তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
২০ বছরেও পাকা হয়নি ইটের রাস্তা, ভোগান্তিতে সাধারণ মানুষ বটিয়াঘাটায় সুধী সমাবেশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ, পুলিশের কঠোর আশ্বাস শ্রীমঙ্গলে ৮ বছর বয়সী শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের অভিনব টেন্ডার বাণিজ্যের অভিযোগ রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে আরও ১০ জেলা ২৪ নম্বর ওয়ার্ডে ময়লা অপসারণে ব্যাপক উদ্যোগ-সফিউদ্দিন আহম্মেদ সেন্টু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন অনুষ্ঠিত গণমাধ্যম স্বাধীন থাকলে ক্ষমতা জবাবদিহিতার মুখোমুখি থাকবে: তথ্যমন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের হিসাব সহকারী মনির হোসেনের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন সুপ্রিম কোর্ট সচিবালয়: আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি বাংলা টিভির সামাদুল হকের বিরুদ্ধে অভিযোগের পাহাড় ডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে ১০ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ ইথিওপিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩১ সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য আটক সমতায় শেষ হল ইরান-নিউজিল্যান্ডের রোমাঞ্চকর লড়াই মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে শেখ বোরহান উদ্দিন রেকর্ড পতনের পর আবারও বাড়ল জ্বালানি তেলের দাম আদ্-দ্বীনের নির্বাহী পরিচালকের পদত্যাগ সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর্তন আনা হচ্ছে: ববি হাজ্জাজ ভারতে প্রবেশ না করে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী , চলছে ব্যাপক প্রস্তুতি রংপুরের ঐতিহ্যবাহী হাঁড়িভাঙ্গা আমের আনুষ্ঠানিক বাজারজাতকরণ শুরু বরগুনায় পুলিশ সার্ভিস ডেস্ক সেবা বিষয়ে সচেতনতা সভা রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে নির্দেশ: প্রধানমন্ত্রী কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ সাতক্ষীরা উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা মালিকদের নিকট হস্তান্তর নড়াইলে ১২ বছরের শিশুকে ধর্ষণ, ভিডিও ধারনের অভিযোগ শ্রীমঙ্গলে মাছ শিকারের জালে ধরা পড়লো বিশালাকার অজগর ৪৪৪ বর্গকিলোমিটারের কুরাসাও বনাম ২০ কোটির বাংলাদেশ: ফুটবলের আয়নায় এক কঠিন বাস্তবতা এবি ব্যাংক শ্রীমঙ্গল শাখার কৃষিঋণ বিতরণ মোংলায় বিএনপি নেতার নামে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ জিয়া শিশু কিশোর মেলা, জয়পুরহাট জেলা কমিটি ঘোষণা দীঘিনালায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি ১১ বছরের শিশুকে বিয়ে, লক্ষ্য জমি দখল! আর্জেন্টিনা নিয়ে পারশার উচ্ছ্বাস নাটোরের নলডাঙ্গায় বিপুল পরিমাণ ভেজাল মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ জব্দ সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে সাক্ষাত করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃব... ‎পুষ্পধারা হাউজিংয়ের মনিরুজ্জামানের বিরুদ্ধে এবার দুদকে অভিযোগ সুনামগঞ্জ জেলায়,মদ,জুয়া,ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাই কোর্টে চ্যালেঞ্জ মৌলভীবাজারের তরুণ উদ্ভাবক সাজ্জাদুলের পণ্য দেখলেন প্রধানমন্ত্রী বিআইডাব্লিউটিএর প্রকল্প পরিচালকের নেতুত্বে লুটপাট ও দূর্নীতির মহাযজ্ঞ মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার জামিন কেরানীগঞ্জে গ্যাস সিন্ডিকেটের রফিক-শাহআলম চক্রের বিরুদ্ধে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

দুদকের তদন্ত শুরু ঃ ফেঁসে যাচ্ছেন গণপূর্তের প্রধান প্রকৌশলী শামীম আখতার!

