তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশ সিরাজগঞ্জে মাদকবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল শান্তিবাড়ি ইকো রিসোর্টের অনন্য আয়োজন জুন ফর গ্রিন কর্মসূচী বিশ্বকাপের নকআউটে ২৮ দল, ১২ দেশের বিদায় শেরপুরের মেধাবী তরুণ সাব্বির আহমেদ এখন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা! বাংলাদেশ ফার্স্ট সব অর্জন দেশের মানুষের জন্য: প্রধানমন্ত্রী দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ডা.মোবারকের প্রতারণা, আগেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট লিখে দেন অ্যাসিস্টেন্ট বাবা-ছেলের জন্মদিন একসঙ্গে পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক শিক্ষার্থীদের মানোন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে গবেষণা সপ্তাহ প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিনে বর্জ্যের ডাস্টবিন গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ কেশবপুরে মৎস্য চাষীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ শ্রেণিকক্ষ থেকে উন্নয়নের আলোচনায়, বাতাকান্দীতে ব্যস্ত নতুন সভাপতি নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২ নোয়াখালীর আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪ সাভারে বৈধ ব্যবসার আড়ালে বিজনেস ত্রাসের মাদক, ব্ল্যাকমেইল ও ৫ ই আগস্ট ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত মোংলায় অভিযোগ নিষ্পত্তিতে অনন্য দৃষ্টান্ত জনগণের আস্থায় এগিয়ে চিলা ইউনিয়নের সালিশী টিম সাতক্ষীরা সদরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ একসাথে আওয়াজ তুলি, মাদককে না বলি রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন নিউজিল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে নকআউটে বেলজিয়াম কিবরিয়ার চোখ উপড়ে নেওয়ার সাবেক এমপি জাহেরের বিরুদ্ধে অভিযোগ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক আবু শামাকে রাজকীয় বিদায় সংবর্ধনা। ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত যমুনায় গোসলে নেমে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু কালীগঞ্জে টেকসই ও সবুজ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মশালা অনুষ্ঠিত রাংটিয়া-গজনী সড়কের মহিলা মার্কেট এলাকায় দুঃসাহসিক চুরি, পিডিবির ট্রান্সফরমার উধাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য’ প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেল তরুণীর যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর দেড় বছর পর জনি হত্যা মামলার রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার খুলনায় হাসপাতাল থেকে চোর ও অজ্ঞানপার্টির  ২ নারী সদস্য আটক দাকোপের কামারখোলা প্রধান সড়ক: মরণফাঁদে পরিণত, জনভোগান্তি চরমে নবাবগঞ্জে ডিএন কলেজের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত

ফের পদত্যাগের মিছিল এনসিপিতে

ফের পদত্যাগের মিছিল এনসিপিতে
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

ভোটের মাঠের সমীকরণ মেলাতে গিয়ে এখন খোদ ঘরের মাঠই হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী আসন সমঝোতার সিদ্ধান্তটিই যেন দলটির জন্য ‘কাল’ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন ঘিরে শুরু হওয়া পদত্যাগের ঢেউ যেন এখন সুনামিতে পরিণত হয়েছে। কেন্দ্র থেকে তৃণমূল সর্বস্তরেই পড়েছে দল ছাড়ার হিড়িক, যা দলটির সাংগঠনিক অস্তিত্বকে সংকটের মুখে ঠেলে দিয়েছে।

এনসিপির তৃণমূল ও মধ্যম সারির নেতাকর্মীদের একটি বড় অংশ জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট বা সমঝোতাকে সহজভাবে নিতে পারেনি। দলের

আদর্শিক বিচ্যুতি এবং রাজনৈতিক কৌশলে বড় ধরনের ভুল হয়েছে বলে মনে করছেন পদত্যাগীরা। ফলে ভোটের আগে যে অসন্তোষের আগুন ধিকিধিকি জ্বলছিল, নির্বাচনের পর তা প্রকাশ্যে যেন পদত্যাগের মিছিলে রূপ নিয়েছে। এমনকি জেলা ও উপজেলা পর্যায়ের অনেক পূর্ণাঙ্গ কমিটির নেতারা একযোগে পদত্যাগ করছেন। আর পদত্যাগীদের বড় একটি অংশ বসে থাকছে না তারা পুরোনো দল ছেড়ে অন্য রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন, যা এনসিপির সাংগঠনিক কাঠামোকে নড়বড়ে করে দিচ্ছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ।

