তারিখ লোড হচ্ছে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক

কুষ্টিয়া মেডিকেল কলেজে কম্পিউটার ও যন্ত্রপাতি কেনাকাটায় দুর্নীতির অভিযোগ

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥

মেডিকেল কলেজে বিভিন্ন আধুনিক চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।  কুষ্টিয়া মেডিকেল কলেজে বিভিন্ন আধুনিক চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে এসব অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ায় বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সূত্র জানায়, প্রতিষ্ঠানটির জন্য কম্পিউটার, পানি শোধন যন্ত্র, ডিজিটাল ডুপ্লিকেট যন্ত্র, ইলেকট্রিক ড্রিল সিস্টেম, স্পাইনাল অ্যান্ড পিটুইটারি সেট, থ্রিডি ভিজুয়ালাইজেশন মাইক্রোস্কোপ সিস্টেম, মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি, প্রিকিটেনিয়াস ভার্টিব্রাল লাম্বার পেডিকল স্ক্রু ও এসিডিএফ স্পাইন সার্জারি ইনস্ট্রুমেন্ট সেট কেনার ক্ষেত্রে অর্থের অপব্যবহার, অতিরিক্ত মূল্য দেখানো এবং প্রয়োজনের তুলনায় সরঞ্জামের পরিমাণ ও মানে অসংগতির অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়েছে, যেসব যন্ত্রপাতি কেনা হয়েছে তার অনেকগুলোর প্রকৃত দর বাজারমূল্যের তুলনায় বহু গুণ বেশি দেখানো হয়েছে। কিছু যন্ত্রপাতি ব্যবহারের উপযোগী নয়। কিছু যন্ত্রপাতির অর্ডার, ডেলিভারি ও বিল পরিশোধের সময়সীমাতেও অসংগতি দেখা গেছে।

কম্পিউটার কেনায় অনিয়ম: জানা গেছে, দরপত্র অনুযায়ী, কলেজে টুয়েলভ জেনারেশনের এইচপি ব্র্যান্ডের ২০০টি ডেস্কটপ কম্পিউটার সরবরাহ করার কথা ছিল। প্রতিটির দাম ধরা হয়েছিল প্রায় ১ লাখ টাকা। কম্পিউটারগুলোয় থাকার কথা ছিল কোর আই-থ্রি প্রসেসর, ৪ জিবি র‍্যাম, ১০০০ জিবি হার্ড ডিস্ক, ২১.৫ ইঞ্চির ফুল এইচডি এলইডি মনিটর এবং ৪৫০ ওয়াট পাওয়ার সাপ্লাই। কিন্তু সরবরাহকারী প্রতিষ্ঠান এর পরিবর্তে দিয়েছে সিক্সথ জেনারেশনের পুরনো ও নিম্নমানের কম্পিউটার। যার মধ্যে প্রায় অর্ধেক একেবারেই অকেজো। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এসব কম্পিউটার চালু করাই যাচ্ছে না, ফলে সংকটে পড়েছেন চিকিৎসাসেবায় নিয়োজিতরা। সূত্র জানায়, কোনো ব্র্যান্ডের লোগো নেই এমন কম্পিউটার সরবরাহ করা হয়েছে। দরপত্রের কোনো শর্ত মানা হয়নি। এতে সরকারের প্রায় ২ কোটি টাকা অপচয় হয়েছে।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রকল্প পরিচালক ডা. সরোয়ার জাহান চৌধুরী বলেন, ‘নিম্নমানের কম্পিউটার ফেরত দেয়ার চেষ্টা করছি। ঠিকাদারি প্রতিষ্ঠান বলেছে, তারা ফেরত নেবে। তবে আমরা যন্ত্রপাতি বুঝিয়ে দেয়ার জন্য বারবার চিঠি দিয়েও পরিচালকের দপ্তর থেকে সাড়া পাইনি।’

পানি শোধন যন্ত্র ও ফটোকপি যন্ত্র কেনায় অনিয়ম: জানা গেছে, ৬ হাজার জিপিডি (গ্যালন পার ডে) ক্ষমতাসম্পন্ন পানি শোধন যন্ত্র কেনার কথা থাকলেও সেখানে সরবরাহ করা হয়েছে মাত্র ১২০০ জিপিডির। এটি এখন পর্যন্ত স্থাপনও করা হয়নি। এটি যদি স্থাপন করা হয় তাহলে সরকার প্রায় ৫০ লাখ টাকা ক্ষতির মুখে পড়বে।

এছাড়া উচ্চ রেজল্যুশনের ডিজিটাল ডুপ্লিকেট যন্ত্রের পরিবর্তে সরবরাহ করা হয়েছে নিম্নমানের সাধারণ ফটোকপি যন্ত্র, যার কারণে আরো ৪ লাখ টাকার অপচয় হয়েছে।

এসব যন্ত্রপাতি সরবরাহ করেছে ঢাকার প্রতিষ্ঠান এশিয়া ট্রেডিং করপোরেশন। প্রতিষ্ঠানটির মালিক সজিব আল হাসান। তবে যোগাযোগের চেষ্টা করেও তাদের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

