তারিখ লোড হচ্ছে...

যে কোনো শর্তে জামিন চেয়েও পাননি উইং কমান্ডার সাইফ লোডশেডিং-গ্যাস সংকটের পর এখন পানি আসছে না, কার কাছে বলব এই দুঃখ কেশবপুরে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জে চালকল মালিকদের মানববন্ধন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত বিডা-বেজা-পিপিপিএ একীভূত,নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ যে ৫ ধরনের পরামর্শ এআইয়ের কাছে না চাওয়াই ভালো বাংলাদেশে প্রিমিয়ার লিগের উত্তাপ, দেখা যাবে পুরো মৌসুম ৬ বছর পর রোগী সেজে চিকিৎসক স্ত্রীর সামনে প্রবাসী স্বামী কারা নির্যাতিত বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে অব্যাহতি প্রদানের প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল সুপেয় পানির কষ্ট লাঘবে উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেয়া হবে প্রতিমন্ত্রী ভারতের কলকাতায় আগুনে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ ভোমরা স্থলবন্দর হয়ে নিজ বাড়িতে পৌঁছেছে বরগুনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প সীমান্তে বিজিবির অভিযানে ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ লবণচরার জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ ৩ জন গ্রেফতার  অস্ত্র উদ্ধার সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ নোয়াখালীতে ৩০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা লংগদুতে মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের মাদকবিরোধী র‍্যালি  বিএনপি নেতা বুলবুল এর উদ্যোগে অসহায় পরিবারকে মানবিক সহায়তা ও টিনের ঘর উপহার কাশিয়ানীতে ধর্ষণচেষ্টার শিকার আপন দুই শিশু বোন ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল: তথ্যমন্ত্রী সিলেট বালাগঞ্জ বিএনপি’র নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ক্ষুন্ন হচ্ছে ফ্যামিলি কার্ড পরিকল্প... হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা

ডিএসসিসির পিডি রাজীব খাদেমের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি ও হত্যা মামলার অভিযোগ

