তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
নকলা সরকারি হাজী জালমামুদ কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ সন্ধ্যাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে ইউএনও আল-আমীনের প্রাণবন্ত আলাপচারিতা বিপিসির চেয়ারম্যান হতে গোপন চুক্তি লাবলুর রহমানের, বেবিচক জুড়ে তোলপাড় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে হুশিয়ার নিউমার্কেট থানায় যুবদল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস অবশেষে ঢাকার রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে: রুহুল কবির রিজভী রামগড় বিজিবি কর্তৃক ভারতীয় নাগরিক আটক নাচে-গানে সমাপ্ত হলো হলো তিন দিনব্যাপী নৃ-গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির উৎসব ফুলের বৃষ্টিতে শেষ কর্মদিবস, বিদায় নিলেন শিক্ষকরা প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক- ২ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, বেগমগঞ্জে প্রতারক আটক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিরাজগঞ্জে বেকারদের চাকরির লক্ষ্যে জব ফেয়ার অনুষ্ঠিত বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া, সম্পাদক আমিনুর বিস্ফোরক আইনের মামলায় বরগুনার সাবেক চেয়ারম্যান আটক রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার পিরোজপুরে মাদক ও চুরির বিরুদ্ধে মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ হাসনাতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় ধর্ষককে গ্রেফতারের দাবী জানিয়ে মানব বন্ধন পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শতকোটি টাকার সরকারি জমি সানভিউ টাওয়ার্সের দখলে ঝিনাইগাতীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমসিজিএল’র অর্থায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ​সিরাজগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ জিয়াউলের বিচার বিলম্বের চেষ্টা চলছে : চিফ প্রসিকিউটর ঝরা বকুল-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ জনসেবার রাজনীতি থেকে মেয়র ভাবনায় সাইদুর রহমান বাচ্চু আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ৫ শিক্ষার্থী সাকিব আল হাসান গ্রেফতার কেশবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১১ সংগঠন নিয়ে রিজভীর নামে ভুয়া বিজ্ঞপ্তি

১১ সংগঠন নিয়ে রিজভীর নামে ভুয়া বিজ্ঞপ্তি
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নামে এক ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নাম উল্লেখ করে একটি সতর্কীকরণ নোটিশ প্রকাশ করা হয়, যা দলটির পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে।

ভুয়া সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বিএনপি ও দলের অনুমোদিত ১১টি সংগঠন ছাড়া অন্য কোনো সংগঠন অনুমোদিত নয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জিয়া পরিবার ও তারেক রহমানের নাম ব্যবহার করে সংগঠন গঠনের অভিযোগও উত্থাপন করা হয়।

এতে আরও বলা হয়, অনুমোদনহীন এসব সংগঠন বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

প্রসঙ্গত বিএনপির ১১টি অনুমোদিত অঙ্গ ও সহযোগী সংগঠন হলো—
১. জাতীয়তাবাদী যুবদল
২. জাতীয়তাবাদী ছাত্রদল
৩. জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল
৪. জাতীয়তাবাদী শ্রমিক দল
৫. জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল
৬. জাতীয়তাবাদী কৃষক দল
৭. জাতীয়তাবাদী মহিলা দল
৮. জাতীয়তাবাদী ওলামা দল
৯. জাতীয়তাবাদী মৎস্যজীবী দল
১০. জাতীয়তাবাদী তাঁতী দল
১১. জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ওপরের তালিকা ছাড়া অন্য সব সংগঠন অননুমোদিত ও অবৈধ। একই সঙ্গে এসব সংগঠনের নামে কোনো পদ বা পরিচয় ব্যবহার করে কোনো ব্যক্তি প্রচার চালালে দল তা স্বীকার করবে না।

তবে দলটির কেন্দ্রীয় দপ্তর এ বিজ্ঞপ্তিকে ভুয়া আখ্যা দিয়েছে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী গণমাধ্যমকে বলেন, ‘এই প্রেস বিজ্ঞপ্তিটি সঠিক নয়। এটি বিএনপির অনুমোদিত দপ্তর বা প্রচলিত কোনো মাধ্যমে প্রচারিত হয়নি। এটি উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা হয়েছে।’

সাধারণত বিএনপি ও এর অঙ্গসংগঠনের কোনো সাংগঠনিক সিদ্ধান্ত ইমেইল, হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচার করা হয়। এই ভুয়া বিজ্ঞপ্তিটি সে প্রক্রিয়া অনুসরণ করেনি।

সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে কয়েকজন ব্যক্তি এ বিজ্ঞপ্তিটি শেয়ার করেছেন এবং কয়েকটি গণমাধ্যমে সেটি প্রকাশও পেয়েছে। এ পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে সকলকে বিভ্রান্ত না হতে এবং যাচাই-বাছাই করে তথ্য প্রচারের আহ্বান জানানো হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ছক কষেন শেখ হাসিনা, বাস্তবায়ন করেন জেনারেল আব্দুল মুবীন

ছক কষেন শেখ হাসিনা, বাস্তবায়ন করেন জেনারেল আব্দুল মুবীন

নিজস্ব প্রতিবেদকঃ ২০১০ সালের ১৩ নভেম্বর ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বাসভবন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উচ্ছেদ করা হয়। সেই সময় সেনাবাহিনীর প্রধান ছিলেন জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন। বিএনপি ও সংশ্লিষ্ট সূত্রগুলোর অভিযোগ, ওই উচ্ছেদ প্রক্রিয়ায় সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের সম্মতি ও সক্রিয় ভূমিকা ছিল, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন তৎকালীন সেনাপ্রধান মুবীন। উচ্ছেদের দিন সেনা সদস্যদের অভিযানের ভিডিও ও প্রত্যক্ষ বর্ণনায় দেখা যায়, খালেদা জিয়াকে জোরপূর্বক বাড়ি ছাড়তে বলা হয়। পরে সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে খালেদা জিয়া অভিযোগ করেন, বিচারাধীন মামলা নিষ্পত্তির আগেই তাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। বিএনপি নেতাদের দাবি, খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের সিদ্ধান্ত রাজনৈতিক হলেও তা বাস্তবায়ন সম্ভব হয়েছে সেনাবাহিনীর সহযোগিতার কারণে। সে সময় সেনাপ্রধান

আরও পড়ুন
language Change