তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বরগুনায় পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস খাগড়াছড়ি জেলা পরিষদের জমকালো শোভাযাত্রা খোকন হত্যার প্রতিবাদে রাস্তায় এলাকাবাসী, মানববন্ধন ট্রাম্পকে পাল্টা হুমকি দিল ইরান শিরীন শারমিনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ফের নেইমারের অস্ত্রোপচার ডিআইজিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বদলি দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক ইরান উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প চাঁদপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আজ থেকে দিনে দুইবেলা সংসদ অধিবেশন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার গ্যাস সংকটে অচল চাটখিল, রাজপথে ভুক্তভোগীরা পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর সভানেত্রীর দায়িত্ব গ্রহণ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা নিখোঁজ রফিকুল ইসলামের সন্ধানে পরিবারের সংবাদ সম্মেলন রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস সুন্দরবনে মালা ফাঁদসহ হরিণ শিকারি আটক সিরাজগঞ্জে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আয়নুল হককে সংবর্ধনা বিএনপি নেতার ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ মেয়েকে ধর্ষণ,গর্ভবতী ও গর্ভপাত করানো পিতা গ্রেফতার। ধনবাড়িতে বিজিডি চাল বিতরণ সম্পন্ন ট্যাংকলরির ধাক্কা: সিরাজগঞ্জে প্রাণ হারালেন পশু চিকিৎসক স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন শেরপুরে কড়া নজরদারি: দায়িত্বে ১৬ প্লাটুন বিজিবি সিন্ডিকেটের কবলে প্লাস্টিক খাত, দিশেহারা ব্যবসায়ীরা কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার ‎৫ বছরে এক টাকাও ভাড়া দেয়নি এডোটকো সরকার এত ভীত কেন, প্রশ্ন রুমিন ফারহানার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সবশেষ যা জানা গেল চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১ খুলনায় ১০ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ‎মোংলায় কৃষিজমি ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ মাসুম বিল্লাহ তানিয়া বৃষ্টির স্মৃতিচারণ করে কী বললেন তানভীন সুইটি? বরিশালে আলোচনায় চার নারী নেত্রী মানব পাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর পার্টনার যারা টাঙ্গাইলে অতিরিক্ত দামে তেল বিক্রি কারায় বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা ৩ মে থেকে সারা দেশে মিলবে হামের টিকা : স্বাস্থ্যমন্ত্রী যে ৬ ধরনের খাবারে দ্রুত সেরে উঠবে হাম তেজগাঁও লিংক রোড অবরোধ কাসেম ও মুশফিকুর সিন্ডিকেটের কাছে জিম্মি সাউথইস্ট ব্যাংক যাত্রীদের কল্যাণের নামে নিজে টাকার পাহাড় গড়েছেন মোজাম্মেল বিএনপি সবসময় জনগণের ভোটের অধিকারে বিশ্বাসী: আবদুস সালাম আজ ইস্টার সানডে ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স শুরু হচ্ছে জাতীয় সিরাত প্রতিযোগিতা

নাটোরে ট্রাক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি চালক গ্রেফতার

নাটোরে ট্রাক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি চালক গ্রেফতার
পাঠক সংখ্যা
638

নাটোর সংবাদদাতা:

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক মহির উদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার রাত ১০টার দিকে সদর উপজেলার বামনডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে তাকে আদালতে তোলা হবে। গতকাল বুধবার রাতে নাটোর সদর উপজেলার বামনডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব।

গতকাল সকাল সাড়ে ৯টার সময় বড়াইগ্রামের আইড়মারী এলাকার তরমুজ পাম্পের সামনে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ আটজন নিহত হন। তাঁদের মধ্যে সাতজনই স্বজন, যাঁরা কুষ্টিয়ার দৌলতপুর থেকে হাসপাতালে ভর্তি এক স্বজনকে দেখতে সিরাজগঞ্জ যাচ্ছিলেন। এ ঘটনায় গতকাল নজরুল ইসলাম নামে নিহত একজনের স্বজন ট্রাকচালককে আসামি করে সড়ক নিরাপত্তা আইনে মামলা করেন।

বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, গতকাল রাতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে ট্রাকচালককে গ্রেপ্তারে মাঠে নামেন। তাঁরা গতকাল মধ্যরাতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চালক মহির উদ্দিনকে সদর উপজেলার বামনডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। রাতেই ট্রাকচালক মহিরকে বনপাড়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করা হবে।

র‍্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজ আল আসাদ জানান, বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইরমাড়ি ব্রীজ এলাকায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কুষ্টিয়া থেকে সিরাজগঞ্জগামী মাইক্রোবাসের সাতজন যাত্রী ও চালকসহ মোট আটজন নিহত হয়। ঘটনার পর থেকে ট্রাকচালক মহির উদ্দিন গা ঢাকা দেয়। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় ট্রাক চালককে গ্রেফতার করা হয়।

পরে তাকে বনপাড়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, বুধবার সকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রাম থেকে একটি মাইক্রোবাসে করে সিরাজগঞ্জে রুগী দেখতে যাচ্ছিলেন একই পরিবারের সাতজন। পথে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আইরমাড়ি ব্রীজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মাইক্রোবাসকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচ নারী নিহত হন।

মাইক্রোবাসে থাকা অপর তিনজন গুরুতর আহত হলে উদ্ধার করে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের মৃত্যু হয়। আর বাকি দুজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যায়। মাইক্রোবাসে থাকা চালকসহ মোট আটজনই মৃত্যুবরণ করেন।

নিহতরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ এলাকার জাহিদুল ইসলাম (৫৫), তার স্ত্রী সেলিনা খাতুন (৫০), বোন ইতি খাতুন (৪৮), চাচাতো বোন আনোয়ারা খাতুন (৫৫), চাচাতো ভাইয়ের স্ত্রী আনোয়ারা খাতুন (৫০), শ্বাশুড়ি আনজুমান আরাা খাতুন (৬৫) ও শ্যালিকা সীমা খাতুন (৩৫) এবং মাইক্রোবাসচালক শাহাবুদ্দিন আহমেদ (৪২)।

পরে রাতে সড়ক দুর্ঘটনায় নিহতদের এক আত্মীয় নজরুল ইসলাম বাদী হয়ে ট্রাক চালকের নামে বড়াইগ্রাম থানায় সড়ক নিরাপত্তা আইন-২০১৮ ধারায় একটি মামলা দায়ের করলে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ট্রাক চালককে আটক করে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের সহায়তায় হাজার কোটি টাকার লুটপাট

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশের শীর্ষ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের সরকারি ক্রয় ব্যবস্থায় ভয়াবহ দুর্নীতি এবং অনিয়মের তথ্য সাম্প্রতিক সময়ে প্রকাশ পেয়েছে। অভিযোগ রয়েছে, গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানগুলো সরকারি টেন্ডার, সরবরাহ এবং বিল উত্তোলনের ক্ষেত্রে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত, যেখানে গণপূর্ত অধিদপ্তরের কয়েকজন প্রভাবশালী নির্বাহী প্রকৌশলী সরাসরি অংশগ্রহণ করেছেন। ভুয়া আমদানির কেলেঙ্কারি: Rangpur Metal Industries Ltd., প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান, গত দুই-তিন বছরে প্রায় ৩০০ কোটি টাকার লিফট সরবরাহের কার্যাদেশ পেয়েছে। শর্ত ছিল ফিনল্যান্ডের Kone Lift সরবরাহ করা কিন্তু বাস্তবে সরবরাহ হয়েছে ভারতের তৈরি লিফট। শিপমেন্ট দেখানো হয়েছে জার্মানি থেকে, যেখানে Kone-এর কোনো কারখানা নেই। এর ফলে ইউরোপীয় দামের নামে বিপুল অংকের বিল উত্তোলন করা হয়েছে। ফায়ার পাম্পে জীবনসংহারী প্রতারণা: Property Development Ltd. গণপূর্তের বিভিন্ন প্রকল্পে UL listed Fire Pump সরবরাহের চুক্তি নিলেও বাস্তবে

আরও পড়ুন
language Change