তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শতকোটি টাকার সরকারি জমি সানভিউ টাওয়ার্সের দখলে ঝিনাইগাতীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমসিজিএল’র অর্থায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ​সিরাজগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ জিয়াউলের বিচার বিলম্বের চেষ্টা চলছে : চিফ প্রসিকিউটর ঝরা বকুল-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ জনসেবার রাজনীতি থেকে মেয়র ভাবনায় সাইদুর রহমান বাচ্চু আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ৫ শিক্ষার্থী সাকিব আল হাসান গ্রেফতার কেশবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বরণে শিক্ষাবৃত্তি চালু বগুড়ার সিটি কর্পোরেশনে প্রশাসককে সন্মননা স্মারক প্রদান ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন জাতীয় কবি দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থীদের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা দিচ্ছে নিউজিল্যান্ড ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি‎ ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ মাদ্রাসার আড়ালে রাস্তা দখলের মহোৎসব, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ ইরানকেই জয়ী মনে করছে ইসরায়েলি ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি: অর্থমন্ত্রী দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে ১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট দুর্নীতি, সন্ত্রাস মুক্ত ও বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে মেম্বার পদপার্থী আশরাফুল ইসলাম

সাব-রেজিস্ট্রি অফিসের শেখ বিল্লালের দুর্নীতির মাইলফলক, গড়েছেন অট্রালিকাসহ কোটি কোটি টাকার সম্পত্তি

সাব-রেজিস্ট্রি অফিসের শেখ বিল্লালের দুর্নীতির মাইলফলক, গড়েছেন অট্রালিকাসহ কোটি কোটি টাকার সম্পত্তি
পাঠক সংখ্যা
638

মো: ইসমাইল হোসেনঃ

দীর্ঘ সময়ের ফ্যাসিবাদের সুযোগে সাব-রেজিস্ট্রি অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীরা জড়িয়ে পড়েছে দুর্নীতিতে। বর্তমান বাংলাদেশে প্রতিনিয়ত বেরিয়ে আসছে অনিয়ম ও দুর্নীতির চিত্র। সাব-রেজিস্ট্রি অফিসের অনেক কর্মকর্তার দুর্নীতি প্রকাশ্যে এলেও অনেক কর্মকর্তার দুর্নীতি রয়েছে অগোচরে। বর্তমান সময়ে বাক স্বাধীনতা ফিরে পেয়ে এই দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন সাধারণ ভুক্তভোগী জনতা। এবার প্রকাশ্যে এলো ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের পেশকার শেখ বিল্লালের দুর্নীতির চিত্র।

জমি-জায়গা নিয়ে সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে দুর্নীতির কবলে পড়েননি বা জিম্মি হতে হয়নি এমন কাউকে পাওয়া বিরল। বিশেষ করে অর্থনৈতিক হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে। নিয়মানুযায়ী সরকারী চাকরির বয়সসীমা সর্বোচ্চ ৩৫ হলেও দুর্নীতিবাজ শেখ বিল্লাল চাকরিতে যোগ দিয়েছেন ৪৫ বছর বয়সে। সরকারী বিধিমালা অনুযায়ী পেশকার পদের বেতন গ্রেড ১৬ এর অন্তর্ভুক্ত। যার বর্তমান বেতন কাঠামো ৯,৩০০-২২,৪৯০ টাকা। অথচ কাঁড়ি কাঁড়ি টাকার মালিক শেখ বিল্লাল। অল্প সময়ের বছরের চাকরি জীবনে দুর্নীতি করে তিনি কোটি কোটি টাকার মালিক। যেনো আঙুল ফুলে কলা গাছ।

ফরিদপুরের বিলমামুদপুর নতুন ডাঙি গ্রামের শেখ আরসাদের তিন পূত্র। বড় ছেলে শেখ ইউনুস (মৃত), মেঝো শেখ বিল্লাল, ছোট শেখ দেলোয়ার।

শেখ বিল্লাল বিলমামুদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় পাস করার পর পারিবারিক টানা-হেচঁড়ায় পড়াশোনা আর চালিয়ে যেতে পারেননি। দিন এনে দিন খাওয়ার মতো পরিবার তাদের। তবে আওয়ামী ফ্যাসিবাদের প্রভাব খাটিয়ে ফরিদপুর সদর সাব-রেজিস্ট্রিার কার্যালয়ের অফিসে পিয়ন পদে চাকুরি নেন শেখ বিল্লাল। দুই বছর যেতে না যেতেই পদন্নতি পেয়ে হয়ে যান একজন পেশকার। পেয়ে যান আলাদিনের চেরাগ। বর্তমানে তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের পেশকার হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত বৃহস্পতিবার (৩১ জুলাই) নাহিয়ান ইমন নামের এক ভুক্তভোগী দুদকে একটি অভিযোগ জমা দিয়েছেন। শেখ বিল্লালের বিরুদ্ধে রয়েছে দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি, নকল উত্তোলনের মতো কাজেও সরকারী ফির থেকেও বাড়তি অর্থ নেওয়ার অভিযোগ। বিভিন্ন অযুহাতে গ্রাহকদের হয়রানি করে ঘুষ গ্রহন করা। এবং সাধারণ মানুষদের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়া।

শেখ বিল্লাল সাব-রেজিস্ট্রি অফিসের গ্রাহকদের সেবা দেওয়ার বদলে তাদের সাথে প্রতারণা করে নিজ গ্রাম ও শশুর বাড়িতে ক্রয় করেছেন বিঘায় বিঘা জমি।

অনুসন্ধানে উঠে আসে ফরিদপুরের বিলমামুদপুর নতুন ডাঙি নিজ গ্রামে গড়েছেন (কোহিনুর মন্জিল) নামে আলিশান অট্রালিকার বাড়ি। নিজের ৬ কাঠা জমিসহ সরকারী ২ কাঠা রাস্তার জায়গা দখল করে তার বাড়িটি নির্মাণ করেছেন।

শেখ বিল্লালের দুটি পূত্র, (বড় সাইফুল), (ছোট সাকিব)। বড় ছেলে সাইফুলও ব্যবহার করেন দামি পোশাক, দামি গাড়ি, দামি ফোন।

শেখ বিল্লালের ছেলের বিষয়ে জানতে চাইলে একজন বলেন, সাইফুল খুবই ভয়ংকর, এলাকার মধ্যে একধরনের ত্রাস করে বেড়ান।

নাম না প্রকাশ করার শর্তে এক স্থানীয় বাসিন্দা বলেন, শেখ বিল্লালের বাড়িতে ৪-৫ বছর আগেও চুলা তেমন একটা জ্বলতো না, কিন্তুু শেষ বয়সে সরকারী চাকরি নেওয়ার সাথে সাথে এতো বড় অট্রালিকা বানানো সত্যিই চোখে নাড়া দেওয়ার মতো।

আরেকজন স্থানীয় বলেন, শেখ বিল্লাল মোবারক খলিফার দাপটে পুরো গ্রামে ত্রাস করে বেড়াতেন।

মোবারক খলিফা কে? জানতে চাইলে তিনি বলেন, মোবারক খলিফা সাবেক আওয়ামীলীগের কাউন্সিল, কিন্তুু বর্তমানে তিনি পলাতক আছেন।

এবিষয়ে শেখ বিল্লালকে কল করা হলে তিনি বলেন বাড়িটি লোন করে করা হয়েছে, আর আমি এখনো অভিযোগটি দেখিনি, পাঠিয়ে দিন। দেখে আমি জানাচ্ছি।
কিন্তুু পরবর্তীতে কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এবিষয়ে আলফাডাঙ্গা উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার তনু রায়, ফরিদপুর সদর সাব রেজিস্ট্রার মোহাম্মদ শরিফুল ইসলামকে একাধিক কল করা হলেও তারা কল রিসিভ করেননি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাজউকের ইমারত পরিদর্শক জয়নাল আবেদিন এর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক॥ হাসিনা চলে গেলেও তার দোসর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন-৭/১ এর ইমারত পরিদর্শক জয়নাল আবেদিন এর বিরুদ্ধে ষুঘ বাণিজ্য ও অনিয়ম দুর্নীতির একাধিক অভিযোগ পাওয়া গেছে। অনুসন্ধানে জানা যায় রাজউকের জোন-৭/১ এর আওতাধীন ওয়ারী ও কদমতলি থানার বেশ কয়েকটি মৌজার দায়িত্বরত, এই ইমারত পরিদর্শক জয়নাল আবেদিন ওয়ারী যোগী নগর,মনির হোসেন লেন, বেগমগঞ্জ, স্বামিবাগ, বিসিসি রোড, টিপু সুলতান রোড, নারিন্দা, ধোলাইখাল-সহ বিভিন্ন এলাকায় একাধিক নির্মাণাধীন ভবনে মালিক’এর সঙ্গে যোগ সাজসে চলে তার এই ঘুষ বাণিজ্য, তথ্যসূত্রে জানা যায়, ভবন মালিক এর কাছে প্রথম পর্যায়ে নোটিশ পাঠিয়ে রাজউকে ডেকে পাঠান এই ইমারত পরিদর্শক জয়নাল আবেদিন। তিনি ভবন মালিকদের তাদের ভবন সম্পর্কিত নানা অনিয়ম তুলে ধরেন, যেমন বিধিমালার নিয়মানুযায়ী হচ্ছে না ভবনের ডেভিয়েশন, আউটডোর, ইনডোর স্ট্রাকচার, আবাসিক ভবনের অনুমোদন নিয়ে বাণিজ্যিক

আরও পড়ুন
language Change