তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফকে দল থেকে অব্যাহতি জ্বালানি সংকটে খুলনার ১০ বিদ্যুৎকেন্দ্রের ৬টিই বন্ধ সিরাজগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগে চলছে মেধা ও যোগ্যতার যাচাই খুলনা মফস্বল প্রেসক্লাবের প্রচার সম্পাদক আব্দুল আলিম অসুস্থ জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা অবহেলিতদের পাশে দাঁড়াতে চান বিএনপি নেতা রাশেদুল হাসান রঞ্জন দীঘিনালায় সেনাবাহিনীর সহায়তা বদলাচ্ছে অসহায়দের জীবন শেরপুরে মা-বাবার ভালোবাসা পেতে ৬৬ লাখ টাকা কবিরাজকে তুলে দেয় মেয়ে মানিকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মেডিকেল ক্যাম্পেইন ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফের কাছে জিম্মি চার গ্রামের মানুষ দেশে সরকারি চাকরিতে শূন্যপদ ৪ লাখ ৬৮ হাজার খালি পেটে রসুন খাওয়ার উপকারীতা মোহাম্মদপুরে ৪ দিনের ব্যবধানে আরও এক খুন তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে যুবরাজ-বুশরা টেক্সটাইল মিলের ইনচার্জ বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এসএসসি পরীক্ষায় থাকছে ‘সাইলেন্ট এক্সপেল’ এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথম দিন সুষ্ঠুভাবে সম্পন্ন আজ আলোচনা করবে লেবানন ও ইসরায়েল প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ ভোলাহাট প্রেসক্লাবের বনভোজন আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শেরপুর সীমান্তঘেঁষা গারো পাহাড় ধ্বংসের পথে গণপূর্তের ইএম শাখা সার্কেল ৪: তত্ত্বাবধায়ক প্রকৌশলী তৈমুর আলমের দূর্নীতির কীর্তি! ৫ লাখ কর্মচারী নিয়োগ দেবে সরকার ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ ডিএনসির অভিযান ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন দাকোপে কোটি টাকার পিচঢালা রাস্তা এখন মরণফাঁদ চাটখিলে শতবর্ষী ঝুঁকিপূর্ণ ব্রিজ খুলনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ রূপসায় যুবককে গুলি করে হত্যার চেষ্টা দৈনিক চাঁপাই দর্পণ-এর যুগপূর্তি ও ই-পেপার উদ্বোধন অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে মাদকসহ আটক ১ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ওয়ার্ড ভিত্তিক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত সমুদ্রপথে ইরানের বাণিজ্য বন্ধেরে দাবি জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএনপির টিকিট চান ১২০০ জন পহেলা বৈশাখে চন্দ্রিমা ফিটনেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা বৈশাখী শোভাযাত্রায় নতুন বছরকে বরণ রাজধানীতে জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধানমন্ত্রী কালিহাতীতে সিজারিয়ান অপারেশনে পর মৃত্যু কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার দুই মামলায় জামিনের পর হত্যা মামলায় গ্রেফতার মন্ত্রী নুরুজ্জামান ইরানে নৌ অবরোধের হুমকি, যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলো চীন ছেলেসহ তিনজনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্য নিহত শেরপুরের শিক্ষার্থীদের সিলিং ফ্যান বিতরণ শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

দুর্নীতি করেও বহাল তবিয়তে আওয়ামী দোসর এলজিইডি’র পিডি ফাহমিদুল হক

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক :

