তারিখ লোড হচ্ছে...

যৌতুকের জন্য স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামীর যাবজ্জীবন আইপিও প্রক্রিয়া সহজ হবে, পাবলিক ইস্যু রুলস বদলাচ্ছে শিগগিরই সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে ভারী বর্ষণের আভাস সিলেট-চট্টগ্রামে ১০ পয়েন্টে বিপৎসীমার উপরে পানি: বন্যার শঙ্কা ১৬ আগস্ট কটিয়াদী যাচ্ছেন প্রধানমন্ত্রী মার্কিন রণতরীতে হামলা চালিয়েছে ইসলামিক রিপাবলিক জাপান: ট্রাম্প বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-মরক্কো সারোয়ার আলমগীর এমপি হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট রাজধানীর শীর্ষ সন্ত্রাসী ফারুককে গ্রেফতার করলো পুলিশ প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ হচ্ছে না আজ ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনঃপ্রকাশের নির্দেশ সংবিধানে ফিরছে গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু তথ্যমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বরিশাল বিআরটিসিতে জুলফিকারকে ঘিরে অভিযোগের ঝড় জেলা-উপজেলায় নতুন কমিটি গঠন করা হবে: যুবদল ভালো কাজের স্বীকৃতি: কেএমপিতে ট্রাফিক পুলিশ সদস্যদের বিশেষ সম্মাননা দীঘিনালায় বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী, কোবাখালীতে ত্রাণ বিতরণ সুরের জাদুতে মিশরে মঞ্চ মাতাবেন শাকিরা আর্জেন্টিনার ফুটবল ম্যাচ জয়ের পর অতিরিক্ত উল্লাসে জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু ঢাকায় নামছে ৪০০ ইলেকট্রিক বাস মিরসরাইয়ে পানিবন্দি শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা এল নিনোর নতুন চক্রে কৃষিতে বড় ঝুঁকি, সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কায় যেসব অঞ্চল জলবায়ু পরিবর্তনে নাতিশীতোষ্ণ অঞ্চলের জীববৈচিত্র্য বেশি ঝুঁকিতে: গবেষণা চার দিনের টানা বৃষ্টিতে রাঙামাটিতে পাহাড়ধসের শঙ্কা, প্রস্তুত ২০৪ আশ্রয়কেন্দ্র ঝিনাইগাতীর গারো পাহাড় ধ্বংসের পথে: প্রশাসনের অভিযানেও থামছে না অবৈধ বালু উত্তোলন বাহরাইন ও কুয়েতে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের রাজনীতিতে ব্যক্তি-বন্দনার অসুস্থ সংস্কৃতি হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ওমর ফারুক সুমন গ্রেফতার জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ, ৬০ হাজার টাকা জরিমানা শাহ আমানতে বিমান চলাচল স্বাভাবিক ভোলাহাটে ১৪'শ জন ও ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ চারা, সার-বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণের  উদ্বোধন  ফ্রান্স-মরক্কো ম্যাচে বিতর্কিত সেই আর্জেন্টাইন রেফারি মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু ১৯ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা চবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা শিশু ধর্ষণ ও হত্যার বিচারে কঠোর অবস্থানে সরকার ২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের: আঙ্কটাড ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি জলবায়ু পরিবর্তনে চাপে কৃষি, খাদ্য নিরাপত্তায় বাড়ছে শঙ্কা প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত
পাঠক সংখ্যা
638

এম ইদ্রিস আলী
সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড-এর উদ্যোগে গ্রাহক সেবা মানোন্নয়ন সংক্রান্ত সার্ভিস উন্নয়ন মতবিনিময় সভা এবং অগ্নি নির্বাপণ ও উদ্ধার বিষয়ক এক বিশেষ প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৮ জুলাই) দুপুরে হাসপাতালের কনসালটেন্ট সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড-এর প্রশাসনিক কর্মকর্তা ও হাসপাতাল ইনচার্জ মুহা. মাহবুবুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাতক্ষীরার পরিদর্শক মো. নূরুল ইসলাম, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মনজুরুল ইসলাম, হিসাব বিভাগের ইনচার্জ শেখ শরিফুল আউয়ালসহ বিভিন্ন বিভাগের ইনচার্জ এবং হাসপাতালের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।মতবিনিময় সভায় বক্তারা সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে এবং রোগীদের সেবার মান আরও সহজ ও গতিশীল করতে চিকিৎসক, নার্স ও স্টাফদের আরো আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। সভা শেষে হাসপাতাল চত্বরে সাতক্ষীরা ফায়ার সার্ভিস স্টেশনের সার্বিক সহযোগিতায় একটি ব্যবহারিক অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিসের দক্ষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে আয়োজিত এই মহড়ায় হাসপাতালের কর্মকর্তা, নার্স ও নিরাপত্তা কর্মীদের অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতি মোকাবিলা, অগ্নি নির্বাপণ যন্ত্রের (Fire Extinguisher) সঠিক ব্যবহার এবং রোগীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কৌশল হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়।হাসপাতাল কর্তৃপক্ষ জানান, হাসপাতালের রোগী ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আকস্মিক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে কর্মীদের সচেতন করতেই এই ধরনের মহড়ার আয়োজন করা হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

‌যারা সীমা লঙ্ঘন করেছেন তাদের বিষয় ভিন্নভাবে দেখা হবে

ডেস্ক রিপোর্ট: সম্প্রতি এনবিআরের আন্দোলন কর্মসূচিতে যারা বড় আকারের সীমা লঙ্ঘন করেছেন তাদের বিষয় ভিন্নভাবে দেখা হবে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। সোমবার (৭ জুলাই) বিকেলে ঢাকা কাস্টমস কার্যালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। আস্থার সংকট নিরসনে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান বলেন, সেজন্য আজ কর্মকর্তাদের কাছে চলে এলাম। তাদের অভয় দেওয়ার জন্য। প্রত্যেকে যদি দায়িত্বশীল আচরণ করেন, তাদের যে কাজকর্ম সেগুলো যদি তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করেন; তাহলে আমি মনে করি না তাদের ভয়ের কোনো কারণ আছে। তিনি বলেন, কেউ কেউ বড় আকারের সীমা লঙ্ঘন করেছেন। সেটা হয়তো ভিন্নভাবে দেখা হবে। তবে সাধারণভাবে আমার মনে হয় না কারও ভয়ের কোনো কারণ আছে।    

আরও পড়ুন
language Change