তারিখ লোড হচ্ছে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক

 জুয়ার ফাঁদে নিঃস্ব হচ্ছেন তরুণরা

পাঠক সংখ্যা
638

মেহেরপুর প্রতিনিধি॥

মেহেরপুরের মুজিবনগর আদর্শ মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক নুরুল ইসলাম এবং অফিস সহকারী কাম হিসাবরক্ষক জামান উদ্দিন। কলেজে শিক্ষাদান তাদের কাজ হলেও তারা অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম বসিয়ে এলাকার যুবসমাজকে ফেলেছেন হুমকির মুখে। তাদের ফাঁদে পড়ে যুবক থেকে শুরু করে নানা পেশার মানুষ হয়েছেন নিঃস্ব।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২১ সালে প্রভাষক নুরুল ইসলাম ওরফে লালন মাস্টার ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। সেই চাকরি ছেড়ে ২০২২ সালে এলাকায় এসে জামান উদ্দিন ওরফে জামান মাস্টারের সঙ্গে মিলে কোমরপুর বাজারে ডাচ্-বাংলা ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখা খোলেন। এর চার মাস পর তারা মেহেরপুর জেলায় অনলাইন জুয়ার প্রথম এজেন্টশিপ আনেন মুকুল নামে এক ব্যক্তির মাধ্যমে। সে সময় নুরুল ও জামান নিজেদের ডাচ্-বাংলা ব্যাংক থেকে মুকুলকে এজেন্ট সিম ও জুয়ার ব্যবসা পরিচালনার টাকা দেন। এক পর্যায়ে জুয়া খেলে মুকুল টাকা নষ্ট করতে শুরু করলে জামান ও নুরুল মাস্টার তার মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনার জন্য আলাদা কয়েকটি চ্যানেল বের করে নেন। জামান মাস্টারের চ্যানেলের নাম ‘জামান নগদ’, ‘জামান রকেট’ ও ‘জামান উপায়’। আর নুরুল ওরফে লালন মাস্টারের চ্যানেলের নাম ‘ড্রাগন বিকাশ’, ‘ড্রাগন নগদ’, ‘ড্রাগন রকেট’ ও ‘মেলবেট চ্যানেল’। এর পর থেকে জামান ও নুরুল যৌথভাবে অনলাইন জুয়ার ব্যবসা চালাতে থাকেন। এ নিয়ে তাদের বিরুদ্ধে মামলাও হয়।

অনলাইন জুয়ার পাশাপাশি নুরুল মাস্টার আদম ব্যবসাতেও হাত পাকান। এলাকায় অনেকের কাছ থেকে টাকা নিয়ে বিদেশে না পাঠানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি মেহেরপুর জেলার কয়েকজন তরুণকে রাশিয়ায় নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামিয়ে দিয়েছিল একটি চক্র। এই চক্রে নুরুল মাস্টারের জড়িত থাকার অভিযোগ রয়েছে।

মুজিবনগর আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ ওমর খৈয়াম উষা বলেন, ‘এর আগে দুজনের বিরুদ্ধে অনলাইন জুয়ায় সম্পৃক্ততার অভিযোগে মামলার খবর পেয়ে তাদের শোকজ করেছিলাম। তারা শোকজের উত্তর দিয়েছিলেন। এরপর আমাদের কিছুই করার ছিল না। কলেজের কাজ শেষে বাইরে তারা কী করেন, সেটি আমার জানার বা দেখার বিষয় নয়। তবে বিদেশে পাঠানোর নাম করে অনেকের কাছ থেকে নুরুল মাস্টার টাকা নিয়েছেন। ভুক্তভোগীরা আমার কলেজে এসে অভিযোগ দিয়েছেন। আমি যতটুকু জানি কিছু জমি বিক্রি করে নুরুল সেই টাকা পরিশোধ করেছেন।’

অভিযোগের বিষয়ে নুরুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন। বর্তমানে আমি খুবই মানবেতর জীবনযাপন করছি। সিটি ব্যাংকের একটি এজেন্ট আউটলেট ছাড়া আমার এখন আর কিছুই নেই। জমি-বাড়ি সব বিক্রি করে দিয়েছি। দোয়া করবেন যেন আমার তিনটি মেয়ে নিয়ে কোনো রকমে ডাল-ভাত খেয়ে বেঁচে থাকতে পারি।’

বিদেশে লোক পাঠানোর নামে টাকা আত্মসাতের বিষয়ে তিনি বলেন, ‘একটা ভাইয়ের সঙ্গে পরিচয় হয়েছিল। উনার ওপর বিশ্বাস করে কীভাবে যে কী করেছিলাম! এখন আমি সম্পূর্ণ নিঃস্ব।’ তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ক্ষেত্রে লোক পাঠানোর অভিযোগের বিষয়টি তিনি এড়িয়ে যান।

অন্য অভিযুক্ত জামান উদ্দিন বলেন, ‘মেহেরপুর জেলায় আমি প্রথম ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট পয়েন্ট নিয়ে এসেছি। আমি ও আমার স্ত্রী দুজনই চাকরি করে। কিছু জমি জায়গা কিনেছি। অল্প সময়ের মধ্যে আমার উন্নতি দেখে কোমরপুর গ্রামের অনেকেই হিংসায় আমার নামে এসব অপপ্রচার চালাচ্ছে। তাদের কথা শুনে আপনি আমার বিরুদ্ধে লিখলে সেটি সঠিক হবে না।’

জেলা প্রশাসক সিফাত মেহনাজ  বলেন, ‘আপনি যেটা বলছেন সেটা অভিযোগ মাত্র, প্রমাণিত কিছু না। এজন্য এ বিষয়ে আমি কোনো কথা বলব না। তবে বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তাকে খতিয়ে দেখতে বলব।’

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার  বলেন, ‘বিষয়টি আমাদের নজরে আছে। তদন্ত চলছে। অনলাইন জুয়ায় সম্পৃক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না।’

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ওএসডি করা হলো ২৯ জেলার সিভিল সার্জনকে

স্টাফ রিপোর্টার: সারাদেশের ২৯ জেলার সিভিল সার্জনকে ওএসডি করা হয়েছে। রবিবার (২ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব সনজীদা শরমিন এতে সই করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি বা পদায়নকৃত কর্মকর্তারা আগামী ৬ মার্চের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৯ মার্চ থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন মর্মে গণ্য হবেন। প্রজ্ঞাপনে যেসব সিভিল সার্জনকে ওএসডি করা হয়েছে- বরিশালের ডা. মারিয়া হাসান, কুষ্টিয়ার ডা. মো. আকুল উদ্দিন, শরীয়তপুরের ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ পরান, সিলেটের ডা. মনিসর চৌধুরী, নোয়াখালীর ডা. মাসুম ইফতেখার, পিরোজপুরের ডা. মো. মিজানুর রহমান, কক্সবাজারের ডা. আসিফ আহমেদ হাওলাদার, ঝালকাঠির ডা. এইচ এম জহিরুল ইসলাম, ফেনীর ডা. মো. শিহাব উদ্দিন, পাবনার ডা. শহীদুল্লাহ দেওয়ান, শেরপুরের ডা.

আরও পড়ুন
language Change