তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
আবু ইউসুফ বন কর্মকর্তা আইনের চোখ ফাঁকি দিয়ে পাহাড় কাটা, গাছ পাচাররে অভিযোগ বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ রামগড় বিজিবির মানবিক সহায়তা প্রদান নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ​ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ প্রশ্নে আদেশ বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ শান্তার ফাইল পার করতে রাজউকের ‘গোপন মিশন’ কোরবানি ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামারিরা জাতীয় পার্টি সংসদ নির্বাচনে ব্যয় করেছে ৫ লাখ টাকা নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ঢাকা-৭-এর গ্যাস সংকট নিরসনে তিতাস কার্যালয়ে বৈঠক শিরোপা জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ‎মোংলার চিলা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন‎ তালতলীতে অপমৃত্যুর নাটক ভেঙে হত্যা মামলা,এজাহারের নির্দেশ তেল চুরি করে শত কোটি টাকার মালিক ডিএস মাহবুব, চাকরি যায় মিটারম্যান সবুজের বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে! ওসি দিলেন সম্বর্ধনা! ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘরে আগুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু আজ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ঢাকায় বজ্রবৃষ্টির আভাস জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মাদ মাসুদ ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত রংপুরে ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক হরমুজ প্রণালি যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে মামলা ও বিতর্কের মধ্যেই পদোন্নতি পেতে দৌড়ঝাপ, ক্ষোভে ফেটে পড়ছেন বঞ্চিতরা কাজিপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তি চরমে: কর্মস্থল ফেলে লাপাত্তা চিকিৎসক, ক্ষুব্ধ রোগীরা টিস্যুবক্স নিক্ষেপ ইস্যু: অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর প্রেস ক্লাবের নিন্দা প্রকাশ কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প     কেশবপুরে পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের মানববন্ধন সুন্দরবনের ডাকাত বাহিনীর প্রধান মেজ জাহাঙ্গীর অ স্ত্রসহ আটক বিজিবি’র অভিযান ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার​ সংবাদপত্রের আস্থা পুনরুদ্ধারে কাজ করবে এশিয়াপোস্ট: উদ্বোধনী অনুষ্ঠানে ড. আসিফ মিজান

পরিবারের অমতে বিয়ে করায় দম্পতিকে গুলি করে হত্যা

পাকিস্তানে পরিবারের অমতে বিয়ে করায় দম্পতিকে গুলি করে হত্যা, ভিডিও ভাইরাল
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

পরিবারের অমতে বিয়ে করায় পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে এক দম্পতিকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইতোমধ্যে জড়িত সন্দেহে ১১ জনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। স্থানীয় উপজাতি কাউন্সিলের আদেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে প্রাদেশিক কর্তৃপক্ষ। ঘটনাটি ‘অনার কিলিং’ বা তথাকথিত পারিবারিক সম্মান রক্ষার নামে হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে।এক বিবৃতিতে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বাগটি জানান, ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই তদন্ত শুরু করে পুলি ভিডিও বিশ্লেষণের মাধ্যমে কিছু অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে বাকি অভিযুক্তদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, মরুভূমিতে কিছু ব্যক্তি পিকআপ ও এসইউভি গাড়ি নিয়ে জড়ো হয়েছেন। এরপর সেখানে উপস্থিত দম্পতিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ঘটনার আগে এক হৃদয়বিদারক মুহূর্তে ওই নারীকে ইসলামি ধর্মগ্রন্থ কুরআনের একটি কপি দেওয়া হয়। পরে তিনি পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে বলেন, আমার সঙ্গে সাত কদম হাঁটো, তারপর তুমি আমাকে গুলি করতে পারো। পুলিশের বরাতে জানা যায়, ওই নারী দৃঢ়চেতা ছিলেন, কান্না করেননি এবং কারো কাছে প্রাণভিক্ষাও চাননি। বরং তিনি বলেন, ‘তোমার শুধু আমাকে গুলি করার অধিকার আছে, এর চেয়ে বেশি কিছু নয়।’ পরে কাছ থেকে ওই নারীকে দুইবার গুলি করা হয়। এরপর আরও একটি গুলি ছোড়া হলে তিনি মাটিতে পড়ে যান। কিছুক্ষণ পর ওই পুরুষকেও গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় বইছে। পাকিস্তানের মানবাধিকার কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এখন পর্যন্ত দেশটিতে অন্তত ৪০৫টি ‘অনার কিলিং’-এর ঘটনা ঘটেছে। কমিশন বলছে, এ ধরনের হত্যাকাণ্ড রোধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় তারা সরকারের তীব্র সমালোচনা করছে। হত্যাকাণ্ডের শিকার ওই দম্পতির নাম পরিচয় প্রকাশ করা হয়নি। গত মাসে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে স্থানীয় উপজাতি পরিষদের নির্দেশে এই দম্পতিকে গুলি করে হত্যা করা হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তদন্তকারী প্রাদেশিক কর্তৃপক্ষ এ বিষয়টি জানিয়েছে।