যন্ত্রপাতি সরবরাহে বিল ছাড়ে অনিয়ম: ২০২৩ সালের ৭ মে নিউরোসার্জারি বিভাগের জন্য ১৩ কোটি ৮৫ লাখ টাকার ১৯টি যন্ত্রপাতি কেনার দরপত্র ডাকা হয়। সুপারিশের ভিত্তিতে কাজ পায় ঢাকার এমএস এসপি ট্রেডিং হাউজ। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও বিল পরিশোধ করা হয় ২০২৩ সালের ১৮ ডিসেম্বর অথচ যন্ত্রপাতি সরবরাহ সম্পূর্ণ হয়নি এবং সার্ভে কমিটির প্রতিবেদনও তখনো আসেনি। মেডিকেল কলেজের স্টোর রেজিস্টারে যন্ত্রপাতির তথ্য তোলার আগেই বিল প্রদান করা হয়। পরবর্তী সময়ে ২০২৪ সালের মার্চে সার্ভে প্রতিবেদন দেয়া হয়।

ক্রয়কৃত যন্ত্রপাতির মধ্যে রয়েছে ২ কোটি ৭৬ লাখ টাকার ইমেজ গাইডেড নিউরো নেভিগেশন সিস্টেম, ৪১ লাখ টাকার ইলেকট্রিক ড্রিল সিস্টেম, ৩ কোটি ৪২ লাখ টাকার স্পাইনাল, পিটুইটারি সেট ও থ্রিডি ভিজুয়ালাইজেশন মাইক্রোস্কোপ, ৮৫ লাখ ৯১ হাজার টাকার মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি সিস্টেম, ৩০ লাখ ৩৭ হাজার টাকার পেডিকল স্ক্রু সেট, ৪৮ লাখ ৭১ হাজার টাকার এসিডিএফ ইনস্ট্রুমেন্ট সেট।

হাসপাতালের উপপরিচালক ডা. আনোয়ারুল ইসলাম বলেন, ‘অনেক যন্ত্রপাতি পড়ে আছে। বুঝে নেয়ার প্রক্রিয়া চলছে। কিছু নিম্নমানের যন্ত্র আমরা নিইনি।’ তবে এ বিষয়ে এসপি ট্রেডিং হাউজের ব্যবস্থাপনা পরিচালক হাফিজুর রহমান পুলক দাবি করেন, ‘আমরা শুধু ১৯টি যন্ত্র সরবরাহ করেছি। সব নিয়ম মেনেই কাজ করেছি। কোনো অনিয়ম হয়নি।’

ভবন নির্মাণেও দুর্নীতি: ২০১২ সালে শুরু হওয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের ভবন নির্মাণ প্রকল্পের মোট ব্যয় ধরা হয় ৬১৪ কোটি টাকা। এর মধ্যে ভবন নির্মাণে ব্যয় হয় ৪৮৫ কোটি টাকা, আর যন্ত্রপাতি ও আসবাব কিনতে ব্যয় হয় ১২৯ কোটি টাকা। একাডেমিক ভবনের নির্মাণে প্রায় ৫ কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে। বিশেষ করে বেজমেন্ট নির্মাণ, টাইলস লাগানো এবং অন্যান্য কাজে দুর্নীতির অভিযোগ রয়েছে। এ অনিয়মে কুষ্টিয়া গণপূর্ত বিভাগের তৎকালীন নির্বাহী প্রকৌশলী শহিদ মো. কবিরসহ কয়েকজন প্রকৌশলীর সংশ্লিষ্টতা রয়েছে বলে জানা গেছে।

এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভবন নির্মাণ, যন্ত্রপাতি সরবরাহ ও বিল প্রদানে অনিয়মের বিষয়টি নিশ্চিত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কুষ্টিয়া কার্যালয়ের উপপরিচালক মাঈনুল হাসান রওশনী জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মাণসংক্রান্ত অনিয়মের একটি তদন্ত আগে থেকেই চলমান। যন্ত্রপাতি ক্রয়সংক্রান্ত নতুন একটি অভিযোগ অনুসন্ধান প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা হয়েছে। এটিরও তদন্ত চলছে।

সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার চেয়ারম্যান ড. আমানুর আমান বলেন, ‘শুরু থেকেই এ মেডিকেল কলেজ নির্মাণে দুর্নীতি-অনিয়ম হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত করা উচিত।’ সরকারি অর্থে কেনাকাটা ও নির্মাণকাজে এমন দুর্নীতির ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দেশকে নেতৃত্বহীন করতে হাদির ওপর হামলা

দেশকে নেতৃত্বহীন করতে হাদির ওপর হামলা

ডেস্ক রিপোর্টঃ চব্বিশের গণঅভ্যুত্থানের পর পরিকল্পিতভাবে দেশকে নেতৃত্বহীন ও মেধাহীন করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলাকে তিনি এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেখছেন। রোববার (১৪ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন,১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার চেষ্টা করেছিল। স্বাধীনতার ৫৪ বছর পরও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন হয়নি। তিনি আরও বলেন,চব্বিশের অভ্যুত্থানের পর একই কৌশলে দেশকে নেতৃত্বহীন করতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলা চালানো হয়েছে। জুলাইয়ের পরাজিত শক্তি হাদিকে হত্যার মাধ্যমে দেশকে মেধাহীন করতে চাচ্ছে। এ ধরনের ষড়যন্ত্রে আরও অনেকেই হিট

আরও পড়ুন
language Change