তারিখ লোড হচ্ছে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক

শেখ হাসিনার গাড়ির চালকরাও নেন প্লট বরাদ্দ

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥

ঢাকার কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পে রাষ্ট্রীয় অবদানের নামে শতাধিক প্লট বরাদ্দের পেছনে ব্যাপক অনিয়মের তথ্য উদঘাটন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দপ্তরের ১৫ জন গাড়িচালকের নামেও প্লট বরাদ্দের চিঠি পাঠানো হয়েছিল বলে নিশ্চিত হওয়া গেছে।

বুধবার (২৩ জুলাই) রাজধানীতে দুদকের প্রধান কার্যালয় থেকে পরিচালিত এক এনফোর্সমেন্ট অভিযানে এসব তথ্য উঠে আসে। পরদিন আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সংস্থাটির জনসংযোগ বিভাগ অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করে।

দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ‘জাতীয় পর্যায়ে অসামান্য অবদান’র ছায়ায় রাজউকের আওতাধীন ঝিলমিল আবাসিক প্রকল্পে শতাধিক প্লট দেওয়া হয়েছে যাদের অনেকেই প্রকৃতপক্ষে এসব অবদানের সঙ্গে সংশ্লিষ্ট নন। বিশেষ করে শেখ হাসিনার দপ্তরের ১৫ জন গাড়িচালকের অনুকূলে তিন ও পাঁচ কাঠা করে প্লট বরাদ্দের নির্দেশনা নিয়ে প্রশ্ন উঠেছে।

দুদক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে রাজউক চেয়ারম্যানকে ১৫ জন গাড়িচালকের নামে প্লট বরাদ্দের নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে প্রতি দুইজন চালকের জন্য একটি তিন কাঠার প্লট এবং তিনজন চালকের জন্য একটি পাঁচ কাঠার প্লট বরাদ্দ দিতে হবে।

গাড়িচালক যাদের নাম রয়েছে:

প্লট পাওয়া চালক হলেন— ভিভিআইপি গাড়িচালক সাইফুল ইসলাম, সফিকুল ইসলাম, ভিডিআইপি অ্যাম্বুলেন্সচালক নূরুল ইসলাম লিটন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের গাড়িচালক রাজন মাদবর, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিবের গাড়িচালক মাহবুব হোসেন, একান্ত সচিব-১-এর গাড়িচালক মো. শাহীন, একান্ত সচিব-২-এর গাড়িচালক মতিউর রহমান, সহকারী একান্ত সচিব-১-এর গাড়িচালক নূর হোসেন বেপারী, সহকারী একান্ত সচিব-২-এর গাড়িচালক বোরহান উদ্দিন, বিশেষ সহকারীর (মশিউর রহমান হুমায়ুন) গাড়িচালক বেলাল হোসেন।

তাছাড়া চিফ ফটোগ্রাফারের গাড়িচালক মিজানুর রহমান, তৎকালীন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১-এর গাড়িচালক বাচ্চু হাওলাদার, তার একান্ত সচিব-১-এর শাখার নথিপত্র পরিবহনের দায়িত্বে নিয়োজিত গাড়িচালক নুরুল আলম, বিশেষ সহকারীর (ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া) গাড়িচালক নুরনবী (ইমন) এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২-এর গাড়িচালক মো. শাহীন।

তবে এই চালকরা প্রকৃতপক্ষে প্লট পেয়েছেন কি না, তা নিশ্চিত করে জানাতে পারেনি দুদক এনফোর্সমেন্ট টিম। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ‘সম্ভবত তারা পেয়েছেন, কারণ সেই সময় সরকার ছিল আওয়ামী লীগের। তবে নিশ্চিত করে বলা যাচ্ছে না; তদন্তে বিস্তারিত বেরিয়ে আসবে।’

দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম জানান, পূর্বাচলে প্লট বরাদ্দের নথিপত্র পর্যালোচনার সময় ২০০৯ সালের বরাদ্দ নীতিমালার আলোকে ৯৩৪টি প্লট বরাদ্দের তথ্য পাওয়া গেছে। কিন্তু নীতিমালার ১৩(এ) ধারাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা লঙ্ঘন করে এসব বরাদ্দ দেওয়া হয়েছে বলেও প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।

তিনি বলেন, ‘এনফোর্সমেন্ট টিম পুরো বিষয়টির বিস্তারিত রেকর্ডপত্র বিশ্লেষণ করছে। পর্যবেক্ষণের পর একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনের কাছে জমা দেওয়া হবে।’

দুদক সূত্র বলছে, তদন্ত প্রসারিত হলে আরও বিস্তৃত অনিয়মের চিত্র সামনে আসতে পারে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শিক্ষার্থীরা এখন ভাইরাল হতে চায়

শিক্ষার্থীরা এখন ভাইরাল হতে চায়

ডেস্ক রিপোর্টারঃ শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আজকের তরুণ প্রজন্ম, এমনকি যারা ইউনিফর্ম পরে, তারাও তাদের শিক্ষক কিংবা মন্ত্রীদের বিরুদ্ধে যে কোনো ধরনের অশালীন মন্তব্য করতে দ্বিধা করে না। সেই সঙ্গে শিক্ষার্থীরা ভাইরাল হতে চায় বলে মন্তব্য করেছেন তিনি। রোববার (২৬ এপ্রিল) গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে আরও গতিশীল করা এবং উদ্ভাবকদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত কর্মশালায় এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, আপনি কি ভেবে দেখেছেন, এখনকার সময়ে অনেকেই ফেসবুকে লাইভে এসে এমনভাবে মন্তব্য করেন, যা একেবারেই অযাচিত ও অসংলগ্ন। তারা হাই, গো অ্যাহেড, ডু আ রিসার্চ এ ধরনের নানা মন্তব্য করেন। এটি অনেক সময় উদ্দেশ্যহীনভাবে ছড়িয়ে পড়ে। ফলে ফেসবুক লাইভ দেখা এবং ভাইরাল হওয়ার

আরও পড়ুন
language Change