তারিখ লোড হচ্ছে...

নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় প্রথমবার খাদ্য সহায়তা পেতে যাচ্ছে জেলেরা রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে আফসার সিন্ডিকেট শ্রীমঙ্গলে ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি হলেন গোবিন্দ কির্ত্তনীয়া দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সংবাদ প্রকাশের জেরে রামুতে সাংবাদিক আবুল কাশেমের ওপর হামলা; নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাওয়া নতুন বাংলাদেশকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলতে হবে: আফরোজা... অপ-সাংবাদিকতা  আজ পেশাদারিত্ব ও জনআস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে তাহিরপুরের এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মোটা অংকের চাদা দাবি নবাবগঞ্জ পার্ক ও খেলার মাঠ সংস্কারের দাবিতে মাদকবিরোধী আলোচনা সভা প্রায় ৩ যুগেও পাকা হয়নি উত্তর দাড়িয়ারপাড়ের প্রধান সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শাহজাদপুরে সংবাদ সংগ্রহকালে ‘সবুজ বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প

খাদ্য অধিদপ্তরের এস. এম. কায়ছার আলীকে ঘিরে ঘুষ বাণিজ্যের অভিযোগ

খাদ্য অধিদপ্তরের এস. এম. কায়ছার আলীকে ঘিরে ঘুষ বাণিজ্যের অভিযোগ
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥

খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা এস. এম. কায়ছার আলীকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ সামনে এসেছে। চট্টগ্রামের সাবেক আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক (আরসি ফুড) এবং বর্তমানে রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালনকারী এই কর্মকর্তার বিরুদ্ধে বদলি ও পদায়ন বাণিজ্য, ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার এবং প্রশাসনিক নীতিমালা লঙ্ঘনের অভিযোগ তুলেছেন সংশ্লিষ্ট মহলের একাধিক ব্যক্তি। বিশেষ করে চট্টগ্রামে দায়িত্ব পালনকালে শেষ মুহূর্তে করা একাধিক পদায়নকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় উঠে এসেছে তার নাম।

অভিযোগ অনুযায়ী, চলতি বছরের মার্চ মাসের শেষ দিকে চট্টগ্রাম থেকে অবমুক্ত হওয়ার আগে মাত্র তিন দিনের মধ্যে ১৪ জন খাদ্য কর্মকর্তাকে ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) পদে পদায়ন করেন এস. এম. কায়ছার আলী। এসব পদায়নের বিনিময়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে পদ অনুযায়ী ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত অগ্রিম ঘুষ নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, এসব পদায়নের মাধ্যমে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নেন তিনি।

জানা গেছে, ১৫ মার্চ ২০২৬ তারিখে খাদ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এস. এম. কায়ছার আলীকে চট্টগ্রামের আরসি ফুড পদ থেকে খুলনার আরসি ফুড পদে বদলি করা হয়। কিন্তু তিনি খুলনায় যেতে অনাগ্রহী ছিলেন এবং বিভিন্ন পর্যায়ে তদবির চালান। এরই মধ্যে চট্টগ্রাম থেকে বিদায়ের আগে তিনি ব্যাপক বদলি ও পদায়ন কার্যক্রম শুরু করেন।

অভিযোগ রয়েছে, ২৮ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত মোট ১৪টি স্মারকে ১৪ জন কর্মকর্তাকে নতুন পদায়ন দেওয়া হয়। ২৮ মার্চ ২৮৬(ম), ২৮৮(ম), ২৮৯(ম), ২৯০(ম), ২৯১(ম) নম্বর স্মারকে, ২৯ মার্চ ২৯৩(ম), ২৯৪(ম), ২৯৫(ম), ২৯৬(ম), ২৯৭(ম) নম্বর স্মারকে এবং ৩০ মার্চ ৩১৫(ম), ৩১৬(ম), ৩১৭(ম) ও ৩১৮(ম) নম্বর স্মারকে এসব আদেশ জারি করা হয়।

খাদ্য বিভাগের একাধিক সূত্রের দাবি, বদলির আদেশ জারির আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে অর্থ নেওয়া হয় এবং পরে পদায়নের আদেশ দেওয়া হয়। অভিযোগ আরও রয়েছে যে, ওই সময় চট্টগ্রামের আরসি ফুড কার্যালয়েই ঘুষের অর্থ লেনদেন হয়েছে। এমনকি নিরাপত্তার জন্য তার অফিস কক্ষে একটি পিস্তলও রাখা হয়েছিল বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন।

তবে পরিস্থিতির মোড় ঘুরে যায় যখন এসব পদায়নের বিষয়টি খাদ্য মন্ত্রণালয়ের নজরে আসে। অভিযোগ অনুযায়ী, মন্ত্রণালয় বিষয়টিকে অনিয়ম হিসেবে দেখে এবং অবিলম্বে সব পদায়নের আদেশ বাতিলের নির্দেশ দেয়। মন্ত্রণালয়ের চাপের মুখে ৩০ মার্চ রাতেই এস. এম. কায়ছার আলী পূর্বে জারি করা সব বদলি ও পদায়নের আদেশ বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, ২৮, ২৯ ও ৩০ মার্চ জারি করা সংশ্লিষ্ট সব স্মারকের পদায়ন আদেশ বাতিল করা হলো এবং এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে।

