তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে হুশিয়ার নিউমার্কেট থানায় যুবদল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস অবশেষে ঢাকার রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে: রুহুল কবির রিজভী রামগড় বিজিবি কর্তৃক ভারতীয় নাগরিক আটক নাচে-গানে সমাপ্ত হলো হলো তিন দিনব্যাপী নৃ-গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির উৎসব ফুলের বৃষ্টিতে শেষ কর্মদিবস, বিদায় নিলেন শিক্ষকরা প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক- ২ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, বেগমগঞ্জে প্রতারক আটক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিরাজগঞ্জে বেকারদের চাকরির লক্ষ্যে জব ফেয়ার অনুষ্ঠিত বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া, সম্পাদক আমিনুর বিস্ফোরক আইনের মামলায় বরগুনার সাবেক চেয়ারম্যান আটক রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার পিরোজপুরে মাদক ও চুরির বিরুদ্ধে মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ হাসনাতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় ধর্ষককে গ্রেফতারের দাবী জানিয়ে মানব বন্ধন পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শতকোটি টাকার সরকারি জমি সানভিউ টাওয়ার্সের দখলে ঝিনাইগাতীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমসিজিএল’র অর্থায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ​সিরাজগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ জিয়াউলের বিচার বিলম্বের চেষ্টা চলছে : চিফ প্রসিকিউটর ঝরা বকুল-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ জনসেবার রাজনীতি থেকে মেয়র ভাবনায় সাইদুর রহমান বাচ্চু আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ৫ শিক্ষার্থী সাকিব আল হাসান গ্রেফতার কেশবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ

ফুলের বৃষ্টিতে শেষ কর্মদিবস, বিদায় নিলেন শিক্ষকরা

পাঠক সংখ্যা
638

আলাউদ্দিন কবির
রংপুর প্রতিনিধিঃ

রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের জানপুর মুন্সির হাট উচ্চ বিদ্যালয়ে বরের বেশে বিদায়ী শিক্ষককে সংবর্ধনা জানিয়ে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে ছয়জন শিক্ষক-কর্মচারীকে বিদায় জানিয়েছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী। সোমবার (২২ জুন) বেলা ১২ টায় বিদ্যালয়ের হলরুম ও খেলার মাঠে আয়োজিত এ বিদায় অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও আবেগঘন পরিবেশে বিদায় দেওয়া হয় প্রতিষ্ঠানের পাঁচজন শিক্ষক ও একজন অফিস সহকারীকে।

বিদায়প্রাপ্তদের মধ্যে রয়েছেন প্রয়াত শিক্ষক মো:আরিফ চৌধুরী, শ্রী রবীন্দ্রনাথ রায়, শ্রী শিশির রঞ্জন রায় এবং জীবিত শিক্ষক আব্দুস সালাম প্রামাণিক ও আব্দুল মজিদ। এছাড়া প্রয়াত অফিস সহকারী রফিকুল ইসলামকেও অনুষ্ঠানে স্মরণ করা হয়। প্রয়াত শিক্ষক ও অফিস সহকারীর পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের পক্ষ থেকে বিদায় গ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের আজীবন জমিদাতা সদস্য মঞ্জুর হোসেন চৌধুরী। তিনি বলেন,জীবনের নিয়মেই সবাইকে একদিন বিদায় নিতে হয়। বিদায়ী শিক্ষকরা এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠালগ্ন থেকে অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে বিদ্যালয় গড়ে তুলেছেন। তাঁদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মোস্তাফিজুর রহমান ফিজার।

বিদ্যালয়ের শিক্ষক নুর আলম বলেন, আজ আমাদের প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত বেদনাদায়ক দিন। বিদায় নেওয়া ছয়জনের মধ্যে তিনজন শিক্ষক ও একজন অফিস সহকারী আগেই না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তাঁদের পরিবারের সদস্যরা আজ তাঁদের পক্ষ থেকে বিদায় নিতে এসেছেন। আমরা আজ আমাদের আদর্শ অভিভাবকদের হারালাম।

ধর্মীয় শিক্ষক মোজাম্মেল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন,খুব কষ্ট হচ্ছে স্যারদের বিদায় দিতে। আমরা সবাই মিলে এ প্রতিষ্ঠান গড়ে তুলেছি। এটি আমাদের পরিবারের মতো। পরিবার থেকে আদর্শ অভিভাবক হারানোর শূন্যতা কখনো পূরণ হয় না। আমরা তাঁদের সুস্বাস্থ্য ও শান্তিময় জীবনের জন্য দোয়া করি। অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষপর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকরা ফুল ছিটিয়ে এবং বরের বেশে বিদায়ী শিক্ষকদের সম্মান জানিয়ে আবেগঘন পরিবেশে বিদায় জানান।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাজধানীর আবাসিক হোটেলে চলছে রমরমা দেহ ব্যবসা

স্টাফ রিপোর্টার॥ রাজধানী ঢাকার অধিকাংশ আবাসিক হোটেলে অবাধে চলছে রমরমা দেহ ব্যবসা। প্রশাসনের নাকের ডগায় নারীদের দিয়ে অবাধে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে প্রভাবশালী একটি মহল। রাজধানীর গুলিস্তান, ফকিরাপুল, মিরপুর, শেওড়াপাড়া, আগারগাঁও, কারওয়ান বাজার, মহাখালী ও মগবাজার এলাকায় অসংখ্য আবাসিক হোটেলে চলছে দেহ ব্যবসা। বর্তমানে এ ব্যবসা মহাআকার ধারণ করেছে। আর এসব চলছে প্রশাসনের সামনেই। প্রশাসনকে ম্যানেজ করেই এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন অসাধু হোটেল ব্যবসায়ীরা। যৌন কর্মীর এক দালাল জানান, এসব হোটেল থেকে প্রতিমাসে থানা পুলিশ পাচ্ছে মোটা অঙ্কের টাকা। শুধু থানা পুলিশ না আরও বড় বড় লোক ও সাপ্তাহিক, মাসিক চাঁদা নেয়। স্থানীয় রাজনৈত নেতারাও নিয়মিত টাকা পায়। এই টাকা নিতে তারা হোটেলে যেতে হয় না। হোটেল কর্তৃপক্ষ এই টাকা তাদের হাতে পৌঁছে দেয়। গ্রামের সহজ সরল অপ্রাপ্ত বয়ষ্ক মেয়েদের

আরও পড়ুন
language Change