তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
২০ মিনিট বাড়ছে মেট্রোরেলের সময় চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ ২১ জন গ্রেফতার সরকারদলীয় এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২ হাতের ছোঁয়ায় গড়ি ঐতিহ্য, শিল্পীর মর্যাদায় গড়ি সমৃদ্ধি মৃৎশিল্পী কারিগর সম্মাননা-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু'র ক্যাশিয়ার কসাই লিটনসহ গ্রেফতার  পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে প্রতারণা, ফ্ল্যাট দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ ময়লা-আবর্জনার স্তূপে অতিষ্ঠ চাটখিল, প্রশাসনকে দুষছেন জনগণ মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ শ্রীবরদীতে র‌্যালি, পরিষ্কার অভিযান ও লার্ভিসাইড স্প্রে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সাতক্ষীরার তালা উপজেলায় অভিযানে পিলার প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন বরগুনায় স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশনের বিশ্ব পরিবেশ দিবস পালন আর্তেরআশার সম্পদ আত্মসাৎ ও বসতভিটা দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৪০ পরিবার চাঁনশিকারী বিজিবির অভিযান চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ ইউরোপের মাটিতে প্রথম জয়ের পর উচ্ছ্বাস ও বাস্তবতা জানালেন বাংলাদেশ কোচ বাগেরহাটের ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা পুলিশে মেধাবীদের বঞ্চনা : দক্ষ নেতৃত্ব হারানোর ঝুঁকিতে প্রশাসন তারেক রহমান মন্দিদের পুরোহিতদের জন্য বেতন ভাতার ব্যাবস্থা করেছেন-নাটোরে হুইপ কেশবপুরে গবাদি প্রাণির সুরক্ষায় খামারিদের প্রশিক্ষণ কেশবপুরে অভিযানে নারীসহ ১১ আসামি গ্রেফতার ঢাকা নবাবগঞ্জে এক সপ্তাহ নিখোঁজের পর মৃতদেহ উদ্ধার মোংলায় ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ দীর্ঘ ৮ বছরের সংগ্রাম পেরিয়ে অবশেষে চিকিৎসাবিজ্ঞানে স্নাতক হলেন শেরপুরের কৃতি সন্তান ও সমাজকর্মী আজহ... ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট মহাখালীতে বাস উল্টে প্রাণ গেল হেলপারের বিজিবি ব্যবসায়ী ধস্তাধস্তি অতিরঞ্জিত করেছে মোবাইল সাংবাদিকরা আমতলী সমাজসেবা অফিসার পরিচয় দিয়ে নারী প্রতারকের বিরুদ্ধে অভিযোগ জাতিসংঘের সর্বোচ্চ শান্তিরক্ষা সম্মান পেলেন ৬ শহীদ বাংলাদেশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে সখ্যতা বহাল তবিয়তে ‘খন্দকার পরিবার’ বেগম খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গের বিধানসভায় শোক প্রস্তাব ক্রিপ্টোকারেন্সি বাণিজ্যের মূলহোতা বেপরোয়া ডিজিটাল মাফিয়া আব্দুল্লাহ জায়েদ ঝিনাইগাতীতে সরকারি বনভূমি বেদখল: রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ  ২০১৩ সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পরও নেই নিরাপত্তা ব্যবস্থা, ঝুঁকিতে মধ্য বোয়ালখালী বাজার কিছু অসাংবাদিক সাংবাদিকের ভাবমূর্তি নষ্ট করছে-দুলু শেরপুরের সফল উদ্যোক্তা কৃষিবিদ ডা. মোঃ শহিদুল্লাহ শরীফ ঝিনাইগাতীতে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি দীঘিনালায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল রহস্যঘেরা চিরকুট প্রাণী সংরক্ষণে নাটোরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাইনবোর্ড স্থাপন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন ‘জিনের বাদশা’ সেজে টেলিগ্রামে প্রতারণা, ২১ লাখ টাকা আত্মসাতকারী গ্রেফতার আমতলীতে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যু যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নিন্দার ঝড় উঠেছে রামপাল-মোংলায় রংপুরে শতবর্ষী চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী রামগড় থানা পুলিশের অভিযানে সিলং তীর জুয়া ব্যবসায়ী আটক ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক সুন্দরবনে বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ

রাজউক এর বেঞ্চ সহকারি সোহাগের ঘুষ বাণিজ্য রুখবে কে?

পাঠক সংখ্যা
638

মাহতাবুর রহমান:

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউকের দুর্নীতি যেন রন্ধ্রে রন্ধ্রে। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান থেকে শুরু করে একাধিক কর্মকর্তার সাথে কথা বলারও সুযোগ হয় না গণমাধ্যমকর্মীদের। জনগণের ট্যাক্স এর অর্থে যাদের বেতন-ভাতা তারা এখনো মহা ভিআইপি। রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই ভিআইপি হওয়ার সুযোগে কর্মকর্তা-কর্মচারীরা জাকিয়ে বসেছে ঘুষ দুর্নীতির বাণিজ্যে। এবার আমাদের হাতে এসেছে রাজউকের একজন বেঞ্চ সহকারির অপকর্মের তথ্য প্রমাণ।

 

ভান্ডারিয়া পিরোজপুরের মোঃ শাজাহান খান এর ছেলে মোঃ সোহাগ খান ৯ জুলাই ২০০১ সালে রাজউকে নিম্নমান সহকারি কাম মুদ্রাক্ষরিক হিসেবে যোগদান করেন। ২১ জানুয়ারি ২০১৮ তারিখে বেঞ্চ সহকারি হিসেবে পদোন্নতি পান এই সোহাগ খান। বেঞ্চ সহকারি হিসেবে যোগদানের পরে রাজউকের বিভিন্ন উচ্ছেদ অভিযানের পরে উচ্ছেদকৃতদের সাথে যোগাযোগ করে মোটা অংকের টাকা হাতাতেন বলে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও প্রমাণের অভাবে তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। এবার তার বিরুদ্ধে অভিযোগের তথ্য প্রমাণ হাতে এসেছে দৈনিক সবুজ বাংলাদেশের।

