তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
প্রেসক্লাবের আয়োজনে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল কবিতা আবৃত্তি, বিশ্লেষণ ও সাহিত্যিক আড্ডা অনুষ্ঠিত আরও ৫ আসনে কারচুপির অভিযোগে মামলা খামেনির মৃত্যুসংবাদ পোস্ট করে যা লিখলেন ট্রাম্প আমতলীতে পূর্বশত্রুতার জেরে তরমুজ ক্ষেত নষ্ট বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী চুরি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইজিবাইক উদ্ধার অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম আজাদ ও তার সহযোগীর প্রভাব ও সিন্ডিকেট ইতিহাসের ভয়াবহতম হামলার ঘোষণা দিল ইরান শত্রুরা চূড়ান্ত পরাজিত না হওয়া পর্যন্ত হামলা চলবে : আইআরজিসি স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন জাহের আলভী মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংকের ‘প্রাইম নাও’ চালু করলো দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থার আহ্বান-মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান দুই কাটা হাত উদ্ধার, আঙুলের ছাপে মিলল পরিচয় বাহরাইন, কুয়েত ও আবুধাবিতে বিস্ফোরণ শেরপুরে আমের মুকুলের স্বর্ণালী শোভা দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি বাংলাদেশ! ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী ট্রেনের ধাক্কায় ট্রাক পড়ল বসতবাড়ির ওপর সেহরি কী? সময় ও অর্থ ইরানে হামলা চালাল ইসরায়েল ৬ বলে এক রাতের ভাগ্য নির্ধারণ! যৌতুকের টাকার জন্য স্ত্রীকে অমানুষিক নির্যাতন ইরান ইস্যুতে সন্তুষ্ট নন ট্রাম্প, বেঁধে যেতে পারে যুদ্ধ কুমিল্লায় ওটি এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মারা গেলেন আ.লীগের সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম ঝালকাঠিতে রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ও ইফতার মাহফিল দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ ডায়াবেটিস সচেতনতা দিবস আজ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রশংসা করলেন ট্রাম্প ডা. জুবাইদা রহমানর উদ্যোগে সুবিধাবঞ্চিতদের ইফতার শিবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঝিনাইগাতীতে দুই শতাধিক পরিবারের মাঝে  ইফতার সামগ্রী বিতরণ সারগাম সংগীত একাডেমির বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত আমতলীতে মামলা না তুললে এসিড মারার হুমকি শ্রীমঙ্গল ভুরভুরিয়া খাল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান কেশবপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মাটি কাটায় দন্ড কালীগঞ্জে পৃথক অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার-৬ মানবতা ও সমাজ কল্যাণে হতদরিদ্রদের পাশে সিন্দুকছড়ি জোন বরগুনায় ভুল চিকিৎসার অভিযোগে ডাক্তারের বিচার দাবি কেশবপুরে খাদ্যে ভেজালের অভিযোগে বিক্রেতা আটক পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় নিহত-১ শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরির দ্বায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা কেরাত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ স্বীকৃতি পেল হাফেজ আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ হারানো শিক্ষক মাহরীন চৌধুরী ছিলেন তিতুমীর কলেজের সাবেক শিক্ষার্থী

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ মাহরীন চৌধুরীর বাবা মহিতুর রহমান চৌধুরী ২০১৪ সালে এবং মা ছাবেরা চৌধুরী ২০২০ সালে মারা যান। মাহরীন রাজধানীর শাইনপুকুর স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন। এরপর তিতুমীর কলেজ থেকে ইংরেজিতে অনার্স শেষ করে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেন।

গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকার বাসায় গিয়ে দেখা গেছে, মেহেরীনের শোকে কাঁদছেন সবাই। শিক্ষক হিসেবে আশপাশের সবাই তাঁকে চিনতেন। তাঁর মরদেহ দাফনের জন্য নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি গ্রাম নিয়ে যাওয়া হয়েছে সোমবার রাতেই। সেখানেই দাফন হয়ে গেছে।

ওই বাসার বাসিন্দা আব্দুর রহমান বলেন, শিক্ষক মাহরীন অত্যন্ত মানবিক একজন মানুষ ছিলেন। সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন।

