তারিখ লোড হচ্ছে...

বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আওয়ামী সুবিধাভুগি ৪ কারা কর্মকর্তার কাছে জিম্মি কারা অধিদপ্তর!

পাঠক সংখ্যা
638

বিশেষ প্রতিনিধি:

আওয়ামীলীগ আমলে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করে এখন বোল পাল্টিয়ে জুলাই আগষ্ট আন্দোলন পরবর্তী সময়ে ভাল ভাল পোস্টিং ভাগিয়ে নিয়েছে ৪ কারা কর্মকর্তা ।
এদের সবারই রয়েছে নানা দুর্নীতির ইতিহাস। কেউ কেউ দুর্নীতির বরপুত্র হিসেবেও পরিচিত।

এরমধ্যে সবচেয়ে বেশি আলোচিত ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন্স মোঃ জাহাঙ্গীর কবির। তিনি আওয়ামীলীগ আমলে কারা অধিদপ্তরের সবচেয়ে লোভনীয় পোস্টিং গুলো বাগিয়ে নেন।
২০০৯ সালে জাহাঙ্গীর কবির ছিলেন সহকারী কারা মহাপরিদর্শক(এআইজি)। সেখান থেকে ২০১০/১১ সালে সিনিয়র জেল সুপার এর দায়িত্ব পান। তখন তার চাকরির বয়স মাত্র ২/৩ বছর।
সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) জাহাঙ্গীর কবির এর যাত্রা শুরু কাশিমপুর কারাগার ১ দিয়ে। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয় নাই তাকে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২,
কুমিল্লা কেন্দ্রীয় কারাগার,
কাশিমপুর কারাগার ২,
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার,
ঢাকা কেন্দ্রীয় কারাগারে বদলী হন তিনি।
সকল সিনিয়র জেল সুপারদের ডিঙিয়ে জাহাঙ্গীরকে দেশের সবচেয়ে বড় কারাগারের সিনিয়র জেল সুপার করা হয়। নিজেকে জাহাঙ্গীর গোপালগঞ্জের জামাই পরিচয় দিতেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহমুদ হাসান বাবুল, এপিএস সাইফুজ্জামান শিখরের মাধ্যমে পোস্টিং বাগিয়ে নিতেন জাহাঙ্গীর।
এ কাজে সহযোগিতা করতেন তৎকালীন আইজি প্রিজন্স আশরাফুল ইসলাম খান ও সৈয়দ ইফতেখার উদ্দিন। মোটা অংকের মাসোয়ারা দিতেন জাহাঙ্গীর।
যে কারণে তাকে ৩ বছর ঢাকা কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার পদে রাখা হয়।
সকল নিয়োগ কমিটিতেও জায়গা করে নিতেন তিনি। তারপর ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার সিনিয়র জেল সুপার ও নবসৃষ্ট ময়মনসিংহ বিভাগের ভারপ্রাপ্ত ডিআইজি প্রিজন্স করা হয় তাকে।
প্রায় ৫ বছর দুটি পদে আসীন থেকে দাবড়িয়ে বেড়িয়েছেন তিনি। কারাগারে তাকে দুর্নীতির বরপুত্র হিসেবে ডাকা হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানিগঞ্জে) জেলার মাহবুব এর পর কারা বিভাগের সবচেয়ে দুর্নীতিবাজ কারা কর্মকর্তা হিসেবে দেখা হয় এই জাহাঙ্গীর কবিরকে।
তার আমলে কাশিমপুর কারাগার ২ থেকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করা হয় টপটেরর বিকাশকে।
তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী মখা আলমগীরের খুব কাছের মানুষ হিসেবে পরিচিত ছিলেন এই জাহাঙ্গীর কবির ও জেলার সুভাষ কুমার ঘোষ।
সুভাষ ঘোষকে ৫ আগষ্টের পর বাধ্যতামুলক অবসর দেয়া হলেও জাহাঙ্গীর কবির থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে।
সাবেক বিতর্কিত সেনাপ্রধান আজিজ আহমেদ এর ভাই শীর্ষ সন্ত্রাসী জোসেফকে সাজা মওকুফ করার জন্য প্রতিদিন ফাইল নিয়ে কারা অধিদপ্তরে আসা যাওয়া করতেন জাহাঙ্গীর কবির। জাহাঙ্গীর কবির, জেলার মাহবুব ও তৎকালীন আইজি প্রিজন্স সৈয়দ ইফতেখার উদ্দিন মিলে জোসেফকে কারাগার থেকে বের করে দেয়ার বিষয়ে সকল কাজ সমাধা করেন।
তারপর ২০২০/২১ সালে পুরুষ্কার স্বরুপ জাহাঙ্গীর কবিরকে ডিআইজি প্রিজন্স পদে পদোন্নতি দিয়ে স্থায়ী করা হয়।
তারপর বরিশাল বিভাগ থেকে হঠাৎ ৫ আগষ্টের পর ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন্স পদে বদলি হয়ে আসেন। নিজেকে বিএনপি পন্থী উল্লেখ করে কৌশলে সে এই পদ দখল করে নেন। তার রয়েছে অঢেল সম্পদ ও নগদ টাকা। টাকার কাছে সবকিছু হারমানে।
এখন শোনা যায় তিনি ছায়া আইজি প্রিজন্স হিসেবে কাজ করে যাচ্ছেন।
আইজি প্রিজন্সকে জিম্মি করে পছন্দের কর্মকর্তাদের ভাল ভাল জায়গায় পোস্টিং করিয়ে নিচ্ছেন। আর অপছন্দের অফিসারদের নানাভাবে হয়রানি করা ও চাকুরিচ্যুতির চেষ্টা করছেন।
টাকা না দিলে জাহাঙ্গীর কবির এর হাত থেকে কেউ বাঁচতে পারেন না। শুধু তাই নয়,ঢাকা কেন্দ্রীয় কারাগার, (কেরানীগঞ্জে) আটক আওয়ামী লীগের বড়বড় নেতাদের কারাগারে জামাই আদরে রাখতে ও বাহির হাসপাতালে ভর্তি করে এবং অবৈধ মোবাইল সরবরাহ করার জন্য রয়েছে জাহাঙ্গীরের একটি সিন্ডিকেট।
তাকে সহযোগিতা করে কারা অধিদপ্তরের এআইজি আবু তালেব ও এআইজি জান্নাতুল ফরহাদ।
তার হয়ে কাজ ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার একে এম মাসুম। তারা নিজেদেরকে বিএনপিপন্থী জেল অফিসার হিসেবে পরিচয় দিয়ে কারা মহাপরিদর্শককে জিম্মি করে রেখেছেন।