 

মোঃ জসিম উদ্দিন নামে এক ব্যক্তি রাজউক চেয়ারম্যানের বরাবরে ০৪ জুন ২০২৪ তারিখে একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারী বেইলী রোডের অগ্নিকান্ডের পর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রূপয়ন জেড.আর প্লাজা, ৪৬ সাত মসজিদ রোড, ধানমন্ডিতে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার সময় কিছু রেষ্টুরেন্ট বন্ধ ছিল। বন্ধ রাখার জন্য বিল্ডিং কর্তৃপক্ষ চিঠি ইস্যু করে। পরবর্তীতে ম্যাজিষ্ট্রেট বন্ধ থাকা ফ্লোর এর বিদ্যুৎ লাইন বিছিন্ন করে যায়। অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সরোয়ার এবং অথরাইজড অফিসার শেখ মোহাম্মদ এহসানুল এর সাথেই ছিলেন বেঞ্চ সহকারি সোহাগ। অভিযান শেষে যাওয়ার সময় বেঞ্চ সহকারি সোহাগ তার মোবাইল নাম্বার দিয়ে যান সেখানে উপস্থিত কয়েকজনকে এবং পরবর্তীতে যোগাযোগ করতে বলেন, মোবাইল নম্বরটি ছিল ০১৭২**৭০**৭।

 

সোহাগ খানের নাম্বারে পরের দিন দায়মাসু রেস্টুরেন্ট, লাভা রেস্টুরেন্ট ও দ্য ডার্ক ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এর পক্ষ থেকে যোগাযোগ করেন মোঃ জসিম উদ্দিন। এই তিনটে রেস্টুরেন্টের বিদ্যুৎ সংযোগ পুনরায় দেওয়ার জন্য সোহাগ খান দাবি করেন ০৬ লাখ টাকা। রেস্টুরেন্টের মালিকরা  ৬ লক্ষ টাকা দিতে রাজী না হলে ০৩ লাক্ষ টাকায় ডিল করা হয় এবং ৩টি লাইনের জন্য সোহাগ খান গ্রহণ করেন ৩ লক্ষ টাকা।

 

এবার সোহাগ খান প্রয়োগ করেন তার দ্বিতীয় কৌশল। রেস্টুরেন্ট মালিকদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের বরাবরে আবেদন করতে বলেন তিনি। আবেদনপত্র জমা দেওয়ার সময়ও রেস্টুরেন্ট মালিকদের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা গ্রহণ করেন সোহাগ খান (বিকাশ নাম্বার ০১৬****২৩২০)। এই বিকাশ নাম্বর সোহাগ খানের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে দেয়া হয়েছে যার স্ক্রিনশট রয়েছে দৈনিক সবুজ বাংলাদেশের হাতে।

 

সোহাগ খানের দুর্নীতির এখানেই শেষ নয়। অভিযোগকারী জসিম উদ্দীন তার অভিযোগে লিখেছেন টাকা নেওয়ার পর রাজউক এর সীল নকল করে আমাদের বলে আবেদন গ্রহণ হয়েছে পরবর্তীতে আমরা রিসিভ কপি নিয়ে রাজউকে যাওয়ার পর জানতে পারি এই সীল রাজউকের নয় এবং রাজউকের কোন লোক এই আবেদন রিসিভ করে নাই। এর পর থেকে সোহাগ খান আমাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।

 

এই বিষয়ে সংবাদ প্রকাশের জন্য রাজউকের বেঞ্চ সহকারি সোহাগ খানের কাছে তার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন ভালো করে দিয়েন।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) ড. মোঃ আলম মোস্তফা (যুগ্মসচিব) এর কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আবেদনের বিষয়ে তদন্তপূর্বক দোষী সাব্যস্ত হলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: রিয়াজুল ইসলাম কে এই বিষয় জানিয়ে মেইল করা হলে তিনি প্রতিবেদকের সাথে হোয়াটঅ্যাপে যুক্ত হয়ে এই বিষয়ে বিস্তারিত জানতে চান এবং  অনিয়ম রুখতে সহযোগিতা প্রত্যাশা করেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শেরপুরে পাগলা শিয়ালের কামড়ে আহত ২২

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ   শেরপুর জেলার গাজীরখামার ইউনিয়নের চারটি গ্রামে এক পাগলা শিয়ালের তাণ্ডবে সর্বত্র চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শিয়ালের আকস্মিক আক্রমণে মোট ২২ জন গ্রামবাসী আহত হয়েছেন।   স্থানীয় সূত্রে জানা যায়, ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে শিয়ালটি প্রথমে দিকপাড়া গ্রামে ৪ জনকে, এরপর গির্দ্দাপাড়া গ্রামে ১০ জনকে, তারপর নাকশি গ্রামে ৪ জনকে এবং সর্বশেষ পাঞ্জরভাঙ্গা গ্রামে ৪ জনকে কামড়ে আহত করে। আহতদের চিৎকার শুনে স্থানীয়রা একত্র হয়ে শিয়ালটিকে তাড়া করে ধরে পিটিয়ে মেরে ফেলে। পরে আহতদের দ্রুত উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত সবাইকে অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা চলছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর থেকে চারটি গ্রামজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। অভিভাবকেরা শিশুদের বাইরে যেতে

আরও পড়ুন
language Change