তারিখ লোড হচ্ছে...

পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত

আনিসুল হকের নিয়োগকৃতরা নিবন্ধন অধিদপ্তরে বহাল তবিয়তে

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

হাসিনা পতিত সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পরিবারতন্ত্র সাব-রেজিস্টার অফিসে এখনো বহাল তবিয়তে রয়েছে। মন্ত্রীর আপন ফুফাত ভাই ও তার বাসার কাজের লোককেও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কোঠায় ম্যানুয়ালের বিধি বর্হিভূতভাবে নিয়োগ ও বদলী করা হয়েছে। নিয়োগ দেয়া ছাত্রলীগের নেতারা এখনো সাব-রেজিস্ট্রি অফিসে প্রভাব বিস্তার করে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। সাব-রেজিস্টার কর্মচারীরা প্রকাশ্যে করো নাম না নিলেও এই ইঙ্গিতে তাদেরকে ‘ভূতের আঁচড়’ বলে অবিহিত করছেন। আর এদের পৃষ্ঠপোষকতায় রয়েছে জেলা রেজিস্ট্রার নিজেই।
সূত্র জানায়, নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শক (আইজিআর) কার্যালয়ে নিয়োগপ্রাপ্ত নেতারা সরকার পতনের পর আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন পালিয়ে থাকার পর ধীরে ধীরে তারা কর্মস্থলে ফেরেন। এতে প্রায় কোটি টাকা লেন-দেনের তথ্য পাওয়া যায়। তাদের এই অবৈধ নিয়োগ বাতিল এবং গ্রেফতারের দাবিতে আইন বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ আইজিআর দফতরে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ রেজিস্টার এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। যারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মী এবং মানবতা বিরোধী অপরাধে গ্রেফতারকৃত আনিসুল হকের আপনজন হিসেবে পরিচিত। তাদের মধ্যে খন্দকার তুহিন, আইজিআর অফিসের অফিস সহকারী কাম -কম্পিউটার বা স্টাফ ছিলেন। তাকে ডেমরা সাব রেজিস্ট্রি অফিসে বদলী করা হয়েছে। মো. রাসেল মিয়া স্বরাক নং-নিপ ৬৬৭(৫) গত ২০১৬ সালের ১০ জানুয়ারি ঢাকা জেলার সাভার সাব রেজিস্ট্রি অফিসে সহকারী পদে বদলি করা হয়। যা ম্যানুয়াল বিধি বহিভূর্ত করা হয়েছে। সারাদেশে ৫০৫ এর অধিক সাব-রেজিস্ট্রি অফিসে অফিস সহকারী পদে সিনিয়রদের উপেক্ষা করে সরাসরি নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন, সাবেক আইন-মন্ত্রী আনিসুল হকের বাসার কাজের ছেলে রাসেল। দুর্নীতিবাজ মন্ত্রী আনিসুল হকের পিএস মো. মাসুম এর ভাতিজা খন্দকার তুহিনকে স্বারক নম্বর-নিপ-২৪০০(৪), গত ২০১৫ সারের ৩ মার্চ ঢাকা জেলার ডেমরা সাব রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী পদে বদলী করা হয়। ছাত্রলীগের নেতা সামিউল মন্ত্রী আনিসুল হকের পিএস এবং ফুফুাত ভাই আলাউদ্দিন বাবুর আপন ছোট ভাই। আর আইজিআর অফিসের জয়নালকে নিয়োগের পর ধানমন্ডি বলদী করা হয়েছে। এরপর সেখান থেকে তাকে কেরানীগঞ্জে বদলী করা হয়েছে। তাছাড়া, মন্ত্রীর এলাকায় ইউপি চেয়ারম্যানের ছেলেকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে।
