তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস লুটপাটকারী-মাফিয়াদের নৈতিক সাহস থাকে না বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে: রুহুল কবির রিজভী রামগড় বিজিবি কর্তৃক ভারতীয় নাগরিক আটক নাচে-গানে সমাপ্ত হলো হলো তিন দিনব্যাপী নৃ-গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির উৎসব ফুলের বৃষ্টিতে শেষ কর্মদিবস, বিদায় নিলেন শিক্ষকরা প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক- ২ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, বেগমগঞ্জে প্রতারক আটক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিরাজগঞ্জে বেকারদের চাকরির লক্ষ্যে জব ফেয়ার অনুষ্ঠিত বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া, সম্পাদক আমিনুর বিস্ফোরক আইনের মামলায় বরগুনার সাবেক চেয়ারম্যান আটক রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার পিরোজপুরে মাদক ও চুরির বিরুদ্ধে মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ হাসনাতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় ধর্ষককে গ্রেফতারের দাবী জানিয়ে মানব বন্ধন পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শতকোটি টাকার সরকারি জমি সানভিউ টাওয়ার্সের দখলে ঝিনাইগাতীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমসিজিএল’র অর্থায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ​সিরাজগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ জিয়াউলের বিচার বিলম্বের চেষ্টা চলছে : চিফ প্রসিকিউটর ঝরা বকুল-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ জনসেবার রাজনীতি থেকে মেয়র ভাবনায় সাইদুর রহমান বাচ্চু আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ৫ শিক্ষার্থী সাকিব আল হাসান গ্রেফতার কেশবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ

সালাহউদ্দিন আহমেদকে নিয়ে ‘বাজে’ বক্তব্য, বিএনপির বিক্ষোভ

পাঠক সংখ্যা
638

জেলা প্রতিনিধিঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্যকে ‘কুরুচিপূর্ণ’ বলে উল্লেখ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। শনিবার (১৯ জুলাই) বিকেলে নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্যের জেরে কক্সবাজারে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় চকরিয়ায় এনসিপির পথসভায় স্থানীয় বিএনপির কর্মীরা বাধা দিয়ে ভ্রাম্যমাণ মঞ্চ ভাঙচুর করেন।

বিএনপি নেতাকর্মীরা বলেন, কক্সবাজার এসে এনসিপির সমাবেশ থেকে কক্সবাজারের ভূমিপুত্র বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে কক্সবাজার শহীদ দৌলত ময়দানে ডার্বি নাসীরের কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করে বক্তব্য দিয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জুলাই আমাদের দুই সহস্রাধিক শহীদের রক্তের ইতিহাস। এই জুলাই কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। অনতিবিলম্বে তার এমন কুরুচিপূর্ণ আচরণের জন্য ক্ষমা চাইতে হবে।

এদিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিজানুর রহমান এক ফেসবুক পোস্টে বলেন, নব্য দুধের শিশু এনসিপি নেতা ডার্বি নাসীরুদ্দীন পাটওয়ারী কারে নিয়ে বিরূপ মন্তব্য করস? তুর টোটাল বয়সের চেয়ে এদেশের সম্পদ মৃত্যুঞ্জয়ী জননেতা বিএনপির মান্যবর স্থায়ী কমিটির সদস্য জনাব আলহাজ সালাহউদ্দিন আহমদের রাজনৈতিক বয়স বেশি। বিগত ১৬/১৭ বছর ফ্যাসিদের বিরুদ্ধে আমরা যা করেছি, তুরা এর বিন্দুকণাও করস নাই! এদেশের গণমানুষের কথা ভেবে আমরা ধৈর্য ধারণ করছি! এখনো সময় আছে ভালো হয়ে যাও? অতিরঞ্জিত করবি পরিণতি ভালো হবে না।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন বলেন, সমাবেশে একটি বক্তব্যের কারণে আমাদের গাড়িবহর আটকে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। চকরিয়ায় পথসভাস্থলে স্থানীয় বিএনপির কর্মীরা বাধা দিয়ে ভ্রাম্যমাণ মঞ্চ ভাঙচুর করেছেন।

চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বিএনপি নেতা সালাহউদ্দিনকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মী। এ সময় একটু ঝামেলা হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক।

এর আগে দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে জুলাই পদযাত্রার অংশ হিসেবে পথসভা করে এনসিপি। সেখানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির একাধিক কেন্দ্রীয় নেতা বক্তব্য দেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী তার বক্তব্য বলেন, ‘আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার ছিল শামীম ওসমান। এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছেন। তিনি ঘের দখল করছেন, মানুষের জায়গা জমি দখল করছেন, চাঁদাবাজি করছেন।’

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধ

আন্তর্জাতিক ডেস্ক: আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে,নইলে হোয়াইট হাউসের প্রেস অফিসের মূল অংশে সাংবাদিকেরা প্রবেশ করতে পারবেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গতকাল শুক্রবার এ নিষেধাজ্ঞা জারি করে বলেছে, সংবেদনশীল উপকরণ’ সুরক্ষিত রাখতে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ নিষেধাজ্ঞার অর্থ,এখন থেকে যেসব সাংবাদিকের অ্যাপয়েন্টমেন্ট থাকবে না,তাঁরা হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ের ‘আপার প্রেস’ নামে পরিচিত এলাকায় প্রবেশ করতে পারবেন না। এ অংশে প্রেস সচিব ক্যারোলিন লেভিটের কার্যালয় অবস্থিত। এ সিদ্ধান্তের পক্ষে ব্যাখ্যা দিতে গিয়ে হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চুয়াং বলেন,সাংবাদিকেরা ওই এলাকায় মন্ত্রিসভার সদস্যদের হঠাৎ ঘিরে ধরেন এবং গোপনে ভিডিও-অডিও ধারণ করেন। যদিও তিনি তাঁর এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) একটি চিঠিতে বলা হয়েছে,নির্দেশ জারি করা হচ্ছে যে প্রেস পাসধারীরা

আরও পড়ুন
language Change