তারিখ লোড হচ্ছে...

মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা-বাবা খুন, পুত্র আটক এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের রাজনীতির মাঠে এক নক্ষত্র নাদিম চৌধুরী রাঙামাটিতে ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক বাবা-মা  চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি'র চেয়ারম্যান হামিদ রানা ইয়ামিন হত্যা: সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল সতীর্থদের বিশেষ উপহার দিয়েছেন মেসি, কি ছিল সেই ব্যাগে? হামলার শিকার সাংবাদিক রাজু হামিদ: জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি ঢাকা প্রেসক্লাবের এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা বর্ণাঢ্য আয়োজনে ছোটদের পত্রিকা কানামাছির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফিঙ্গারপ্রিন্টে কাজ হচ্ছে না, যাচাই হবে আইরিশ সাতক্ষীরা তালার ধানদিয়ায় রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন  রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক এমপি নজরুলের একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর ভিডিও বর্ণাঢ্য আয়োজনে ‘ছোটদের পত্রিকা কানামাছি'র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী মতামত, অনুমান কিংবা অ্যাক্টিভিজম দিয়ে সাংবাদিকতা হয় না: তথ্যমন্ত্রী সাংবাদিক শফিকের মুক্তির দাবিতে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির মানববন্ধন অনুসন্ধানী সাংবাদিক শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে গেন্ডারিয়া থানা রিপোর্টার ক্লাবের মানববন্ধন বরগুনায় জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সাংবাদিক নেতার সেতু সংস্কার বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত নিহত ৪৩ সাংবাদিকের হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি বিপিজেএফের নলডাঙ্গায় মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালাতের অভিযান মতিঝিল মেট্রো স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার রামগড় বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই কালীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওকৃষি উন্নয়নের প্রণোদনা বিতরণ  কালীগঞ্জের শিশু ফারজানা হত্যার প্রধান আসামি আল মামুনকে আটক  চাঁদপুরের রামচন্দ্রপুরে ডাকাতিয়ার ভাঙ্গন আতঙ্ক চট্টগ্রামে সাংবাদিক আসিফ কে প্রাণনাশের হুমকির অভিযোগ পদত্যাগের পর সাহাবুদ্দিনের পুরোনো বক্তব্য ভাইরাল কেশবপুরে নিষিদ্ধ মাগুর চাষ‌: ব্যবসায়ীকে জরিমানা সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে সেপ্টেম্বরে: আইনমন্ত্রী সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বিশ্ব সাহিত্য কেন্দ্রে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার দীঘিনালায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত সুনামগঞ্জের মাছ লুট,ইজারাদারকে হত্যার হুমকিতে সংবাদ সম্মেলন গুজবে সাতক্ষীরার পাম্পে তেল কেনার ভিড়, সরবরাহ স্বাভাবিক থাকার দাবি প্রশাসনের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ মিথ্যা মামলায় সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে সিআরএর মানববন্ধন স্বাস্থ্যে দুর্নীতির স্বর্গরাজ্য, নেতৃত্বে সচিব কামরুজ্জামান সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শওকতকে যাবজ্জীবন কারাদণ্ড ইশরাক হোসেনকে নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রচারের অভিযোগে প্রতিবাদ ​অভিযোগ ভুল প্রমাণিত: স্বপদে ফিরলেন ডিএসসিসির প্রকৌশলী গোলাম কিবরিয়া বৃক্ষরোপণে সাজাই দেশ প্রতিপাদ্যে রাঙামাটিতে বৃক্ষমেলার উদ্বোধন দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট: মহেশখালীর টার্মিনালে ত্রুটির কারণে কমেছে সরবরাহ

রাজধানীতে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই জোটের সেমিনার

রাজধানীতে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই জোটের সেমিনার
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি গণঅভ্যুত্থান-২০২৪ থেকে নতুন বাংলাদেশের যাত্রা শীর্ষক এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বুদ্ধিজীবী, বিশ্লেষক, শিক্ষক, ছাত্রনেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। সেমিনারটি সঞ্চালনা করেন সংগঠনের অন্যতম উদ্যোক্তা মাওলানা জামিল সিদ্দিকী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল একটি যুগান্তকারী মোড় পরিবর্তনের সময়। এই আন্দোলন বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মূল্যবোধনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যাশাকে সামনে এনেছে। তারা এই অভ্যুত্থানকে শুধুই রাজনৈতিক প্রতিবাদ নয় বরং একটি নতুন রাষ্ট্র চেতনার সূচনা হিসেবে উল্লেখ করেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, তিনি বলেন মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি বৈষম্যের অবসান ঘটিয়ে একটি মূল্যবোধভিত্তিক ও সহনশীল বাংলাদেশ গড়তে হবে। ইসলামপন্থি ও বাংলাদেশপন্থার সমন্বয়েই আগামীর রাষ্ট্রচিন্তা গড়ে উঠবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের। তিনি বলেন, ‘বাংলাদেশ ও ইসলামের স্বার্থ একসাথে রক্ষা করাই আমাদের চূড়ান্ত কর্তব্য। বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুন, আরেক কেন্দ্রীয় নেতা আকরামুল হাসান মিন্টু, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা ওয়ালি উল্লাহ আরমান, জবানের সম্পাদক রেজাউল করিম রনি, গবেষক ও চিন্তক সাইয়েদ আব্দুল্লাহ, ছাত্রনেতা নিজাম উদ্দিন, শাহরিয়ার শিমুল ও তরুণ আলেম প্রজন্ম ২৪-এর সভাপতি মাওলানা এহসানুল হক।

সভা মুখ্য হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কবি মূসা আল হাফিজ। জুলাই জোটের অন্যতম উদ্যোক্তা মাওলানা মাবরুরুল হক স্বাগত বক্তব্য রাখেন আর আরেক উদ্যোক্তা মাওলানা সাইফুল্লাহ তামিম কওমি স্বীকৃতির বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সেমিনারে উপস্থিত ছিলেন মাওলানা মাহমুদ হাসান, মাওলানা সাজিদ আব্দুল্লাহ, জনাব সালাউদ্দিন সবুজ, মাওলানা আনাস বিন ইউসুফ, মাওলানা ইকরামুল মারজানসহ বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও সচেতন নাগরিকবৃন্দ।
সেমিনারের শেষ দিকে জুলাই অভ্যুত্থান ও মাইলস্টোন স্কুলের শহীদদের স্মরণে ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

ডেস্ক রিপোর্টঃ রাজধানীর রামপুরায় গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্লা’ পলাশ। শুক্রবার (১৯ জুন) রাত ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পলাশের মরদেহের ময়নাতদন্তসহ পরবর্তী আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১২ জুন দুপুরে রামপুরার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের বিপরীতে নিজ বাসার কাছেই একদল সন্ত্রাসী পলাশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে দুই দিন চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হলে গত রোববার রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর থেকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

আরও পড়ুন
language Change