অভিভাবক মাহমুদা আক্তার বলেন, ম্যাডাম ছুটে এসেছেন, হাত ধরে টেনে নিয়ে গেছেন শিক্ষার্থীদের। এমন সাহসিকতা আজকের দিনে বিরল। তিনি আমাদের মনে করিয়ে দিলেন– শিক্ষকতা কেবল পেশা নয়, এটা এক মহান ব্রত।

মাইলস্টোন কলেজের নিষেধাজ্ঞার কারণে এক শিক্ষিকা নিজের নাম প্রকাশ না করার শর্তে বলেন, ২০০৬ সালে মেহেরীন মাইলস্টোন কলেজে যোগদান করেন। বিয়ের পর চাকরি ছেড়ে দিয়ে আবার এক বছর পর যোগ দেন। পুরো কলেজে তিনি সহানুভূতিশীল শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন।

সোমবার, দুপুর ১টা ১৮ মিনিট। ঢাকার উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হঠাৎ করেই আকাশ থেকে এসে পড়ল আগুনের গোলা। বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিদ্যুৎ গতিতে বিধ্বস্ত হয় স্কুল প্রাঙ্গণে। সঙ্গে সঙ্গে দাউদাউ করে জ্বলে ওঠে আগুনের লেলিহান শিখা। বিস্ফোরণে আতঙ্কে ছোটাছুটি শুরু করে শিক্ষার্থীরা। হাহাকার, আর্তচিৎকারে কেঁপে ওঠে চারপাশ। এই আতঙ্কের মুহূর্তে একা দাঁড়িয়ে যান একজন– তিনি শিক্ষক মাহরীন চৌধুরী।

মায়ের মতো বুকের মাঝে শিক্ষার্থীদের আগলে রাখলেন। অথচ চাইলেই তিনি সরে যেতে পারতেন, বাঁচাতে পারতেন নিজের জীবন। কিন্তু তা তিনি করলেন না। নিজের জীবনকে আগুনের মুখে ঠেলে দিয়ে বারবার ফিরে গেলেন সেই শ্রেণিকক্ষে, যেখানে আটকে পড়েছিল তাঁর ‘বাচ্চারা’। একে একে টেনে বের করে আনেন কমপক্ষে ২০ শিক্ষার্থীকে। শরীরটাতে যখন আগুন লেগে যায়, তখন স্বামী মনছুর হেলাল ফোন দিলেন। তিনি বারবার তাদের দুই সন্তানের কথা ভেবে নিরাপদে সরে যেতে বলছিলেন। কিন্তু মাহরীন চৌধুরী স্বামীকে বলেছিলেন, ‘এরাও আমার বাচ্চা। তারা পুড়ে মারা যাচ্ছে, আমি কীভাবে সহ্য করি?’ এরপর বার্ন ইনস্টিটিউটে গিয়ে মেহেরীনের দগ্ধ শরীর পেলেন স্বামী। তাঁর শরীরের শতভাগই আগুনে পুড়ে গিয়েছিল। সোমবার রাতেই লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মাহরীন চৌধুরী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ী শাখার সমন্বয়ক ছিলেন। স্বামী ও দুই ছেলে মিয়াত চৌধুরী ও সাইফ চৌধুরীকে নিয়ে থাকতেন দিয়াবাড়ীতেই। স্বামী মনছুর প্রাইড গ্রুপের মহাব্যবস্থাপক।

নীলফামারীতে থাকা মেহেরীনের স্বামী মনছুর হেলাল মোবাইল ফোনে কান্নাভেজা কণ্ঠে সমকালকে বলেন, আমি তাকে অনেকবার অনুরোধ করেছি নিরাপদে সরে যেতে। কিন্তু সে বারবার বলেছে, ‘ওরাও তো আমার বাচ্চা’। এই একটি বাক্যই তার জীবনদর্শন। আমি আর না করতে পারিনি। নিজের বাচ্চাদের এতিম করে চলে গেল! এখন আমি এ ছোট্ট সন্তানদের নিয়ে কীভাবে বাঁচব!

তিনি আরও জানান, হাসপাতালের বেডে শুয়েও মেহেরীন স্বামীর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলেছিলেন, আমার ডান হাতটা শক্ত করে ধরো। অথচ সেই হাত পুরোপুরি আগুনে পুড়ে গেছে। স্বামী যখন জিজ্ঞেস করলেন, কেন এ কাজ করলে? মেহেরীন শুধু বলেছিলেন, ‘আমার সামনে আমার বাচ্চারা পুড়ে মারা যাচ্ছে– আমি কীভাবে সরে যেতে পারি!’