পাঠক সংখ্যা
638

বিশেষ প্রতিবেদকঃ
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো: শামীম আখতারের পুর্ব কর্মস্থলের যাবতীয় অনিয়ম -দুর্নীতির বিষয়ে তদন্তের উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সংক্রান্তে গত ৬ নভেম্বর ২০২২ ইং তারিখে দুদক প্রধান কার্যালয়ের সহকারি পরিচালক আফরোজা হক খান পত্র নং ৭৯০ এর মাধ্যমে এইচবিআরআই এর বৈদ্যুতিক সাবস্টেশন ও জেনারেটর বসানো,অটোমেটিক ব্লক মেকিং প্লান্ট এবং নিরাপত্তা কর্মীর বেতন সংক্রাংন্ত অনিয়মের বিভাগীয় প্রতিবেদন পর্যালোচনা করার জন্য বিভাগীয় তদন্তের ছায়ালিপি সরবরাহের জন্য মহাপরিচালক হাউজ বিল্ডিং রিসার্চ ইনষ্টিটিউটকে অনুরোধ করেন। দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের স¥ারক নং ০০.০১.০০০০.১০৯.২৮.০০১.২২.১৬৬৪ তাং ০৩/১১/২০২২ ইং মোতাবেক এই পত্র ইস্যু করা হয়।
দুদকের সহকারি পরিচালকের উক্ত পত্রের আলোকে হাউজ বিল্ডিং রিসার্চ ইনষ্টিটিউট এর স্মারক নং ২৫.৪৪.২৬০০.০০.০০০০.১০.০৪৭.২২-৩৭০৪ মোতাবেক চাহিদামত তিনটি বিভাগীয় তদন্তের ছায়ালিপি দুদকে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে খোঁজ খবর নিয়ে জানাগেছে, গণপূর্ত অধিদপ্তরের বর্তমান প্রধান প্রকৌশলী মো: শামীম আখতার হাউজিং বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক থাকাকালে ব্যাপক অনিয়ম দুর্নীতি করেন । এসময় তিনি কিংডম বিল্ডার্স নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে বিধি বহির্ভুতভাবে কোটি কোটি টাকার ঠিকাদারী কাজ দিয়ে বিল প্রদান করে সরকারের আর্থিক অপচয় করেন এবং অনৈতিক উপায়ে নিজে লাভবান হন।
এ ছাড়া ন্যাশনাল সিকিউরিটি সার্ভিসেস নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানের গার্ড,সিকিউরিটি সুপারভাইজার ও সিকিউরিটি ইনচার্জ পদে ১৭ মাস যাবৎ জনবল সেবা গ্রহন করে ৪৩ লক্ষ ৬০ হাজার পঞ্চাশ টাকা বকেয়া বিল প্রদান না করা ও তাদের কার্যাদেশ বাতিল করে বিধি বহির্ভুতভাবে পিপিআর ও আউটসোর্সিং নীতিমালা ভংগ করে নেটওয়ার্ক এলিমেন্টস অফ সিকিউরিটি এন্ড ট্রাষ্টকে কার্যাদেশ প্রদান করায় উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর শেখ আমিনুল হক লিখিতভাবে অভিযোগ করেন। তার অভিযোগটি আমলে নিয়ে বিভাগীয় তদন্ত কমিটি গঠনের মাধ্যমে তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা প্রমানিত হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের সুপারিশসহ তদন্ত প্রতিবেদন গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়। যার স্মারক নং ২৫.৪৪.২৬০০.০০.০০০০.০৪২.০৮.২১-৩৬৮৯ তারিখ ২৬/১০/২০২২ ইং। এর আগে এইচবিআরআই এ ঠিকাদারী কাজে অনিয়ম-দুর্নীতি সংক্রান্ত আরেকটি বিভাগীয় তদন্ত প্রতিবেদন (৩৭৩ পাতা) গণপুর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু অজ্ঞাত কারণে এসব দুর্নীতির বিরুদ্ধে গণপূর্ত মন্ত্রণালয় কোন শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। এমন কি দুদককে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ বা নির্দেশও দেয়নি। ফলে বাধ্য হয়ে ক্ষতিগ্রস্থরা দুদক চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। সর্বশেষ ৬৬৬ এ কল করে বিষয়টি তদন্তের দাবী জানান। তদপ্রেক্ষিতেই দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের স¥ারক নং ০০.০১.০০০০.১০৯.২৮.০০১.২২.১৬৬৪ তাং ০৩/১১/২০২২ ইং মোতাবেক বিষয়টি তদন্তের উদ্যোগ নেওয়া হয়।
এ বিষয়ে দুদকের সহকারি পরিচালক আফরোজা হক খানের সাথে কথা বললে তিনি বলেন, আমরা কেবল প্রাতিষ্ঠানিক অনিয়ম -দুর্নীতির তদন্ত করছি। তদন্ত প্রতিবেদনগুলো পর্যালোচনা করা হচ্ছে।
উপরোক্ত অনিয়ম-দুর্নীতির বিষয়ে কথা বললে নাম প্রকাশ না করার শর্তে গণপূর্তের অনেক প্রকৌশলীই মন্তব্য করেন যে, স্যার এবার ফেঁসে যেতে পারেন।
এ বিষয়ে কথা বলার জন্য গণপূর্তের প্রধান প্রকৌশলী মো: শামীম আখতারের অফিসে ফোন করলে তার স্টাফ অফিসার বলেন,স্যার মন্ত্রণালয়ে মিটিং এ আছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জার্মানি নারী ইউরো চ্যাম্পিয়নশিপের আয়োজক

জার্মানি নারী ইউরো চ্যাম্পিয়নশিপের আয়োজক

স্পোর্টস ডেস্কঃ ২০২৯ নারী ইউরো চ্যাম্পিয়নশিপের স্বাগতিক হিসেবে জার্মানির নাম ঘোষণা করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। পোল্যান্ড ও সুইডেন-ডেনমার্কের যৌথ বিডকে পরাজিত করে রেকর্ড আটবারের ইউরোজয়ী জার্মানি স্বাগতিক হওয়ার স্বত্ব ছিনিয়ে নেয়। এ নিয়ে তৃতীয়বারের মতো জার্মানির মাটিতে বসতে যাচ্ছে নারীদের ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ আসর। ২০২৪ সালে পুরুষদের ইউরোও জার্মানিতে হয়েছিল। ২০২৭ নারী বিশ্বকাপের বিডে পরাজিত জার্মানির জন্য ইউরোর আয়োজন অনেকটাই সান্ত্বনার। ফিফা ২৭-এর নারী বিশ্বকাপের জন্য ব্রাজিলকে বেছে নিয়েছে। ইউরোর স্বত্ব পাওয়ার পর জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) নারী ফুটবলের সহসভাপতি হেইক উলরিচ বলেন, ‘অসাধারাণ, এটি স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা। ২০০১ সালের পর আবারও আমরা জার্মানিতে নারী ইউরো আয়োজনের সুযোগ পেয়েছি।’ জার্মানির বিডে ইউরো আয়োজনের জন্য আটটি স্টেডিয়ামের নাম বলা হয়েছে। যার মধ্যে রয়েছে ৭০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন

আরও পড়ুন
language Change