জাহাঙ্গীর কবির ঢাকা জেলের সিনিয়র জেল সুপার হিসেবে যোগদান করেন পুরাতন ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন ঢাকা জেলে। সেখানে তার জেলার হিসেবে দায়িত্ব পালন আরেক কুখ্যাত আওয়ামীপান্ডা জেলার নেছার আলম। গত ৫ আগষ্টের পর তাকেও বর্তমান সরকার বাধ্যতামূলক অবসর দিয়ে বাড়ি পাঠিয়েছেন। ২০১৫/১৬ সালে ঢাকা জেলের ইটপাথরও টাকা দাবি করতো গরীব অসহায় অভাবী বন্দীদের কাছে। জন প্রতি ২৫০০ থেকে ২৫০০০ এমন কি লাখ টাকাও দিতে হতো জাহাঙ্গীর কবির ও নেছার আলমকে। তারা দুজন মিলে চিফ রাইটার মেশকাত চৌধুরী ও চিফ রাইটার ফারুক ওরফে সাদাচুল ওয়ালা ফারুক এর কাছে ২ কোটি টাকা দিয়ে গরুর হাট কেনাবেচার মতো কারাগার বিক্রি করে দিতো।
গরীব অসহায় অভাবী বন্দীদের মা বোনের চোখের জলে বুক ভেসে যেতো কিন্তু জাহাঙ্গীর কবির এর ও নেছার আলমের অন্তর কাপতো না। পরবর্তীতে ২০১৬ সালে ঢাকা জেল পুরাতন ঢাকায় নিয়ে যাওয়া হলে কসাই খ্যাত মাহবুব জেলার হিসেবে পুনরায় চট্টগ্রাম কারাগার থেকে এসে ঢাকা কারাগারে যোগদান করেন। এ ভাবে ৩ বছর ঢাকা কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার হিসেবে দায়িত্ব পালন করে আওয়ামী লীগের আস্থাভাজন জেল অফিসার হিসেবে জাহাঙ্গীর কবির সাকা চৌধুরী ও জামাতে ইসলামীর বড়বড় নেতাদের ফাঁসি কার্যকর করে তা দম্ভ অহমিকা ভরে প্রচার করতেন।
গণভবনে তার নিয়মিত যাতায়াত ছিল।ফ্যাসিষ্ট আওয়ামীলীগ আমলে সর্বোচ্চ সুবিধাভোগী এই জাহাঙ্গীর কবির এখন বিএনপির বড় নেতা পরিচয় দিয়ে বিএনপির বড়বড় নেতাদের বাসায় দৌড়ে বেড়াচ্ছেন তার অপকর্ম ঢাকার জন্য। একাধিক সুত্রে জানা যায়, অত্যন্ত গরীব ঘরের সন্তান জাহাঙ্গীর কবির এর রয়েছে সম্পদের পাহাড়।
দুদকে তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।কথিত আছে বেগম খালেদা জিয়া সাব জেল হিসেবে ঢাকা জেলের মহিলা ওয়ার্ডে থাকাকালীন কিছু দিন দায়িত্ব পালন করার সময় তিনি পরিচিত হওয়ার সুযোগ পায়। এই সুযোগ কাজে লাগিয়ে এখন তিনি বিএনপিপন্থী হিসেবে পরিচয় দেন।
অথচ সে কখনও ছাত্রদল করেন নাই। বরং ছাত্রলীগ সভাপতি রিপনকে বন্ধু ও সহযোদ্ধা পরিচয় দিয়ে ফেসবুকে লেখালেখি করেন এই আওয়ামী দালাল। এখন তিনি ছায়া আইজি প্রিজন্স!

