তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শতকোটি টাকার সরকারি জমি সানভিউ টাওয়ার্সের দখলে ঝিনাইগাতীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমসিজিএল’র অর্থায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ​সিরাজগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ জিয়াউলের বিচার বিলম্বের চেষ্টা চলছে : চিফ প্রসিকিউটর ঝরা বকুল-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ জনসেবার রাজনীতি থেকে মেয়র ভাবনায় সাইদুর রহমান বাচ্চু আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ৫ শিক্ষার্থী সাকিব আল হাসান গ্রেফতার কেশবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বরণে শিক্ষাবৃত্তি চালু বগুড়ার সিটি কর্পোরেশনে প্রশাসককে সন্মননা স্মারক প্রদান ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন জাতীয় কবি দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থীদের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা দিচ্ছে নিউজিল্যান্ড ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি‎ ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ মাদ্রাসার আড়ালে রাস্তা দখলের মহোৎসব, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ ইরানকেই জয়ী মনে করছে ইসরায়েলি ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি: অর্থমন্ত্রী দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে ১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট দুর্নীতি, সন্ত্রাস মুক্ত ও বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে মেম্বার পদপার্থী আশরাফুল ইসলাম

টেকসই সবুজ প্রকল্পে বিনিয়োগ বেড়েছে

টেকসই সবুজ প্রকল্পে বিনিয়োগ বেড়েছে
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ তিন মাসে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর টেকসই ও সবুজ প্রকল্পে বিনিয়োগ বেড়েছে এক হাজার ৮২২ কোটি ৫২ লাখ টাকা। এছাড়া জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় দেশে টেকসই ও পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়ন ক্রমেই বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, ২০২৪ সালের ডিসেম্বর শেষে এই খাতে মোট বিনিয়োগ ছিল এক লাখ ৫৬ হাজার ৭৬০ কোটি টাকা। চলতি ২০২৫ সালের মার্চ শেষে যা বেড়ে এক লাখ ৫৮ হাজার ৫৮২ কোটি ৫২ লাখ টাকায় দাঁড়িয়েছে। শুধু টেকসই প্রকল্পেই মার্চ প্রান্তিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত অর্থায়ন হয়েছে এক লাখ ৪৯ হাজার ৮১৯ কোটি টাকা। আগের প্রান্তিকে যা ছিল এক লাখ ৪৮ হাজার ১১৫ কোটি টাকা। সে হিসাবে তিন মাসে টেকসই প্রকল্পে অর্থায়ন বেড়েছে এক হাজার ৭০৪ কোটি টাকা। এ সময়ে ব্যাংকগুলো এককভাবে টেকসই খাতে বিনিয়োগ করেছে এক লাখ ৪৬ হাজার ৮৫১ কোটি ৭৬ লাখ টাকা। আর্থিক প্রতিষ্ঠানগুলো অর্থায়ন করেছে ২ হাজার ৯৬৭ কোটি ২৯ লাখ টাকা।

নারী কর্মীদের ছোট হাতা ও দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস বাদ দিতে বলল বাংলাদেশ ব্যাংক । একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম
বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স পলিসি অনুযায়ী, ব্যাংকগুলো ১১ ক্যাটাগরির আওতায় ৬৮ পণ্যে ঋণ দিতে পারে, যার অধিকাংশই সবুজ অর্থায়নের আওতায় পড়ে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে কৃষি, সিএমএসএমই, পরিবেশবান্ধব কারখানা এবং সামাজিকভাবে দায়বদ্ধ প্রকল্প। পরিবেশবান্ধব প্রকল্পের মধ্যে সৌরবিদ্যুৎ, বর্জ্য শোধনাগার (ইটিপি) এবং পরিবেশবান্ধব ইট উৎপাদন অন্যতম। বাংলাদেশ ব্যাংকের নীতিমালায় এসব প্রকল্পে মোট মেয়াদি ঋণের ৫ শতাংশ অর্থায়নের শর্ত রয়েছে। সবুজ প্রকল্পেও বিনিয়োগ বেড়েছে সামান্য।

২০২৪ সালের ডিসেম্বর শেষে এ খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত অর্থায়ন ছিল ৮ হাজার ৬৪৫ কোটি টাকা। ২০২৫ সালের মার্চ শেষে যা ৮ হাজার ৭৬৩ কোটি ৪৭ লাখ টাকায় দাঁড়িয়েছে। তিন মাসে প্রবৃদ্ধি ১১৮ কোটি টাকা। এর মধ্যে ব্যাংকগুলোর বিনিয়োগ ছিল ৭ হাজার ৯২৭ কোটি ২৮ লাখ টাকা। আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ ৮৩৬ কোটি ১৯ লাখ টাকা। তবে টেকসই কৃষি খাতে অর্থায়ন কমেছে। ডিসেম্বর শেষে যেখানে বিনিয়োগ ছিল ৮ হাজার ৭৩১ কোটি টাকা। মার্চ শেষে তা নেমে এসেছে ৭ হাজার ৯২৪ কোটি ৯৭ লাখ টাকায়। ফলে এ খাতে ৮০৭ কোটি টাকার অর্থায়ন কমেছে।

বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে টেকসই অর্থায়নে উৎসাহিত করতে প্রতিবছর ‘সাসটেইনেবল রেটিং’ প্রকাশ করে আসছে। জলবায়ু সহনশীলতা ও সবুজ প্রবৃদ্ধি অর্জনে এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ

কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ

রুস্তম ফারাজী, কেশবপুরঃ যশোরের কেশবপুর উপজেলায় কৃষি পূনর্বাসন প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২৫-২৬ ইংরেজি অর্থ বছরে খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মুগ, তিল, পাট ও উফশী আউশ ধানের বীজ বিতরণ করা হয়েছে। গতকাল সকালে কেশবপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দিয়ে বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব রেকসোনা খাতুন এবং উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ জনাব আব্দুল্লাহ আল – মামুন । এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেশবপুর উপজেলা সাধারণ সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক , বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর পৌর আমির অধ্যাপক জাকির হোসেন, জাতীয় নাগরিক পার্টির কেশবপুর

আরও পড়ুন
language Change