তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা সৌদি পৌঁছেছেন ৫৫ হাজার ৬৯৩ বাংলাদেশি হজযাত্রী আরব আমিরাতের উপকূলে জাহাজ আটক নেওয়া হচ্ছে ইরানে দেশে ভোটার সংখ্যা বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন বিনিয়োগ বাড়াতে চীনকে আহ্বান বাণিজ্যমন্ত্রীর বিশ্বকাপে অংশ নিচ্ছে যেসব মুসলিম দেশ বনানীতে দুটি বিদেশি পিস্তল-ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ তৈরি করছে ইসি নদীর বাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস কর পরিশোধে সচেতন হলেই এগোবে নগর উন্নয়ন শাপলা চত্বর হত্যাকাণ্ডে দিপু মনিসহ তিনজনকে গ্রেফতার এসএসসি-এইচএসসির সূচি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ রামগড় বিজিবির মানবিক সহায়তা প্রদান নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ​ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ প্রশ্নে আদেশ বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ শান্তার ফাইল পার করতে রাজউকের ‘গোপন মিশন’ কোরবানি ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামারিরা জাতীয় পার্টি সংসদ নির্বাচনে ব্যয় করেছে ৫ লাখ টাকা নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ঢাকা-৭-এর গ্যাস সংকট নিরসনে তিতাস কার্যালয়ে বৈঠক শিরোপা জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ‎মোংলার চিলা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন‎ তালতলীতে অপমৃত্যুর নাটক ভেঙে হত্যা মামলা,এজাহারের নির্দেশ বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে! ওসি দিলেন সম্বর্ধনা! ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘরে আগুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু আজ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ঢাকায় বজ্রবৃষ্টির আভাস ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত

৩২ বছর পর অপহৃত ছেলের মর্মস্পর্শী প্রত্যাবর্তন

৩২ বছর পর অপহৃত ছেলের মর্মস্পর্শী প্রত্যাবর্তন
পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্ক:
মাত্র দুই বছর বয়সে অপহৃত হওয়া এক ছেলে ৩২ বছর পর আবার ফিরে পেয়েছে তার বাবা-মাকে। ২ বছর বয়সে অপহৃত ওই বালক এখন রীতিমতো যুবক। তার নাম মুহাম্মদ আসিফ। তিনি বলেন, আমার জীবনে একটাই চাওয়া ছিল- যেন কোনোদিন আমার মা-বাবাকে খুঁজে পাই। জিরগা অনুষ্ঠানে সঞ্চালক সালিম সাফির সামনে তিনি বলেন, সেই স্বপ্ন পূরণ হলো। এই পুনর্মিলন সম্ভব হয়েছে সমাজকর্মী ওয়ালিউল্লাহ মারুফের নিরলস প্রচেষ্টায়। তিনি জানিয়েছেন, বহু বছর ধরে অপহৃত শিশু বা নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে প্রচার করে যাচ্ছেন। তিনি বলেন, অনেক ক্ষেত্রেই এসব ভিডিও হারিয়ে যাওয়া পরিবারগুলোকে একত্র করতে সাহায্য করে।

অনুষ্ঠানটির শুরুতেই সাফি বলেন, আজকের দিনটা আমার জন্য গর্বের ও আনন্দের। কারণ ৩২ বছর আগে অপহৃত হওয়া একটি ছেলে আমাদের অফিসেই তার প্রকৃত মা বাবার সঙ্গে সাক্ষাৎ করেছে। এটি আমাদের জন্য এক সম্মান। ১৯৯২ সালে ইসলামাবাদের বারী ইমাম এলাকা থেকে অপহরণ করা হয়েছিল ছোট্ট মুহাম্মদ সিদ্দিককে। অপহরণের পর তার নাম পাল্টে নতুন নাম রাখা হয় মুহাম্মদ আসিফ। তার বাবা-মা কখনও তাকে খোঁজা বন্ধ করেননি। প্রতিদিন তাদের মনে হয়েছে- আজও হয়তো ফিরে আসবে সেই সন্তান। আসিফ জানান, তাকে অপহরণ করেছিল এক মহিলা। তার ছিল তিন ভাই ও মা। পরে তাকে নিয়ে যাওয়া হয় সরগোধা জেলার ঝানোরিয়া নামের একটি গ্রামে। সেখানে গিয়ে সে আরেক অপহৃত ছেলের সঙ্গে পরিচিত হয়। তাকে তিনি ‘বড় ভাই’ বলে উল্লেখ করেন। সেই ছেলেটিই প্রথম বলে দেয়, তারা আসলে অপহৃত। আসিফ বলেন, আমরা জানতাম না অপহৃত হয়েছি। কিন্তু কেউ ভালোবাসতো না আমাদের। লোকজনরা বলত আমরা দেখতে ওই পরিবারের মতো না। একসময় সন্দেহ দানা বাঁধে। তখন ওই পরিবার গ্রাম ছেড়ে পালিয়ে যায়।

৯ বা ১০ বছর বয়সে আসিফ দ্বিতীয়বার পালিয়ে গিয়ে আবার ঝানোরিয়ায় ফেরেন। সেখানেই এক সদয় আইনজীবীর আশ্রয়ে আসেন। তিনি তাকে স্কুলে পাঠান, বড় করে তোলেন। পড়াশোনায় আগ্রহ না থাকলেও আসিফ পরিণত হন একজন দক্ষ ইলেকট্রিশিয়ানে। ২০১৭ সালে বিয়ে করেন এবং নিজের উপার্জনে বাড়ি কেনেন। আসল পুনর্মিলনের সূচনা হয় এক স্বর্ণকারের দোকানে। সেখানে কারও সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, আমি চাই আমার প্রকৃত মা-বাবাকে খুঁজে পেতে। সেই ব্যক্তি তাকে পরিচয় করিয়ে দেন ওয়ালিউল্লাহ মারুফের সঙ্গে। এরপর ধীরে ধীরে তার জীবনের দীর্ঘ-প্রতীক্ষিত জট খুলতে থাকে। আসিফ বলেন, ওয়ালিউল্লাহ ভাই আমার কাছ থেকে সব তথ্য নেন এবং শেষ পর্যন্ত আমার প্রকৃত বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেন।

এই পুনর্মিলন কেবল একটি পরিবারেরই ৩২ বছরের যন্ত্রণার অবসান নয়, বরং হাজারো নিখোঁজ সন্তানের পরিবারকে নতুন করে আশা জুগিয়েছে। জিরগা অনুষ্ঠানে সবার চোখেই ছিল অশ্রু। কিন্তু সেই অশ্রু ছিল আনন্দের। সমাজকর্মী মারুফ বলেন, আমাদের সমাজে অনেক সন্তান আজও খুঁজে ফিরছে তাদের হারিয়ে যাওয়া শিকড়। এই কাজের মাধ্যমে আমি শুধু তাদের সঙ্গে তাদের পরিবারকে আবার জুড়তে চাই- যেন তারা আবার ফিরে পায় ভালোবাসা ও পরিচয়ের অধিকার।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি সারজিস আলম

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি সারজিস আলম

ডেস্ক রিপোর্টঃ স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমনটাই জানিয়েছেন দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সারজিস আলম বলেন, আগামীতে দেশ নতুন একটা গণতান্ত্রিক উত্তরণের পথে যাচ্ছে। এনসিপি তৃতীয় প্রধান রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে এ সময় তিনি বলেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জাতীয় নির্বাচন পার করেছে এনসিপি। তাই স্থানীয় সরকার নির্বাচনে যাতে কোনো ধরনের ভুল না হয়, সে বিষয়ে সজাগ থাকবে দলটি। এনসিপি নেতা বলেন, উপজেলা ও সাংগঠনিক অঞ্চলে গিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্থানীয় পর্যায়ে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করা হবে।

আরও পড়ুন
language Change