৫ আগষ্টের পরপর আরো দুজন জেল সুপার সুকৌশলে কারা অধিদপ্তরের ঢুকে পড়েন। একজন আবু তালেব ও অপরজন জান্নাতুল ফরহাদ। আর একজন জুনিয়র জেলার ঠাকুরগাঁও পরিচয় দিয়ে ঢাকা জেলের জেলার পদে বদলি হয়ে এসে যোগদান করেন। তার নাম এ কে এম মাসুম।

আবু তালেব তৎকালীন আওয়ামীলীগ সরকারের আমলে ২০০০ সালে ডেপুটি জেলার হিসেবে যোগদান করেন। তার বাড়ি নড়াইল জেলায়। সেই সময় শেখ হেলালের সুপারিশে তিনি ডেপুটি জেলার পদে যোগদান করেন। পরবর্তীতে ২০০৩ সালে লালবাগের আওয়ামীলীগ নেতা সাবেক এমপি হাজী সেলিমকে কারাগারের ভিতরে মোবাইল সরবরাহের ঘটনায় সাময়িক বরখাস্ত হয়ে দিনাজপুর কারাগারে সংযুক্ত হন। হাজী সেলিমকে ঢাকা জেলে অবৈধ মোবাইল ফোন সরবরাহের ঘটনায় রুজু করা বিভাগীয় মামলায় তার বেতন বৃদ্ধি তিন বছরের জন্য স্থগিত করা হয়।
তার এই রেকর্ড চাকরি বহিতে লিপিবদ্ধ থাকার কথা। যদি তিনি তা গায়েব করে না দিয়ে থাকেন।
তিনি একজন চরম বিতর্কিত ও দুর্নীতিবাজ কর্মকর্তা। আওয়ামী লীগ আমলে তিনি সাতক্ষীরা কারাগারে ৪ বছর, যশোর কেন্দ্রীয় কারাগারে ৫ বছর জেলার হিসেবে দায়িত্ব পালন করেন।
বাড়ি নড়াইল হওয়া সত্তেও আবু তালেব শেখ হেলাল ও গোপালগঞ্জ আওয়ামীলীগ নেতাদের সহযোগিতায় দশ বছর যাবত যশোর ও সাতক্ষীরায় চাকরি করেন।
পরে আওয়ামী লীগের আমলেই জেল সুপার পদে পদোন্নতি পান।

আবু তালেব একজন ধুরন্ধর মিথ্যাশ্রয়ী ও চরম লোভী কারা কর্মকর্তা। গত ৫ আগষ্টের পর কারা অধিদপ্তরে এআইজি এডমিন হিসেবে দায়িত্ব ভাগিয়ে নিয়েছেন। যোগদানের পরপরই ঢাকা জেল, (কেরানীগঞ্জ) থেকে শুরু করে কাশিমপুর কারাগার, নারায়ণগঞ্জ গাজীপুর, চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের বড় কারাগারে তার পছন্দের সুবেদার, সার্জেন্ট, ডেপুটি জেলার, জেলার ও জেল সুপার পদায়ন শুরু করেন।
কারা মহাপরিদর্শক নবাগত হওয়ায় সেই সময় যা ইচ্ছে তা করে গেছেন বদলির ক্ষেত্রে। কারারক্ষী থেকে সিনিয়র জেল সুপার পর্যন্ত লাখ লাখ টাকার বিনিময়ে বদলি করেন এই আবু তালেব।

কারা অধিদপ্তরে কর্মরত সকল কারারক্ষী বদলি করে তার আশেপাশে তার পছন্দের কারারক্ষী ও কর্মকর্তা কর্মচারী বদলি করে নিয়ে আসেন। যেন তার দুর্নীতি ও অপকর্ম নিয়ে কেউ মুখ না খুলে। পুরনো সবাইকে ঢাকার বাহিরে বদলি করে দেন আবু তালেব ও জান্নাতুল ফরহাদ মিলে।
আইজি প্রিজন্স কিছু বুঝে উঠার আগেই তারা মাঠ গুছিয়ে ফেলেন।

