তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে বাজেট ঘোষণা ব্র্যাকের মতামতের অপেক্ষায় জমি বিরোধ সিরাজগঞ্জে ২০১২ সালের মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন কালীগঞ্জে তিন কর্মসূচি: ভিক্ষুক পুনর্বাসন, কৃষি প্রণোদনা বিতরণ ও শিশুশ্রমবিরোধী র‍্যালি সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনার দাবিতে মানববন্ধন ভুজপুরে ভুল বোঝাবুঝির জেরে মাদ্রাসায় অতর্কিত হামলা ভুয়া তথ্য ও অপপ্রচার রোধে রাঙামাটিতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ সড়কে সওজের সংস্কার অভিযান ফরিদপুর ভাঙ্গা ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী রাউজানে জেঠাতো ভাইয়ের গাছের টুকরোর আঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি মাছ ধরার জালে ধরা পড়ল ৮ ফুটের বার্মিজ অজগর আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি পাওনা টাকা আদায়ে অটোরিকশা চালককে বেঁধে নির্যাতন দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসে ২ হাজারের বেশি ক্যাডার পদ শূন্য হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান সচিবালয়ের নিরাপত্তা ঝুঁকিতে, সাংবাদিকতার আড়ালে ‘গুপ্তচরবৃত্তির’ চাঞ্চল্যকর অভিযোগ ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি গোসাইরহাটে সিএনজি ও অটোরিকশায় বেপরোয়া চাঁদাবাজি, অতিষ্ঠ চালকেরা দেশজুড়ে বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই গ্রুপ পর্বের ঝড় শেষে নকআউটে নতুন সমীকরণ গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ গিয়াসের বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ, অনিয়ম, প্রশাসনিক ধীরগতির অভিযোগ কফিশপে টেবিল পরিষ্কার করতেন, এখন তিনি বলিউড তারকা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি জরুরি ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন সিরাজগঞ্জে আপত্তিকর অবস্থায় ইমাম আটক কামরাঙ্গীরচরে ১১ বছরের শিশুর আত্মহত্যার অভিযোগ হাদি হত্যা মামলা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল রাঙামাটির ছোটহরিনা বিজিবির অভিযান; নৌকাভর্তি সার জব্দ বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন রাঙামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের উদ্বোধন পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ ধূমপান নিয়ে বিরোধের জেরে নোয়াখালীতে গুলি, আহত ৬ সুন্দরবনে কোস্টগার্ডের সফল অভিযান: নিহত দুলাভাই বাহিনীর ১ সদস্য, আটক ২ মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার ​ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতী প্রশাসনের বিশেষ উদ্যোগ: পরিচ্ছন্নতায় গুরুত্ব বাঁশখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবী আটক সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধা অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী ঢাকায় আওয়ামী লীগের সাবেক এমপি আটক  ভিটামিন এ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে

গাজায় যুদ্ধবিরতি চায় না হামাস দাবি ট্রাম্পের

হামাস গাজায় যুদ্ধবিরতি চায় না দাবি ট্রাম্পের
পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলি বন্দীদের মুক্তির পর কী হবে তা নিয়ে শঙ্কিত হামাস, তাই তারা গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হচ্ছে না । শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্পের এই মন্তব্য করেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির পরিবর্তে শুধুমাত্র স্বল্পমেয়াদী যুদ্ধবিরতির মাধ্যমে গাজায় আটক ইসরায়েলি বন্দিদের মুক্তির গ্যারান্টি দিতে প্রস্তুত।

মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, আমরা এখন শুধু শেষ কয়েকজন বন্দির ব্যাপারে কথা বলছি, আর তারা (হামাস) জানে যে শেষ বন্দিটি মুক্তির পর কী ঘটবে। মূলত সেটার জন্যই তারা আসলে কোনো চুক্তি করতে চায়নি। ট্রাম্প যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার জন্য একতরফাভাবে হামাসকে দায়ী করেন এবং বলেন যে এই গোষ্ঠীটিকে ধ্বংস করা হবে।

তিনি বলেন, হামাস আসলে কোনো চুক্তি করতে চায় না। আমার মনে হয় তারা মরতে চায় আর এটা খুব খুব খারাপ। গত বৃহস্পতিবার ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ বলেছিলেন, ওয়াশিংটন আলোচনায় নিজেদের সম্পৃক্ততা কমিয়ে আনছে এবং হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর আগ্রহ না থাকার অভিযোগ তুলেছেন ইসরায়েলও জানিয়েছে তারা কাতার থেকে তাদের আলোচকদের সরিয়ে নিচ্ছে যেখানে যুদ্ধবিরতি আলোচনা চলছিল।

হামাস বলছে চুক্তির বিষয়ে মার্কিন অবস্থান বিভ্রান্তিকর। তারা বলছে চুক্তি সম্পাদনে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় ‘আন্তরিকতা প্রতিশ্রুতিবদ্ধ ছিল। গোষ্ঠীটি আরও বলেছে, মধ্যস্থতাকারী দেশগুলো কাতার ও মিসর তাদের গঠনমূলক ও ইতিবাচক অবস্থানকে স্বাগত জানিয়েছে। গত কয়েক মাস ধরে আলোচনা চলছিল ৬০ দিনের যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য যার অধীনে ১০ জন ইসরায়েলি বন্দি মুক্তি পাবে এবং গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বোমাবর্ষণ সাময়িকভাবে থামবে।

হামাস জোর দিয়ে বলেছে যে তারা একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য চেষ্টা করছে। মার্কিন দূত স্টিভ উইটকফ এর আগে বলেছিলেন এই যুদ্ধবিরতি গাজায় দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করবে। তবে ইসরায়েলি কর্মকর্তারা বারবার বলছেন, বন্দিদের মুক্তির পর তারা আবার যুদ্ধ শুরু করবে এবং গাজা থেকে সমস্ত ফিলিস্তিনিদের সরিয়ে দেবে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ বলেছেন, দেশটি যুদ্ধবিরতির সময় গাজার দক্ষিণে একটি ‘আটক শিবিরে লক্ষাধিক ফিলিস্তিনিকে স্থানান্তর করবে, যাতে পুরো অঞ্চল থেকে তাদের সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া যায়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতার মৃত্যু

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তের গুলিতে এক যুবদল নেতা নিহত হয়েছেন। রোববার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।  

আরও পড়ুন
language Change