তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপ-পরিচালকের আব্দুস সালামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ ইতিহাসের "সেরা" ঈদ ও কিছু বিষাদময় বাস্তবতা দিঘলিয়ায় ডাকাতির সময় নিজেদের গুলিতে ডাকাত নিহত দীঘিনালায় বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ড কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে দাকোপে পুরোদমে চলছে খাল খনন খুলনায় শিশু জান্নাতুল মাওয়া হত্যা বাড়ল স্বর্ণের দাম ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে মারধরের অভিযোগ সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ১২ সেনা আহত ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে

জিপিএ-৫ মানেই সফলতা নয়

জিপিএ-৫ মানেই সফলতা নয়
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

এসএসসি ও সমমান পরীক্ষায় এবার গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। ২০২৪ সালের তুলনায় পাসের হার কমেছে ১৪.৯৫ শতাংশ। এ বছর পরীক্ষায় অংশ নেওয়া ১৯ লাখ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ অর্জন করেছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। বিশ্লেষণ করে দেখা যায়, প্রতি ১০০ জনে জিপিএ-৫ পেয়েছেন ৭ জন শিক্ষার্থী। বাকি ৯৩ জন পাননি। তাদের মধ্যেও অনেকে হয়তো জিপিএ-৫ পাওয়ার আশায় অপেক্ষা করছিলেন।

বাংলাদেশে বোর্ড পরীক্ষার ফল মানেই অনেকে ধরে নেয় সম্মান, সামাজিক অবস্থান আর ভবিষ্যৎ- যেন জীবনের সবকিছু! আর এই পরীক্ষার ফল খারাপ হলে শুধু শিক্ষার্থী নয়, পুরো পরিবারও যেন মুখ লুকাতে চায়!

এসএসসি ও সমমানে পাসের হার ৬৮.৪৫ শতাংশ যে ফল হয়েছে সেটিই প্রকৃত, বাড়তি নম্বর দেওয়ার সুযোগ নেই , এমন বাস্তবতায় গত বছর ফল প্রকাশের মাত্র ৮ ঘণ্টার মধ্যে পৃথিবীকে বিদায় জানায় ৯ শিক্ষার্থী। তাদের মধ্যে ৬ জনই ছিল মেয়ে।পরিসংখ্যান বলছে, প্রতিবছর আত্মহত্যার হার বেড়েই চলেছে- বিশেষ করে কিশোর বয়সী শিক্ষার্থীদের মধ্যে। কাজেই, এ বছরের ফলাফলের পরও এমন শঙ্কা থেকে যাচ্ছে। বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা বলছেন, কিশোর-কিশোরীরা আবেগপ্রবণ হয়। তারা যেমন প্রশংসায় আনন্দিত হয়, অল্প কথায় কষ্টও পায়। তাদের ওপর যখন পরিবার, সমাজ এমনকি শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ‘জিপিএ-৫’ পাওয়ার চাপ আসে, তখন ফল খারাপ হওয়া মানে তাদের কাছে ‘ব্যর্থতা’— যার পরিণতি নেতিবাচক কিছুর দিকে ধাবিত হওয়া!

এর পেছনে দায়ী আরও কিছু ব্যাপার আছে, বাবা-মায়ের অতিরিক্ত প্রত্যাশা, প্রতিবেশী ও আত্মীয়দের তুলনা, পরীক্ষায় ফেল করলে পরিবার থেকে অবহেলা বা কটূকথা। ইদানীং নতুন সমস্যা হয়ে দাঁড়িয়েছে সামাজিক মাধ্যমের চাপ।

সব বোর্ডেই গণিতে ভরাডুবি কমেছে পাসের হার-জিপিএ-৫, তলানিতে বরিশাল বোর্ডৎ বিশেষজ্ঞরা মনে করেন, শিক্ষার্থীরা গুরুতর চিন্তা যখন মাথায় আনে, তখন তাদের মধ্যে নানা ধরনের পরিবর্তন দেখা যায়। যা সচেতন অভিভাবকদের নজরে রাখা উচিত। ফলাফল নিয়ে কথা প্রসঙ্গে আত্মহত্যা বা মৃত্যুর কথা মুখে আনা, একা থাকতে চাওয়া, কারও সঙ্গে কথা না বলা, ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ সংগ্রহের চেষ্টা, খাবার ও ঘুমে অনিয়ম, এমনকি মেজাজ হারিয়ে ফেলার মতো লক্ষণ দেখা যায়।

অতএব জীবনে সফল হওয়ার বহু সুযোগ থাকে। একবার জিপিএ-৫ না পেলে জীবন ব্যর্থ হয়ে যায় না। সামনে জিপিএ-৫ পাওয়া কিংবা জীবনের অন্যান্য ধাপে আরও সফল হওয়ার বহু সুযোগ আসবে। সেসব সুযোগের জন্য নিজেকে নতুন করে তৈরি করতে হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ‌্যালয়ের জাহানারা ইমাম হলে জিএস আমতলীর বুশরা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক জাকসু ও হল সংসদ নির্বাচনে শহীদ জাহানারা ইমাম হলের সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন রিজওয়ানা বুশরা। তিনি পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ৪৮তম ব্যাচের ছাত্রী এবং বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আইনজীবী মো. মহসিন হাওলাদারের মেয়ে। ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বুশরা ১৫ নম্বর ব্যালট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ১৬৬ ভোট পেয়ে জিএস নির্বাচিত হন। ফলাফল ঘোষণা করেন হলের রিটার্নিং অফিসার নাসরিন খাতুন। ‍বুশরা আমতলী এমইউ বালিকা মাধ‌্যমিক বিদ‌্যালয় থেকে ২০১৫ সালে এসএসসি, আমতলী সরকারী কলেজ থেকে ২০১৭ সালে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাশ করেন। পরে ২০১৭-১৮ শিক্ষা বর্ষে জাহাঙ্গির নগর বিশ্ববিদ‌্যালয়ে ভর্তি হন। তার এমন সাফল‌তায় গর্বিত আমতলী বাসী। জিএস বুশরা বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর হল আমার জীবনের অবিচ্ছেদ্য

আরও পড়ুন
language Change