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী ও দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের পিডি এবং বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা দুর্নীতির বরপুত্র মো: ফাহমিদুল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যহার,অনিয়ম,দুর্নীতি ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।
৭ জুলাই-২০২৫ তারিখে দুর্নীতি দমন কমিশনে দায়েরকৃত এক অভিযোগ পত্রে বলা হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ও সুবিধাভোগী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) এর দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের পিডি এবং বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা মো: ফাহমিদুল হক আওয়ামী রাজনৈতিক ছত্রছায়ায় ক্ষমতার অপব্যহার,অনিয়ম,দুর্নীতি করে অঢেল সম্পদের মালিক বনে গেছেন। যা তার জ্ঞাত আয়ের সাথে সঙ্গতিপূর্ণ নয়। মো: ফাহমিদুল হক ও তার পরিবারের সদস্যদের জাতীয় পরিচয় পত্রের বিপরীতে সম্পদের অনুসন্ধান অভিযোগের প্রমান পাওয়া যাবে।
অভিযোগে বলা হয়েছে,এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প(সিআরডিপি-২) এর প্রকল্প পরিচালক মো: ফাহমিদুল হক এর রাজধানীর মোহাম্মদপুরস্থ মোহাম্মদিয়া হাউজিং সোসাইটিতে একটি বহুতল বাড়ি (হামিদা ভিলা,বাড়ি নং-২১০/বি,রোড নং-৪), ঢাকার মোহাম্মদপুরে স্ত্রী আরমানা ইসলামের নামে একটি বাড়ি(বাড়ি নং-১১/১৬, সলিমুল্লাহ রোড, মোহাম্মদপুর-১২০৭) এবং ঢাকার শেখের টেকে ৩ নম্বর রোডে প্যারামাউন্ট হাউজিং এর ১০ নং ভবনে একটি বিলাসবহুল ফ্লাট রয়েছে। এছাড়া,রয়েছে একাধিক প্রাইভেট কার। তার ও পরিবারের সদস্যদের নামে রয়েছে বিভিন্ন ব্যাংকে কোটি টাকার এফডিআর। গ্রামের বাড়িতে রয়েছে প্রচুর স্থাবর-অস্থাবর সম্পদ।
অভিযোগে আরো বলা হয়েছে ,বিগত ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে দলীয় ছত্রছায়ায় অনিয়ম দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ গড়ে তুলেছেন। বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ এলজিইডি শাখার ৩৬ নম্বর সদস্য ছিলেন। আওয়ামী ম্যান হওয়ায় বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকি উদযাপন কমিটির ৭ নং সদস্য ছিলেন। আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের সাথে ঘনিষ্ঠতার সুবাদে বাগিয়ে নিয়েছেন পিডির পদ। আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত ডোনেশন দিতেন।
আওয়ামী ছত্রছায়ায় সব সময় সুবিধাজন পদে ছিলেন। প্রকল্পে নিয়ম নীতির তোয়াক্কা না করে দরপত্র আহবান,ঠিকাদার নিয়োগ,স্বজনপ্রীতি,কমিশন আদায় ছিল তার রুটিন ওয়ার্ক। নিজস্ব ঠিকাদার সিন্ডিকেট তৈরি করে কাজ দিয়ে কমিশন নিয়ে নিতেন এবং এই প্রবণতা এখনো অব্যাহত আছে। দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প(সিআরডিপি-২) এর কার্যক্রম আদ্যপান্ত সরজমিন তদন্ত করলে মো: ফাহমিদুল হকের অনিয়ম,দুর্নীতি ও অর্থ আত্মসাতের প্রমান পাওয়া যাবে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।।
বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ এর নেতা আওয়ামী ম্যান মো: ফাহমিদুল হক রাজনৈতিক পট পরিবর্তনের পর এখনো স্বপদে বহাল রয়েছেন। দাপটের সাথে প্রকল্পের পিডির দায়িত্ব পালন করে যাচ্ছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

টেলিগ্রামে প্রেম, মাদ্রাসা-ছাত্রীকে যৌন-পল্লিতে বিক্রি

ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর সদর উপজেলায় এক কিশোরী মাদ্রাসা ছাত্রীকে (১৭) প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় নিয়ে যৌনপল্লীতে বিক্রি করে দেওয়ার ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (২৫ জুন) দুপুরের দিকে র‍্যাব-১১,সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। এর আগে গতকাল মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যার দিকে সাতক্ষীরা জেলার শ্যামনগর গ্রামের মৌতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার শুভজিৎ মণ্ডল (১৯) সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বদরতলা গ্রামের শংকর মণ্ডলের ছেলে। লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, ভিকটিম নোয়াখালীর সদর উপজেলার বাসিন্দা এবং স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। ওই ছাত্রীর সঙ্গে ফেসবুক ম্যাসেঞ্জারে পরিচয় হয় সাতক্ষীরার তরুণ অভিজিতের। এরপর অভিজিৎ তার ধর্মীয় পরিচয় গোপন রেখে টেলিগ্রামে কথাবার্তা বলে কিশোরীর সঙ্গে

আরও পড়ুন
language Change