নীলফামারীর বগুলাগাড়ি গ্রামে শিক্ষার আলো ছড়াতে নিজ গ্রামে প্রতিষ্ঠা করেছিলেন বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজ। সেই স্কুলের অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্বও ছিল তাঁর কাঁধে। সবার সঙ্গে যোগাযোগ রাখতেন। ফোনে নিয়মিত খোঁজ নিতেন শিক্ষাপ্রতিষ্ঠানের।

সর্বশেষ গত ২২ জুন গ্রামের স্কুলে গিয়ে একটি সভায় অংশ নিয়েছিলেন। পরের বার ২৮ জুলাই ফেরার কথা ছিল। তিনি ফিরলেন আপন ঘরে, আপন মাটিতে, তবে লাশ হয়ে।

গতকাল বিকেল সাড়ে ৩টায় নিজের প্রতিষ্ঠিত বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে মেহেরীনকে বাবা-মায়ের কবরের পাশে শায়িত করা হয়। তখন ছিল আকাশ মেঘলা, বাতাস ভারি। এর আগে লাশবাহী গাড়ি যখন কলেজ চত্বরে প্রবেশ করে, চারদিক থেকে ছুটে আসেন গ্রামের মানুষ। শিক্ষক-শিক্ষার্থী, প্রতিবেশী–সবাই। কেউ বলছিলেন, ‘ও আপা তো সবাইকে সাহায্য করতেন।’ কেউ কাঁদছিলেন– ‘এই কলেজ তো উনার স্বপ্ন।’

মেহেরীন চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খালাতো ভাই মহিতুর রহমানের মেয়ে। কিন্তু তিনি সেই পরিচয়ে নয়; মৃত্যুর পরও বেঁচে আছেন এক সাহসিকতার প্রতীক হয়ে। শিক্ষক, মা, যোদ্ধা– সব পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে তিনি সাহসের বাতিঘর।

মাইলস্টোন কলেজের পরিচালক রাসেল তালুকদার বলেন, যখন আগুন ধেয়ে আসছিল, সবাই প্রাণ বাঁচাতে ছুটছিল, তখন মেহেরীন চৌধুরী ছুটেছিলেন অন্যদের বাঁচাতে। নিজের জীবন দিয়ে তিনি অন্যের জীবন রক্ষা করেছেন। তিনি আমাদের মনে করিয়ে দিয়েছেন– শিক্ষক মানে শুধু পাঠদাতা নন। তিনি আশ্রয়, তিনি আলোকবর্তিকা। তিনি সাহসের নাম। আমরা কেবল তাঁর জন্য শোক প্রকাশ করতে পারি না। তাঁর সাহসিকতা থেকে আমাদের শিখতে হবে– মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা।
প্রতিবেশী মাহমুদুর রহমান বলেন, দুই ঈদ ও মাঝেমধ্যে গ্রামে আসতেন মেহেরীন। এ সময় এলাকার গরিব মানুষকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বুড়িচংয়ে বাকশীমুলে এলইডি কাপ ফাইনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

মারুফ হোসেন, বুড়িচং।। কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল গ্রামের যুব সমাজের উদ্যোগে বিজয়ের মাস স্মরণে ৪ ডিসেম্বর শনিবার বিকালে বাকশীমুল উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এলইডি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।খেলাটি রবিউল একাদশ বনাম হোসাইন একাদশ এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলা বিজয়ী হয় হোসাইন এবং রানার আপ হয় রবিউল। বাকশীমুল উত্তর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ইন্জিনিয়ার হাজী আবদুল খালেক এর সভাপতিত্বে বুড়িচং উপজেলা আওয়ামী কৃষকলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মফিজুল ইসলাম এর সার্বিক তত্বাবধানে ও সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও সাবেক বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন। প্রধান অতিথি ফিতা কেটে ফাইনাল খেলা উদ্বোধন করেন। অনুষ্ঠানে অতিথিরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। প্রধান অতিথি তার বক্তব্যে যুবকদের

আরও পড়ুন
language Change