তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রূপগঞ্জে সাংবাদিকদের ওপর 'খারা মোশাররফ'র নেতৃত্বে হামলা: ১৮ লাখ টাকার সরঞ্জাম লুট ঝিনাইগাতীতে খেলার মাঠের দাবিতে তরুণদের জোরালো দাবি কেশবপুরে ভেজাল বিরোধী অভিযান শেরপুরে ভুয়া প্রতিবেদন দাখিলের কারিগর ভূমি কর্মকর্তা সেলিনা শেরপুরের নকলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং সম্পন্ন আমতলীতে বাসচাপায় খাদেম নিহত চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪ মোবাইল ফোন হস্তান্তর চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেফতার যুবদল নেতার অর্থায়নে কাঠের পুল মেরামত জরিমানার পরও নির্দেশনা অমান্য প্রভাবশালীদের দৌরাত্ম্য অব্যাহত শ্রীমঙ্গল হাসপাতাল থেকে উদ্ধার হলো কালনাগিনী সাপ বরগুনায় পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস খাগড়াছড়ি জেলা পরিষদের জমকালো শোভাযাত্রা খোকন হত্যার প্রতিবাদে রাস্তায় এলাকাবাসী, মানববন্ধন ট্রাম্পকে পাল্টা হুমকি দিল ইরান শিরীন শারমিনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ফের নেইমারের অস্ত্রোপচার ডিআইজিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বদলি দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক ইরান উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প চাঁদপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আজ থেকে দিনে দুইবেলা সংসদ অধিবেশন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার গ্যাস সংকটে অচল চাটখিল, রাজপথে ভুক্তভোগীরা পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর সভানেত্রীর দায়িত্ব গ্রহণ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা নিখোঁজ রফিকুল ইসলামের সন্ধানে পরিবারের সংবাদ সম্মেলন রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস সুন্দরবনে মালা ফাঁদসহ হরিণ শিকারি আটক সিরাজগঞ্জে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আয়নুল হককে সংবর্ধনা বিএনপি নেতার ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ মেয়েকে ধর্ষণ,গর্ভবতী ও গর্ভপাত করানো পিতা গ্রেফতার। ধনবাড়িতে বিজিডি চাল বিতরণ সম্পন্ন ট্যাংকলরির ধাক্কা: সিরাজগঞ্জে প্রাণ হারালেন পশু চিকিৎসক স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন শেরপুরে কড়া নজরদারি: দায়িত্বে ১৬ প্লাটুন বিজিবি সিন্ডিকেটের কবলে প্লাস্টিক খাত, দিশেহারা ব্যবসায়ীরা কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার ‎৫ বছরে এক টাকাও ভাড়া দেয়নি এডোটকো সরকার এত ভীত কেন, প্রশ্ন রুমিন ফারহানার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সবশেষ যা জানা গেল চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১ খুলনায় ১০ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ‎মোংলায় কৃষিজমি ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ মাসুম বিল্লাহ তানিয়া বৃষ্টির স্মৃতিচারণ করে কী বললেন তানভীন সুইটি? বরিশালে আলোচনায় চার নারী নেত্রী

বরিশালে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ আহত ৫ জন

বরিশালে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ আহত ৫ জন
পাঠক সংখ্যা
638

বরিশাল সংবাদদাতা:

আগামী ৫ আগস্টের কর্মসূচি পালনের প্রস্তুতি সভায় বিএনপির সিনিয়র নেতাকে দাওয়াত না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। রোববার (২৭ জুলাই) দুপুর ১টার দিকে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডের অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু বলেন, রোববার সকাল সাড়ে ১০টার দিকে অডিটোরিয়ামে আগামী ৫ আগস্টের কর্মসূচি পালনের প্রস্তুতি সভা চলছিল। ওই সভায় আমাকে দাওয়াত দেওয়া হয়নি। পরবর্তীতে আমি দাওয়াত না পেয়েও ওই সভায় যাই।

এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান ও তার ভাইয়ের ছেলে জসিম শরীফ আমাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে। এতে আমার সমর্থকরা তাদের প্রতিবাদ করে। একপর্যায়ে অডিটোরিয়ামের মধ্যে উভয়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরলে আমি আমার সমর্থকদের শান্ত করি। এরইমধ্যে হান্নান শরীফের সমর্থকরা আমার সমর্থকদের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে দুইজনকে আহত করেছে।

তিনি আরও জানান, অডিটোরিয়ামের ঘটনাকে কেন্দ্র করে হান্নান শরীফের সমর্থকরা আমার একনিষ্ঠ কর্মী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. রমজানকে গৌরনদী বাসস্ট্যান্ডে একাকি পেয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান বলেন, শান্তিপূর্ণ সভা চলাকালে একদল দুর্বৃত্তরা হামলা চালিয়ে আমার দুইজন কর্মীকে মারধর করেছে। এরবেশি তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এ ব্যাপারে ছাত্রদল নেতা জসিম শরীফের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, বিএনপির অভ্যন্তরীন কোন্দলে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। খুব শীঘ্রই গঠন হতে পারে গৌরনদী উপজেলা বিএনপির নতুন কমিটি। আর এ কমিটি গঠনকে সামনে রেখেই নিজ দলের পদ প্রত্যাশীরা একেক গ্রুপে ভাগ হয়ে পরেছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ-রুপা

বাণিজ্য ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), যা শুক্রবার (৮ জানুয়ারি) থেকে এ দাম কার্যকর হচ্ছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৪৮৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৫৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ টাকা। এদিকে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫৪০ টাকা।

আরও পড়ুন
language Change