কারারক্ষীদের বিভাগ পরিবর্তন প্রতিটি বদলি থেকে ৫০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত নিয়েছে দুর্নীতিবাজ তালেব। সুবেদারদের কাছ থেকে নিয়েছেন ৪/ ৫ লাখ টাকা করে। এর মধ্যে যারা পরিবার পরিজন রেখে কারা অধিদপ্তর থেকে বাহিরে চলে গিয়েছিলেন তালেবের কারণেই।
তাদেরকে আবারও টাকার বিনিময়ে কারা অধিদপ্তরে ফিরিয়ে এনেছেন। এভাবে কারা অধিদপ্তরের সকল ক্ষমতা ভোগ করছেন আবু তালেব, ফরহাদ ও ডিআইজি প্রিজন্স জাহাঙ্গীর কবির।

কারা বিভাগের সিনিয়র জেল সুপার পদোন্নতি নিয়ে ৩ টি গ্রুপের মধ্যে সিনিয়রিটি নিয়ে আদালতে মামলা মোকদ্দমা চলমান ছিল।নুরুন্নবী ভার্সেস আঃ জলিল গ্রুপ।
আঃ জলিল ভার্সেস আমিরুল গ্রুপ। গত কিছু দিন আগে সবার মামলা মোকদ্দমা উঠিয়ে নিয়ে আবু তালেব ও জাহাঙ্গীর কবির এর গভীর ষড়যন্ত্রে সিনিয়র জেল সুপার পদোন্নতি দিয়ে অনেককেই বঞ্চিত করা হয়েছে। গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশনের জাল পেতে তাদের বাদ দিয়ে দেয়া হয়। এদের মধ্যে রয়েছে প্রশান্ত কুমার বণিক, রত্না রায় ও জাহানারা বেগম। তবে এই পদোন্নতি দিয়ে কাশিমপুর কারাগার ও চট্টগ্রাম কারাগার, রাজশাহী কারাগারে পদায়ন করে আবু তালেব কোটি টাকা হাতিয়ে নিয়েছেন যা কারা মহাপরিদর্শক ধরতে পারে নাই।
এই তিনজনকে ২ দফা পদোন্নতি বঞ্চিত করা হয়েছে।

কিছু দিন আগে নিরাপত্তা সদস্য নিয়োগ দিয়ে আবু তালেব হাতিয়ে নিয়েছেন কোটি টাকা। সেই জন্য কমিটিতে তাকে রাখা নাহলেও তার পছন্দের ডিআইজি ও সিনিয়র জেল সুপারকে কৌশলে কমিটির সদস্য করেন আবু তালেব।
গোয়েন্দা ইউনিট এর সদস্য হওয়ার জন্য সবাই আবু তালেবকে টাকা দিয়েছেন। আর আবু তালেব তা গোপনে কমিটির সদস্যদের মাধ্যমে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন।

সবাই জানে আবু তালেব এর সাথে কৌশল করে কারা মহাপরিদর্শক ও অতিরিক্ত কারা মহাপরিদর্শক পেরে উঠছেন না। তালেব অফিস টাইম এর পর রাত ১২ টা ১ টা পর্যন্ত বিভিন্ন প্রভাবশালীদের বাসায় বাসায় ঘুরে বেড়ান। (চলব)

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

যেসব রোগীর জন্য বিপজ্জনক হতে পারে কলা

ডেস্ক রিপোর্ট: শরীরের স্ট্যামিনা বাড়াতে কলা অন্যতম জনপ্রিয় একটি ফল। এতে প্রাকৃতিক শর্করা, ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, এবং নানা ধরনের পুষ্টিগুণ রয়েছে, যা তাৎক্ষণিক এনার্জি জোগাতে সহায়তা করে। তবে যতই পুষ্টিকর হোক না কেন, কিছু বিশেষ শারীরিক অবস্থায় কলা খাওয়া বিপজ্জনক হয়ে উঠতে পারে। নিচে এমন কয়েকটি অবস্থার কথা তুলে ধরা হলো: ডায়াবেটিক রোগী: পাকা কলায় প্রাকৃতিক চিনি ও উচ্চ গ্লাইসেমিক ইনডেক্স থাকায় এটি ডায়াবেটিস রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এটি রক্তে শর্করার পরিমাণ দ্রুত বাড়িয়ে দিতে পারে। অতিরিক্ত ওজন: কলা তুলনামূলকভাবে ক্যালরিযুক্ত। যারা ওজন কমাতে চান বা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন, তাদের জন্য কলা অতিরিক্ত খাওয়া উচিত নয়। এতে স্ট্যামিনা বাড়লেও শরীরে অতিরিক্ত মেদ জমার আশঙ্কা থাকে। কিডনি রোগী: কলা পটাশিয়ামে সমৃদ্ধ। কিডনির কার্যক্ষমতা কমে গেলে শরীরে পটাশিয়াম জমে গিয়ে

আরও পড়ুন
language Change