চুয়াডাঙ্গা সংবাদদাতা:
চুয়াডাঙ্গার জীবননগরে গোসলে নেমে নদে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩ আগস্ট) দুপুরে জীবননগর উপজেলার মুক্তারপুর গ্রামে ভৈরব নদে ডুবে তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন: মুক্তারপুর গ্রামের ঈদগা পাড়ার সজিব হোসেনের ছেলে রিমন হোসেন (৭) ও জুয়েল মিয়ার ছেলে জুনায়েদ হোসেন (৭)। মৃতরা দুজনই কুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
মৃত রিমনের বাবা সজীব হোসেন জানান, বিদ্যালয় ছুটি শেষে রোববার দুপুরে রিমন, জুনায়েদ এবং রাব্বি তিন বন্ধু মিলে বাড়ির পাশে ভৈরব নদে গোসল করতে যায়। সেখানে পাটজাগ দেয়া ছিল। গোসলের এক পর্যায়ে তারা জাগ দেয়া পাটের ওপরে ওঠে খেলা করছিল। এ সময় রিমন পানিতে পড়ে যায়। জুবায়েদ রিমনকে তুলতে গেলে জুনায়েদও পানিতে পড়ে যায়। পরে রাব্বি দ্রুত বাড়িতে এসে খবর দেয়। এরপরই আত্মীয়রা ঘটনাস্থলে এসে নদী থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত