তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শতকোটি টাকার সরকারি জমি সানভিউ টাওয়ার্সের দখলে ঝিনাইগাতীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমসিজিএল’র অর্থায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ​সিরাজগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ জিয়াউলের বিচার বিলম্বের চেষ্টা চলছে : চিফ প্রসিকিউটর ঝরা বকুল-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ জনসেবার রাজনীতি থেকে মেয়র ভাবনায় সাইদুর রহমান বাচ্চু আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ৫ শিক্ষার্থী সাকিব আল হাসান গ্রেফতার কেশবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বরণে শিক্ষাবৃত্তি চালু বগুড়ার সিটি কর্পোরেশনে প্রশাসককে সন্মননা স্মারক প্রদান ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন জাতীয় কবি দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থীদের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা দিচ্ছে নিউজিল্যান্ড ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি‎ ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ মাদ্রাসার আড়ালে রাস্তা দখলের মহোৎসব, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ ইরানকেই জয়ী মনে করছে ইসরায়েলি ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি: অর্থমন্ত্রী দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে ১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট দুর্নীতি, সন্ত্রাস মুক্ত ও বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে মেম্বার পদপার্থী আশরাফুল ইসলাম

শত কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছেন বিআইএমের তানভীর

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ উঠেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কে শক্তিশালীকরণ (২য় সংশোধিত) প্রকল্পের পরিচালক তানভীর হোসাইনের বিরুদ্ধে। বিআইএমের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা উপদেষ্টা তিনি। নিজের আর্থিক স্বার্থ সংশ্লিষ্টতাকে গুরুত্ব দিয়ে প্রকল্পের বাস্তবায়ন করছেন তিনি। প্রকল্প বাস্তবায়নে অনিয়মের মধ্য দিয়ে ইতোমধ্যে তিনি মোটা অঙ্কের অর্থও তছরুপ করেছেন।

আওয়ামী দোসর এই কর্মকর্তা সে সময় সাবেক কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাকের প্রভাব খাটিয়ে বাগিয়ে নেন প্রকল্প পরিচালকের দায়িত্ব।

বিআইএমকে বানিয়েছেন অনিয়ম-দুর্নীতির স্বর্গরাজ্য। পারিবারিক আবহে প্রকল্পের কাজ করে সরকারের মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন এই প্রকল্প পরিচালক। ফ্যাসিস্ট সরকারের আমলে প্রকল্প পরিচালক তানভীর হোসাইন আওয়ামী দোসর পরিচয় দিয়ে বাগিয়ে নিয়েছেন প্রকল্প পরিচালকের দায়িত্ব। ৫ আগস্টের পর তার অবস্থা রহস্যময় থাকলেও মিষ্টি বিতরণ করে হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অনুসারী। ২০১৮ সালের এপ্রিল শুরু হওয়া প্রকল্পটি ১ম সংশোধিত শেষ হয় ২০২৩ সালের জুলাই মাসে। প্রকল্পটির ২য় সংশোধিত মেয়াদ গত বছরের ডিসেম্বরে শেষ হলেও প্রকল্পটি সম্পন্ন বুঝিয়ে দিতে পারেনাই প্রকল্প পরিচালক তানভীর হোসাইন।

সূত্র জানায়, প্রকল্প পরিচালকের দায়িত্ব পেয়ে তিনি নিজেই ঠিকাদারির প্রতিষ্ঠান খুলে বসেছিলেন। যা নিয়মবর্হিভূত। হালিমা সিদ্দিকা ট্রেডার্স ও সরদার ট্রেডার্স নামক দুটি ঠিকাদারি প্রতিষ্টানের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন কাজ করছেন প্রকল্প পরিচালক তানভীর হোসাইন। হালিমা ট্রেডার্সের স্বত্তাধীকারী তার মা হালিমা সিদ্দিকা আর সরদার ট্রেডার্সের স্বত্তাধীকারীও তার ভাই। এছাড়া সিকো ইন্টারন্যাশনাল নামের আরও একটি ঠিকাদারি প্রতিষ্টান কাজ করছে এই প্রকল্পে।

এই সিকো ইন্টারন্যাশনালের সাথেও রয়েছে প্রকল্প পরিচালকের সংশ্লিষ্টতা রয়েছে। প্রকল্প পরিচালক তানভীর হোসাইন সরকারি দায়িত্বের পাশাপাশি ব্যক্তিগত আরও চারটি কনস্ট্রাকশন প্রজেক্টের সাথে সরাসরি জড়িত রয়েছেন।হালিমা ট্রেডার্স ও সরদার ট্রেডার্স এবং সিকো ইন্টারন্যাশনাল এই তিন প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি কোন রকম জবাবদিহি ছাড়াই প্রকল্পের অর্থ তছরুপ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আর এই তছরুপকৃত কোটি কোটি টাকা নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় গড়েছে বিলাসবহুল বাড়ি। যার প্রতিটি ৯ তলা থেকে ১৬ তলা বিশিষ্ট বিলাসবহুল ভবন।

বিআইএমের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার ইন্টেরিয়র ডিজাইনের কাজটি করেছেন প্রকল্প পরিচালক তানভীর হোসাইনের মায়ের নামে থাকা ঠিকাদারি প্রতিষ্টান হালিমা সিদ্দিকা ট্রেডার্স। সেখানে ব্যাপক অনিয়ম করার অভিযোগ রয়েছে।

