তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এসএসসি-এইচএসসির সূচি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে আবু ইউসুফ বন কর্মকর্তা আইনের চোখ ফাঁকি দিয়ে পাহাড় কাটা, গাছ পাচাররে অভিযোগ বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ রামগড় বিজিবির মানবিক সহায়তা প্রদান নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ​ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ প্রশ্নে আদেশ বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ শান্তার ফাইল পার করতে রাজউকের ‘গোপন মিশন’ কোরবানি ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামারিরা জাতীয় পার্টি সংসদ নির্বাচনে ব্যয় করেছে ৫ লাখ টাকা নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ঢাকা-৭-এর গ্যাস সংকট নিরসনে তিতাস কার্যালয়ে বৈঠক শিরোপা জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ‎মোংলার চিলা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন‎ তালতলীতে অপমৃত্যুর নাটক ভেঙে হত্যা মামলা,এজাহারের নির্দেশ তেল চুরি করে শত কোটি টাকার মালিক ডিএস মাহবুব, চাকরি যায় মিটারম্যান সবুজের বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে! ওসি দিলেন সম্বর্ধনা! ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘরে আগুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু আজ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ঢাকায় বজ্রবৃষ্টির আভাস জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মাদ মাসুদ ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত রংপুরে ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক হরমুজ প্রণালি যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে মামলা ও বিতর্কের মধ্যেই পদোন্নতি পেতে দৌড়ঝাপ, ক্ষোভে ফেটে পড়ছেন বঞ্চিতরা কাজিপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তি চরমে: কর্মস্থল ফেলে লাপাত্তা চিকিৎসক, ক্ষুব্ধ রোগীরা টিস্যুবক্স নিক্ষেপ ইস্যু: অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর প্রেস ক্লাবের নিন্দা প্রকাশ কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প     কেশবপুরে পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের মানববন্ধন সুন্দরবনের ডাকাত বাহিনীর প্রধান মেজ জাহাঙ্গীর অ স্ত্রসহ আটক

ডিএসসিসি প্রকৌশলীর বিরুদ্ধে সারজিসের বিস্ফোরক অভিযোগ

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী খাইরুল বাকেরের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, খাইরুল বাকেরের আনুমানিক ১৫০০ কোটি টাকার অবৈধ সম্পদ রয়েছে।

সারজিস বুধবার (১৮ জুন) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে লিখেছেন, খাইরুল বাকেরের নামে-বেনামে অন্তত ৬০০ কোটি টাকার অবৈধ সম্পত্তি রয়েছে! স্থানীয় এলাকাবাসীর দাবি অনুযায়ী, তিনি আনুমানিক ১৫০০ কোটি টাকার মালিক।

সারজিসের অভিযোগ অনুযায়ী, খাইরুল বাকের নিকটাত্মীয়দের নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। তার পাঁচ ভাই, দুই ছেলে এবং স্ত্রী জেবুন নাহারের নামে ঢাকা ও নরসিংদীসহ অন্তত ১৩টি বাড়ি এবং ৬০০ কোটি টাকার অবৈধ সম্পদ রয়েছে।

সারজিস আলম আরও উল্লেখ করেন, ৫ই আগস্টের পূর্বে খাইরুল বাকের ছাত্র-জনতার বিপক্ষে একাধিক পোস্ট ও মন্তব্য করে “ফ্যাসিবাদী সরকারকে টিকিয়ে রাখতে” এবং ছাত্র আন্দোলনকে “বিতর্কিত ও প্রতিহত করার” চেষ্টা করেছিলেন।

এনসিপি নেতা জানান, খাইরুল বাকের একসময় অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। তার বাবা মিন্নত আলী ছিলেন নৌকার মাঝি এবং কুলির কাজও করতেন। এমন দিন এনে দিন খাওয়া খাইরুল বাকের ২০০১ সালে সহকারী ইঞ্জিনিয়ার হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যোগদানের পর থেকে “আলাদিনের চেরাগ হাতে পান”। এরপর থেকেই তার স্ত্রী ও পাঁচ ভাইদের সম্পত্তির অস্বাভাবিক বৃদ্ধি হতে থাকে।

সারজিস আলম অভিযোগ করেন, খাইরুল বিভিন্ন প্রকল্প থেকে ৫ শতাংশ কমিশনের বিনিময়ে বিভিন্ন প্রকল্পের অনুমোদন দিতেন। সারজিস আলমের লেখা অনুযায়ী, “ফ্যাসিবাদী সরকারের” আমলে খাইরুল বাকের নরসিংদী বেলাবো-মনোহরদী উপজেলার আওয়ামী লীগের অর্থদাতা ছিলেন। সাবেক শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে তার ঘনিষ্ঠতা ছিল এবং সাবেক এই মন্ত্রীর নির্বাচনী প্রচারণায় খাইরুল বাকের অবৈধভাবে কোটি কোটি টাকা দিয়ে সহযোগিতা করারও অভিযোগ উঠেছে। তিনি বেলাবো ও মনোহরদী উপজেলার আওয়ামী লীগের অর্থদাতা হিসেবেও বেশ পরিচিত।

ছাত্রজীবনে খাইরুল বাকের চুয়েট (চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়) শহীদ তারেক হুদা হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন বলেও সারজিস উল্লেখ করেন।

সারজিস আলম তার স্ট্যাটাসে আরও লেখেন, এই “আওয়ামী দোসর ও দুর্নীতিবাজ কর্মকর্তা” ৫ই আগস্টের পরেও স্বপদে বহাল রয়েছেন। এখন তিনি “ভোল পাল্টে অন্য দলের আশীর্বাদপুষ্ট হয়ে পদোন্নতি নিয়ে মন্ত্রণালয়ে যাওয়ার ধান্দা করছেন!”

সারজিস আলম প্রশ্ন তুলেছেন, “এসব ডাকাতদের চেয়ারে বসিয়ে রেখে কিভাবে সংস্কার সম্ভব?”

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্যতালিকায়

শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্যতালিকায়

ডেস্ক রিপোর্টঃ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) আপিল চেম্বার আদালতের কার্যতালিকাভুক্ত হয়েছে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালতে বৃহস্পতিবারের (১৫ জানুয়ারি) কার্যতালিকায় মামলাটি ৫৮ নম্বর ক্রমিকে রয়েছে। এর আগে, গত ১৫ ডিসেম্বর এ আপিল করে রাষ্ট্রপক্ষ। আপিলে মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে। আপিল দায়েরের পরে প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বলেছিলেন, মোট আট যুক্তিতে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করা হয়েছে। গত ১৭ নভেম্বর একটি অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরেকটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও পাঁচ বছরের

আরও পড়ুন
language Change