ডিএসসিসির পিডি রাজীব খাদেমের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি ও হত্যা মামলার অভিযোগ
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক (পিডি) মো. রাজীব খাদেমের বিরুদ্ধে বিশ্বব্যাংকের অর্থায়িত ‘ঢাকা সিটি নেইবারহুড আপগ্রেডিং প্রজেক্ট’ (ডিসিএনইউপি)-সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যাপক অনিয়ম, নিয়োগ দুর্নীতি ও প্রশাসনিক স্বেচ্ছাচারিতার গুরুতর অভিযোগ উঠেছে। একই সঙ্গে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতের ঘটনায় দায়ের হওয়া জুলাই হত্যা মামলার আসামি হওয়ার পর থেকে তাঁর বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক চাপ জোরালো হচ্ছে।নিয়োগ ও ক্রয় প্রক্রিয়ায় জালিয়াতিঅনুসন্ধানে জানা গেছে, ৮৮১ কোটি টাকারও বেশি ব্যয়ের ডিসিএনইউপি প্রকল্পে শুরু থেকেই কর্মকর্তা নিয়োগ ও অব্যাহতি প্রক্রিয়ায় সুনির্দিষ্ট নিয়ম-নীতি লঙ্ঘন করা হয়েছে। প্রকল্পের শুরুতে প্রেম রতন বাবু নামের এক কর্মকর্তাকে নিয়োগ দিয়ে দ্রুততম সময়ে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে ইঞ্জিনিয়ার ফরহাদকে নিয়োগ দেওয়া হলেও ‘বনিবনা না হওয়ার’ অজুহাতে তাকেও সরিয়ে দেওয়া হয়। সংশ্লিষ্টদের অভিযোগ, রাজীব খাদেম কোনো নিয়মনীতি না মেনে সম্পূর্ণ নিজের পছন্দমতো লোকবল বসিয়ে পুরো প্রকল্পের নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করেছেন।নকশা পরিবর্তন ও মাত্রাতিরিক্ত ব্যয় সংশোধনপ্রকল্পের আওতায় ঢাকার কামরাঙ্গীরচরসহ বিভিন্ন এলাকায় পার্ক, খেলার মাঠ ও গণপরিসর উন্নয়নের কাজ চলছে। তবে অভিযোগ রয়েছে, মাঠপর্যায়ে কোনো সঠিক সম্ভাব্যতা যাচাই (Feasibility Study) ছাড়াই বারবার মূল নকশা পরিবর্তন করা হয়েছে। এর ফলে বিভিন্ন প্যাকেজে দফায় দফায় মাত্রাতিরিক্ত ব্যয় সংশোধন করা হয়েছে, যা বিশ্বব্যাংক ও সরকারি তহবিলের অর্থ অপচয়ের স্পষ্ট ইঙ্গিত দেয়। কাঙ্ক্ষিত কমিশন বা ঘুষ না পেলে তিনি চলনসই প্রকল্পগুলো ভণ্ডুল বা স্থগিত করার হুমকি দিতেন বলেও ঠিকাদারদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে। একটি ১২ কোটি টাকার উন্নয়ন প্রকল্প থেকে প্রায় ৩ কোটি টাকা ঘুষ নেওয়ার সুনির্দিষ্ট তথ্যও গণমাধ্যমে এসেছে।লালকুঠি ও ট্রাফিক সিগন্যাল প্রকল্পে অবহেলাঐতিহাসিক ‘লালকুঠি’ (নর্থব্রুক হল) ভবন সংস্কার প্রকল্পের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন রাজীব খাদেম। কিন্তু ঐতিহ্যবাহী হেরিটেজ সাইট সংরক্ষণের মতো স্পর্শকাতর কাজেও মানহীন নির্মাণ সামগ্রী ব্যবহার ও চরম গাফিলতির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এছাড়া, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের দায়িত্ব থাকাকালীন তাঁর অবহেলার কারণে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত রাজধানীর ট্রাফিক সিগন্যাল পয়েন্টগুলো অকেজো ও স্থবির হয়ে পড়ে থাকে।জুলাই হত্যা মামলা ও বর্তমান পরিস্থিতিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে একের পর এক বড় বড় প্রকল্পের দায়িত্ব বাগিয়ে নেওয়া এই কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক পটপরিবর্তনের পর আইনি জটিলতা তৈরি হয়েছে। ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা নিহতের ঘটনায় দায়ের হওয়া ‘জুলাই হত্যা মামলা’র (মামলা নং- ২২৪/২৫) ৩৪ নম্বর আসামি করা হয়েছে রাজীব খাদেমকে। মামলার পর থেকে তাঁর কর্মক্ষেত্রে অনুপস্থিতি এবং আইনি জটিলতার কারণে বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান ডিসিএনইউপি প্রকল্পের মাঠপর্যায়ের ও দাপ্তরিক কাজ সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। এটি দাতা সংস্থার তহবিল ছাড়ের প্রক্রিয়াকেও বড় ধরণের ঝুঁকিতে ফেলেছে।এই বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে শিগগিরই আনুষ্ঠানিক তদন্ত ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এবিষয়ে ডিএসসিসির পিডি রাজীব খাদেমের সাথে বার বার যোগাযোগ করেও মন্তব্য পাওয়া যায়নী।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ভারতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এমপি ও দলটির সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর বোন ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে আটক করে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আজ সোমবার সকালে দিল্লিতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আয়োজিত বিক্ষোভ রাস্তায় গড়ালে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী দলের জ্যেষ্ঠ কয়েকজন এমপিকে আটক করে পুলিশ। পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভস্থল থেকে পাওয়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, রাস্তায় রাজনীতিবিদ ও বিপুলসংখ্যক দলীয় কর্মীর ভিড়। কেউ রাস্তায় বসে আছেন, কেউ পতাকা ও ব্যানার হাতে স্লোগান দিচ্ছেন। অনেকে পুলিশ ও তাদের ব্যারিকেডের সঙ্গে ধাক্কাধাক্কি করছেন। কংগ্রেসের ইন্ডিয়া

আরও পড়ুন
language Change