নির্বাচন পরবর্তী এ বিপর্যয় কাটিয়ে উঠতে এনসিপির শীর্ষ নেতৃত্ব নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। পদত্যাগ করা প্রভাবশালী নেতাদের ফিরিয়ে আনতে ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ করা হচ্ছে। অনেক ক্ষেত্রে কেন্দ্রীয় নেতারা সরাসরি বৈঠক করে ভুল বোঝাবুঝি দূর করার এবং ভবিষ্যতে দল পুনর্গঠনের প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু মাঠপর্যায়ের চিত্র বলছে ভিন্ন কথা, পদত্যাগীদের অনেকেই সিদ্ধান্তে থাকছেন অনড়।

জামায়াতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জোট ঘোষণার আলোচনার মধ্যেই প্রথমেই পদত্যাগ করেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব, আলোচিত চিকিৎসক ও সমাজকর্মী ডা. তাসনিম জারা। তিনি দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য ছিলেন। সমঝোতার আলোচনা চলার মধ্যে গত বছরের ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে এনসিপি থেকে পদত্যাগ করেন দলে জামায়াতবিরোধী অংশের নেতা হিসেবে পরিচিত মীর আরশাদুল হক। পরে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি। পদত্যাগ করা অন্য কেন্দ্রীয় নেতারা হলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও তাজনূভা জাবীন, মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন, আইসিটি সেলের প্রধান ফরহাদ আলম ভূঁইয়া, যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল, যুগ্ম সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন, উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান ভাসানী, দক্ষিণাঞ্চলের সংগঠক ওয়াহিদুজ্জামান, উত্তরাঞ্চলের সংগঠক দ্যুতি অরণ্য চৌধুরী, সদস্য সৈয়দা নীলিমা দোলা, আসিফ মোস্তফা জামাল, মীর হাবীব আল মানজুর, মারজুক আহমেদ ও আল আমিন টুটুল।

দল ছাড়া নেতাদের অভিযোগ, এনসিপি নতুন বন্দোবস্তের কথা বললেও বাস্তবে পুরোনো ঔপনিবেশিক ব্যবস্থার অংশীজনের সঙ্গে আপস করেছে। এনসিপি তার মূল লক্ষ্য থেকে সরে গেছে।

এনসিপির দায়িত্বশীল নেতারা বলছেন, অনেকেই ভুল বুঝে দল থেকে পদত্যাগ করেছে। কেউ কেউ অভিমান করেছে। তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। দলের পক্ষ থেকে যোগাযোগের জন্য নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। যারা ফিরবেন তাদের সর্বোচ্চ সম্মান জানানো হবে।

তবে এনসিপির শীর্ষ পর্যায় থেকে নেতাদের ফেরানোর উদ্যোগ নিলেও তা খুব বেশি কাজে আসছে না। এখনো পর্যন্ত ফেরেননি পদত্যাগ করা কোনো নেতা। উল্টো বিভিন্ন জেলা ও উপজেলা কমিটির নেতাদের পদত্যাগের হিড়িক দেখা গেছে। কেউ কেউ বিএনপি কিংবা জামায়াতে যোগ দিয়েছেন, কেউবা নতুন প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন।

গত বৃহস্পতিবার এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আলাউল হকসহ চার নেতা দল থেকে পদত্যাগ করেছেন। তারা দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র পাঠান বলে জানিয়েছেন। পরে পদত্যাগপত্রের অনুলিপি চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবে গণমাধ্যমকর্মীদের কাছে দেওয়া হয়। পদত্যাগ করা অন্য তিন নেতা হলেন এনসিপির জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল হুদা খান, যুগ্ম আহ্বায়ক শেখ ওলিউল ইসলাম ও যুগ্ম সদস্য সচিব সৈয়দ কিবরিয়া।

পদত্যাগ করা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল হুদা খান কালবেলাকে বলেন, পরিবর্তনের প্রত্যাশা নিয়ে তারা এনসিপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু পরে সেই আশা–আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তাই তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের কমিটিতে অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে পদত্যাগ করেছেন এনসিপির রংপুর জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব শেখ রেজওয়ান। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে দলের সব পদ ও দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

পদত্যাগের বিষয়ে শেখ রেজওয়ান গণমাধ্যমকে বলেন, এনসিপির রংপুর জেলা ও মহানগর কমিটির নেতৃত্বে এমন ব্যক্তিদের আনা হয়েছে, যারা জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তার দাবি, যারা জাতীয় পার্টি ও আওয়ামী লীগের লোক ছিল তারা নেতৃত্বে এসেছে।

তিনি আরও বলেন, বিপ্লবীদের দল জাতীয় নাগরিক পার্টিতে যারা বিপ্লবের সঙ্গে সম্পৃক্ত ছিল না, তাদের মাধ্যমে নেতৃত্ব দেওয়া সম্ভব নয়। জেলা কমিটির অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়েও অভিযোগ তোলেন।

