নওগাঁ সংবাদদাতা:
নওগাঁর মান্দায় বালুবোঝাই ট্রাকের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। িআজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার ১৪ মাইল নামক এলাকায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহীগামী একটি বালুবোঝাই ট্রাক সড়কের পাশে দাঁড়ানো ছিল। ট্রাকচালক ও হেলপার পাশের একটি পেট্রোল পাম্পে ওয়াশরুমে যান। এ সময় একই দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বালুবোঝাই ট্রাকটি রাস্তার নিচে উল্টে যায় এবং পাথরবোঝাই ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হন। আহত ট্রাকচালককে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত