তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপ-পরিচালকের আব্দুস সালামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ ইতিহাসের "সেরা" ঈদ ও কিছু বিষাদময় বাস্তবতা দিঘলিয়ায় ডাকাতির সময় নিজেদের গুলিতে ডাকাত নিহত দীঘিনালায় বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ড কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে দাকোপে পুরোদমে চলছে খাল খনন খুলনায় শিশু জান্নাতুল মাওয়া হত্যা বাড়ল স্বর্ণের দাম ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে মারধরের অভিযোগ সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ১২ সেনা আহত ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে

অসুস্থ নারীকে অফিসে তালাবদ্ধ করে রাখলেন মাঠ কর্মকর্তা

অসুস্থ নারীকে অফিসে তালাবদ্ধ করে রাখলেন মাঠ কর্মকর্তা
পাঠক সংখ্যা
638

জেলা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) এক নারী মাঠ সংগঠকের (ঋণের কিস্তি আদায়কারী) বিরুদ্ধে ঋণের টাকা পরিশোধ করতে না পারায় এক অসুস্থ নারীকে অফিসে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। ওইসময় ওই কর্মকর্তা বাজারে গিয়ে ফিরে এসে নামাজ পড়েছেন। ওষুধ খেয়েছেন বলেও জানান তিনি নিজেই।

বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে জীবননগর উপজেলা বিআরডিবি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

কথা বলে জানা যায়, ভুক্তভোগী নুরুন নাহার (৪৭) ১৪ মাস আগে বিআরডিবি থেকে তিন লাখ টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের কিস্তির মেয়াদ শেষ হওয়ার চার মাস পার হলেও তিনি পুরো টাকা পরিশোধ করতে পারেননি। বৃহস্পতিবার তিনি তার ছোট ছেলেকে সঙ্গে নিয়ে ১০ হাজার টাকা পরিশোধ করতে অফিসে যান। এসময় ঋণের পুরো টাকা না দেওয়ায় তাকে অফিসের বারান্দায় তালাবদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ করেন স্বজনরা।

নুরুন নাহারের ছোট ছেলে (নাম প্রকাশ করেননি) কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‌আমার মা অসুস্থ। অনেক কষ্টে ১০ হাজার টাকা নিয়ে এসেছিলাম। কিন্তু তারা বললো পুরো টাকা না দিলে কিছু হবে না। এরপর আমার মাকে অফিসের বারান্দায় তালা দিয়ে রেখে যায়।

অভিযোগের বিষয়ে বিআরডিবির মাঠ সংগঠক আবেদা খাতুন বলেন, তিনি (নুরুন নাহার) কিস্তির টাকা ফেরত দিচ্ছেন না। বারবার তাগাদা দেওয়ার পরও টাকা দেননি। এজন্য অফিস থেকে আমার বেতন বন্ধ করে দিয়েছে।

পরে পুলিশকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আমি ওনাকে অফিসে রেখে বাজারে গিয়েছিলাম। এরপর আমার রুমে গিয়ে নামাজ পড়েছি, ওষুধ খেয়েছি। এখন অফিসে এসে দেখি এত মানুষ জমে গেছে। এখনই তালা খুলে দিচ্ছি।

অফিস কক্ষে তালাবদ্ধ থাকা অবস্থায় নুরুন নাহার বলেন, আমি বলেছি, সব টাকা দিয়ে দেবো। এখন একসঙ্গে দিতে পারছি না। আমার কোনো কথাই তিনি শোনেনি। আমি অসুস্থ তবুও আমাকে তালাবদ্ধ করে রেখে চলে গেছেন।

তিনি বলেন, আমাকে বাথরুমে ঢুকাতে চেয়েছিলেন, সেখানে আটকে রাখবেন বলে। আমি না গেলে এখানেই আটকে রেখে তালা মেরে চলে গেছেন। একথা বলেই কান্নায় ভেঙে ওই পড়েন ভুক্তভোগী ওই নারী।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত ৮টার দিকে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে তালা খুলে নুরুন নাহারকে উদ্ধার করে।

জানতে চাইলে জীবননগর উপজেলা বিআরডিবি কর্মকর্তা জামিল আখতার বলেন, খবর পেয়ে আমি তাৎক্ষণিকভাবে অফিসে ছুটে আসি। এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

এ ঘটনায় জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন বিশ্বাসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তিনি ফোন রিসিভ করেননি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শেরপুরে মহান বিজয় দিবস উদযাপন

শেরপুরে মহান বিজয় দিবস উদযাপন

মিজানুর রহমানঃ আজ ১৬ ডিসেম্বর, রক্তস্নাত মহান বিজয়ের ৫৪তম বার্ষিকী ও বিজয় দিবস ২০২৫। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের এই দিনটি বাঙালি জাতির জন্য গৌরব, আত্মত্যাগ ও চিরস্মরণীয় ইতিহাসের প্রতীক। অকুতোভয় মুক্তিযোদ্ধাদের বীরত্বে অর্জিত এই বিজয়ের দিনে শেরপুরে পালন করা হয়েছে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস। ভোরের প্রথম প্রহরেই ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক সূচনা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শেরপুর জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন ও জেলা পুলিশ। শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, জেলা পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, উপপরিচালক (স্থানীয় সরকার) ও শেরপুর পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা একযোগে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর কিছুক্ষণ নীরবতা পালন করে শহীদদের আত্মত্যাগের প্রতি

আরও পড়ুন
language Change