তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পাহাড়ের পরিবেশ রক্ষার্থে প্রতিবাদ সমাবেশ হোটেলে তরুণ-তরুণীকে হত্যা: সিনেমাকেও হার মানানো ঘটনা তারেক রহমানকে ঝুলিয়ে নির্যাতন: অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য শিশু ধর্ষণ মামলায় সেই মাদরাসা শিক্ষক রিমান্ডে ​চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠির হারানো ঐতিহ্য ফেরাতে ড. জিয়াউদ্দিন হায়দারের মহাপরিকল্পনা নলডাঙ্গায় ছড়িয়ে পড়ছে বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম নাটোরে বজ্রপাতে ১ জনের মৃত্যু কেশবপুর নারী খামারীদের দক্ষতা ও উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কেশবপুরে বাড়েছে ডায়রিয়া রোগী সংখ্যা ফ্যাসিবাদের দোসর সংসদ ভবনে কি করে? গণপূর্তের প্রকৌশলী নাহিদ এর খুঁটির জোর কোথায়? এনজিও কর্মীর আপত্তিকর ভিডিও ধারণ পর্নোগ্রাফি মামলায় আটক ২ চ্যানেল ওয়ান ও মাইটিভির সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলায় ভোলাহাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত নিজস্ব অর্থায়নে নৌ অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল কলেজ ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও টাঙ্গাইলের ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার শীর্ষ নেতার সম্পদের উৎস নিয়ে ছাত্রদল নেতার প্রশ্ন নানক-তাপসের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ আবারও গভর্নরের মুখোমুখি বিজয় থালাপতি প্রথম ধাপে পে স্কেলর সুখবর পাচ্ছেন যারা রাষ্ট্রের বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী ট্রাকের ধাক্কায় সড়কে ব্যবসায়ীর মৃত্যু আজ থেকে উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি শেরপুর হাতির ভয়ে কাঁচা ধান কাটছেন কৃষকেরা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা বটিয়াঘাটায় বিদ্যালয় সংস্কারে শুভঙ্করের ফাঁকি গ্রামের সঙ্গে কেউ বিয়ের সম্পর্ক করতে চায় না বলে অভিযোগ এলজিআইডি অফিসে কর্মকর্তা অনুপস্থিত, সেবায় স্থবিরতা জেলা প্রশাসনের অনুমতিতে বাজারে এলো সুমিষ্ট আম বিদ্যুতের খুঁটি উপড়ে পরে প্রাণ হারালেন স্কুল শিক্ষিকা, আহত ২ ৮ দিনেও মেলেনি খোঁজ, নিখোঁজ মাসুমকে ফিরিয়ে দিতে আহ্বান পরিবারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগে যাত্রীরা কুরবানির পশুর হাটে চাঁদাবাজি চলবে না: প্রতিমন্ত্রীর যমুনা অয়েলের বাঘাবাড়ি ডিপো ইনচার্জ সাদেকীনের নেতৃত্বে অনিয়মই যেখানে নিয়ম কালিহাতীতে এমপির নাম ভাঙ্গিয়ে চলছে বালুখেকোদের দৌরাত্ম্য শেরপুরে কৃষ্ণচূড়া ফুলে সেজেছে গ্রীষ্মের প্রকৃতি নারায়ণগঞ্জে অভিযানে হামলা, র‍্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখম কেশবপুরে পুলিশের অভিযানে ১৭ আসামি গ্রেফতার টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ শেরপুরে সাংবাদিকদের ন্যায্য অধিকারের দাবিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় গুলিবিদ্ধ যুবক, ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি বিদ্যুৎ নিয়ে যে সুখবর দিল পিডিবি সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা বকেয়া পরিশোধ ছাড়াই ঋণ পারবেন চামড়া ব্যবসায়ীরা বুধবার দেশে ফিরতে পারে বৃষ্টির মরদেহ আবারও ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের রিমান্ডে চীনা নাগরিক পরিচয়ে বিয়ে করতে টাঙ্গাইলে ২ যুবক পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু পশ্চিমবঙ্গে ক্ষমতায় যেই আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না বৃষ্টির দিনে মন ভালো করার উপায়

যেসব খাবার ক্যানসারের ঝুঁকি বাড়ায়

পাঠক সংখ্যা
638

লাইফস্টাইল ডেস্ক:

বিজ্ঞানীদের মতে, প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ ম্যালিগন্যান্ট টিউমার বাহ্যিক কারণে হয়, যার মধ্যে অন্যতম হলো আমাদের খাদ্যাভ্যাস। এমন অনেক খাবার আছে, যেগুলো শরীরের কোষে ক্যানসার সৃষ্টিকারী উপাদান (কার্সিনোজেন) তৈরি করতে পারে, কিংবা ডায়াবেটিস ও স্থূলতার মতো রোগের ঝুঁকি বাড়িয়ে ক্যানসারের সম্ভাবনা তৈরি করে।

হেলথলাইনের প্রতিবেদনে চিকিৎসকরা এমন ৬টি খাবারের উল্লেখকরেছেন, যেগুলো নিয়মিত গ্রহণ করলে ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে।

যে খাবারগুলো ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে-

১. প্রসেসড মাংস: যেসব মাংস ধূমায়িত, লবণাক্ত, সংরক্ষিত বা ক্যানজাত করা হয়, সেগুলোকে প্রসেসড মাংস বলা হয়। যেমন: সসেজ, সালামি, হটডগ, কর্নড বিফ, বিফ জার্কি ইত্যাদি। এসব প্রক্রিয়ার মাধ্যমে মাংসে এন-নাইট্রোসো যৌগ ও পিএএইচ নামক কার্সিনোজেন তৈরি হয়, যা কোলন, পাকস্থলী ও স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

২. ভাজাপোড়া: অনেকেই বিভিন্ন ভাজাপোড়া পছন্দ করেন। এই তালিকায় আছে আলু ভাজা, চিপস, পাকোড়া, চপ—এসব স্টার্চ জাতীয় খাবার বেশি তাপে ভাজার সময় অ্যাক্রিলামাইড নামক ক্ষতিকর উপাদান তৈরি করে। গবেষণায় দেখা গেছে, অ্যাক্রিলামাইড ডিএনএ ক্ষতি করে এবং কোষ ধ্বংসের মাধ্যমে ক্যান্সার সৃষ্টির ঝুঁকি বাড়ায়।

৩. অতিরিক্ত সেদ্ধ বা পোড়া খাবার: চিকিৎসকদের মতে খাদ্য তারিকায় অতিরিক্ত সেদ্ধ এবং পোড় আখাবার না রাখাই ভালো। বিশেষ করে মাংস অতিরিক্ত আগুনে গ্রিল, বারবিকিউ বা প্যান ফ্রাই করলে পিএএইসএ ও এইচসিএ নামের ক্যানসার জনিত যৌগ তৈরি হয়, যা কোষের ডিএনএ পরিবর্তন করে ক্যানসারের সম্ভাবনা বাড়ায়। তাই এই জাতীয় খাবার না খাওয়াই ভালো বলছেন চিকিৎসকরা।

৪. দুগ্ধজাত খাবার: দুধ, দই, চিজ এই পরিচিত দুগ্ধজাত খাবারগুলো অনেকের দৈনন্দিন খাদ্য তালিকায় স্থান পায় পুষ্টির উৎস হিসেবে। তবে সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গেছে, এসব খাবার নিয়মিত গ্রহণ করলে পুরুষদের প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। ২০২০ সালের একটি পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে, দুগ্ধজাত খাবার গ্রহণের ফলে দেহে ইনসুলিন-জাতীয় গ্রোথ ফ্যাক্টর ১ (আইগিএফ-ওয়ান) নামক হরমোনের মাত্রা বৃদ্ধি পায়। এই আইগিএফ-ওয়ান হরমোন প্রোস্টেট ক্যান্সারের কোষ বিভাজন বা বিস্তারকে ত্বরান্বিত করতে পারে।

