তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপ-পরিচালকের আব্দুস সালামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ ইতিহাসের "সেরা" ঈদ ও কিছু বিষাদময় বাস্তবতা দিঘলিয়ায় ডাকাতির সময় নিজেদের গুলিতে ডাকাত নিহত দীঘিনালায় বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ড কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে দাকোপে পুরোদমে চলছে খাল খনন খুলনায় শিশু জান্নাতুল মাওয়া হত্যা বাড়ল স্বর্ণের দাম ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে মারধরের অভিযোগ সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ১২ সেনা আহত ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা দীঘিনালায় পরিবহনে বাড়তি ভাড়া, চাপে সাধারণ যাত্রী মহান স্বাধীনতা দিবসে সন্ত্রাসী হামলার শিকার ১০ বছরের ছাত্র

বিএনপি ক্ষমতায় যেতে নয়, গণতন্ত্র উদ্ধার করতে চায়

বিএনপি ক্ষমতায় যেতে নয়, গণতন্ত্র উদ্ধার করতে চায়
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পাগল হয়ে আছে।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ (জাসাস)।

যারা বলেন বিএনপি ক্ষমতা চায় তাদের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, আমাদের নতুন প্রজন্মের নেতা তারেক রহমান বলে থাকেন, ‘আমাদের ভোট দেওয়ার দরকার নেই। কিন্তু আমরা আপনার ভোটাধিকারের জন্য লড়াই করছি, আমাদের হাতকে আপনারা শক্তিশালী করুন।’ তিনি সব প্রশ্নের জবাব দিয়েছেন। জনগণই সব ক্ষমতার প্রকৃত সক্ষমতা ধারণ করে। তাদের ওপর আস্থা বিশ্বাস রেখে দেখেন, তারা সন্তুষ্ট হয়ে আপনাদের কতটুকু দেয়।

বিভিন্ন রাজনৈতিক দল বিএনপির পেছনে লেগেছে মন্তব্য করে তিনি বলেন, রাজনীতিতে দায়িত্বশীলতার প্রয়োজন আছে। বিএনপি তো এখনো ক্ষমতায় যায়নি। বিএনপির পেছনে দলগুলোর লাগা দেখে মনে হয় বিএনপিই ক্ষমতায় যাবে। বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে তার জন্য তারা একত্রিত হয়েছে। সুতরাং আমি প্রত্যাশা করি, একটা অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। ড. ইউনূস একটি সুষ্ঠু নির্বাচন করলে কেউ বাঁধা দিয়ে রাখতে পারবে না, জনগণ রুখে দেবে। আর যারা যারা বিএনপির ক্ষমতায় যাওয়া পছন্দ করছেন না, তারা কালকেই শহীদ মিনারে এসে শপথ নেন।

সেইসব রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, আপনারা একটা ঐক্যজোট করেন। বিএনপি এককভাবে ৩০০ প্রার্থী দেবে, লড়াইটা হয়ে যাক। আপনারা ফলাফলের পরে গুণে নিয়েন কত ভোট পেলেন, জামানতটা রাখতে পারলেন কী না!

বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া নেতাদের উদ্দেশ্যে বিএনপির এ নেতা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যেমন আমরা বৈষম্য করিনি, এ আন্দোলনের বিজয়ের মালা যারা গলায় পরলেন, তারা নিজেরাই বৈষম্য সৃষ্টি কইরেন না। এরই মধ্যে আপনাদের কর্মকাণ্ড সমাজে নতুন করে বৈষম্য সৃষ্টি করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসাসের আহ্বায়ক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য চিত্রনায়ক হেলাল খান। জাসাসের সদস্য সচিব জাকির হোসেন খোকনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দীন খান উজ্জ্বল। এছাড়া সংগঠনটির কেন্দ্রীয়, মহানগরসহ বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্বরণ করা হয় এবং জাসাসের প্রকাশিত গানের সিডি মোড়ক উন্মোচন করা হয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

২২ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

২২ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দেশি-বিদেশি প্রায় ২২ লাখ টাকার মুদ্রা জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংযুক্ত আরব-আমিরাতগামী এক যাত্রীকে আটক করা হয়। রোববার (২৭ জুলাই) রাত আটটার দিকে বিমানবন্দর এভসেক, কাস্টমস, ডিজিএফআই, এনএসআইয়ের তল্লাশির মাধ্যমে এসব মুদ্রা ও জড়িত যাত্রীকে আটক করা হয়। সোমবার (২৮ জুলাই) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন। আটকযাত্রী মো. আব্দুল মজিদের বাড়ি চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায়। এসময় তার কাছে ৪ হাজার ৭০০ ইউএস ডলার, ৪৭ হাজার ৮৮৫ ইউএই দিনার, ৩ হাজার ৭৬২ সৌদি রিয়াল, ৩৪৬ ওমানি দিনার এবং বাংলাদেশি ৩৬ হাজার টাকা জব্দ করা হয়। জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, ব্যাগেজ স্ক্যানিং পয়েন্টে আচরণ সন্দেহজনক মনে হলে মজিদকে আটক করা হয়।

আরও পড়ুন
language Change