সূত্র জানায়, সিকো ইন্টারন্যাশনালের মাধ্যমে করা একই ভবনের থাই-টাইলসের কাজেও করেছেন ব্যাপক অনিয়ম। ২২ হাজার স্কয়ার ফিট থাই লাগানোর কথা থাকলেও সবমিলিয়ে ৩ থেকে ৪ হাজার স্কয়ার ফিট থাইয়ের কাজ করেছেন। এছাড়াও ভবনটিতে টাইলস স্থাপনের কথা ছিল ১১ হাজার স্কয়ার ফিট। সেখানেও তিনি সবমিলিয়ে ৩ থেকে ৪ হাজার স্কয়ার ফিট টাইলস লাগিয়েছেন। প্রায় কোটি টাকা ব্যয়ের কাজটি নামমাত্র কাজ দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ তছরুপ করেছেন প্রকল্প পরিচালক তানভীর হোসাইন।

এছাড়া তার ভাইয়ের নামে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান সরদার ট্রেডার্সের মাধ্যমেও ব্যাপক অনিয়ম করেছেন তিনি। বিআইএমের অভ্যন্তরে রাস্তা ও উন্নয়ন কাজ করছে সরদার ট্রেডার্স। যার ইজিপি আইডি নম্বর ৮৮৩৬৯৭।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় বিআইএমের বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজটিও পায় সিকো ইন্টারন্যাশনাল। যার ইজিপি আইডি নম্বর ৮৮৫৫৪৬। দেয়ালটি নতুন নির্মাণের কথা থাকলেও শুধুমাত্র প্লাস্টার করেই বিল পকেটে তুলেছেন প্রকল্প পরিচালক তানভীর হোসাইন।

এসব অনিয়মের মধ্যমে অর্জিত অর্থ দিয়ে তিনি রাজধানীর মিরপুরে পীরেরবাগে কিনেছেন ফ্ল্যাট। যার নম্বর ৩০৭/১/বি/২, ভবন-১, ফ্ল্যাট-৮/এইচ। এদিকে প্রকল্পের ব্যয় সাত কোটি টাকা বৃদ্ধি করেও করছেন অনিয়ম। বিআইএমের প্রকল্প থেকে তছরুপ করা অর্থ বিনিয়োগ করছেন প্রাইভেট প্রজেক্টে এর মধ্যে ড্রিম টাওয়ার, গার্ডেন টাওয়ার, লেক ভিউ ও রিলায়েন্স নিবাস নির্মাণের কাজ চলছে।

আদাবরের ১৭ নম্বর রোডের ১৭-১৮ কমফোর্ট হাউজিংয়ে ড্রিম টাওয়ারের একটি ফ্ল্যাটে থাকেন তিনি নিজেই। আদাবরের বায়তুল হাউজিং এলাকার ১৭ নম্বর রোডে সি ব্লকের গার্ডেন টাওয়ার, ১০৫২ নম্বর বাসা। একই রোড একই ব্লকের ১০৫০ বাসাটি তারই প্রজেক্টের যার নাম লেক ভিউ।

আদাবরের সুনিবিড় হাউজিংয়ের ১৬ নম্বর রোডের ১৬ নম্বর বাসাটিও তার নিয়ন্ত্রণে। যার নাম রিলায়েন্স নিবাস। চারটি প্রজেক্ট বাস্তবায়ন কাজই করছে সিকো ইন্টারন্যাশনাল। প্রকল্পের দায়িত্ব পেয়ে যেন আলাদ্বীনের চেরাগ হাতে পেয়েছেন তিনি।সূত্র জানায়, প্রকল্প পরিচালক তানভীর হোসাইন তড়িঘড়ি করে খাতা-কলমে প্রকল্প সম্পন্ন করলেও তা এখনো বুঝতে দিতে পারে নাই। মুলত প্রকল্পের আওতায় প্রশাসনিক ভবন মেরামত কাজেই করেছেন ব্যপক অনিয়ম। খাতা-কলমে প্রকল্পের কাজ শেষ হলেই হচ্ছে না শেষ। বিভিন্ন অনিয়মে নিমজ্জিত প্রকল্প বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টকে বুঝিয়ে দিয়ে চাকরি থেকে অবসরে যাওয়ার পরিকল্পনা করেছে প্রকল্প পরিচালক তানভীর হোসাইন।

অবৈধ সম্পদ অর্জন ও প্রকল্পের বিভিন্ন অনিয়মের বিষয়ে অস্বীকার করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কে শক্তিশালীকরণ প্রকল্পের পরিচালক তানভীর হোসাইন বলেন, আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিব্রত করতেই কেউ এসব ভুল তথ্য সরবরাহ করেছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাজস্ব না বাড়লে বাণিজ্য চুক্তিই হবে অর্থনীতির বোঝা

রাজস্ব না বাড়লে বাণিজ্য চুক্তিই হবে অর্থনীতির বোঝা

ডেস্ক রিপোর্টঃ আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কর আদায় না বাড়লে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে, সেটি অর্থনীতিতে চাপ বাড়াবে বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান। সোমবার (১৮ মে) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্‌ম বাংলাদেশ আয়োজিত জাতীয় বাজেট ২০২৬-২৭: রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়। সেখানে মূল প্রবন্ধ উপস্থাপনের সময় এসব কথা বলেন তিনি। মূল প্রবন্ধ উপস্থাপনকালে সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান বলেন, কর আদায় না বাড়িয়ে পরিচালন ব্যয় বাড়ালে সরকারের ওপর চাপ বাড়বে। উন্নয়ন বাজেট বাড়াতে হলে অবশ্যই সরকারের কর আদায়ও বাড়াতে হবে। কর আদায় না বাড়লে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তিতে আমরা আবদ্ধ হয়েছি, সেটিও সরকারের ওপর চাপ বাড়াবে। তিনি বলেন, সরকারের ঋণ

আরও পড়ুন
language Change