৫. চিনি ও পরিশোধিত কার্বোহাইড্রেট: চিনি ও পরিশোধিত কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবার যেমন কোমল পানীয়, সাদা পাউরুটি, পেস্ট্রি, সাদা ভাত বা মিষ্টি সিরিয়াল—এসব নিয়মিত খেলে শরীরে টাইপ-২ ডায়াবেটিস ও স্থূলতা দেখা দিতে পারে। ২০২০ সালের এক গবেষণায় বলা হয়েছে, এই দুটি শারীরিক অবস্থা দেহে দীর্ঘমেয়াদি প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস বাড়ায়, যা ক্যানসার সৃষ্টির অন্যতম কারণ হতে পারে। এমনকি, টাইপ-২ ডায়াবেটিসের সঙ্গে ডিম্বাশয়, স্তন ও জরায়ু ক্যানসারের ঝুঁকি যুক্ত বলেও দেখা গেছে। পাশাপাশি, রক্তে অতিরিক্ত গ্লুকোজ কোলন ক্যানসারের সম্ভাবনাও বাড়াতে পারে।

৬. অ্যালকোহল: অ্যালকোহল পান করলে তা শরীরে ভেঙে গিয়ে অ্যাসিট্যালডিহাইড নামক একটি রাসায়নিক যৌগে পরিণত হয়, যা কার্সিনোজেনিক বা ক্যান্সার সৃষ্টিকারী উপাদান হিসেবে পরিচিত। ২০১৭ সালের একটি পর্যালোচনা গবেষণায় দেখা গেছে, অ্যাসিট্যালডিহাইড ডিএনএ ক্ষতিগ্রস্ত করে এবং দেহে অক্সিডেটিভ স্ট্রেস সৃষ্টি করে। এ ছাড়া এটি দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকেও দুর্বল করে দেয়, ফলে প্রিক্যান্সারাস বা ক্যানসার কোষ শনাক্ত করে ধ্বংস করার প্রক্রিয়া ব্যাহত হয়। একই সঙ্গে অ্যালকোহল পানের ফলে নারীদেহে ইস্ট্রোজেন হরমোন বেড়ে যায় যা স্তন ক্যানসারের ঝুঁকি তৈরি করে।

যেসব খাবার ক্যানসারের ঝুঁকি কমাতে পারে: বিজ্ঞানভিত্তিক গবেষণায় প্রমাণ পাওয়া গেছে, কিছু নির্দিষ্ট খাবারে এমন উপকারী উপাদান থাকে যা শরীরকে ক্যানসারের ঝুঁকি থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। বিশেষ করে যেসব খাবারে অ্যান্টি-অক্সিডেন্ট, আঁশ এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে, সেগুলো ক্যান্সার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। এই খাবারগুলো হলো:

ফল ও সবজি: ফলমূল ও শাকসবজি অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর, যা কোষকে অক্সিডেটিভ স্ট্রেস এবং ডিএনএ ক্ষতি থেকে রক্ষা করে।

বাদাম: বাদাম প্রদাহ কমাতে সাহায্য করে, যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক।

ডাল ও শিমজাতীয় খাবার: শিমজাতীয় খাবার আঁশে সমৃদ্ধ, যা কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে।

হোল গ্রেইন বা পূর্ণ শস্য: হোল গ্রেইন খাবার যেমন ব্রাউন রাইস ও কুইনোয়া শরীরে আঁশ ও অ্যান্টি-অক্সিডেন্ট সরবরাহ করে। যা ক্যানসার প্রতিরোধে সাহায্য করে।

মাছ: মাছের ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড প্রদাহ হ্রাস করে স্তন ও কোলন ক্যান্সারের ঝুঁকি কিছুটা কমাতে পারে।

প্রতিদিনের খাদ্যাভ্যাসই হতে পারে সুস্থ জীবনের চাবিকাঠি। প্রসেসড মাংস, অতিরিক্ত ভাজা বা পোড়া খাবার, অতিরিক্ত চিনি ও অ্যালকোহল পরিহার করলে ক্যান্সারের ঝুঁকি কমানো সম্ভব। পাশাপাশি বেশি করে ফল, সবজি, হোল গ্রেইন ও স্বাস্থ্যকর প্রোটিন গ্রহণ করুন, শরীরচর্চা করুন এবং মানসিক চাপ কমানোর চেষ্টা করুন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সারাদেশে কমতে পারে রাতের তাপমাত্রা

সারাদেশে কমতে পারে রাতের তাপমাত্রা

ডেস্ক রিপোর্টঃ সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় রাতে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া ভোরের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। পাশাপাশি সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পেতে পারে এবং দিনে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবল এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থাশ করছে। মৌসুমের স্বতাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আরও পড়ুন
language Change