অভিযোগে জানা গেছে, আনিসুল হকের নির্বাচনী এলাকার কয়েকজনকে অফিস সহকারী পদে চাকরি দিয়েছিলেন নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শক (আইজিআর) কার্যালয়ে। আইজিআর অফিসে চাকরির নিয়োগ পেলেও সব নিয়ম-কানুন ভঙ্গ করে তাদেরকে সাব-রেজিস্ট্রি অফিসে বদলী করা হয়। শুধু তাই নয়, রাজধানীর বিভিন্ন অফিসের অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। আইনমন্ত্রীর আপনজন হওয়ায় রেজিস্ট্রি অফিসে আধিপত্য বিস্তার করে। একারণে জেলা রেজিস্ট্রার, সাব-রেজিস্ট্রারসহ অন্যান্য কর্মকর্তারাও তাদেরকে ব্যবহার করতেন। গোপালগঞ্জে পুলিশ কনস্টেবলও নিয়ন্ত্রণে রাখার চেষ্টার অভিযোগ রয়েছে। রেজিস্ট্রি অফিসের নিয়ন্ত্রক ছিলেন ছাত্রলীগের পাঁচজন। আর তারা হলেন, রাসেল, খন্দকার তুহিন, জয়নাল, ইমতিয়াজ আলম ওরপে রিমন ও সামিউল। তারা অফিস সহকারী হলেও আইনমন্ত্রীর পরিচয়ে যেকোনো ধরনের দলিল করিয়ে নেয়া, তদবির, বদলি, রেজিস্ট্রি অফিসের ভলিয়ম বইয়ের পাতা কাটাকাটির মাধ্যমেও কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ জুলাইয়ের পর তারা গা ঢাকা দেন। কিন্তু তাদের চাকুরী এখনো বহাল তবিয়তে রয়েছে। তারা সরকার পরিবর্তনের পর অফিসে না এসেও বেতন নিয়মিত বেতন নিচ্ছেন।
গত ৫ আগস্টের পর গ্রেফতারকৃত সাবেক আইনমন্ত্রীর আপনজনদের অবৈধ নিয়োগ বাতিলে আইন বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ রেজিস্টার এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশন। কিন্তু এখনো তাদের নিয়োগ আদেশ বাতিল না করায় কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃস্টি হয়েছে। ওই আবেদনে উল্লেখ করা হয়েছে, রেজিস্ট্রেশন বিধিমালা ৩০ (গ) ধারা অনুচ্ছেদ মোতাবেক অফিস সহকারী পদে পদোন্নতির ক্ষেত্রে স্থায়ী মোহরার ও টিসি মোহরারের জ্যেষ্ঠতাই একমাত্র মান নির্ণায়ক। সাব-রেজিস্ট্রি অফিসসমূহে সরাসরি কর্মচারী নিয়োগের বিধান না থাকায় পদোন্নতির মাধ্যমে শূন্যপদ পূরণ করা হয়। কিন্তু উল্লিখিত ব্যক্তিদের সরাসরি সাব-রেজিস্ট্রি অফিসে সহকারী-কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেয়া হয়েছে। যা রেজিস্টেশন বিধিমালার পরিপন্থি। এতে করে নকলনবিশ ও কর্মচারীরা বৈষম্যের শিকার হয়ে পদোন্নতি বঞ্চিত হয়েছেন।
সূত্র জানায়, ছাত্রলীগ নেতা জয়নালের বাড়ি চাঁদাপুরে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস আলাউদ্দিন বাবুর নিকটাত্মীয়। আর সবগুলো নিয়োগেরই ব্যবস্থা করেন এপিএস এই বাবু। ছাত্রলীগের কোটায় ২০১৬ সালে আইজিআর অফিসে নিয়োগ পান জয়নাল। কিন্তু ২০১৯ সালে তাকে আইনমন্ত্রীর নির্দেশে ধানমন্ডি সাব-রেজিস্ট্র্রি অফিসে কম্পিউটার পদে বদলি করেন আইজিআর অথচ একজন অফিস সহকারীকে কম্পিউটার অপারেটর পদে সরকারি চাকরিতে নিয়োগের সুযোগ নেই। তেজগাঁও রেজিস্টেশন কমপ্লেক্সে ধানমন্ডি সাব-রেজিস্ট্রি অফিসে যোগদানের পরেই ত্রাসের রাজত্ব কায়েম করে জয়নাল। দলিলের পাতা ছেড়া, জাল-জালিয়াতি করা, ঘুষের মাধ্যমে ভুয়া নামজারি ও দলিল করত। দলিল লেখকরা ঘুষ দিতে না চাইলে তাদের মারধরসহ বিভিন্ন ধরনের নির্যাতন করত। সাব-রেজিস্ট্রার এমনকি বিচারক পর্যন্ত বদলির তদবিরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগে জানা গেছে, গত ২০২১ সালের ১২ ডিসেম্বর ভুয়া দলিল (নং-১১৫০) সৃজন করার পেছনে জয়নালের ভূমিকা ছিল। জাল দলিলের বিষয়ে দুদক তদন্ত শুরু করলে তা ধামাচাপা পড়ে আছে। এক দলিলে ১৩ লাখ টাকার বিনিমণে পাতা পাল্টানোর মামলায় জয়নালকে চাকরিচ্যুত বা বিভাগীয় শাস্তি না দিয়ে কম্পিউটার অপারেটর পদ থেকে কেরানীগঞ্জ সাব-রেজিস্ট্র্রি অফিসে বদলি করেন জেলা রেজিস্ট্রার। তাছাড়া ইমতিয়াজ আলম কসবার সেলিম চেয়ারম্যানের