এর আগে গত ১১ জানুয়ারি বাগেরহাটে দলটির ১২ জন নেতা একযোগে পদত্যাগ করেন। বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. আলী হোসেন আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারী অন্য নেতারা হলেন সদর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী কাজী মাহফুজুর রহমান, এনসিপির বাগেরহাট সদর উপজেলা সদস্য আশিকুর রহমান (সুমন), শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মো. হাসান শেখ, মো. শহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মো. জনি, মুনিয়া আক্তার জেনি ও মো. রাতুল আহসান।

সংবাদ সম্মেলনে এনসিপির বাগেরহাট সদর উপজেলার প্রধান সমন্বয়কারী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আলী হোসেন বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানে যে অঙ্গীকার ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এনসিপি গঠিত হয়েছিল, বর্তমান প্রেক্ষাপট ও রাজনৈতিক সমীকরণে সেই অঙ্গীকারের সঙ্গে অসামঞ্জস্যতা দেখা যাচ্ছে।’

গত বৃহস্পতিবার নীলফামারীতে এনসিপির তিন নেতা দলত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগ দেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নীলফামারী জেলা জামায়াতের আলোচনা সভায় এ যোগদানের ঘোষণা দেওয়া হয়। যুগ্ম আহ্বায়ক মো. খয়রাত হোসেন শাহর নেতৃত্বে এনসিপির নীলফামারী জেলা শাখা থেকে পদত্যাগ করে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন। জামায়াতে সদ্য যোগদানকারী আরও দুই সদস্য হলেন যুগ্ম সদস্য সচিব মো. শাহ আলম চৌধুরী এবং যুগ্ম সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এর আগে চলতি বছরের শুরুতে (৫ জানুয়ারি) খাগড়াছড়িতে এনসিপির তিনশর বেশি নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। এনসিপি খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরার নেতৃত্বে তারা বিএনপিতে যোগ দেন। পরে নবাগত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

বিপ্লব ত্রিপুরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আগে থেকেই তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন। ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, তারা আশা করেছিলেন, জাতীয় নাগরিক পার্টি সাধারণ মানুষের পক্ষে দাঁড়াবে এবং ন্যায়ের পক্ষে রাজনীতি করবে। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে দলটি মুক্তিযুদ্ধবিরোধী একটি রাজনৈতিক শক্তির সঙ্গে অবস্থান নেওয়ায় তারা হতাশ হয়েছেন।

পদত্যাগ করা নেতাদের ফেরানোর বিষয়ে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার কালবেলাকে বলেন, ‘অনেকের সঙ্গেই কথা হচ্ছে। তারা পদত্যাগী তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন। দল তাদের বিষয়ে ইতিবাচক আছে। যে কোনো সময় তারা ফিরতে পারেন।’

একই ধরনের আশাবাদের কথা জানালেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ। তিনি কালবেলাকে বলেন, ‘রাজনীতিতে নতুন হওয়ায় অনেকেই বিষয়টি না বুঝেই পদত্যাগ করতে পারে। আমরা আশা করি, তারা এনসিপিতেই ফিরে আসবেন।

এ প্রসঙ্গে দলটির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন বলেন, যারা পদত্যাগ করেছেন, তাদের বিষয়টি আমাদের আহত করেছে। তাদের সঙ্গে আলোচনা চলছে। তাদের জন্য সবসময় দরজা খোলা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চাঁপাই প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের উদ্বোধন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ “আমরা সত্যের সন্ধানে, স্বাধীনতার পক্ষে” স্লোগান কে ধারণ করে চাঁপাইনবাবগঞ্জে চাঁপাই প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। ৩০ অক্টোবর বিকেলে জেলা শহরের হুজরাপুর জেলা পরিষদ সংলগ্ন মন্ডল মার্কেটের দ্বিতীয় তলায় কার্যালয়টি অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। চাঁপাই প্রেসক্লাবের নতুন কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি- দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান (ইসা)। সভার সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক-দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি জমশেদ আলী। এসময় উপস্থিত ছিলেন চাঁপাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক- চাঁপাই চিত্র পত্রিকার প্রতিনিধি সারওয়ার জাহান, সাংগঠনিক সম্পাদক-দৈনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল রানা, অর্থ সম্পাদক-দৈনিক আমার সময় পত্রিকার জেলা প্রতিনিধি মো: ইসমাইল, কার্যকরী সদস্য- মাতৃভূমির খবর জেলা প্রতিনিধি শহিদ হোসেন, সদস্য- দৈনিক বাংলার নবকন্ঠ পত্রিকার জেলা

আরও পড়ুন
language Change