবসময় আপসহীন: রিজভী

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

আনুপাতিক ভোট পদ্ধতিতে নেতা তৈরি হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, এখন আনুপাতিক ভোটের কথা বলা হচ্ছে। এটা কেন, এটা কিসের জন্য? এটা হলে তো এলাকায় এলাকায় আর কেউ নেতা হতে পারবে না।

রিজভী আরও বলেন, একজন মানুষ দীর্ঘদিন এলাকায় মানুষের পাশে থেকে কাজ করতে করতে নেতা হন। অথচ আনুপাতিক ভোটে তাকে নয়, দলকে ভোট দিতে হবে। এরপর দল থেকে বাছাই করে এমপি ঘোষণা করা হবে। তাহলে তো আরও বেশি স্বৈরশাসনের দিকে ঠেলে দেওয়া হবে। স্থানীয় পর্যায়ে আর কোনো নেতৃত্ব থাকবে না, স্থানীয় পর্যায়ে আর কেউ নিজেকে গড়ে তুলতে পারবে না।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে রিজভী বলেন, আমরা যারা গণতন্ত্রের পক্ষের শক্তি, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের দ্বারা যেন কোনো সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। চাঁদাবাজি, দখলবাজির সঙ্গে বিএনপির কোনো অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জড়ানো চলবে না। মানুষ যেন বিএনপির কাছ থেকে ন্যায়বিচার পায়, তারা যেন কোনো বিষয়ে ব্যথিত না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, গত ১৬ বছর ধরে দেশের তরুণরা শান্তিতে ঘুমাতে পারেনি। কখন কাকে ধরে নিয়ে যাবে, আর কার রক্তাক্ত লাশ তিস্তা, গঙ্গা কিংবা শীতলক্ষ্যা নদীর পাড়ে পাওয়া যাবে, এটাই ছিল নিত্যদিনের চিত্র। এই ভয়াবহ সময় পার করতে হয়েছে আমাদের। শেখ হাসিনার দমন-পীড়নের হাত থেকে কেউ রেহাই পায়নি। সেই রক্তপিপাসুরা যাতে আবার ফিরে না আসতে পারে, তার জন্য গণতান্ত্রিক শক্তির ঐক্য প্রয়োজন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, গণতন্ত্র মানে হচ্ছে একে অপরের বিরুদ্ধে মুক্তভাবে মতপ্রকাশ ও সমালোচনার সুযোগ থাকবে। কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে আমরা সবাই এক হতে পারি। গত ১৬ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর অকল্পনীয় দমন-পীড়ন চালিয়েও দলের মধ্যে বিভাজন সৃষ্টি করা যায়নি। গুম, খুন ও নির্যাতনের মধ্যেও বিএনপি ঐক্য ধরে রেখেছে। গণতন্ত্রের আন্দোলনে বিএনপি সবসময় আপসহীন।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. জাহিদ হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. আউয়াল, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, ড্যাব নেতৃবৃন্দ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও ‘বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন, রংপুর (ড্যাব)।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

খালিয়াজুরীতে খাস সম্পত্তিতে পুকুর খনন, অফিস সহকারীর বিরুদ্ধে মামলা

মোঃ আনোয়ার হোসেন ঃ নেত্রকোনার খালিয়াজুরীতে খাস জমিতে অবৈধভাবে পুকুর খনন করার অভিযোগে সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতনের অফিস সহকারী শফিকুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। রোববার দুপুর ২ টায় খালিয়াজুরী সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খালিয়াজুরী থানায় এই মামলা করেন।শফিকুল ইসলাম তালুকদার খালিয়াজুরী উপজেলার সদর ইউনিয়নের খালিয়াজুরী পুরান হাঁটি গ্রামের রহমত আলী তালুকদারের ছেলে এবং সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতনের অফিস সহকারী। জানা গেছে, খালিয়াজুরী উপজেলা সদর থেকে ১কিলোমিটার দুরে সদর ইউনিয়নের উত্তর দিকে মরাখাল নামকস্থানে খাস সম্পত্তি খাস হওয়ার সুবাদে দখলে নেয় শফিকুল ইসলাম তালুকদার। এরপর ওই সম্পত্তিতে গত মার্চের শেষের দিকে পুকুর খনন করেন।গত ৪ এপ্রিল খালিয়াজুরী গ্রামের ফকরুল ইসলামের লিখিত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার রুয়েল সাংমা, খালিয়াজুরী উপজেলা সহকারী কমিশনার কমিশনার (ভূমি) সামীম সারোয়ারকে

আরও পড়ুন
language Change