এদিকে পদায়নের আদেশ বাতিল হলেও অভিযোগ উঠেছে যে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে নেওয়া অর্থ ফেরত দেওয়া হয়নি। ফলে অনেক কর্মকর্তা এখন বিভিন্ন মাধ্যমে তার কাছ থেকে টাকা ফেরত চাওয়ার চেষ্টা করছেন। তবে ঘুষের বিষয়টি প্রকাশ্যে আনতে তারা অনীহা দেখাচ্ছেন।

এস. এম. কায়ছার আলীকে ঘিরে বিতর্ক অবশ্য নতুন নয়। খাদ্য অধিদপ্তরের বিভিন্ন সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের সময়ও তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী কর্মকর্তা। তৎকালীন রাজনৈতিক ও প্রশাসনিক মহলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ পদে বহাল থাকার সুযোগ পেয়েছিলেন।

অভিযোগ রয়েছে, বদলি-পদায়নের নীতিমালায় সর্বোচ্চ তিন বছর একই কর্মস্থলে থাকার বিধান থাকলেও তিনি কুমিল্লার জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) পদে প্রায় পাঁচ বছর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২৩ সালের মার্চে চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পান।

খাদ্য বিভাগের একাধিক কর্মকর্তা দাবি করেন, ২০২৫ সালে তার দুই বছর পূর্ণ হওয়ার পরও তাকে চট্টগ্রামে বহাল রাখা হয়। পরে বিভিন্ন অভিযোগের কারণে ২০২৫ সালের আগস্টে খুলনায় বদলির আদেশ জারি করা হলেও মাত্র এক দিনের মাথায় সেই আদেশ বাতিল হয়ে যায়।

এরপর ২০২৬ সালের মার্চে আবারও তাকে খুলনায় বদলি করা হয়। কিন্তু এবার বদলি ঠেকানোর চেষ্টা সফল হয়নি। শেষ পর্যন্ত খুলনায় যোগদান করতে বাধ্য হন তিনি।

তবে খুলনায় তার অবস্থান দীর্ঘস্থায়ী হয়নি। গত ১৪ মে খাদ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে খাদ্য অধিদপ্তরের সংগ্রহ বিভাগের অতিরিক্ত পরিচালক (চলতি দায়িত্ব) ইকবাল বাহার চৌধুরীকে রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক পদে পদায়ন করা হয়। কিন্তু পরবর্তীতে সেই পদায়ন কার্যকর না হয়ে ২ জুন জারি হওয়া আরেক প্রজ্ঞাপনে এস. এম. কায়ছার আলীকে রাজশাহীর আরসি ফুড পদে পদায়ন দেওয়া হয়।

এ নিয়েও বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। অভিযোগকারীদের দাবি, খুলনায় যোগদানের মাত্র দুই মাসের মধ্যে রাজশাহীর মতো গুরুত্বপূর্ণ পদে পদায়ন পাওয়ার পেছনে প্রভাব খাটানো ও আর্থিক লেনদেনের ভূমিকা ছিল। যদিও এ অভিযোগের পক্ষে কোনো সরকারি তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি।

রাজশাহীতে পদায়নের পর কায়ছার আলী বিভিন্ন মহলে প্রচার করেন যে তিনি রাজশাহীতে যেতে আগ্রহী নন এবং খুলনায় থাকতে চান। এমনকি তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে বলেও প্রচার করা হয়। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো এমন কোনো সরকারি নথির অস্তিত্ব খুঁজে পায়নি বলে দাবি করেছে।

এদিকে চট্টগ্রামে তার বিরুদ্ধে উত্থাপিত ঘুষ ও বদলি বাণিজ্যের অভিযোগ এখনও আলোচনায় রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনেকেই মনে করছেন, পদায়নের আদেশ বাতিল হওয়ার ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যেসব অর্থ দেওয়া হয়েছিল তা ফেরত পাওয়া উচিত।

এস. এম. কায়ছার আলীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে খাদ্য মন্ত্রণালয় বা খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকেও এসব নির্দিষ্ট অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে প্রশাসনিক মহলে আলোচনা রয়েছে, খাদ্য অধিদপ্তরের বদলি-পদায়ন প্রক্রিয়া এবং কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে কার্যকর তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে ভবিষ্যতেও এ ধরনের বিতর্ক অব্যাহত থাকবে। বর্তমানে রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করলেও এস. এম. কায়ছার আলীকে ঘিরে ওঠা অভিযোগের মেঘ এখনও কাটেনি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে মো. রাকিব (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১১। বুধবার (২২ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ সিপিসি-৩ কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত। এর আগে, সোমবার (২০ এপ্রিল) রাতে জেলার বেগমগঞ্জের পূর্ব বাজারের পোস্ট অফিসসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাকিব একই উপজেলার রামগঞ্জ ইউনিয়নের রাজেন্দ্রপুর বড় কান্দাজ বাড়ির জামাল উদ্দিনের ছেলে। র‍্যাব সুত্রে জানা গেছে, রাকিব ঢাকার কামরাঙ্গীরচরে একটি কারখানায় কর্মরত অবস্থায় এক গৃহবধূর সঙ্গে পরিচিত হয়। কাজের সুবাদে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে সে ওই গৃহবধূর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরবর্তীতে সে গোপনে ওই নারীর

আরও পড়ুন
language Change