সোমবার এক বিবৃতিতে প্রাদেশিক মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেন, ভিডিওতে থাকা স্থান এবং ব্যক্তিদের শনাক্ত করার ঘোষণা দেয়ার কয়েক ঘন্টা পর এগারো সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। জড়িত সকলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে বুগতি জানান। এরপর তাদের বিচার করা হবে বলেও নিশ্চিত করেন তিনি।ভিডিওটিতে মরুভূমিতে কয়েকজন লোক এবং কয়েকটি পিকআপ ট্রাক দেখা গেছে। এছাড়া ভিডিওতে আরও দেখা যায়, নারীটিকে মুসলিমদের পবিত্র গ্রন্থ কোরানের একটি কপি দেয়া হয়। তারপর সে একজন পুরুষকে বলে, ‘আমার সাথে সাত কদম হেঁটে এসো, তারপর তুমি আমাকে গুলি করতে পারো। লোকটি তারপর কয়েক কদম তার পিছু পিছু চলে। স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নারীটি এ সময় কাঁদেননি বা জীবন ভিক্ষা চাননি।

ওই নারী আরও বলেন, ‘তোমাকে কেবল আমাকে গুলি করার অনুমতি দেয়া হয়েছে। এর বেশি কিছু নয়। আঞ্চলিক ব্রাহ্মণী ভাষায় এ কথাগুলো বলেন তিনি। তবে ‘এর বেশি কিছু নয়’ বলতে তিনি কী বোঝাতে চেয়েছিলেন তা স্পষ্ট ছিল না। এরপর যে লোকটি তাকে অনুসরণ করেছিল, সে তার দিকে পিস্তল তাক করে। তার দিকে পেছন ফিরে নারীটি দাঁড়ান। গুলি চালানোর সময় শাল জড়িয়ে থাকা নারীটি দাঁড়িয়ে ছিলেন। খুব কাছ থেকে দুটি গুলি চালানোর পরেও তিনি দাঁড়িয়ে ছিলেন, তৃতীয় গুলির পরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

এরপর ধারাবাহিকভাবে গুলিবর্ষণ করা হয়। ফুটেজে দেখা যায়, রক্তাক্ত এক পুরুষ মাটিতে পড়ে আছেন, নারীটির মৃতদেহের কাছে। তারপর ওখানে থাকা পুরুষরা দুটি মৃতদেহ লক্ষ্য করে আবার গুলি ছোড়ে। তবে, রয়টার্স স্বাধীনভাবে ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি। আরও পড়ুন:থাইল্যান্ড রাজকীয় মানহানির মামলায় থাকসিনের ১৫ বছরের কারাদণ্ড হতে পারে এদিকে, পাকিস্তানের মানবাধিকার কমিশন জানিয়েছে, ২০২৪ সালে কমপক্ষে ৪০৫টি ‘অনার কিলিং’ ( পরিবারের সম্মান রক্ষায় হত্যা) ঘটেছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কেশবপুরে ঈদের ছুটিতেও অব্যাহত ছিল পরিবার পরিকল্পনা সেবা

কেশবপুরে ঈদের ছুটিতেও অব্যাহত ছিল পরিবার পরিকল্পনা সেবা

রুস্তম ফারাজী, কেশবপুরঃ যশোরের কেশবপুর উপজেলায় পবিত্র রমজান মাস শেষে পবিত্র ঈদুল ফিতরের ছুটি চলাকালীন সময়েও মানব সেবার এক অনন্য প্রতিষ্ঠান হিসাবে পরিচিত পরিবার পরিকল্পনা বিভাগের সেবাকেন্দ্র সমূহে কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থাপনায় কেন্দ্রগুলোতে অব্যাহত ছিল জরুরী সেবা কার্যক্রম। পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ সময় ছুটির ভেতরেও মানবিক দিক বিবেচনা করে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জরুরী সেবার কার্যক্রম চালু রাখে কর্তৃপক্ষ। যাতে করে যশোর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক দিলদার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ও কেশবপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. গোলাম মোক্তাদিরের পরিচালনায় এই কার্যক্রম পরিচালিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক শারমিন শাপলা বলেন, ঈদের ছুটির ভেতর পাঁচজন গর্ভবতী মাকে গর্ভকালীন সেবা এবং তিনজন মাকে প্রসব পরবর্তী সেবা প্রদান করা হয়। এ ছাড়া ৬০ জন সাধারণ রোগি

আরও পড়ুন
language Change