তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাটখিল সাংবাদিকদের পুনর্মিলনী জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বাসডুবিতে বিআইডব্লিউটিসির ‘গাফিলতি’ মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান ফের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালী মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতাল নির্মাণ কাজের টেন্ডার কারসাজি ডায়াবেটিস হাসপাতালে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন জাতীয়তাবাদী বিপ্লবী দল যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত ১১ পরিবর্তন নিয়ে কলম্বিয়াকে ৩-১ গোলে হারাল ফ্রান্স হাদি হত্যা নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট হরমুজের পর এবার ওমান উপসাগরও ইরানের নিয়ন্ত্রণে আবারও বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া

জামুকা সমাচারঃ রাজাকারের পুত্র হয়েছেন বীর মুক্তিযোদ্ধাদের স্যার!

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

আব্দুল খালেক, এলাকায় সবাই তাকে চেনেন হাফিজ রাজাকারের ছেলে। অনেকদিন হলো চাকুরী করছেন সহকারী পরিচালক পদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল- জামুকায়। জামুকায় আগত বীর মুক্তিযোদ্ধারা তাকে জানেন- এডি খালেক সাহেব হিসেবে। কেবল জানেন না, তার পিতা হাফিজ উদ্দিন একাত্তরের ভয়াল দিনগুলোতে ছিলেন কুখ্যাত এক রাজাকার। সেই ধারাবাহিকতায় হয়তো বা সুযোগ পেলেই এডি খালেক তুচ্ছ তাচ্ছিল্য করেন বীর মুক্তিযোদ্ধাদের।

কারণটি সহজ, রাজাকার পুত্র হয়েও তিনি এখন জামুকার এসিসট্যান্ট ডিরেক্টর- এডি। খবরদারী করছেন আস্ত একটি বিভাগের বীর মুক্তিযোদ্ধাদের উপর। ফলে সমীহ করে তাকে স্যার বলতে হয় বীর মুক্তিযোদ্ধাদের। ব্যাপারটা বিচিত্রই বটে।

এডি আব্দুল খলেক-এর পৈতৃক নিবাস ঠাকুরগাঁও সদরের রহিমানপুরে। ওই এলাকার মানুষজনের বড় একটি অংশ একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। একারণে অল্প কিছু মানুষ বাদে রাজাকারের আড্ডা জমেছিল রহিমানপুর এলাকায়। সেই রাজাকারদের একজন ছিলেন আব্দুল খালেকের পিতা হাফিজ উদ্দিন।

একাত্তরের দুঃসহ দিনে কত নিরীহ মানুষের কপাল পুড়েছে হাফিজ উদ্দিনের হিংস্রতায়- সে হিসেব কেউ রাখেনি। একই কারণে তার ছেলে আব্দুল খালেক চাকুরী পেয়ে খবরদারীর সুযোগ পেয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের উপর। তার চাকুরী দেবার সময় এই গুরুতর বিষয় কেউ খেয়াল করার প্রয়োজনও মনে করেননি। এমন তো হচ্ছে কতই। বীর মুক্তিযোদ্ধারা চিৎকার করলেই বা কার কি আসে যায়! ফলে তাই হচ্ছে- যা হবার। আর এভাবেই বুঝি মুক্তিযুদ্ধের চেতনার সাথে এগিয়ে যাচ্ছে দেশ?

এডি আব্দুল খালেকের কাছে মাসের পর মাস ঘুরছেন সমস্যা নিয়ে আসা বীর মুক্তিযোদ্ধারা। এদের মধ্যে তার এলাকারও আছেন কয়েকজন। পাকে পাকে ঘুরাচ্ছেন তিনি; আজ আর কাল করে। কোন সুরাহা হচ্ছে না। পরিচয় পেয়ে মনের কোনে জমে থাকা অব্যক্ত বেদনার কথাগুলো এক নাগাড়ে উগড়ে দিলেন নাম প্রকাশ না করার শর্তে ভূক্তভোগী বীর মুক্তিযোদ্ধারা।

‘আপনারা অভিযোগ করেন না কেন’- এমন প্রশ্নে ভূক্তভোগীরা জানান, অভিযোগ করে লাভ নেই; দেখছি তো এখনকার কাজ কারবার। অভিযোগে কাজ তো হবেই না; বরং ঝামেলা বাড়বে। সে কারণে ঘোরাঘুরির কষ্টই ভালো। মুখ বুজে তাই সয়ে যাচ্ছি অত্যাচার।

খোঁজ নিয়ে জানা যায়, জনৈক উপজেলা নির্বাহী অফিসারের চিঠি জাল করে এক ব্যক্তির মুক্তিযোদ্ধা গেজেট জারি করায় মূখ্য ভূমিকা রাখেন এডি খালেক। ঘটনা চাউর হলে তিনি অভিযোগের মুখে পড়েন। বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে অসৎ উদ্দেশ্য সাধনের জন্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে জাল ও ভূয়া পত্রের উপর কার্যকরী ব্যবস্থা গ্রহনের প্রমাণ পাওয়া যায়। ফলে দায়িত্ব-কর্তব্যে অবহেলাসহ অসদাচারণের প্রমাণিত অভিযোগে তাকে সাবর্ডিনেশন করা হয়েছিল। জানা যায়, এমন অভিযোগে আরও একাধিকবার অভিযুক্ত হয়েছেন এডি আব্দুল খালেক।

এ ব্যাপারে জানার জন্য একাধিকবার এডি আব্দুল খালেক-এর ফোন নাম্বারে কল করলেও তিন ফোন ধরেননি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

স্থগিত ১১ দলের ‘আসন সমঝোতার’ সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্টঃ ১১ দলীয় নির্বাচনী জোটের পূর্বঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মঙ্গলবার আন্দোলনরত ১১দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণের ফলে নির্ধারিত সময়ে সংবাদ সম্মেলন আয়োজন করা সম্ভব হচ্ছে না। সংবাদ সম্মেলনের নতুন সময়সূচি পরবর্তী সময় জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এর আগে আজ সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১দলীয় নির্বাচনী জোটের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন ১১দলের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। রাশেদ প্রধান তার ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, ১১দল সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে, বহুল

আরও পড়ুন
language Change