তারিখ লোড হচ্ছে...

নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় প্রথমবার খাদ্য সহায়তা পেতে যাচ্ছে জেলেরা রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে আফসার সিন্ডিকেট শ্রীমঙ্গলে ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি হলেন গোবিন্দ কির্ত্তনীয়া দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সংবাদ প্রকাশের জেরে রামুতে সাংবাদিক আবুল কাশেমের ওপর হামলা; নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাওয়া নতুন বাংলাদেশকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলতে হবে: আফরোজা... অপ-সাংবাদিকতা  আজ পেশাদারিত্ব ও জনআস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে তাহিরপুরের এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মোটা অংকের চাদা দাবি নবাবগঞ্জ পার্ক ও খেলার মাঠ সংস্কারের দাবিতে মাদকবিরোধী আলোচনা সভা প্রায় ৩ যুগেও পাকা হয়নি উত্তর দাড়িয়ারপাড়ের প্রধান সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শাহজাদপুরে সংবাদ সংগ্রহকালে ‘সবুজ বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প

জুলাই অভ্যুত্থানে নৃশংসতা

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুল হত্যাকাণ্ডের অভিযোগপত্রে যে চিত্র উঠে এসেছে, তা এককথায় ভয়াবহ। শুক্রবার যুগান্তরের খবরে প্রকাশ-জুলাই অভ্যুত্থানে উত্তাল ও ভয়াবহ ৫ আগস্টের দিনটিতে রাজধানীর চানখাঁরপুল এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে ছাত্র-জনতার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির শান্তিপূর্ণ মিছিলের ওপর পুলিশ ইচ্ছাকৃতভাবে গুলি চালায়।

অভিযোগপত্রে উঠে এসেছে, ঘটনাস্থলে উপস্থিত রমনা জোনের সাবেক এডিসির নির্দেশে পুলিশ শুয়ে, বসে, কখনো হাঁটু গেড়ে, কখনো দাঁড়িয়ে একের পর এক গুলি চালিয়ে আন্দোলনকারীদের হত্যা করে। তাদের গুলিতে আন্দোলনকারীরা যখন শহীদ হচ্ছিলেন, তখন পুলিশ সদস্যরা উচ্চৈঃস্বরে উল্লাস করে বলছিলেন-‘গুলি লাগছে, লাগছে’, ‘শেষ’, ‘মরছে, মরছে’। এ মামলায় অন্যতম সাক্ষী কনস্টেবল অজয় ঘোষের কাছ থেকে জানা যায় এমন অনেক অজানা তথ্য।

জানা যায়, সেদিন ছাত্র-জনতার মিছিল আটকাতে চানখাঁরপুল এলাকায় পুলিশ ব্যারিকেড দেয়। তখন চাইনিজ রাইফেল হাতে অন্যদের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন এই কনস্টেবলও। ঊর্ধ্বতনের নির্দেশ সত্ত্বেও তিনি অপ্রয়োজনে গুলি চালাতে অস্বীকার করেন। এতে ঘটনাস্থলে উপস্থিত পুলিশের রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম আখতারুল ইসলাম কনস্টেবল অজয় ঘোষকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং হুমকি দেন। এরপরও কনস্টেবল অজয় ঘোষ আন্দোলনকারীদের ওপর গুলি না করলে তার কাছ থেকে চাইনিজ রাইফেলটি কেড়ে নিয়ে সেটি কনস্টেবল সুজন হোসেনের হাতে দিয়ে তাকে গুলির নির্দেশ দেন। এরপর কনস্টেবল সুজন সেই রাইফেল দিয়ে কখনো শুয়ে, কখনো বসে, কখনো দাঁড়িয়ে একের পর এক গুলি করে আন্দোলনকারীদের হত্যা করেন। একইভাবে আখতারুল ইসলাম অন্য পুলিশ সদস্যদেরও হত্যাকাণ্ডে অংশগ্রহণের নির্দেশ দেন।

আনুষ্ঠানিক অভিযোগে (ফরমাল চার্জ) সেদিনের মানবতাবিরোধী অপরাধের যে বর্ণনা উঠে এসেছে, তা কল্পকাহিনিকেও হার মানায়। আমরা স্তম্ভিত হয়ে যাই-শাসকগোষ্ঠী কতটা নৃশংস হলে জনতার ওপর এভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে, প্রাণসংহারের পর করতে পারে বীভৎস উল্লাস। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে থাকা যেসব অস্ত্র দেশের জনগণের সুরক্ষার জন্য ব্যবহার করার কথা, সেসব অস্ত্রই অবলীলায় ব্যবহার হয়েছে নিরীহ ও নিরস্ত্র মানুষের প্রাণসংহারে। বিরুদ্ধ মত ও সমালোচনা দমনে বিগত সরকার যে স্বৈরাচারী মনোভাবের প্রকাশ ঘটিয়েছে, তা ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায় হয়ে থাকবে। গুম কমিশনের রিপোর্ট কিংবা জুলাই গণ-অভ্যুত্থানে চানখাঁরপুল হত্যাকাণ্ডের অভিযোগপত্রে যে ভয়াবহ বর্ণনা উঠে এসেছে, তা ক্রিমিনোলজির পাঠ্যে স্থান পাওয়ার মতো, সন্দেহ নেই।

বিগত সরকারের স্বৈরতান্ত্রিকতার মুখোশ উন্মোচন করলেই শুধু হবে না, সব অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তিও নিশ্চিত করা জরুরি। আমাদের দেশে আইনি প্রক্রিয়া দীর্ঘ হয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। তাই পরবর্তী নির্বাচিত সরকারের সময়ও যাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উত্থাপিত এসব মামলা ও বিচার কার্যক্রমে ব্যত্যয় না ঘটে, অন্তর্বর্তী সরকারকে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলেও মনে করি আমরা। যাদের নির্দেশে জুলাই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, শুধু তাদেরই নয়, যারা নির্দেশ পালন করেছে, যথাযথ তদন্তপূর্বক তাদেরও দেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করা হবে-এটাই প্রত্যাশা।

 

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থী নুর ইসলামের মনোনয়নপত্র দাখিল

ইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থী নুর ইসলামের মনোনয়নপত্র দাখিল

মো: মাসুদ রানাঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি আসনে ইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থী নুর ইসলাম( শামীম শাহ্) মনোনয়নপত্র জমা করেন। গতকাল সোমবার বিকেলে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনোয়ার সাদাত এর কাছে মনোয়ন পত্র জমা করেন নুর ইসলাম (শামীম শাহ)। এ সময় অন্যন্যোর মধ্যে সাইদুল ইসলাম সজীব, মিজানুর রহমান, হানিফ মিয়া, রহিমুল ইসলাম ইব্রাহিম, শাহিন সহ অনেকেই উপস্থিত ছিলেন। এসময় নুর ইসলাম বলেন, সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই। মানবতার রাষ্ট্র গড়ার লক্ষ্যে আমরা প্রস্তুত। আমাদের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেছেন, আমার জীবন নিরাপদ না থাকে তাহলে আমার রাষ্ট্র কখনো নিরাপদ নই। আমার রাষ্ট্র নিরাপদ থাকলে আমিও নিরাপদ। তাই ঠিক প্রতিটি মানুষের জীবন নিরাপত্তার জন্য প্রত্যেক মানুষকে মানবিক হতে হবে, মানুষ মানুষের

আরও পড়ুন
language Change