ছেলে। তাকে আইজিআর অফিসে নিয়োগ দেয়া হলেও শ্যামপুর রেজিস্ট্রি অফিসে কর্মরত। তিনি ভুয়া কাগজে গত ২০১৬ সালে কম্পিউটার অপারেটর পদে চাকরি নেয়। প্রভাব খাটিয়ে টানা প্রায় ১০ থেকে ১২ বছর একই অফিসে কাজ করেন। দলিল প্রতি লাখ টাকার চুক্তি না করে দাতা-গ্রহীতাকে সাব রেজিস্ট্রারের কাছে যেতে দিতেন না। এ ব্যাপারে একজন ব্যাংক কর্মকর্তা তার বিরুদ্ধে থানায় জিডি করা হলেও পুলিশ সেই তদন্ত করতে পারেনি। সে সাব-রেজিস্ট্রারদের জিম্মি করে রাখত।তার বিরুদ্ধে কর্মচারীরা আন্দোলন করেছে। তাকে শাস্তি না দিয়ে তেজগাঁও কমপ্লেক্সের পল্লবীতে বদলি করে।তার এক মাসের মধ্যেই তাকে শ্যামপুরে নেয়া হয়। ৫ আগস্টের পর তার বিরুদ্ধে কসবা থানায় মামলা হয়। এখনো তিনি অফিসে অনুপস্থিত য়েছেন।
অপরদিকে ছাত্রলীগের নেতা রাসেল আইজিআর অফিস থেকে তাকে অবৈধভাবে সাভার সাব-রেজিস্ট্র্রি অফিসে বদলী হন। তার বিরুদ্দে কর্মচারীরা প্রতিবাদ করে একদিন বন্ধ রাখা হয় দলিল রেজিস্ট্র্রি। উল্টো ঊর্ধ্বতন কর্মচারীদের হয়রানী করা হয়েছে। সাভার থেকে অল্পদিনের মধ্যে তাকে তেজগাঁও রেজিস্ট্র্রি কমপ্লেক্সের বাড্ডা সাব-রেজিস্ট্র্রি অফিসে বদলি করা হয়। এরপর থেকেই বাড্ডা অফিসে কর্মরত। তার নামেও কসবা থানায় মামলা রয়েছে। মাঝে অফিসে আসলেও তাকে কর্মচারীরা বসতে দিচ্ছেন না। ঢাকা জেলা রেজিস্ট্রার তাকে গত ১৩ মার্চ বদলির আদেশ দেন। অল্প সময়ের মধ্যেই তিনি কোটিপতি বনে গেছেন। এছাড়া, খন্দকার তুহিন সাবেক আইনমন্ত্রীর পিএস মাসুমের আপন ভাতিজা। ২০১৫ সালে আইজিআর অফিসে নিয়োগ পেয়ে ডেমরা সাব-রেজিস্ট্রি অফিসে বদলি হন। অবৈধ বদলির প্রেক্ষিতে রেজিস্ট্রি বিভাগের কর্মচারীরা কাফনের কাপড় বেঁধে আন্দোলন ও কলম-বিরতি করে। কিছুদিন পরই ডেমরা থেকে তেজগাঁওয়ের বাড্ডা রেজিস্ট্রি অফিসে বদলি হন তুহিন।
কসবার বাসিন্দা সামিউল ২০১৬ সালে আইজিআর অফিসে অবৈধ নিয়োগের পরই পল্লবী সাব-রেজিস্ট্রি অফিসে। তারই আপন ভাই আলাউদ্দিন বাবু মন্ত্রীর পিএস ছিলেন। সামিউলেরও চাকরি হয় ছাত্রলীগ কোটায়। চাকরি নেয়ার সময় বয়স কমানোর কারণে বেতন নিয়ে জটিলতা দেখা দেয়। গত ৫ আগস্ট থেকেই আত্মগোপনে রয়েছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ঘরের টিভি ভাঙচুর

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিনারা আক্তার নামে এক নারীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলাকারীদের বাধা দেওয়ায় তারা গৃহকর্মীসহ তার পরিবারের সদস্যদের পিটিয়ে আহত করে। এ সময় তারা বসতঘরের আসবাবপত্র, টেলিভিশনসহ ঘরে থাকা অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে নগদ টাকা, স্বর্ণালংঙ্কার লুটে নিয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮টায় শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা (১ নং সিঅ্যান্ডবি) পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহকর্মী বাদী হয়ে বুধবার পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৫ জনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন- একই এলাকার মৃত ইসমাইলের ছেলে মনির হোসেন, ইজ্জতপুর গ্রামের নূর ইসলাম, রাসেল, মনির হোসেনের ছেলে মিনহাজ ও মেহেদীসহ তাদের অজ্ঞাত ১০/১৫ জন সহযোগী। আহতরা হলেন- মিনারা (৪৫), তার স্বামী আমির হোসেন (৫৩), ছেলে

আরও পড়ুন
language Change